somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটবীনস আইডিই এর জাভা ডেভেলপমেন্ট কীট দিয়া সফটু বানাইতে হবে। সাহায্য চাই!

২৭ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেড়ার গোস্ত রান্না করা হইছে বিপুল ঝাল সহযোগে যদিও আমরা ঝাল খাওনের উপর একেকজন আমেলে কামেল হইয়া গেছি, তবু সবার মুখ চোখ বাইয়া বাইয়া ঘামের পানি ঝড়তাছে আর সমানে গোস্ত হাড্ডি সমেত বুভুক্ষের মতো চিবাইতাছে। হঠাৎ সুমন ভাই হাতে একখান কুড়মুড়া হাড্ডি লইয়া অধৈর্য্য হইয়া জিগায় বসলো,"রনি ভাই, হাতুড়া কই পাই?"
আমি কেলায়িত হাসি দিয়া কইলাম,"রাস্তার ঐপারে নয়া রাস্তা ভাইঙ্গা পুরান ঢালাই দিতাছে, ঐখানে পাইতে পারেন!" বয়ান শেষ করবার পারলাম না, চেয়ার থিকা থাল লইয়া সুমন ভাই হাওয়া। কিছুক্ষন পর উদয় হইলো হাতে একখান হাতুড়ি লইয়া!
: কই পাইলেন হাতুড়া?
: পাশের রুমের ক্রিস্টির কাছ থিকা!
: সুন্দরী হাতুড়া দিয়া করে কি? ওরে কি থালের কুড়মুড়া হাড্ডি দেখাইয়া কিছু কইলেন নাকি?

কথার উত্তর না দিয়া কুড়মুড়া হাড় বাড়ি দিয়া গুড়া কইরা চাবাইতে লাগলো। ভেড়ার মাংস খাসী কইয়া চালাইতাছি তার উপর হাতুড়া দিয়া বেচারা ভেড়ার হাড্ডি গুড়াকরন দেইখা কেমুন জানি অস্বস্তিতে পড়লাম!

খাওয়া পর্ব ক্লোজ কইরা জানালা দিয়া বরাফের স্নোফোল দেইখা চিন্তা করতাছি, বাইরামু না ঘরেই সাটাই থাকমু?চোখ ভইরা কই থিকা যে ঘুম গুলান গুটুর গুটুর কইরা আসতছে তার কারন খুজতে গিয়া আবিস্কার করলাম তিন থালা ভাত এক বসায় খাওয়া। বিছানার দিকে যামু বইলা ভাবতে ভাবতে কেমনে জানি রুমের বাইরে হাটা শুরু করলাম। ইদানিং কাহিনি বুঝি না, মন চায় এক হয় আরেক!

মার্কেটের দিকে গেলাম। এইখানে এক আজব দেশ, গ্রীষ্ম কালে ৩০০০ টাকার গেন্জ্ঞী হইয়া যায় ১০০০ টাকা আর ক্রিসমাসের সময় সেই গেন্জ্ঞীর দাম হইয়া যায় ১০০০ টাকায় ২ টা নাইলে ৩টা! মার্কেটে ঢুকা মানে সুন্দরী দেখা আর চাইয়া চাইয়া লালনীল বাত্তী দেখা। মোবাইলের দুকানে ঢুকতেই নোকিয়ার নয়া সেট চোখে পড়লো। মেলা দিনের শখ আছিলো নোকিয়া এন ৮ কিনুম। ১২ মেগাপিক্সেল ক্যামেরা। টাকা জমাইতে জমাইতে আইফোন কিন্যা ফেলাইলাম। কিনার পর যখন বেচতে গেলাম তখন দেখলাম ৬ মাস পার, ফেরত নেওন নাই! অখন আমার সামনে নোকিয়া এন৯ । ক্যামেরার পিক্সেল একটু কম মোটে ৮ মেগা। দাম বেশী না, নোকিয়া এন ৮ এর দাম ৩৫০০০ টাকা আর এন ৯ এর দাম ১ লাখ, রাউন্ড ফিগার! বড় এক খান দীর্ঘশ্বাস ছাইড়া বাসায় আইলাম।

নয়া প্রজেক্ট পাইছি, নেওনের আগে মনে হইছিলো দুই খান মাইক্রোকন্ট্রোলার দিয়া কাজ করতে হইবো, ভালা জিনিস শিখা যাইবো। একখান এভিআর ১৬ আই ইউসি আরেকখান আই২সি। সমস্যা হইলো জাভা দিয়া সফটু লিখতে হইবো! নেটবীন নামাইছি। কাজ করতে হইবো জাভা প্লাটফর্মে। বাটন বানাইতে হবে যেইটা দিয়া কানেক্ট করতে হবে নির্দিষ্ট বদরেটে। কারন এভিআর মাইক্রোকন্ট্রোলার কম পো্র্ট হিসাবে পিসিতে দেখাবে।

সমস্যা হইলো আমার দৌড় ছিলো সি প্রোগ্রামিং পর্যন্ত। আমার ব্যাকগ্রাউন্ড সবেধন ইলেক্ট্রিক্যাল আর ইলেক্ট্রনিক্স ইন্জ্ঞি...অখন জাভা কেমনে জানি?

ভাইয়েরা আমার নেটবীনস এর জাভা ভার্চুয়াল মেশিন নামাইছি এখন জেডিকে তে কাজ করতে হবে। উইন্ডো বানাইতে হবে সেইখানে কারেন্ট ভোল্টেজের গ্রাফ থাকবে। কুন সাইট বা বইতে এইটার উপর ধারনা পামু? কোড দেইখা তো কেমুন জানি ঠেকতাছে!

হেল্পান, জাভার একেবারে ডীপ জিনিস নিয়া ক্যাচালে আছি!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১০:৩৪
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×