আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

আমার ব্লগ সারাংশ!

০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

শেয়ারঃ
0 0 0

কিছুদিন ধরে ব্লগ করছি আর রীতিমত বেশ এনজয় করছি। প্রতিদিন নানান ইস্যু নিয়ে দেশ বিদেশ থেকে দু'একজন হয় ফোন অথবা ইমেইল অথবা ম্যাসেন্জ্ঞারে যোগাযোগ করছে। কারো টেকনিক্যাল সমস্যা, কারো বা দৈনন্দিন জীবন- ভালোই লাগে যখন সবার সুখ দুঃখ গুলো আমার কাছে সিন্দুকের মতো জমা থাকছে। নিজেকে এখন ব্যাংকের দারোয়ানের মতোই মনে হয়।

মাঝখানে বেশ কিছুদিন আমি ব্লগ থেকে বাইরে ছিলাম। বিচ্ছিন্নভাবে এখানে ওখানে ব্লগিং করেছি তবে মূলত নিজেকে বাইরে রেখেছিলাম এইসব ইন্টারেকটিভিটি থেকে। তখন অনেক কিছু নিয়ে ভাবার বেশ সুযোগ পেয়েছিলাম, পেয়েছিলাম পার্টিক্যাল ফিজিক্স আর কসমোলজি নিয়ে বিস্তর পড়াশোনা করার। আমার ফেসবুক এ্যাকউন্টও এখন বন্ধ। যখন বন্ধু বান্ধবরা বলে ওদের ফেসবুক এ্যাকাউন্ট তখন আমি কিছু বলি না। যখন বলে আমার এ্যাকাউন্ট কই, তখন হেসে বলি আমারটা মুছে দিয়েছি। অবাক হয়ে যায়!

আমিও অবাক হই, আসলেই আমি ছন্নছাড়া। নিজেকে এখনও প্রতিনিয়ত জোড়া দেবার চেস্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সফল হচ্ছি কি না জানি না। ইদানিং কারো কারো ইশারা বেশ উপভোগ করো, কারো সাথে কথা বলতে অথবা এসএমএস করতে। হয়তো কালকে কারো সাথে দেখা হবে, কিন্তু আমার মনে হয় আমি এখন পরিবর্তন হইনি। যে ঝড়টা আমাকে ছন্নছাড়া করলো তার প্রভাব আর কত বছর বইবো সেটাও জানি না।

সময় খুব দ্রূত বয়ে যাচ্ছে! আমার হাতে জমে থাকা বসন্ত গুলোও শেষ হচ্ছে! আমি কি ভালো নাই, যখন নিজেকে বলি, তখন একটাই উত্তর আসে: আমি আমার সবকিছু একজনকে দিয়ে দিয়েছি, আর ফিরিয়ে আনিনি। ফিরিয়ে আনিনি বলেই কি আমি এখন ভালো আছি, নাকি ভালো থাকার অভিনয় করছি!


ইদানিং আকাশটা বেশ বিষন্ন!

 

প্রকাশ করা হয়েছে: উদাসনামা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫১
সাগর ঢাকা বলেছেন: ইদানিং আকাশটা বেশ বিষন্ন

:(
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: সাথে বিষন্ন মনের কয়েক ফোটা!

দারুন না ব্যাপারটা?

২. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫১
অপ্‌সরা বলেছেন: হুম।

ফিরিয়ে আনার দরকার কি? আবার নতুন করে শুরু করো।
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: পারছি না, প্রতিদিন চেস্টা করি, রাতে ঘুমুতে যাবার আগে আকাশের দিকে অন্ধাকরে ভাবি, অথবা দিনের বেলা গাড়ীতে বসে চুপচাপ ভাবি, অথবা কাজের ফাকে হেডফোনে গান নিয়ে ভাবি!

কিন্তু কিছুই করতে পারি না! জীবন অনেক কিছুই পারি নাই, মনে হয় না পারার লিস্টে আরো কিছু যোগ হবে!

৩. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫২
ভাস্কর চৌধুরী বলেছেন:

শুভ কামনা আপনার জন্য।
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: নিয়ে রাখলাম। আপনাকে আমার একটা গল্পের চরিত্রে নিছি। মাইন্ড করেননাই তো?

