আমার প্রিয় পোস্ট

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২!

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪২

শেয়ারঃ
0 0 0

ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-১!

গোথিক মেটাল:
অন্যান্য সাব জেনেরির মধ্যে গোথিক মেটালকে আলাদা করা একটু মুশকিল।

লিরিকস: ধর্ম এবং ঈশ্বর, জান্নাত এবং জাহান্নাম, রোমন্স, হরর, শূন্যতা, হতাশা এবং মৃত্যুর উপর ফোকাস করে গড়া। বিংশ শতাব্দী পূর্ব বিষয়াদির উপর নির্ভর করেই এই মেটালের পরিবেশ
ভোকালে মেয়ে ছেলে দুটাই হতে পারে। ছেলে ভোকাল হবে গভীর টেনর অথবা ডেঠ গ্রান্টের মতো আর মেয়ে ভোকাল হবে অনেকটা উচ্চ টোনের আর অপেরাটাইপ তবে মাঝে মাঝে এফেক্ট আনার জন্য নিয়মিত স্বরে নামিয়ে আনতে পারে!
গীটার আর বেস প্রায়ই মাইনর কী তে বাজে তবে ধীরে এবং প্রবল ভাবে ডিস্টর্টেড হতে পারে যেরকমটা ডুম মেটালে শোনা যায়।পারকাশন বা সিনথেসাইজারের টোনের ব্যাবহার অনেক সময় গানের প্রকৃতি অথবা যে গায় তার তার উপর নির্ভর করে।

তবে গথিক মেটাল প্রায়শই পাওয়ার মেটাল আর সিমফোনিক মেটালকেও ছাড়িয়ে যায়।

লিস্ট:
01.Wounded (Beseech)
02.Dreams Of Reality (Myriads)
03.Veil Of Darkness (Sunterra)
04.Swamped (Lacuna Coil)
05.Queen Misery (For My Pain)
06.Dies Irae (Grave New World) (Evereve)
07.Serpentized (Silentium)
08.Nazguls (Artrosis)
09.Lacrimarum (To Die For)
10.Hamlet (Tystnaden)
11.Sarah Lou (Lacrimas Profundere)
12.The Necklace (Mandrake)
13.Chaos Sun (To Elysium)
14.Henceforth (Macbeth)
15.Mass-Placebo (Shadowcast)

ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২

নিউ ওয়েভ অব ব্রিটিশ হেভি মেটাল:

১৯৭০ সালের বিটলসম্যানিয়ার আদলে এই মুভমেন্টের সৃস্টি হয়। এখানে ব্লুজের টোনকে প্রভাবক হিসাবে রেখে পান্কের উপাদান সাথে বর্ধিত টেম্পো এবং রুক্ষ সাউন্ডের মেজাজে মিউজিকের প্রতি আরো কঠিনতম মনোভাবের সম্মিলন। এর লিরিকসে মাইথোলজী আর ফ্যান্টাসী ফিকশন প্রবল ভাবে দেখা যায়।
এর চারিত্রিক বৈশিষ্ট্য বলতে দ্রুত আপবিট টেম্পোর গান, পাওয়ার কর্ড, দ্রত লয়ে গীটার সলোস এবং মেলোডিক, উপরে-ওঠা ভোকাল।

লিস্ট

01 - Princess Of The Night (Saxon)
02 - Wasted (Def Leppard)
03 - Laying Down The Law (Cloven Hoof)
04 - I'm No Fool (Gaskin)
05 - Am I Evil (Diamond Head)
06 - Bring Your Daughter...To The Slaughter (Iron Maiden)
07 - Death Or Glory (Holocaust)
08 - Treason (A II Z)
09 - Blitzkrieg (Blitzkrieg)
10 - Demolition Boys (Girlschool)
11 - Killers (Tygers Of Pan-Tang)
12 - Angel Dust (From Lead Weight) (Venom)
13 - Back Street Woman (Jaguar)
14 - Witchfinder General (Witchfinder General)
15 - Red Lights (Black Axe)
16 - Fight With The Devil (Hollow Ground)
17 - Don't Need Your Money (Raven)

ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২

নু মেটাল:

এইটা হইলো এখনকার সময়ের মেটাল যেটা বেশীরভাগ জনপ্রিয় ব্যান্ডগুলো গাইছে। এই সাব জেনেরী গ্রান্জ্ঞ মিউজিক, ফান্ক মেটাল, অল্টারনেটিভ মেটাল, হিপ-হপ আর সাথে থ্রাশ, গ্রুভ আর ইন্ডাস্ট্রিয়াল মেটালের সংমিশ্রন।
নুমেটালে জোর দেয়া হয় মেলোডির উপর মুড রিদম আর টেক্সচারে। নু মেটাল গান গুলোতে মাঝে মাঝে রিদমিক, সাইকোপাটেড রিফস দিয়ে ডিসটর্টেড গীটারে গাইয়া হয় যেখানে গীটারের স্ট্রিং গুলোকে লোয়ার পীচে ডিটিউন করা হয় যাতে করে ডার্ক এবং থিক সাউন্ডের সৃস্টি হয়। তবে এর ইকুয়েশনটা হবে রক + মেটাল + অল্টারনেটিভ + র‌্যাপ রক।

লিস্ট

01 - Toxicity (System Of A Down)
02 - Whiteblack (Afterfeedback)
03 - Got The Life (Korn)
04 - Forty Six & 2 (Tool)
05 - Bloodwork (36 Crazyfists)
06 - Scene Circus (End Of April)
07 - Combativo (A.N.I.M.A.L.)
08 - Suffocate (Motograter)
09 - Forget To Remember (Mudvayne)
10 - Awakening (40 Below Summer)
11 - Lifter (Deftones)
12 - D.Low (I.R.A.T.E.)
13 - Don't Get Close (Slipknot)
14 - What You Deserve (Ill Nino)
15 - Sperm (Relative Ash)
16 - Take A Look Around (Limp Bizkit)
17 - The Truth (Clawfinger)
18 - Nil By Mouth (Blindspott)
19 - Aldeguinda (Eraso)
20 - The Last Song (Sevendust)

ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২

থ্রাশ মেটাল:

স্পীড মেটালের প্রচন্ড স্পীডের মধ্যে ঐতিহ্যবাহী মেটাল মেলোডী আর রিফের সমন্বয়ে ৭০' আর ৮০' দশকে থ্রাশমেটালের উদ্ভব ঘটে।

থ্রাশ মেটাল মূলত দ্রুত টেম্পো, লো রেজিস্টার, জটিলতর গীটার রিফস, হাই রেজিস্টার গীটার সলোস, ডাবল বেস ড্রামিং এবং আক্রমনাত্মক ভোকালের সম্মিলন।
বেশীরভাগ থ্রাশ মেটাল গীটার সলোগুলো দ্রুত গতিতে বাজানো হয় যার চারিত্রিক বৈশিষ্ট্য হলো শ্রেডিং আর সুইফট পিকিং, লিগেটো ফ্রেজিং, অল্টারনেট পিকিং, স্ট্রিং পিকিং এবং টু-হ্যান্ড পিকিং এর মতো টেকনিক ব্যাবহার করা হয়। থ্রাশের লীড গীটারিস্টরা নিউ ওয়েভ অব ব্রিটিশ হেভী মেটাল মুভমেন্টের দ্বারা প্রভাবিত।

স্পীড, পেসিং এবং টাইম-চেন্জ্ঞেস সবকিছুই থ্রাশে বেশ ডিফাইনড। এর আক্রমনাত্মক ড্রামিং স্কিলের কারনে থ্রাশে বেশ ত্বড়িৎ অনুভূতি জাগে।বেশীর ভাগ থ্রাশ বেসিস্ট পিক ব্যাবহার করেন।

লিরিকসে করাপশন, সুইসাইড, এ্যাডিকশন, মার্ডার, অবিচারের মতো বিষয়সমূহ যেগুলো মূলত ব্যাক্তিগত এবং সামাজিক জীবনকে প্রভাবিত করে এসবই প্রধান হিসেবে থাকে। হিউমার এবং করূনা খুব কম দেখা যায়।

লিস্ট

01 - Alison Hell (Annihilator)
02 - Beyond The Black (Metal Church)
03 - Chemical Invasion (Tankard)
04 - Sign Of Omission (Testament)
05 - State Of Emergency (Sacred Reich)
06 - Enter Sandman (Metallica)
07 - Voices Of The Dead (Kreator)
08 - War Ensemble (Slayer)
09 - Thrown To The Wolves (Death Angel)
10 - Axis Of Evil (Sodom)
11 - Sign Of Evil (Violent Force)
12 - Drunken Wisdom (Overkill)
13 - Don't Believe (Artillery)
14 - Skullcrusher 1 (Onslaught)

ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২


প্রোগ্রেসিভ মেটাল:

প্রোগ্রেসিভ রক + হেভী মেটাল

এটা নিজে সাবজেনেরী হয়েও এর থেকে প্রচুর সাব জেনেরী উৎপন্ন বা এভ্যুলেশন হইছে।এই ফিউশন জেনেরীতে গীটারের সাউন্ডটা বেশ শক্তিশালী টোনে বাজানো হয় যেখানে জটিল কম্পোজিশনাল স্ট্রাকাচার, অড টাইম সিগন্যাচার এবং প্রগ্রেসিভ রকের ইন্স্ট্রুমেন্টাল ধাচ খুব বেশী ইনভলভ থাকে। এগুলো এ্যালবামের কনসেপ্টের সাথে একটু দীর্ঘায়িত মিউজিক হয় যার ফলে মেইনস্টিমে খুব একটা শোনা যায় না। তবে এতে জ্যাজ ফিউশনের বেশ প্রভাব লক্ষ্য করা যায়!

লিস্ট

01 - To The End (Nightingale)
02 - Out Of The Shadows (Cloudscape)
03 - Empire (Queensryche)
04 - Embrace The Storm (Stream Of Passion)
05 - Eyes Of Time (Ayreon)
06 - Harvest (Opeth)
07 - Just Let Me Breathe (Dream Theater)
08 - History Reversed (Communic)
09 - Distant Skies (Suspyre)
10 - Embrace The Galaxy (Richard Andersson's Space Odyssey)
11 - Sweet Sorrow (Sphere Of Souls)
12 - Through Different Eyes (Fates Warning)
13 - Another Point Of View (Mindflow)
14 - Ten To Life (Royal Hunt)
15 - My Beloved Hate (Nova Art)

ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২

ব্লাক মেটাল:

ব্লাক মেটাল হলো হেভী মেটালের সাবজেনেরী যেটা ৮০ র দশকে কিছু থ্রাশ মেটাল ব্যান্ড এটার প্রোটোটাইপ বানায়।
১) মাঝে মাঝেই ফাস্ট গীটার ব্যাব হার করা হয় ট্রেমোলো পিকিং বা ডাবল পিকিং এর জন্য।
২) লিরিকসে শয়তান, প্যাগান এবং প্যারানরমাল টাইপ থিম মাঝে মাঝে দেখা যায় যেইটা সরাসরি ক্রিশ্চিয়ানিটির ব্লাসফেমী আইনে পড়ে যায়।
৩) সাধারনত গীটারের অপেক্ষাকৃত চিকন অথবা ঘন সাউন্ড তবে গানের মাঝামাঝি নয়
৪) প্রচলিত ধারা মিউজিকের বিরুদ্ধে অথবা মিউজিকের মুড ঠিক রাখারা জন্য সীমিত প্রোডাকশন দিয়ে মিউজিক তৈরী করা হয়।
৫) দ্রুত, আক্রমনাত্ক ড্রামিং মাঝে মাঝে ব্লাস্ট বিটস ডেলিভারী করে। অন্যান্য সময় মিউজিকের পরিবেশ ঠিক রাখার জন্য ড্রামের তাল থাকে খুব স্লো এবং শুকনো আর শূন্য টোনে।
৬) সুইফট পারকাশনে ঠান্ডা, আধার, করুন সুর অথবা গ্লুমী পরিবেশ থাকে। হাই পিচড/ডিস্টর্টেড ভোকাল থাকে সাথে।
৭) অরকেস্ট্রাল অথবা ক্যাথেড্রাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আনার জন্য অর্গান, কয়ার আর ভায়োলিনের ব্যাবহার বেশ কমোন। তাই মাঝে মাঝে কিবোর্ডের ব্যাব হার বেশ ভালো ভাবেই দেখা যায়!

