somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এক বিশাল ক্ষেত, আপনেরাই বলেন আমারে কি করন উচিত?

৩০ শে মে, ২০০৯ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মতো ক্ষেতের কি হওন উচিত?

আসেন নিজের গল্প পইড়া একটা ডিসিশনে আসি!

অফিসে বসে ঝিমানোর সময় পিছন থেকে শুনছি," ভাই একটা সমস্যায় পরে গেলাম রাইতের বেলা ডেটিং আবার পুলাপান লা সায়গনে খেলা দেখার আয়োজন করছে। কই যে যাই?"
আমি কইলাম "কিসের খেলা?"

আমার দিকে টাকাইয়া সবাই এমুন ভাব করলো আমি গাও গেরামের ক্ষেত। যাই হোক পড়ে শুনি ম্যানইউ আর বার্সার নাকি খেলা। আমি শুইনা টাস্কি খাইলাম।

একজন আরেকজনরে জিগায়," আমি আজকা জার্সি পইড়া খেলা দেখুম। আজকা জান কুরবান।"
বার্সার সাপোর্টার কয়," নিদেন পক্ষে ৪-২ গোলে হারবি নাইলে আমি চুলে আর স্পাইক দিমু না!"

একটু পর দেখি পাশের ডেস্কে গুতা গুতি ধস্তা ধস্তি, আমি কইলাম কি হইছে,একজন কইলো," ব্যাটা কয় ম্যান ইউ নাকি হিজড়া!"

আমি মনে মনে কইলাম আসলেই আমি ক্ষেত, নাইলে এমুন আদিখ্যেতা দেখলে ব্রিটিশরাও লজ্জা পাইবো। আসলেই আমরা জাত হিসাবে কত নীচু, তাই না? নাকি আমি একলা ক্ষেত?


আরো একখান গল্প। আমার তিনটা জিন্সের প্যান্ট আছে সেগুলান ফেড। একেকটা প্যান্টের বয়স হইছে ৩-৪ বছর। আমি প্রতি জিন্স ১ থেকে ১.৫ মাস পড়ি এবং ওগুলো দিয়ে বড় বড় কর্পোরেট টেকনিক্যাল নন টেকনিক্যাল মিটিং করি। এমন নয় যে আমার ডিমোশন হইছে, কিন্তু আমার উপর সমানে রিসপন্সিবিলিটিজ আর আমার এখন বড় বড় কাজই করতে হয়। কিন্তু তবুও এখন সপ্তাহে ১ বার গোসল করি মাঝে মাঝে ২ সপ্তাহে একবার গোসল করি। শেভ করি একবার, গান শুনলে হেভী মেটাল। ডিওডোরেন্ট আর সাবান কয় বছর ব্যাব হার করছি আল্লাহ মালুম।

এখনও আন্ঞ্চলিক ভাষায় বাংলা বলি, কারন শুদ্ধ ভাষায় আমি কথা বলতে পারি না। যখন খুব সমস্যা বা বড় বড় মানুষ আসে, তখন ইংলিশ দিয়া চালায় দেই। ইংলিশ পারি বলেই একটু রক্ষে।

ডেটিং এ গেলে এমুনও আছে রাজাকার পিডানির জন্য এক জোড়া রূপসা চপ্পল কিনছিলাম বছর ৩ আগে। সেইডা পইড়াই যাই বসুন্ধরায়। নিজে বিল দেই না যে আনছে তার উপরই চালায় দেই।

আবার কোম্পানী থিকা গাড়ি দিলেও আমি সেই লোকাল বাস আর খুব বেশী হইলে একুশেতেই চড়ি, সুন্দরী কোনো মাইয়া মানুষ সিট না পাইলে এমুন ভাব করি যে আমি তারে দেখি নাই, নিজের সীট তার জন্য ছাড়নের তো মেলা দূর কি বাত!


এখনও সেই নোকিয়া ১১০ ব্যাব হার করি। কোম্পানী থিকা টাকা দিছে, একদিন বস ডাইকা কয়," টাকা পয়সার কি কোনো সমস্যা আছে? তোমার আব্বা কি করে?"
আমি সব হাসি মুখে বলাতে মুখটা আরো কঠিন কইরা কয়," তাহলে তোমার এ অবস্হা কেনো? কালকেই যেনো সবকিছু ঠিক দেখি। তুমার নিজের দিকে না তাকাও আমার দিকে তাকাও। তোমাকে নিয়ে কোথাও যাওয়াও তো মুশকিল!"

আমি চেন্জ্ঞ হই নাই, কারন আমি থোড়াই কাউরে কেয়ার করি!

এখন বলেন আপনেরা আমার কি করা উচিত?

একটা কথা মনে রাইখেন বান্দর পিডা দিলেও মানুষ হয় না!
৩৪টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×