somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একখান বিশেষ ঘুষনা!(আমি কিন্তু সিরিয়াস!) নোটিশবোর্ডের মডুক: এই পোস্ট স্টিকি করো!

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইয়েরা আমার বোইনেরা আপনের



কুটিকালে এক হুজুর বয়ান দিছিলো,"সবাইরে বোইন হিসাবে দেখবি!" তার বয়ান শুইনা ভরা মজলিশে এক বন্ধু জিগাইছিলো,"সবাই বোইন হইলে বিয়া করমু কারে?" তার উত্তর সে পায় নাই, তয়তার পরের দিন হাজাম ডাইকা ওর খৎনা করানো হইছে আর আমাগো গ্রুপে ম্যাট্রিক পরীক্ষা পাশ করনের আগে সে এলাকায় মাইয়া নিয়াও ভাগছে! বেটা বাঘের বাচ্চা!

যাই হোউক, স্বর্ন যুগ চইলা গেছে, এখন আইছে ডায়মন্ড যুগ। আমি সেই স্বর্নযুগের ডায়নোসর হইয়া এখন পস্তাইতাছি বইলা বনফুল থিকা অর্ডার কৃত দিল্লিকা ঘিয়ে মাখা লাড্ডু খাইবার জন্য মেলাদিন সুযোগ সন্ধান করতাছি। কিন্তু সুযোগ আমার মুসার এভারেস্ট জয়ের মতোই হাতছাড়া হইয়া বোগলের আশ পাশ দিয়া দাবা খেলে। আমি আবার দাবা খেলতে পারি না।

মাথায় ইদানিং বিগড়াইতাছে, এই ভয়ে এইবার নাকি শীত আগে ভাগে পড়তাছে। মার্কেট থিকা জ্যাকেট কিনমু এই ধান্ধায় বাইর হইয়া দেখি আমি মার্কেট যাই না, মার্কেটের আশপাশ সুন্দরীগো মেলায় হারায়া যাই, কেউ আড়চোখে তাকাইলে আমি তারে চোখ বড় বড় কইরা কই,"হাই, কই যাই!" মাগার কি কমু আর দুঃখের কথা, ইংলিশ বাংলা হিন্দি ছাড়া আর কিছু পারে না আর এই ব্যাটিরা নিজেগো ভাষা আর খুব বেশী হইলে ফ্রেন্ঞ্চ ছাড়া কিছু জানে না। এই বুড়া বয়সে নতুন ভাষা শিখনের রিস্ক লওনের মতো মাথায় এতো জোড় নাই।

সেই জোড় নাই বইলাই আমাগো ব্লগের World famous in সামু আমাগো সবার নয়নের মনি সাহিত্যের প্রবাদনারী জুন ম্যাডামরে সরাসরি ডায়লগ দিলাম,"ওস্তাদ, দুই থিকা তিন দিন সময়, আপনেও আমার দেশী আপনের আত্মীয় গুলানও দেশী। তো দয়া কইরা একখান আমেরিকান মাইয়া যোগাড় করেন। শর্ত একখান মাইয়া হইলেই হইবো, আমি নিজেই কাজী ডাইকা রাজী। পোলা হইলে রাজী না!"

চানরাইতের মতোন খুশীর খবর হইলো উনি আমারে ওয়াদা পূর্বক প্রমিজ মাইরা তিনসত্যি কইয়া রাইতের বেলায় সূর্য্য আর দিনের বেলায় চান্দুমামার সাথে তারাগুলানরে সাক্ষীমাইনা এই মহান কাজ করায় দিবো বইলা আমারে আশ্বস্ত করছে! আমি উনার আশ্বস্তে আশ্বশায়িত হইয়া এই তসবি কিনতে যাইবো এই ভাবিয়া যে তসবী দিয়া দিন গুনুম। সিভি রেডী করতে আছি...২ দিন টাইম দিছি, কাইলকা আশেপাশের ক্যামেরার দুকান থিকা টেস্টের কথা কইয়া ফটুক তুলুম। সেই ফটুক তুলিয়া তারে সিভি স হ পাঠায়া দিমু।

যদিও তার একখান শর্ত আছে, সিভিতে আমার বোলগের ঠিকানা দেওন যাইতো না, কারন আমি নাকি এ্যাডাল্ট লিখি। এইডা আমি কুনো মতোন হজম করছি কারন সে এখন আমার ঘটক হিসাবে কাম করতাছে, তাই এখন যদি সে আমারে কয় উদাসী পুরাই ভালগার আমি তাও মাতে রাজী, তয় অন্য সময় হইলে.....সেইটা বোলগবাসীর বিচারের উপর ছাইড়া দিলাম, আমি আবার সামাজিক গনতন্ত্রে বিশ্বাসী!

অখন কথা হইলো সে যদি আমারে আগামী ১ মাসের মধ্যে আমেরিকান মাইয়ার সাথে বিয়া না দিতে পারে তাইলে তার বিরুদ্ধে বাংলাদেশের আমেরিকান হাইকোর্ট থিকা জজ ব্যারিস্টার উকি মোক্তারগো ঘুষ খাওয়াইয়া সুয়োমোটো রুল নিশি জারি করুম। তারপর তারে বুঝামু এই ঠাডা বৈশাখ কত গমে কত রুটি মানে হাউ ম্যানি আটু ইন হাউ ম্যানি পরোটার হিসাব বুঝায়া দিমু!

তো ভাইয়েরা আমার বোইনেরা আপনের, আপনেরা কি আমার আন্দোলনে শরীক?


যারা যারা শরীক না তারা অফ যাইয়েন, আর যারা শরীক তারা দুরত কমুনিটি সেন্টার ভাড়া নেন, আমার বিয়ার দাওয়াত তাগো লিগা এডভান্স!


জয় উদাসী

আইসো বলি সুম্মা আমিন!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৫
২২টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×