লিস্ট:
01 - Conquer All (Behemoth)
02 - Thus Spake The Nightspirit (Emperor)
03 - Nightwing (Marduk)
04 - Mother North (Satyricon)
05 - Knovelaer (Fluisterwoud)
06 - The Usurper (Celtic Frost)
07 - Ea,Lord Of The Depths (Burzum)
08 - Sons Of Northern Darkness (Immortal)
09 - I Am Abomination (1349)
10 - Raabjorn Speiler Draugheimens Skodde (Dimmu Borgir)
11 - Unleash Hell (Naglfar)
12 - Osculum Obscenum (Lord Belial)
13 - Diabolis Interium (Dark Funeral)
14 - Blod Og Minne (Gorgoroth)
15 - In The Shadow Of The Horns (Darkthrone)
16 - Incendium Between Mirage And Time (Melechesh)

ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২

চলবে.....
****ডাউনলোড লিংক গুলো সংগৃহিত আমাদের ফোরাম এর এ্যনসিয়েন্ট পয়েট আর দ্যা পয়েট পোস্ট থেকে।

 

প্রকাশ করা হয়েছে: মূর্খ উদাসীর জ্ঞানী কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: মামো, সেমিকন্ডাক্টর ফিজিক্সের চটি বই খান কি এখনও আছে নাকি?

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ;)

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: তাই নি!

৪. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫
পুরাতন বলেছেন: এই মেশিন গানের থুক্কু মেটাল গানের সুরের মূর্ছনায় (যন্ত্রণায় হইবে X() অতিষ্ট হইয়া রুমমেটের সহিত তিনটি বছর যুদ্ধ করিয়াছি :|........এইবার আপনের লগেও হইবেক :#)
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: আসেন, দৈনিক টুটপাড়ার ব্যাপক মিডিয়া কভারেজ লইয়া যুদ্ধ হইবে গনকটুলির মাঠে!

রাজী থাকলে আওয়াজ দেন!;)

৫. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৬
ম্যাক্স পেইন বলেছেন: ব্যাপক টেকি মেটাল পোষ্ট
সুমন আহমেদ আমারে পচাইয়া একটা পোস্ট দিসে। পড়সেননি?
Click This Link
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: ভাইজান বুলগ লেইখা সমাজ পাল্টাইবো না, এইসব পুলাপানরা যে বুঝবো সেইটাই বুঝি না!

তয় তর্ক করন ভালো, জ্ঞান ভালো! তবে একটা কথাকথি নস্ট জিনিস নিয়া নাড়াচাড়া করলে জিনিসটা থিকা ভালো জিনিস আসে না, নস্ট জিনিসই আছে!

এমুন একখান জিনিস নিয়া চিল্লাফাল্লা লাগছে যেইটা আসলে আমরা কেউ সম্পৃক্ত না হইলেও ভুক্তভোগী। যথাযথ পাবলিকরে না পিডাইয়া আজাইরা বুলগে ক্যাচাইল কইরা কুনো লাভ যে নাই সেইটা আমি তুমি চিল্লাইলেও বুঝবো না! সো ইগনোর করো!

৬. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৭
পুরাতন বলেছেন: গনকটুলি আবার কুন্ঠায় B:-)
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: চূয়াডাঙ্গার ধারে কাছে মনে হয়!

৭. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭
সাইফ ইমাম বলেছেন: প্রিয় পোস্টে গেল। আবারো +++++++++++++++++++++++++++
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: খুদা হাফেজ....(কেউ চইলা গেলে খোদা হাফেজ দেওনের নিয়ম;)

৮. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৭
অপরিচিত_আবির বলেছেন: ব্যাপক পোস্ট। আমার এখন গথিকই সবচেয়ে প্রিয়। এখন ফেভারিটের তালিকায় আছে ল্যাকুনা কয়েল, ইটারনাল টিয়ারস অফ সরো, উইদিন টেম্পটেশন, মুনস্পেল, আইসিস, ইল নিনো।

আর নু মেটাল বললেই সবার আগে রামস্টাইন আর সিস্টেম অফ এ ডাউনের নাম আসবেই। ক্রিয়েটরও আমার খূবই প্রিয় বিশেষ করে ওদের "এনিমি অফ গড " গানটা।

ওপেথ বেশ ভালো লাগে সেইসাথে মাডভেইন, আতরেয়ু। তবে প্রগ্রেসিভ বেশি শোনা হয় না।

ব্ল্যাক বললে সবার আগে ডিমু বোর্গির আসবে তারপর মেশুগাহ, বেহেমথ, নেক্রোফেজিস্ট, টাইপ ও নেগেটিভ।

একশ প্লাস ++++++++++++++

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ল্যাকুনো কয়েল হইলো গথিক, ইটারনাল টিয়ারস অফ সরো মেলোডেথ, সিম্ফনিক মেটাল, উইদিন টেম্পটেশন হইলো সিম্ফনিক মেটাল মাগার শ্যারন ডেল আদেল আবার আর্মিনের সাথে একটা ইলেক্ট্রোনিকাতে কন্ঠ দিছে, মুনস্পেল ব্লাক/গথিক/ডার্ক/ডুম/ডেথ মেটাল, ইল নিনোর এনিগমা পুরা নু মেটালে ফাটায় ফেলাইছে!