৪. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫
অনন্ত দিগন্ত বলেছেন: রাতের অন্ধকারের পরেই আসে ভোরের আলোকরশ্মি ... সে উজ্বল আলোয় শুরু হোক আপনার নতুন করে পথচলা ... এই শুভকামনায়...
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: দিন আসে যায়, আমি শুধু ভাবি সময় একবাজে ভ্রমন সঙ্গী (ব্লগে কে যেনো লিখে রেখেছে মাথার উপর)।

আমার ভ্রমন সঙ্গী গুলো কেনো যে এতো বাজে বাজে হয় জানি না!

৫. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬
চিকনমিয়া বলেছেন: মনডা উদাস কইরেননা বস :(
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: সব আকাশের দোষ আর বৃস্টির। ধইরা এদের একটা বকা দাও!

৬. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮
চিকনমিয়া বলেছেন: বস, সব ঠিক হইয়া যাইবো
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: ঠিক হইতেই হইবো। একদিন ঠিক হইতেই হইবো!

৭. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯
লীনা দিলরূবা বলেছেন: 'আমি আমার সবকিছু একজনকে দিয়ে দিয়েছি, আর ফিরিয়ে আনিনি।'

সবকিছু একজনকে দিয়ে দিলে তো ভালই---মুক্ত, স্বাধীন।।

০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: কিন্তু শূন্য মনের একাংশ এই দেহতে বন্দী। এটা মুক্ত হতে পারেনি। মুক্ত হতে পারলে ভালোই হতো! প্রতিদিন এই যন্ত্রণা ভালো লাগে না!

৮. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০০
চিকনমিয়া বলেছেন: বস একটা কতা কই? সব কিচু সহজ কইরা নেন, ঠিক হইয়া যাইবো. মন বড়ই আজিব, আইডারে টাইট দেন
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: কিন্তু টাইট দেবার স্ক্র ড্রাইভার কাজ করছে না! কিছুই কাজ করে না মাঝে মাঝে!

৯. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০১
গোয়েবলস বলেছেন: ভাল থাকতে চাইতে হয়। না হলে আজীবন দু:খে ঢাকা চাদরে মুড়ে থাকতে হবে।

কিছু কিছু ব্লগার রয়েছেন যারা সবাইকে মাতিয়ে রাখে। সুতরাং ঝেড়ে কাশুন।
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: নিজের জন্য চাইবার আর কোনো সাহস অবশিষ্ট নাই। এখন শুধু মেতে থাকি সময়ের সাথে আর দুঃখ চেপে হাসাতে থাকি সবাইকে! খারাপ কি, কিছু পাপ তো কমছে!

১০. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪
ম্যাক্স পেইন বলেছেন: ভাংগাচুরা ভাব থাইকা বাইর হন
দুইদিন পর যখন বুঝবেন তখন অনেক দেরী হইয়া যাইব
মাইনষের সহানুভূতিতে খুশী হইয়েন না
নিজে ঠিক হন মিয়া
লাইফ ইজ বিউটিফুল ম্যান
ইউ হ্যাভ দ্যট
আপনার বন্ধুরা আপনারে গাইলায়না?
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: ওদের আমি গাইলাই। ওরা সারা জীবন আমার গাইলই খাইল! কেন জানি বুঝি না ওরা আমার গাইল খাইতেই পছন্দ করে!

হা হা হা হা

১১. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৪
আহমেদ রাকিব বলেছেন: উদা আপ্নেরর লাইগা নিচের লিঙ্ক গুলান

Click This Link

Click This Link

কিছু কমেন্ট দিয়া আসেন
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: পয়লাডা ঠিক হইছে, মাগার দ্বিতীয়ডা তো দুই নম্বর!

তবে রেকর্ড ভাংবার পসিবিলিটি আছে মনে হয়!

১২. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মনডা উদাস হৈয়া বিদাস যায়, বুঝাই যায় :)
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: শুভ্রও চলে যাবে অগাস্টে, আবার ফাকা হবে আমার বন্ধুর জায়গা। সব ক্লোজ বন্ধুগুলো একে একে দেশ ছাড়ছে। এবার কাকে খুজে পাবো জানি না, তবে নিসংগতা মোটেও ভালো লাগে না!

