টয়লেটে গিয়া দেখি পানি নাই। মেজাজ গরম হইয়া মনে হইলো,কই যাই!রাস্তায় গিয়া নিজের চুল না ছিড়া যারে পামু তারডা দিয়াই শুরু করমু! আজকাল বহুকাল গ্যান্জ্ঞাম করি না, হাত শুলানি বাড়তাছে গলা শুলানির মতো কচু খাইয়া। বাইর হইলাম মিশন " অপারেশন গ্যান্জ্ঞাম!"
বাইর হইয়া মনে হইলো আসলে আমি কি খুজতাছি! মনে হয় শরতকালেই চৈত্র মাসের উকিঝুকি! কোন এক আকাম শেষে আজাইরা একুশে বাসে উঠলাম জন সিনার মতো ধস্তাধস্তি কইরা। ভীড়ের ঠেলায় চাপাচাপি, দূরে দেখি দাড়াইয়া আছে এক সুন্দরী! মনটা আমার আকুপাকু, সুন্দরীটা দাড়াইতো পাশে যদি একটু!
যাই হোক, মহাখালীর বিখ্যাত জ্যামের মাইনকা চিপায় পইড়া চাক্কাগুলান লড়তাছে না এই পিচ ঢালা পথের প্রেমে পইড়া একুশে বাসখানা।বাসের ভিতর আমরা সবাই মনের বোম্বাই মরিচের ঝাল মিটাইয়া গালাগালি করতে লাগলাম, মাগার কারে গাইল দিমু সেইটা বুঝবার পারতাছিনা এইটাই কিছুক্ষন পরে বুঝলাম। এমন সময় এক জ্ঞানী ৫৫-৬০ বছরের বৃদ্ধ হাতে তুড়ী মাইরা কইলো," দেখো বাপেরা, চেইতো না, মাটির তলে দিয়া যাইবো কমলাপুরের ট্রেন আর মাথার উপর দিয়া ঠেলবো ঝুলন্ত ট্রাম উইথ ক্রেন, সরকার দিছে ঘুষনা!" চাচার এহেন মন ভুলাইনা কথা শুইনা এক পুংটা পুলা ছাড়িলো ছবক,"চাচা, চিন্তা লইয়েন না, আপনের চোখ দিয়া আর এগুলান দেখন লাগতো না, নাতি পুতির মুখে স্বর্গে শুইনেন গিয়া!" আমরা হাসুম না কান্দুম সেইটা অবশ্য ডিসিশন নিবার পারতাছিলাম না!মাগার ওর কথা শুইনা চাচা বিস্ফোরিত নেত্রে উঠলো বইলা,"চুপ কর বেয়াদ্দপ, তুই আল্লাহ আল্লাহ কর! নছিবে আছে কিনা সামনের জুম্মা!"
-চাচা, আমি হিন্দু!
শুরু হইলো বাসের মধ্যে গ্যান্জ্ঞাম আজাইরা! আমার মনটা হইলো পুরা পাংখা!
রাইত দশটায় বাড়ীত আসলাম। মারলাম দরজায় সনাতনী টোকা।"এত রাইতে ভিক্ষা নাই,মাফ করেন গিয়া!" ভিতর থিকা বোইনের আওয়াজ। আমি মারলাম ঝাড়ি," দরজা খুলবি না মাইর খাবি?" এমন সময় দরজা খুলল আমার আব্বাজান। তারে দেইখা থতমত খাইয়লাম ফ্রীতে! জিগাইলো আমারে,"খাইয়া আইছো, নাকি খাইতে আইছো?" আমি খোদার কসম কিছুই কইলাম না।সোজা খাইতে বসলাম টেবিলে গিয়া!খাওন শেষে চামে বসলাম নেটে।"মেজাজ বিলাকরন সেন্টার" মনে হইলো বাসাটারে! ম্যাসেন্জারে দেখি ললা(ছদ্মনাম) লগ ইন।দেখা হইছিলো পিজ্জা হাটে আগে কিছু দিন। একসাথে হাটতে হাটতে মনে মানে পেটে ধরে তারে, আর মনের কথা পেটে থাকায় কিছু কইতে পারি নাই তারে!
ভাবলাম এইবার করি একটু বাতচিত!
-খবর কি ?
-ভালো। তুমার খবর কি?
-পুরা ৮টার খবর বিটিভি! মাইনে ঘ্যানর ঘ্যানর নিউজ!
-কেন? হইছে কি?
-কি আর হইবো- ঘোড়ার ডিমে তাও দিয়া পয়দা হইছে খাটাশের নাতি!
-(হাসির ইমোটিকন মাইরা) তাই নাকি? তা দেয়া শুরু করলা কেন ডিমে?
-কি আর করুম, তিন বেলা আজাইরা খাইয়া চাইর বেলা গজাইরা চ্যাটিং কইরা আইজও কইতে পারলাম না মনের কথা!