প্রগ্রেসিভের সাব জেনেরি আপনে শুইনা শেষ করতে পারবেন না। ধরতে পারেন এইডাই একটা সাবজেনেরী যেইখান থিকা আরও অগণিত সাবজেনেরী বাইর হইয়া আইছে। এমনকি মেশুগাহর/এবিগোর মতো ব্যান্ড যতই এক্সপেরিমেন্ট বা আভান্ট গ্রান্ট গাক না কেনো ঘুরে ফিরে প্রগ্রেসিভের লিস্টেই থাকে!

ডিমু বোর্গি অসহ্য রকম বাজায়!

৯. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
অমি রহমান পিয়াল বলেছেন: বহুত কিছু শিখলাম। প্লাস
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: জানার কুনো শেষ নাই
জানার চেস্টা বৃথা তাই!


এই জানা আবার আমাগো ব্লগের জানা আপু না!;)

১০. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১
আয়েশা তায়েবা বলেছেন:
Disappointed not to see Meshuggah there. Check out Avant-garde metal : http://en.wikipedia.org/wiki/Avant-garde_metal

By "সাইকোপাটেড রিফস" did you mean syncopated riffs? Syncopation does not need to be on guitar -- it could be on any rhythm element. In experimental/avant-garde metal syncopation is fused with polyrhythms.

Anyway check out Tosin Abasi's instrumental album Animals As Leaders : http://www.youtube.com/watch?v=2ceV82mKUhg
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: পয়লাডার উত্তর আপনেই দিয়া দিছেন, যেহেতু এই জেনেরী নিয়া অখনো লেখি নাই সেহেতু এইটা আসে নাই, আপনে ডিসাপয়েন্টমেন্ট হইলেও কিছু যায় আসে না, কারন মেশুগাহ এক্সপেরিমেন্ট মেটালের আদলে আভান্ট-গারডে গায় যেইডা আবার প্রগ্রেসিভের ধারে কাছে মেলে!

সাইনকোপাটেড রিফস বলতে রিদম বোঝালেও এখানে সাইনকোপাটেড গীটার রিফস কেই বোঝানো হয়েছে। তবে সাইনকোপাটেড এমন একটা বিট যেটা নাচের তালেও করা যায়। যেহেতু এখানে মেটালের কথা বলা হচ্ছে সেখানে অফকোর্স গীটারের কথাই আসে। গ্রুভ মেটালে এটার প্রয়োগ বেশী দেখা যায়। এছাড়া সাইকোপাটেড পাওয়ার কর্ডস, সাইকোপাটেড গীটার রিফস বিভিন্ন ভাবে মেটাল ব্যান্ড গুলো প্রয়োগ করে সাধারন গীটার গুলো দিয়েই ড্রাম/বেস অথবা কী/ড্রাম সাথে করা হয়েছে কিনা আমার তেমন জানা নাই। আপনার জানা থাকলে জানায়েন।

আমার কেনো জানি মনে হয় এইট স্ট্রিং গীটারের জন্য সবচেয়ে বেস্ট যে একেবারে এটাকে শিল্পের কাছাকাছি নিয়ে যেতে পারে এমন কাউকে খুজে পাওয়া খুব কস্টকর (ডেফটটোনস এর কার্পেন্টারকে বাদ দিলে)। ইদানিং কেনো জানি শিল্পের কাছে না যাওয়া অথবা যেগুলো টপ চার্টে যেতে না পারা গুলোকে ব্যাক্তিগত ভাবে গুনায় ধরতে মন চায় না। এর চায় ৭/১০ স্ট্রিং এর সিম্পল হার্প গীটার বাদকদের বিশেষ করে কিছু ল্যাটিন/রাশিয়ান আছে যারা এগুলোতে বেশ ভালো হাত আছে সেগুলো শুনতে ভালো লাগে। তবে মেটালে এরা কেনো যেনো সেরকম কাউকে দেখছি না।

তবে আপনের আসল নিকটা আমি মনে হয় ধরতে পারছি, যদিও মানুষকে কনফিউজ করার জন্য আপনের ইরানী শহীদি পোস্ট খুব কাজে দিছে এবং এটাও দেখছি চান্স পাইলে আপনের আসল নিক দিয়া আমাকে কি বলেন!

যাই হোউক, হাইড এন্ড সিক শুভো হোক!

১১. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪
অপ্‌সরা বলেছেন: বাপরে মেটাল স্পেশালিস্ট।
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: নারে বস, আমি এইসবের স্পেশালিস্ট না। তয় ছোট কালে আমার একটা ব্যান্ড করনের ইচ্ছা ছিলো। টুকুভাই/মাঈনদের ব্যান্ডের সাথে মোটামোটি সাথে থাকলেও কিছু শিখা হয় নাই।

তবে খুব ইচ্ছা ছিলো একটা ব্যান্ড করার কিন্তু মাথায় ফিজিক্স ঢুকনের পর ব্যান্ড কুন দিয়ে বেরিয়ে যায় জানি না! তাই মাঝে মাঝে সুযোগ পেলে নতুন যেসব এভ্যুলেশন হয় সেগুলো জানার চেস্টা করি আর কি!

১২. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪
অদ্রোহ বলেছেন: ইদানীং গথিকই বেশি শুনতাসি।

আচ্ছা আমার মনে হয় ইভানেসেনের কিছু গান গথিক জেনারে পড়ে,আপনার কি মনে হয় ?

আর হ্যাঁ,মেটাল ফ্যানদের জন্য এই পোস্ট প্রিয়তে না নিলে গুনাহ ।
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: বস ওরা কি আসলেই মেটাল গায়? আমি ওদের সব না শুনলেও যা শুনছি তা মনে হয় এগুলো সিম্পল রক আর খুব বেশী হইলে মাঝে মাঝে সিম্ফোনিক রক হিসাবে পরিচয় করায় দিতে চায়।যদিও গথিকের গ্রামারে কিছুটা মেলে কিন্তু গীটার বা অন্যান্য রিদমিক ওয়ার্ক বা আরও কিছু মিলালে আপনেই বলেন কেমনে মেলে? মাগার যখন নাইটউইশ বা উইদিন টেম্পটেশন শুনবেন তখন মনে হইবো এরা কি দোষ করলো!