১৩. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৯
কেল্টূ দা বলেছেন: দিল্ পেরেশান ! ? ! হিন্দি ছবি দেহেন ..... কুচ কুচ হোতা হেয় ....
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: টার্মিনেটর সালভেশন দেখলাম। রিভিউ লেখার দরকার!

১৪. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০১
শয়তান বলেছেন: স্টেডলার রাবার ইউজ করেন :)
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আরে এই ইরেজারটা ছোটকালে আমার খুব প্রিয় ছিলো। বিশেষ করে তখন একটা ঘ্রান থাকতো এর গায়ে। অনেকদিন ধরে এটার ব্যাব হার করি না!

আবারও ছোটবেলার কথা মনে পড়ে গেলো বস!

১৫. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৪
উদ্দীপন বলেছেন: চিকনমিয়া বলেছেন: বস একটা কতা কই? সব কিচু সহজ কইরা নেন, ঠিক হইয়া যাইবো. মন বড়ই আজিব, আইডারে টাইট দেন

জীবনের সাফল্য কামনায়
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: সব দোষটা আকাশের। আজকে আকাশটাকে এট সুন্দর লাগলো যে অনেক দিন পর কিছু হাসির কথা মনে পড়ে গেলো। মনটা সুদূরের কোনো এক কাশ বনে হারিয়ে গেলো, খুজতে গেলো নীল ওড়নার একটি হাসি মুখ!

ইদানিং হাসিমুখটাকেও হারিয়ে ফেলেছি স্মৃতির পাতা থাকে! সব আবছায়া হয়ে গেছে!

১৬. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৫
পানকৌড়ি বলেছেন: এমন দিনে তারে বলা যায় এমন ও ঘনঘোরো বরিষায় ........................
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: জানি না সে শুনবে কি না? পড়বেও কি না?

সম্পর্কের আর কিছুই অবশিষ্ট নাই!

আজকের দিনটাই অভিশপ্ত!

১৭. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
অনেকেই বলবে আরো ভাল মেয়ে পাবে তুমি,
কিন্তু ভোলা কি যাবে সেই প্রিয় মুখখানি।

অমোচনীয় কালি দিয়ে লিখে এই মন খাতায়,
জ্বালিয়ে সে চলে গেল মরুর মাদকতায়।

অতঃপর আমি পথে ঘুরি বড় একা একা,
দেখা তার পেয়েছিলাম, তবুও হল না দেখা।


আবার ব্যবহার করলাম মন্তব্যের লেইগা। বসন্ত গেলে যাইকগা। কি আর হইব। বুইড়া বয়সে কষ্টে মরতে হইব এই তো। বিয়া না করলে কি হয়? কিছুই না। চিন্তা কইরেন না। আমি আর আপনে মিলা একটা এতিমখানা খুলুম। ঐ এতিমখানার পুলাপানরাই আমাগোরে বাবা ডাকব। বুড়া হইলে ওরাই আমাগোরে দেখব। ছলনাময়ীগোর টাইম নাই। সব ফুট।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: এরকম একটা প্লান আছে। এতিম গুলোকে দেখলে মনটা খুব খুশী হয়ে যায়! মনে হয় কত সৌভাগ্যবান আমি!

১৮. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৬
ঘাসফুল বলেছেন: মন্কে শক্ত হাতে নিয়ন্ত্রন কর্লে টাল্টি-বাল্টি করনের সুযুগ কম...
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: মন কে নিয়ন্ত্রন করার কোনো হাতিয়ার থাকলে জানান দয়া করে!শুধু আজকের জন্য!

১৯. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আমাদের জীবনটাই মুখোশ পরানো, প্রতিনিয়ত অভিনয় করতে হয় সূচারুভাবে।

একটা প্রবাদের মত কিছু পড়েছিলাম, অনেকটা এরকম- যাকে তুমি ভালোবাসো, তাকে খাঁচা থেকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, জেনো, সে তোমারি ছিল। আর যদি সে না ফিরে, তবে জেনে রেখো, সে কখনোই তোমার ছিলোনা।

শুভকামনা রইল আপনার জন্যে। মেঘগুলো কেটে নতুন আলোয় আলোকিত হোক।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: আমার ভালোবাসা সব সময় আকাশের মেঘের মতোই। কখনোই যেন স্হায়ী হয় না। কোনো এক বর্ষায় বুকে এসে আশ্রয় নেয়, আবার ভাব ফুরোলে হারিয়ে যায়!

