মনখানা আমার বিক্ষিপ্ত। এই ভালো এই মন্দ। লজিকগুলানে দারুন প্যাচ খাইছে। জীবন নিয়া মহা মুসিবতে আছি।
কুনো সমস্যাই সমাধান ছাড়া তৈরী হয় নাই, মহাবিশ্ব নিজের যখন যোগ বিয়োগে শূন্য, তখন সবকিছুরই সমাধান থাকতেই হইবো! সমস্যা হইলো মাঝে মাঝে এই সমাধান খুজতে গেলেও কি জানি টাইনা ধরে। ফিস ফিস কইরা কয়,"নিজেরে আরেকটু দেখ, আরেকটু বুঝ, তারপর সমাধান কর!"
আমি জানি নিজেরে বুঝতে গেলে অনেক কিছু হারাইতে হইবো, এমনেই আমি ফকির মানুষ। কিন্তু তাও অখন ফকির হওনের ধান্ধায় আছি!
দেশে একখান রেভুলেশন করুম, ইচ্ছা আছে, কেমনে করুম সেইটা যদিও অখনো বাইর করতে পারি নাই। ইচ্ছা আছিলো ব্লগটারে প্লাটফর্ম বানামু, কিন্তু অখন মন মানতাছে না!
মনের মধ্যে আমার দুইটা সত্বা আছে। তারা যখন কুনো একটা বিষয় নিয়া ক্যচাল করে আমি তখন নাম্ব হইয়া যা্ই। নাম্ব মানে হইলো ভোম্বল হইয়া যাই। তখন আমি কথা বলা বন্ধ করি। এমুন কইরা নিজের মায়ের সাথে ৩ বছর কথা বলি নাই। এইটা আমার অপরাধ! মাঝে মাঝে আমি নিজের কাছে হাইরা যাই! পাপের বোঝা ভারী হইতাছে!
আমি মনে হয় একখান মানসিক রোগী হইয়া গেছি। আমার চিকিৎসা দরকার, কিন্তু কেডা করবো জানি না। গুজরান খা রে মনে পড়ে, তার দুইটা কথা শুনলে মন ভালো হইয়া যাইতো!
যাই হোউক, কিছু সময় বোলগানো বন্ধ।
জানি আমি এমন কেউ না, তবু কেউ যদি কুনো সমস্যায় পড়েন তাইলে এইখানে মেইলান, ফিজিক্স বা ইলেক্ট্রনিক্স বা অন্যকিছু মেইলাইতে পারেন: [email protected]
দোয়া কইরেন যাতে দ্রূত সুস্হ হইতে পারি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