তবে একটা কথা বুকের ভিতর বাইন্ধা রাখেন এখন কেউ এ্যাবসলুউট গান গাইয়া মেইনস্ট্রিমে আসনের নজির খুব কম। সবারই শ্রোতাদের দিকে খেয়াল রাখতে হয়। আর শ্রোতারা এমন যে পাচমিশালী কেউ যদি গ্রাইন্ডকোর পছন্দ করে অন্য আরেকজন কইবো মেটালকোর অথবা আরেকজন কইবো ব্রুট ডেথ মেটাল।

স্লিকনটের নয়া এ্যালবামটা শুনছেন? মেটাল কোর, মেলো, আবার অল্টারনেটিভ মেটাল, সব পাচ মিশালী। আবার লিংকিন পার্ক দেখেন কেমন জানি পুরানা মেজাজ আইনা ফেলাইছে কখনো অল্টারনেটিভ মেটাল, কখনো র‌্যাপ রক, কখনো আবার ইলেক্ট্রিনিক রক, মেটালের কুনো খবরই নাই।

১৪. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৭
মারুফ হোসেন বলেছেন: আমার কাছে ব্ল্যাক এর উপর কিছু নাই
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: বাংলাদেশের ব্লাকের কথা কইলেননি বস?

ওরা তো আমার অলটাইম ফেভারিট। তব লাইভ কনসার্টে ওদের পারফর্মেন্স কিন্তু মারাত্মক!

১৫. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৯
ম্যাক্স পেইন বলেছেন: ব্লাক তো পুর্রা ব্ল্যাক

ভাই আমার সইজ্য অয় না

আমি এক্কবারেই পসন করি না

একটা কনসার্টে গেসিলাম সারাজীবন মনে থাকবো


খিকখিক

তয় মেটাল বালা পাই
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: আমি ব্লাকের তিনখান কনসার্ট দেখছিলাম, জন হাটু গাইড়া গায়, আর গীটারিস্ট যখন ওর সলোস আর রিফের কাজ শুরু করে তখন মনে হয় ব্যাটার উপর রবার্ট পেইজ, লেনি ক্রাভিৎসের ভূত চাপছে। আর ড্রামার তো পুরাই মেটাল!


মনে হইলো পুরা জোস একখান ব্যান্ড, স্টেরয়েড দেয়া ফুল চার্জড আপ কনসার্ট!

১৬. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: কাগু কি ব্যন্ডের দুকান থুক্কু দল খুলছো নাকি?
আমি তুমার ব্যন্ডের দুলে যুগ দিতাম ছাই, গান গাইতাম ছাই, কোবতে গাইতাম ছাই, গিটার বাজাইতাম ছাই, ড্রাম ফাটাইতাম ছাই.........
তুমি আমারে সাথে লইয়া লও.......
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: কাগু তুমারেই খুজতাছি! কালকা কি ফ্রী আছো নাকি? লও কালকা হগ্গলে মিল্যা কুনো একজায়গায় দেখা করি!


হিমি, ইন্দ্র, কাল্টু, ডেল্টু যারা আছে সব গুলানরে একখান মিসড কল মারো!

১৭. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
প্রিয়তমেষু বলেছেন: Hard rock,post grunge,metal,punk metal,rap metal gothic এগুলান ভালা পাই! Three days grace ফেভারিট!trapt,,SEETHER,nickelbeck,theory of a deadman,breaking Benjamin,thousand foot crunch,three doors down,bfmv এরাও প্রিয়!c-o-b,l-o-g,SLAYER,SEPULTURA,C-O-F,KORN,KREATOR,LP,RAMMSTEIN,limp bizkit এগূলাও প্রিয়!

Hard rock নিয়া আলাদা একটা লিখেন,বিশেষ করে নিউ ব্যান্ড গুলা নিয়া(আমার একটা লিখার ইচ্ছা আছে)।

লিঙ্কিন পার্ক এর একটা গান ও কি ন্যু মেটাল এর মাঝে পড়েনা???সার্বিক বিবেচনায় কিন্তু এলপি এখন সব চেয়ে এগিয়ে,যা বাইর করতাসে তাই হটডগ।

ও ভালো কথা,লিঙ্ক গুলা একটু র‌্যাপিডশেয়ারে না দিয়া টরেন্ট/জিদ্দু তে দিয়েন!তাহলে নামাইতে পার্তাম!
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: লিংকিন পার্ক ভাই ন্যু মেটালেই পড়ে। তবে ইদানিং ওরা নিজেদের এই ভাবটা কাটাতে চাচ্ছে। আপনে পারলে মাইক শিনোডার ব্লগ পড়ে দেখতে পারেন। ওখানে মাঝে মাঝেই ওদের হাতে থাকা বিভিন্ন প্রজেক্টের কথা লিখছে আর বর্ণনা দিচ্ছে যেখানে দেখবেন বেশ কিছু জেনেরী নিয়েই ওরা কাজ করছে!

তবে ইদানিং আপনি কোনো ব্যান্ড বা গ্রুপকে একটা নির্দিস্ট গ্রুপে ফেলতে পারবেন না, কারন সবাই জন গনের চাহিদা বুঝে অথবা সময়ের সাথে তাল রেখে ফিউশনে ঝুকছে! ফিউশনকে বলতে পারেন সবকিছুতেই একটা স্লোগান হয়ে কাজ করছে!

আর জিদ্দুতে সমস্যা হলো বড় ফাইলের ক্ষেত্রে ওদের লাইন বা টিকিটটা বেশীক্ষণ থাকে না , ফলে সমস্যা হয়। টরেন্ট এর ব্যাপারটা নিয়ে ভাবা যায়!