এভাবেই চলছে জীবন!

২০. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
আরিফুর রহমান বলেছেন: সবই ঠিক আছে.. শুধু 'চেস্টা' বানানটা দেখলে কেমন জানি লাগে..
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: ক্লাস আর জীবনের সবার শেষের বেন্ঞ্চের ছাত্রটির কাছে এর চেয়ে কি বেশী আশা করা ঠিক?

২১. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
ফয়সাল আকরাম বলেছেন: মন খারাপ কইরেন না বস... লন আমরা হারমুনি হলে বুফে খাইয়া আহি ;)
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: বিল কিন্তু আপনের!;)

২২. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: চিকনমিয়া বলেছেন: মনডা উদাস কইরেননা বস :(
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: সব আকাশের দোষ, কেন যে এমন করে সাজতে গেলো আজকে বুঝলাম না!

২৩. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
শিবলী বলেছেন: সব-ই টিউবলাইটের দোষ... ক্যান সে ফিলামেন্ট বালবের মত মোটা হৈল না...
Click This Link
দুঃখে আমার-ই সব বিল দিতে মন্চায়, কিন্তু বড় ভাই থাকতে কেমনে দেই ....
;)
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: যাও, আমার পকেটেই খাও সমস্যা নাই!বাটনরুজ চলবো?

২৪. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
বর্ষার মন বলেছেন: মন ঠিক করে ফেলুন তারাতারি।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: প্রতি সেকেন্ড চেস্টা করছি। দোয়া করবেন!

২৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৫
জেরী বলেছেন: আমরা কম-বেশী সবাই ভাল থাকার অভিনয় করি প্রতিনিয়ত:(
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: কেউ সফল হই কেউ হেরে যাই!

২৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:২৫
রিমঝিম বলেছেন: অনেক সুন্দর, সুখী একটা আগামী অপেক্ষা করছে আপনার জন্য নিশ্চয়ই। তাকে গ্রহণ করার চেষ্টা করুন। পুরোনো কথা ভুলে যান।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ, আমি অপেক্ষায় আছি। আমি আমার মৃত্যুর অপেক্ষায় আছি। আমার এই সময়টাই আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ঘটনা!

২৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০১
ফ্রুলিংক্স বলেছেন: মাগনা দিছেন কেনো??
দিয়াই যখন ফালাইছেন তখন আর চিন্তার কিছু নাই। এখন আবার নতুন করে জমাইতে থাকেন। যখন জমবো তখন ভালো মানুষ দেইখা দিয়েন। না হলে সন্দুকে ভরে তালা লাগাই দিয়েন ;)

মেমোরীতে অন্য কিছু বেশী পরিমানে লোড করেন। আগের ডাটা মুছে যাবে। মেমোরীর ডাটা কেপাসিটি ভলিউম ইনফিনিটি না।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: শিফট+ডিলিট খুজে পাচ্ছি না বস, একটা বানায় দিবেন ইন্টারফেস?

২৮. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
নির্ঝরিনী বলেছেন: ভালো থাকার অভিনয় করতে করতে দেখবেন একসময় সত্যিই ভালো আছেন...সময় বড় কঠিন জিনিস..একসময় সব কিছু ঠিক করে দেয়..

জীবনটাই তো একটা অভিনয়...এখনো ঠিকমতো বুঝে উঠতে পারলাম না...নাকি আদৌ বোঝা যায়!!

এই জীবনের স্টেজে, কেউ সুখের অভিনয় করছে...কেউ দুখের অভিনয় ...
পার্থনা থাকলো আপনার এই অভিনয় তাড়াতাড়ি ফুরিয়ে যাক...

ভালো থাকবেন...যদিও সবসময় ভালো থাকা হয়ে উঠেনা...তবুও...
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: একটা কথা এড়িয়ে গেলেন, জীবনে কেউ কি অভিনয় ছাড়া আছে?

