somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ডি-ইসলামাইজেশন

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডি-ইসলামাইজেশনের অর্থ, ইসলাম থেকে মুসলমানদের দূরে সরানো। সেটি হয় দুই ভাবে| এক, অন্যধর্মে দীক্ষা বা ধর্মান্তরের মাধ্যমে। দুই, ইসলামের মুল লক্ষ্যে অনাগ্রহ বা দায়িত্বপালনে নিষ্ক্রীয় করে। বাংলাদেশে এবং সে সাথে সমগ্র বিশ্বের মুসলমানদের ভয়ানক ক্ষতিটি হয়েছে শেষোক্ত পথে। বিগত হাজার বছরে খুব কম সংখ্যক মুসলমানই খৃষ্টান, বৌদ্ধ, পৌত্তলিক বা কাফের হয়েছে। কিন্তু ইসলামের প্রকৃত অনুসরণে প্রচন্ড নিষ্ক্রীয় হয়ে গেছে অধিকাংশ মুসলমান। ফলে বিগত কয়েক শত বছরে মুসলমানদের সংখ্যা বহুগুণ বাড়লেও শক্তি বাড়েনি। বরং উপর্যুপরি পরাজয় ও বিপর্যয় বেড়েছে। আইন-আদালত থেকে নির্বাসিত হয়েছে আল্লাহর আইন। প্রকৃত অবস্থা হল, নবীজী ও তাঁর সাহাবায়ে কেরাম যে ইসলাম অনুসরণ করতেন সে ইসলামই বেশী অপরিচিত বা বিদেশী হয়ে গেছে খোদ মুসলিম ভূমিতে। সনাতন ইসলামের বদলে বরং মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে সূদ, ঘুষ, মদ্যপান, পতিতাবৃত্তি, নাচগান, বেপর্দা, কবরপুজা ইত্যাদির ন্যায় কুফুরি ও পাশ্চাত্য সংস্কৃতির উপাদানগুলো। মুসলিম হওয়ার অর্থ শুধু আরবীতে নাম রাখা নয়। বরং সেটি হল আল্লাহর সাথে তাঁর প্রদর্শিত পথ তথা সিরাতুল মোস্তাকীমে আজীবন চলায় চুক্তিবদ্ধ হওয়া এবং সে চুক্তিটি অলংঘ্যনীয়। চুক্তিটি ভঙ্গ করা বা আল্লাহর প্রদর্শিত পথ থেকে বিচ্যুতির অর্থ কাফের বা মোনাফিক হয়ে যাওয়া। এমন বিচ্যুতির অনিবার্য পরিণাম জাহান্নাম। ফলে এ বিচ্যুতি থেকে বাঁচাটাই জীবনের সবচেয়ে বড় বাঁচা। সমগ্র মানব জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়টি নেই। অঢেল সম্পদ, প্রাসাদতূল্য ঘরবাড়ী, সন্তান-সন্ততি, রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি –কোনটিই অনন্ত অসীম পরকালীন জীবনে সামান্যতম কল্যাণ দিবে না। প্রকৃত কল্যাণ দিবে এ পথভ্রষ্টতা থেকে কতটা বাঁচা হলো সেটি। পথভ্রষ্টতার বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে, ঈমানদারকে প্রতিদিন পাঁচবার নামাযে ডেকে সেটি স্মরণ করিয়ে দেওয়া হয়। নামাযের প্রতি রাকাতের শুরুতে যে দোয়াটি পাঠ না করলে নামাযই হয় না সেটি সম্পদ, সন্তান-সন্ততি বা রাজ্যলাভের জন্য নয়, বরং সেটি হল সিরাতুল মোস্তাকিম প্রাপ্তীর আন্তরিক আকুতি। প্রতিটি ঈমানদারকে বলতে হয়, “ইয়্যা কানাবুদু ওয়া ইয়্যা কানাস্তায়ীন। এহদিনাস সিরাতুল মোস্তাকিম।” অর্থঃ (হে আল্লাহ! আমরা আপনার ইবাদত করি এবং আপনার থেকেই সাহায্য চাই। আমাদেরকে সহজ সরল পথ তথা সিরাতুল মোস্তাকিম দেখান।” মানব জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন দোয়া নেই। চাওয়াও নাই। এ দোয়াটিতে চাওয়া হয় সবচেয়ে বড় চাওয়াটি। দোয়াটি ছোট, কিন্তু সর্বশ্রেষ্ঠ। এ দোয়ার মধ্যে প্রকাশ পায় ঈমানদারের জীবনের মূল মিশন। দোয়াটি শিখিয়েছেন মহাজ্ঞানী ও মহা করুণাময় মহান আল্লাহ নিজে।
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×