১৮. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: কাগু, আমি ফ্রি আছি। তয় সক্কাল সক্কাল ফুন দিও, নইলে কিন্তু বুকড হইয়া যামুনে। উত্তম প্রস্তাব দিছো। বাস্তবায়নও তুমিই কর্তে পারবা। সক্কলরে তুমার মাগনা মুবাইল থিক্কা গনহারে কল দ্যাও। তারপরে আমারে জানাও।
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: মামু, ঘুমের থিকা অবসরই পাইতাছি না। কেমনে ফুনামু বা কেমনে গেট টুগেদারের কাম করমু। আমারে দিয়া এইসব হয় না, আমার মধ্যে অর্গানাইজিং ক্যাপাসিটি কিছু নাই। তুমরা আসো নাইলে!

গত পরশু আশানুর ফুন দিছিলো বরিশাল থিকা। ব্যাচারা ঐখানে একলা হইয়া গেছে। ওর লিগা মাইয়া মুইয়া দেখো, প্রমোশন পাইছে ওর জন্য একখান ভালা পাত্রী দেখন দরকার! দায়িত্বটা তুমি নিয়া নাও কাধে;)

১৯. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৩
আয়েশা তায়েবা বলেছেন:
আভান্ট-গার্ড আর প্রগ্রেসিভ মেটালের পার্থক্য উইকিতে আছে। দেখে নেবেন দয়া করে।

"সাইকোপাটেড" লিখেছেন পোস্টে, "সাইনকোপাটেড" না। তাই এত কথা বলা। মোটামুটি সব মেটালেই সিনকোপেশান আছে। ব্যাকবিট হল সিনকোপেশানের সহজ উদাহরন। সিনকোপেশানের সাথে ভ্যারিয়েশান না দিলে এর মানে থাকে না; আমাদের ব্রেইন রিদমিক অ্যাকসেন্ট ঠিক করতে বেশ ভাল। উদাহরন : মিলামিলামিলামিলা আর লামিলামিলামিলামি একি লাগবে শুনতে একটু পর। আপনি যে সিনকোপেশানের কথা বলছেন একটা উদাহরন দিন। একটা গানের লিংক আর গানের কোন সময়ে কড়া সিনকোপেশান হচ্ছে জানালে বাধিত হব।

শিল্প কি এই নিয়ে আলোচনা হতে পারে। এক বড় ভাই একবার লস এনজেলিসের স্যান্টা মনিকা বুলেভার্ডে ডিফারেন্ট টাচ শুনতে শুনতে খুব উদাসী হয়ে গিয়েছিল। আর আমার শান্তিনগরে বসে মেশুগাহ শুনতেই ভাল লাগে। ব্ল্যাকের তুলনায় মমতাজ দেশি চার্টে অনেক উপরে -- কোটি কোটি লোক চিনে। তাই বলে ব্ল্যাককে গোনায় না ধরলে কেমন দেখায়? ;)

৮-স্ট্রিংয়ের নেক খুব মোটা হওয়াতে অনেকেই ৬,৭ স্ট্রিং ডিটিউন করে বাজায়। গিটারের তারের সংখ্যা মূল ব্যাপার না (যেমন ব্যাপার না গিটারবাদকের চুলের স্টাইল)। ৬,৭,৮ স্ট্রিংয়ের আসল ব্যাপার হল এক্সট্রিম ডাইনামিক্স। না বুঝলে উদাহরন দিব।

নিক সংক্রান্ত অপ্রয়োজনীয় আলোচনায় একটাই মন্তব্য : Welcome to the desert of the unreal.
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আপনি মমতাজকে এভাবে খাটো করবেন সেটা আমি বুঝতে পারিনি, হয়তো মমতাজের মতো লোকেরা খেটে খাওয়া মানুষের গান গায় বলে আপনার চোখে ওরা মানুষ না। অথচ একটা জিনিস হয়তো জানেন মেটাল গানগুলো কিন্তু এসব দুর্দশা পীড়িত মানুষের জন্য। তবে ব্লাককে এদেশের মানুষ আর ওপার বাংলার মানুষ যতটুকু চেনে ততটুকু মনে হয় মেশুগাহকে সুইডেনের মানুষও চেনে না(কারন সুইডেনের জনসংখ্যা তারচেয়েও কম) আর যেই ব্যান্ডের এত বছর পরও এ্যাচিভমেন্ট বলতে হাতে গোনা দুয়েকটা এ্যাওয়ার্ড আর দুয়েক একজন রক লেজেন্ডের দুটা তিনটা সান্তনা বাক্য সেইক্ষেত্রে বলা যায় একে নিয়ে এতটা মাতামাতি করার কোনো কারন দেখি না। আপনার ব্যাক্তিগত পছন্দ হলে একে আমাদের সামনে পরিচয় করিয়ে দিলে বুঝতে চেস্টা করবো আসলেই কি রকম! তবে এটা স্বতন্ত্র পোস্টে হলে খুব খুশী হবো!

আর আপনার কমেন্ট পড়ে কেনো যেনো মনে হয় আপনি মেটাল ক্লাসিফিকেশনের চাইতে আপনি বাজানোর টেকনিক্যাল দিকে বেশী মনোযোগ দিচ্ছেন। তাহলে একটা পোস্ট দিয়ে জানান কিভাবে বাজাতে হয়, আমরাই না হয় আপনার কাছ থেকে জানি, নাকি সেটা দেখাতে গেলেও কড়োজোড় করতে হবে।

সাইনকোপাটেড পাওয়ার কর্ডস উদাহরন জানতে চেয়েছেন , অনেক আগের শোনা যদি পেয়ে থাকেন তাহলে ওগুলো স্বতন্ত্র পোস্টে আলোচনা হতে পারে। আমি অনেকগুলোই শুনেছি এমন রিপ্লেসমেন্ট কিলারে এরকম একটা ড্রাম বীটও ছিলো তবে মিউজিক ইলেক্ট্রনিকা জেনেরীতে। আর রোলিং স্টোনের জাম্পিং জ্যাক ফ্লাশ, এছাড়া একটা গানের কথা মেন পড়ছে শ্যাডোস ইন দ্যা ডার্ক তবে কারা এটা গেয়েছে নাম টা খেয়াল নাই, স্লেয়ারের কয়েকটা গান আছে যেখানে এর পাওয়ার রিফস বাজানো হয়েছে!