২৯. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০১
লুথা বলেছেন:

কিয়ানু রিভসের A Walk in the Cloud মুভি খান দেখতে পারো... কেন কইলাম দেখার পরে বুঝবা...
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: দেখলাম বুঝলাম। ভালাই!

৩০. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০৭
গোয়েবলস বলেছেন: হুম মুভিটা আসলেই দারুন।

কিরে দাদা !!!!
আজকেতো ৩ তারিখ। এখন ও মন ঠিক হয়নি? সবাই এখনও সান্তনা দেয়??????
এখন তরে মাইর দিলে তয় মন ঠিক হইব।।।।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: মনকে জিজ্ঞেস করা হয় নাই!

৩১. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:১৩
অন্যরকম বলেছেন: আহেম আহেম..... কাইশা গেলাম! ;)

সব বুজতে পারি!!!!!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: অখন একখান প্রাইমারী সবজান্তা স্কুল খোলো!

৩২. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৫৬
ফ্রুলিংক্স বলেছেন: শিফট+ডিলিট নেই দেখেই তো বল্লাম মেমোরী অভারলোড করতে।

জোর করে ভুলে থাকার কোন মানে নেই। তাতে উল্টো আরো বেশী যত্রনা।
অন্য কিছুতে মন দেন। বিশেষ করে ক্যারিয়ারে। দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন।
শুভকামনা।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: পড়ালেখা করতে গেলে টাকা পয়সা, আবার বাইরে যেতে চাইলে এই জবটা ছেড়ে দেয়া..সবকিছুতে মায়া আটকে গেছে। টাকা পয়সা হয়তো ব্যাপার হবে না, কিন্তু কেনো যেনো এই অভিশপ্ত শহর এই অভিশপ্ত আকাশ এই অভোশপ্ত সময় সবকিছুতেই আমার মনটা গেথে গেছে!


নিজের মনটা মজা পুকুর হয়ে গেছে বস!

৩৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১:০৭
সামছা আকিদা জাহান বলেছেন: তোমার দুঃখ তোমারেই যদি বন্ধু ব্যথা না হানে,
কি হবে রিক্ত চিত্ত ভরিয়া তাহার ব্যথার দানে।।
ভুল করে কভু আসিলে স্মরনে অমনি যেয় তা ভুলি-----
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: রবী চাচ্চু ভবিষ্যত দেখেছেন মনে হয়, নাকি আমাকে দেখেছেন কেই বা জানে!

৩৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ঢাকার উপ্রে শহর নাই সারা মহাবিশ্বে। লেখকের সাথে একমত।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আসলেই কিন্তু শহরটা বড্ড অভিশপ্ত! সুন্দর জিনিস মনে হয় অভিশপ্ত না হলে ভালো লাগে না!

৩৫. ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
চানাচুর বলেছেন: ইদানিং আকাশটা বেশ বিষন্ন!


বিষণ্ন বানানটা ভুল হইছে তুমার :-/
৩৬. ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১
চানাচুর বলেছেন: মন উদাস করবেন না বস:(
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: বুঝতাছি না। ইদানিং আকাশ টা বার বার পুরোনো কিছু দিনের কথাই মনে করিয়ে দিচ্ছে। বছরের এইসময় টা কেমন লাগে! খুবই সুন্দর ব্যাপারগুলো তে এখন শুধু বিষন্নতা জাগে!

৩৭. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: ইদানিং আকাশটা বেশ বিষন্ন!
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: হুমমমম!

৩৮. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৮
তানহা তাবাসসুম বলেছেন:
ইদানিং আকাশটা বেশ বিষন্ন!
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ব্যাপার টা কি?

৩৯. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৪
জুল ভার্ন বলেছেন: ঠিক মিলাইতে পারতাসিনা! উদাসীর সপ্নের পোলা , চাঙ্কুর মাইয়া আর আমাবশ্যার চাঁদের মাইয়ারে দেখতে এক রকম লাগে ক্যা?
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ডিএনএ টেস্ট করাও!

৪০. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৯
রথে চেপে এলাম বলেছেন: চানাচুর বলেছেন: মন উদাস করবেন না বস:(
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: সব আকাশের দোষ!

