আসুন একটা গল্প বলি। একটা বাসস্টপে দাড়িয়ে অপেক্ষা করছে। জানালার শার্সি দিয়ে প্রথমে শার্ল হোমসীয় স্টাইলে জরীপ চালালাম, যেহেতু পনিটেল আর দেখতে সুন্দর মেক আপ ছাড়াই তাহলে বয়স ২২-২৩।
হাতে একটা কাপড়ের দোকানের ব্যাগ কিন্তু ভিতরে ছোটোখাটো কিছু তাহলে বলতে হবে সে যাচ্ছে খুব অল্প সময়ের জন্য বের হয়েছে। অপেক্ষা করছে গাড়ির জন্য। তবে খটকা লাগলো বেশ কয়েকটা শহূরে রুটের গাড়ি পেরোনোর পরও সে ওঠেনি।
ভাবনায় কিছুটা জট নিয়ে হাতে এক কাপ গরম কফি নিয়ে ভাবতে বসলাম। ভাবছিলাম গতকাল রাতের ঘটনাগুলো। প্রায় ৬০০ কিমি অতিক্রম করে এসেছি এ শহরে। শহরে ঢুকতেই দেখি বিশাল একটা প্রাসাদ পানির মাঝে দাড়িয়ে আছে, উপরে উড়ছে বিজাতীয় পতাকা। নীচে চলছে বিশাল আয়োজন একটা স্টেজশোর। বোধ হয় ইউরো কনসার্টের কোনো ট্যুরের অংশবিশেষ, নাম করা ব্যান্ডগুলোর নাম খুব দূর থেকেই চোখে পড়ছে। কাধের ব্যাগে থাকা ল্যাপটপের মধ্যে চালানো ট্রেন্স মিউজিকে হেডফোনে শুনছি অনেকক্ষন তাই ভাইব্রেশনে টের পেলাম মোবাইল বাজছে।
: কেমন আছো?
: এইতো। আছি এক রকম।
: শহর ছাড়লে কিন্তু বললে না যে!
: বলার কিছু নেই, পেটের দায়েই ছেড়েছি!
: তা নতুন শহরের কি নাম?
: এখনো উচ্চারন করতে পারছি না।
: উচ্চারন করতে পারছো না নাকি বলতে চাচ্ছো না?
: যেটা মনে হয় তোমার। ভালো কথা, তোমার ওড়নাটা আমি দিতে ভুলে গেছি।
: ওটা যে ব্যাগে ভরে পুরো ইউরোপ ঘুরবে, সেটা আমি জানি। তবে তুমি কেন তোমার গিফট নিলে না সেটা এখনো মাথায় আসছে না।
: ফেসে যাবার ভয়ে।
দেখতে দেখতে ১ টা বছর চলে গেলো, অনেক দৌড় ঝাপ। মাঝে মাঝে ভুলে যাই আমি আসলে কিসের জন্য এখানে এসেছি। কখনো মনে হয় জ্ঞানের সাগরে কিছু নুড়ি কুড়াবো বলে সে টেকনিকটা শেখা, আবার কখনো মনে হয় নিজের মনটাকে বুঝবার জন্য অন্যের মন দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা। মোবাইলে চার্জ শেষ হবার কারনেই কলটা কেটে যায়। নতুন নম্বর নিতে হবে, নতুন শহর, নতুন কাজ, নতুন জীবন।
ভ্যাগাবন্ড আর কি! দূর থেকে ভেসে আসছে ট্রেন্স মিউজিকের উত্তাল মিউজিক। শহর টা ট্রেন্সের জন্য বিখ্যাত!
হঠাৎ মনে হলো মেয়েটি এখনো দাড়িয়ে আছে কিনা! তাকালাম স্ট্যান্ডের দিকে, নাহ, মেয়েটি নেই। আগামীকাল থেকে ভাবছি এই সময়টায় আমিও দাড়াবো। একটু গা ঝাড়া দেবার দরকার, নতুন একটা সুবাস দরকার, ব্যাগে দরকার এমন একটা কিছু যেটাকে স্মৃতি হিসেবে রাখা যায়।
ওড়নাটা ফেলে দিয়েছি ডাস্ট রুমে!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