৬,৭,৮ স্ট্রিংয়ের আসল ব্যাপার হল এক্সট্রিম ডাইনামিক্স। না বুঝলে উদাহরন দিব।

এই কথাটা আসলেই অবান্তর নয়? কেননা আমি এখানে ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতে এসেছি আর আপনে এসেছেন আমার জ্ঞান ঝালাই করতে তাও আবার বাজানোর টেকনিক নিয়ে। তবে আপনার জন্য একটা হতাশার কথা হলো বাজাতে না পারলেও এই ডাইনামিক্স টা ভালোই বুঝি। তবু আপনাকে এই লাইনের খুব জ্ঞানি বলে মনে হচ্ছে আর এক্সাপার্টও তাই পারলে একটা স্বতন্ত্র পোস্ট দেন! সবাই জানুক আপনার মতো করে। জানলে আর জানালেতো জ্ঞান কমে না ঠিক না!

আর আপনার আসল নিকের সেকেন্ডে সেকেন্ডে আসা যাওয়া ভালোই লাগে আমার কারন এটিমের সাবেক একজনকে পেয়ে ভালোই লাগছে কারন এখনও ভাবি যারা পুরো টিম আমার পিছনে শুধু হিংসার বশবর্তী হয়ে লেগে আমার কিছু করতেও পারেনি অথচ নিজেরা নিশ্চিহ্ন সেহেতু তাদের দুয়েকটা নিককে খুব একটা পাত্তা না দিলেও চলে। আর আনরিয়েল ওয়ার্ল্ডে আমি কখনোই চলি না, আমি চলি প্রিসাইস ওয়েতে অন্তত আপনাদের মত ননটেকনিক্যাল মানুষের কাছে (যদিও আপনাকে ব্যাক্তিগত ভাবে চেনার কুনো ইচ্ছাও আমার নাই!)

২০. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৭
মারুফ হোসেন বলেছেন: হা হা হা।
আমি ব্ল্যাক মেটালের কথা বলছি :D
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: ও আমিতো ভাবছিলাম ভাইডি আপনে বাংলাদেশের ব্লাকের কথা কইতাছেন!

ইদানিং যে কি হইছে!

২১. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৭
পুরাতন বলেছেন: চুয়াডাংগা পরে যামুনে;)....আমার এইটা একটু দ্যাহেন ...........কেমুন হইল :)

Click This Link
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: মেলা আনন্দের দৃশ্য ভাইজান। সুন্দরীগো প্রতিযোগীতা পছন্দ হইছে!

২২. ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১
গোয়েবলস বলেছেন: এইখান ও রাইখা দিলাম।___________
আগের লিংকের কিছু ডাউনলোড দিছি।
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: গান গুলান শুননের পর কানের ডাক্তারের কাছে যাওনের ফিস কিন্তু আমি দিবার পারুম না!

২৩. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৯
সন্ধি বলেছেন:
সেই রকম হইছে বস........
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: কুন রকম বস?

২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: আপনারেও ফ্রিতে ধইন্যা!

২৫. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮
অর্জুণ বলেছেন: প্লাস এবং প্রিয়তে।
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ইশ....কুনো আনবুকড সুন্দরী যদি এইডা কইতো!!!!!

২৬. ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২৬
আয়েশা তায়েবা বলেছেন:
ভাই মাইন্ড করলেন নাকি? মমতাজ মমতাজের জায়গায়, মেশুগাহ মেশুগাহর। পুরস্কার, পরিচিতি, খ্যাতি দিয়ে "শিল্পের" মান নির্নয়ের কথা কিন্তু আমি বলি নাই ভাই।

আপনার মেটাল নিয়ে পোস্ট দেখে মনে হচ্ছিল আপনি হয়ত নতুন কিছু গ্রহন করতে পিছুপা হবেন না। কিন্তু এখন মনে হচ্ছে নিছক হাততালি, যেমন "সরাসরি প্রিয়তে" এই রকম মন্তব্য করলেই ভাল হত।

সকলকে জানানোর মত জানাশোনা নাই আমার। টুকটাক একটা দুটা জিনিস বুঝি। তবে এটা বুঝি যে "odd time signature"-এর অনুবাদ "বিজোড় টাইম সিগন্যাচার" নয়, যেমন "it looks odd"-এর অনুবাদ "ইহা বিজোড় দেখাচ্ছে" না।

জাতিগত ভাবে আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। আর বেশির ভাগ সময় না বুঝেই বলি। আপনি আমিও এর বাইরে না।

তবে নিকের ব্যাপারটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি অন্য কারও সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। বর্র্তমানে এই ব্লগে আমার আর কোন নিক নেই। ধন্যবাদ।
৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: জ্বী বস, আপনে অবশ্যই ভালো জানেন এটা স্বীকার করি। তবে আপনার উপর রাগ করার আমার কিছু কারন ছিলো!

১) যেমন আপনি মমতাজকে খাটো করে দেখেছেন ব্লাক বা মেশুগাহর পারসপেক্টিভে।
২) আভান্ট গ্রান্ডে যেহেতু আমার পোস্টের বিষয় না সেহেতু এটা নিয়ে কথা বলার এখানে মানে হয় না।
৩) ৮/৬/১০ স্ট্রিংস পলিটিউনড অথবা এর এক্সট্রিম ডাইনামিক্সের ব্যাপারটাও এখানে আসার কথা না যদি না এটা কোনো মেটালের স্বকীয় কোনো বৈশিষ্ট্য হয়ে থাকতে পারে।
৪) আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট টা ছিলো এরকম ইউরোপ ইজ দ্য বেস্ট আর লিংকিন পার্ক কোনো ক্লাসের মধ্যেই পড়ে না যেখানে মেশুগাহ একখান ফাটাফাটি পর্যায়ে। এসব কথা শুনলে কারন না মেজাজ গরম হয় কারন যেখানে লিংকিন পার্ক ন্যু মেটাল, ইলেক্ট্রিনিক রক, র‌্যাপ রক গায় সেটার সাথে এক্সপেরিমেন্টাল মেটাল বলার কোনো মানেই হয় না!