৪১. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৭
মুক্ত বয়ান বলেছেন: হ.. বুঝছি.. আপনেরও "ডাবল খাট কাইটা সিঙ্গেল" করনের বয়স হইছে!! ;)
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: আরও ৫-৬ বছর অথবা আর এসব না! কোনও দিনও না! ভালোই তো চলছে, সমস্যা কি!

৪২. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৯
ল্যাম্পুমাষ্টর বলেছেন:
পৃথিবীতে ভালোবাসা বলিয়া কিছু আছে নিকিরে ?????????
সব সময় বান্দরামী করবা অতিশয় ভাল থাকপা। তয় সিষ্টেমের চেইন একবার খুইলা গেলে বিষয়টা বড়ই পীড়াদায়ক।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: চেইন মানে কি জীপার?;)

৪৩. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৫
মুক্ত বয়ান বলেছেন: হ.. হের লিগ্গাই.. আকাশ ভাল্লাগে না!!! ;)
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ভালো লাগে না অনেক কিছুই। যখন কেউ ফিরে এসে কান্নাকাটি করে রাত বিরেতে তখন সেটাও ভালো লাগে নি, যখন বললো তার কিছু ন্যুড ছবি অন্যের কাছে সেটাও ভালো লাগেনি, আবার এটাও ভালো লাগে নি যখন সে আবার শিকারে নামে!


মাঝে মাঝে মনে হয় আমিই বোকা ছিলাম এরকম জঘন্য কাউকে মন দিয়েছিলাম!

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: সেন্সরড! কপাল ভালো মডুরা দেখে নাই;)

৪৫. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৯
আরিয়ানা বলেছেন: অনেক অনুপ্রেরনা থাকল নতুন করে শুরু করবার জন্য। ভাল থাকুন।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: আপনেও, তয় আপনের নতুন লেখা কই?

৪৬. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০১
ল্যাম্পুমাষ্টর বলেছেন:
আইচ্চা কি চ্যাক ট্যাক জাতিয় কিছু খাইছ নিকি ,


হ, মডুগোরে দেখায়া দেওনের কাম। একবার দেখাইতার্লে জীবনে বেন মারবেনা ;)
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: মাউন্টেন ডিউ খাইছি! মডুকগো লগে আগে কথা কইয়া ভাও করতে হইবো!:P

৪৭. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৮
সামছা আকিদা জাহান বলেছেন: এই রে এটা রবী চাচ্চু না এইটা কাজী দা।।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: তাই নি? ক্রশ ফায়ার হইয়া গেলো!

৪৮. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩
বড় বিলাই বলেছেন: ঘটনা কী? এমুন উদাস বাউল মন নিয়া মাইনষেরে পচান কেমনে?
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আমি ছুটকাল থিকাই মানুষরে হাসাই, পচাই না! এইটা এই জন্য যে যাতে কেউ বুঝতে না পারে আমি কেনো এমন! বলতে পারেন একটা মুখোশ পইড়া থাকি!

৪৯. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫২
স্পর্শহীন কিছুদিন বলেছেন: সব ঠিক হয়ে যাবে। ভালো থাকুন।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: সত্যিই কি হয়? সব মিথ্যা, সব মায়া!

তবু ধন্যবাদ!

৫০. ০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২০
নাজনীন খলিল বলেছেন: আরে এসব মন খারাপ-টারাপ আবার কি?ঝেড়ে ঝুড়ে ফেলো। আনন্দে থাকো।
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: তাই কি নেই? অবশ্যই আমি আনন্দে আছি! সবাই আমার পাশে হাসছে, আমাকে গল্প কবিতা পোস্টাচ্ছে কমেন্ট করছে, আমিও করছি।

এসব দেখে কি মনে হয় না আমি আনন্দে নেই? আমি আসলেই অনেক আনন্দে আছি!

০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: কেনরে?

৫২. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:২১
পাথুরে বলেছেন: বাদ দেন বস..
গদ্য কোবতে পড়েন। :(
Click This Link
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: মনে ভাব জাগায় দিলেন গো!

৫৩. ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৫
তাহসিন আহমেদ বলেছেন: ভাই,ফাডায়া লাইছেন।
ঝাঝা আপনারে।

 

মোট সময় লেগেছে ১.৬৩৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