-সন্দেহ জনক কথাবার্তা! ঝাইড়া কাশো, খুইলা বলো কি বলবা!
-আমারে তুমার কেমুন লাগে?
-কেমন আর লাগে? ভালোই আর ফানি!
-তাই নাকি? খালি ভালো নাকি সাথে আছে কোনো বাক্স?
-মানে?
-মানে আমি কথা বলি স্ট্রেইট কাট, তুমারে আমার পছন্দ! আমারে তুমার বাসায় দাওয়াত দাও!আন্কেল আন্টিরে একটু সেবা করার সুযোগ দাও!
-ওওও.. এইবার বুঝছি! দেখো ভালো লাগে তুমাকে আমার, কিন্তু আমার মনে হয় তুমার আরেকটু টাইম দরকার!
-মাইনে? তুমি কি কইতে চাও আমার বয়স হয় নাই? তুমি কি জানো আমি আমার বান্দরামির রজত জয়ন্তি দুই বছর আগেই পালন করছি?
-সেটা না, তোমাকে এখনো পিচ্চি পিচ্চি লাগে!
-তুমি কি সত্যি মনে করছো আমি এখনো পইড়া আছি নিডোতে, কারন আমার আছে নিডো?
-আরে না, আসলে তুমারে দেখলে অতটা বান্দর মনে হয় না আর তুমার আচার আচরন দেখলে মনে হয় ১০-১৫ বছরের বাচ্চা!
-কি তুমি আমারে এই কথা পারলা কইতে? আমি হাহাকারের ময়দানে ডেড খাইলাম ফ্রীতে। আমি কালকাই আইতাছি তুমার বাড়ীতে, পুরা দিলাওয়ালে দুলহানিয়া নিয়া ফুটেঙ্গে!তুমি কহন থাকবা?
-(জবাব নাইকা)
-কি হইলো কথা কও না কেন?
(বাজ মারলাম ৩ খান, মাগার কোনো রেসপন্স পাইনা)
-কথা কওনা কেন, কই ফুটলা? -(জবাব নাই)
-আম্মজান কি জায়গায় আছেন, নাকি ঘুমায়া গেছেন? -(জবাব নাই)
দিলাম দুইখান ফোন, মাগার দেয় কাইটা!এ এক আজিব বিলা! ম্যাসেন্জারে দেখি ম্যাসেজ পাঠাইছে,"সরি, ঘুমে ধরছে, কথা বলবো পরে!" একটু পরেই সাইন আউট! মানুষের মেজাজ বাড়ে ধাপে ধাপে, মাগার আমার মেজাজ বাড়ে সুনামীর ঢেউয়ে!
গেলাম মামতোর বাসায় উঠছে এইবার ইন্টারে, আমার আওয়াজ শুইনাই দেখি চিত হইয়া গেলো খাটে। মামতো আমার কুস্তির বস্তা, দিলাম পিছনে লাথি জোরে দুইটা। তড়াক কইরা খাট থিকা গেলো দাড়াইয়া," আবার কে কি কইলো? নাম বলেন খুইলা!কি হইছে?"
-গরুর পেটে পাঠা হইছে, অহন একটা সোজা উত্তর দে?
-হোয়াই নট? তাড়াতাড়ি ঝাড়েন!
-আমারে দেখলে কত বছরের করেন?
-আপনে খুশী কত হইলে?
-ঠিক কইরা বল, ১০-১৫ বছরের আন্ডা বাচ্চা মনে হয় কি আমারে দেখলে?
-আরে না, আপনেরে দেখলে বিলো ১৮তে, ১৬-১৭ বছরের পুলাপাইন এক্কেরে!অখন ঘুমাই?
-খামোশ, বদের নাতী খাটাশ আলী, আমারে কি তোর চেয়েও ছোট নাকি?
মারলাম কয়টা ঠোকনা! ও খাটে কাইত হইলো সেই ঠোকনা খাইয়া! যখন বাসা থিকা বাইর হমু তখন দিলো পিছন থিকা ডাক বড় মামুতে,"ঈদের পর আইসা তো একবার দেখাও করলি না, সালামও করলি না, তোর কি হইছে ?" ততক্ষনে আমার দুই হাটুখান আমারে না জানাইয়া ১০০ বছরের বুড়াগো মতো শুরু করলো কাপা,"জ্বি মামা, টাইম পাই না!"
- টাইম পাও না, ছুটির দিনে তো পাড়া বেড়াও টো টো কইরা পিচকি পুলাপানের মতো। মাথাটারে এইবার ঠিক করো!
এইটা বইলা সে চইলা গেলো তার জায়গায়, আর আমি বাড়ীত গিয়া চিন্তা করলাম কেমনে বয়স বাড়ান যায়!
আসলেই বয়স বাড়ানের আছে কি কোনো বটিকা?
একটানে বয়স বাড়াইয়া যাইতাম সখীর গলায় লইটকা!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