তবে হ্যা আপনার এই কমেন্টেও আপনি আপনার স্বভাব সিদ্ধ কমেন্ট থেকে বেরিয়ে আসেন নি! অড টাইম সিগন্যাচারটা আমার বুঝতে সমস্যা হইছে বইলাই যখন শিখানো হইছিলো তখন আমি ওটা বিজোড় হিসাবেই ধইরা নিছিলাম পরে আর এটি নিয়ে কাজ করার স্কোপ হয় নাই।
তবে মেটাল পোস্টে আমাদের জাতিগত দোষ ত্রুটি কিভাবে এলা বুঝলাম না আর আমরা যে কাজের চেয়ে কথা বেশী বলি এটা আসলে কিছু পোস্ট এইটির কিছু আতেল আর নেতাদের কথা বার্তা হয়ে গেলো। কারন জাতি হিসেবে আজ আমাদের অনেক সাফল্য আছে মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে সেটা টেকনোলজী হোক অথবা আর্থ সামাজিক প্রেক্ষাপক। যাই হোউক আপনার জাতি গত বিদ্বেষ আপনার কাছে আর স্বজাতির প্রতি শ্রদ্ধা আমার কাছে!
আর এই ব্লগে কে সত্য বলে কে মিথ্যা বলে কিছু নিক দেখলেই বোঝা যায়!

যদি ভালো হতো এই পোস্ট নিয়ে আরো বর্ণনামূল আলোচনায় আসতেন, এখানে আপনি ছাড়াও আরো অনেকে অনেক ভাবেই আলোচনা করেছে। তারা কিভাবে আলোচনা পারলে একটু সেটা শিখে আসুন আর দেখেন তাদের উত্তর গুলো সেভাবেই দেয়া আছে!

আমি স্বীকার করি আমার জ্ঞানের সীমাবদ্ধতা অবশ্যই আছে, সেজন্য আপনাদের কিছু গর্বিত তথাকথিত কম কথা বলা লোক যারা দেশকে কাজ কইরা ফাটাই ফেলাই দিছেন তাদের কাছ থেকেও আমরা মেটাল পিয়াসীরাও কিছু শুনতে চাই!

ভালো থাকেন!

২৭. ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৫
শফিউল আলম ইমন বলেছেন: শিরোনামে মেটাল দেইখা আইসা পরলাম। জোশিলা পোষ্ট দিছেন ভাই।
মেটাল নিয়ে আপনার সাথে আলোচনা হইবেক তবে, এখন ঘুমাইতে যামু।:)
৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: আলোচনা করনের লিগা এই পোস্ট! আসেন মুক্ত আলোচনা করি মেটাল গান রোজার মাসে আর বেশি বেশি কইরা জাহান্নামে যাওনের রাস্তা ক্লিয়ার করি;)

২৯. ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৫
আয়েশা তায়েবা বলেছেন:
অবশ্যই শোনাব। তবে ব্লগ নয়, মেটালের কথা মেটাল দিয়েই হবে। আপনার প্লেয়ারে যা বাজে তার কোথাও আমার কাজ আছে হয়ত, আপনার অজান্তেই। চুপচাপ বোমা বানাচ্ছি। ফাটালে আওয়াজ পাবেন। ;)
৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: বস কি দেশের বাইরে আছেন না ভিতরে?

ফাটান কিছু একটা, দেশের ভিতর অনেক হইছে এবার দেশের বাইরে এই নামটা ছড়াক, আপনাগো মতো স্পিরিটেড লোকের ডেডীকেশনের লিগাই রেভ্যুলেশন ঘটবো!


আমরা সবাই অপেক্ষায় রইলাম!

৩০. ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১১
রিসাত বলেছেন: এতো হিসাব কইরা গান শুনি নাই জীবণে,,,,,,,,,,,,

তয় পোস্টটা ভালা,,,,,,,,,,,,
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ক্লাসিফিকেশন কিভাবে করা হয় আর এসব গানের মধ্যে পার্থক্য গুলান কিরকম সেজন্যই এই পোস্ট!

৩১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৭
স্বপ্নকথক বলেছেন: চূয়াডাঙ্গার ধারে কাছে মনে হয়!


চুয়াডাঙ্গার কে এখানে ?আওয়াজ
৩২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪২
স্বপ্নকথক বলেছেন: আমার দৌড় প্রগ্রেসিভ পর্যন্ত।তারপর শুন্তে কষ্ট লাগে।তয় স্লেয়ার, মামস্টিন , সিস্টেম্ অফ এ ডাউন, আর্চ এনিমি, ইত্যাদি ভালা পাই।
মেটালিকা ইত্যাদির কথা নাই বা বল্লাম!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: ভাইজান, সঙ্গীতের এই ক্লাসটা পুরাই একটা ডিসিপ্লিন, আপনের শুইনা কখনো শেষ হবে না। আর ইন্টারনেট আসনে এখন এইসব গানের ভান্ডার খোজ পাওন খুব সোজা! মাঝে মাঝে ভালো এফটিপি পাইলে সমানে নামাইয়া শুনা শুরু করেন, দেখবেন পুরা মাথা নস্ট। রাশান এফটিপি গুলান এইসব ক্ষেত্রে বস যদিও এই সব এফটিপি ক্ষনজন্মা!

৩৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
ভুরিদত্ত বলেছেন: এইগুলা কি? ট্রাই দিস!

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: হুমমমমম....এই লাইন নিয়া লিখুম কুনো এক সময়! তয় মিউজিক মন্দ না!

৩৪. ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: যতদুর জানি আয়রন মেডেন কে বলা হয় দা নিউ ওয়েভ অফ ব্রিটিশ হেভি মেটালের অধিপতি। পোস্টে পিলাচ।

 

মোট সময় লেগেছে ১.০৩৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার সঙ্গী। এখন সে হাতড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