somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদাসী স্বপ্নের আনকোরা ব্লগ: http://rocksage.wordpress.com/

০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবস্হা খুব খারাপ। কৈলাস টিলার বরফের মতো নাক দিয়ে সমানে পদ্মার প্রবাহ বয়ে যাচ্ছে মাগার হিঙ্গুল ঠেকানোর ফারাক্কা বাধ কাজ করতাছে না। গলাটা অবশ্য ফাটাফাটি কন্ডিশন যখনই কথা বলি মনে হয় ফাটা বাশে আজলা দিয়া গলায় ঘষা দিছে। মাঝে মাজে কু কু আওয়াজ বেরোচ্ছে।

এর অবশ্য একটা নাতিদীর্ঘ বৈজ্ঞানিক কারন বিদ্যমান। গতকাল বন্ধু বান্ধব সহযোগে পার্টি করতে চাইলাম, তখন একজন আসিয়া বলিলো, "বসুন্ধরায় চল, মাগো বড় ভাইগো পার্টি আছে। সবাইরে যাইতে কইছে, সামনে সুখের দিন আইতাছে!"
আমরা পাংখা হইয়া গেলাম, মাগনা মাগনা পার্টি।

গিয়া ধুন্ধুমার ইঙ্গোমার অবস্হা! বিশেষ কইরা বড় ভাইরা যারা আমাদের জন্য ভাবী নিয়া আসছেন তাদের দেখিয়া আমার এক বন্ধু ততক্ষনাৎ দুই গ্লাস মাইরা দিলো। আমি কিছুই করতে পারলাম না, কারন মাথায় এক চিন্তা টাল হইয়া বাসায় গেলে লাঠির বাড়ি আর বোইনের ঝাটা মাটিতে পড়বে না। কিন্তু অদূরেই কনসার্ট আর শর্ট ড্রেসের ফ্যাশন শো!

মাই গড!

গানের সুরে চিল্লা চিল্লি আর ড্যান্স সাথে ডিজে মিউজিক। তবে মিলা আর ইভা রহমানরে মিস করলাম। ইদানিং স্বপ্নে হয় ইভা না হলে মিলা একজন না একজন আসবেই আর তারা যে কি করে সেটা আর বললাম না। সকালে মুসিবতে পড়টে হয় এইটা নিয়া! ধুরু পাবলিক প্লেসে ভালগার কথা বাদ।

ভিতরে বাইরে নাচতে নাচতে একসময় গলা ফাটায়া গান গাইতে গাইতে বাসায় আসিয়া আবিস্কার করলাম আমি খাইয়া আসি নাই। বুফে ফাওন ছিলো, মাগার মনের ভুলে খাই নাই। নিজের হিটলারের মতো ভুদাই মনে হইলো যে কিনা তার রাইখস্ট্যাগ পার্লামেন্ট মিত্র বাহিনীর হাতে ধ্বংসের পরও আশায় ছিলো এই যুদ্ধে সেই জিতবো।
থাউকগ্যা, বাসায় আইসা কোনো কিছু না বইলা চুপের উপর খাইয়া প্রথমের পড়লাম বোইনের সামনে। কইলো কই গেসিলা?
কিছু কইতেই কয়, " গলায় কি ব্যাঙ ঢুকছে নাকি, নাকি ট্রাক গ্যাছে?"
আমি স্বেচ্ছায় স্যারেন্ডার নিলাম। এদিকে বাসার কম্পিউটার আবারো বিগড়াইছে। অতিরিক্ত মাত্রার ফাস্ট পারসন শুটিং খেলতে কম্পিউটার বিদ্রোহ করছে, অবশ্য কিছু দিন আগে থিকাই কইতাছিলো র‌্যাম বাড়াও, র‌্যাম বাড়াও। শালার এত দাবি দাওয়া ভালো লাগে না!

এখন কাজের কথায় আসি। সেদিন আমার পুরোনো লেখা গুলো পড়লাম। লেখা গুলান পুরাই উল্টাপাল্টা শিল্পের ধারে কাছে না গিয়া আজাইড়া ভালগার কথায় মত্ত হইয়া কমেন্টানিতে শয়তানি! পুরাই ফাউল। কিন্তু একটা জিনিস ভালো লাগলো: সেটা হলো এই ব্লগের সাথে কত মানুষের সাথে কিছু সুন্দর সময় কাটিয়েছি। পড়তে পড়তে কুটিকালের মতো হাফ প্যান্ট পড়া উদাস বান্দর হইয়া গেলাম কিছুক্ষণের জন্য। হিঙ্গুল পড়াটছিলো হড় হড় কইরা আর দুই ঠ্যাং ফাকা কইরা অশ্লীল ভঙ্গীতে বসিয়া ভাবের জগতের পুস্কুরিনিতে ডুব মারলাম আর হাবুডুবু খাইলাম। পরক্ষণেই চিন্তা আমার নিজের কথা বলার জন্য ওয়ার্ড প্রেস আমারে একটা ব্লগ দিবার চায়। তাদের কথা মাথায় রাইখা আমার নিজের ব্লগ খুলিলাম। এখন আমার মনের কথা, রোজ নামচা, উদাস নামা, অভিজ্ঞতা, পদার্থবিজ্ঞান ইত্যাদি তাংফাং লিখবো!

একবার গুরু গুজরান খা বলছিলো:" দুঃখ শেয়ার করলে কমে আর সুখ শেয়ার করলে বাড়ে। বাড়তে বাড়তে বিন্দু বিন্দু হিস্যু থিকা হিস্যুর সাগরে পরিণত হইবে। যদি কারো কাছে শেয়ার না করার লোক না পাও তাইলে বিশাল গুড়ির গাছরে জড়াইয়া ধইরো, তয় সাবধান আশেপাশে লাল পিপড়ার চাক আছে কিনা, খেয়াল কইরা!"

আমার ব্লগ: http://rocksage.wordpress.com/
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×