প্রোগ্রামিং সি এমনেই ভালা পারি না। কইয়া দিলো একখান ফটুক দিয়া,' ওহে, এইটা অমুক অবজারভেটরী থিকা পাঠানো হইছে। আরজিবি টু গ্রে তে নিয়া দেখো তো এজ ডিটেকশন কেমন হয় সাথে ঐ পাথর গুলার ব্যাস?'
আমার পরথম কুশ্চেন:
১) এই ছবি সি তে পড়ামু কেমনে?
২) এইটারে গ্রে স্কেলে আনুতে পিক্সেল টু পিক্সেল আর জিবিরে কেমনে আনুম?
৩) ফটুকের কুন জায়গায় কুন গুল্লা আছে সেইটারে কি দিয়া আইনা কেমনে ফাংশন কল করুম?
৪) তৃতীয় কথা, এই প্রোগ্রাম লেখনের পর এর যেই কয়টা ইরোর আইবো তা কেমনে শুধরামু?
যাই হোউক টানা দিন দিন খাটাখাটনি কইরা স্যারের লগে দেখা:
: হ্যালো প্রুফ, একটা খুশির সংবাদ দিতে আসছি।
: কি সংবাদ? কাজটা কি হয়ে গেছে?
: কাজটার ব্যাপারেই, তবে আমি অবশেষে ১০০% নিস্ফল হয়েছি সি তে এই ফটুক নিয়ে কাজ করতে।
: তোমাকে সি দিয়ে কাজ করতে কে বললো? আমিতো বলেছিলাম ম্যাটল্যাবে।
মনে মনে যে কথা গুলো বিড় বিড় করলো:
ওরে বদমাইশ টাকলু, আগে বলবি না এইটা মতলবের কাহিনী। আমি তিনদইন ধইরা সি এর চৌদ্দ গুষ্ঠী উদ্ধার কইরা নেটের থন দুইটা বই নামাইয়া মনোযোগ দিয়া সব কয়টা পৃষ্ঠা পড়ছি, অখন এই তিনদিনের খাটনি কি দিয়া পুষাই বা!
যাই হোউক, কাজ করতে হবে, তাও আবার মতলব। কিন্তু সমস্যা হলো আর জিবি টু গ্রে তে নিলাম তারপর দেখি আরেক ক্যাচাল এই ছবি নিয়া অখন আমি কি করুম?
মাথায় একটা লাইন আইতাছে না। এদিকে প্রফ সাহেব তিন দিনের ছুটি। সি ও পারি না, মতলবও পারি না। এদিকে ভিএইচডিএল, বেসিক এর কোড বের করতে পারছি না, দিন যায় আর নপ্রোজেক্ট সাবমিটের দিন ফুরায়!
গলায় দড়ি কই পামু?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


