somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিথ্রোয় বডি স্ক্যানার তীব্র প্রতিবাদ / হু লজ্জা এরকম দেহ তল্লাশি

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেহ তল্লাশির নতুন এক ধরনের স্ক্যানার স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের পোশাকের ভেতরের অংশ অর্থাৎ সম্পূর্ণ নগ্ন দেহের ছবি মনিটরে ফুটিয়ে তোলা
হবে। এর ফলে দেহের অভ্যন্তরে বিস্ফোরক বা বেআইনি জিনিসপত্র থাকলে তা ধরা পড়বে। খুব শিগগিরই এ স্ক্যানার বসানো হবে। কিন্তু এ উদ্যোগের বিরুদ্ধে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এভাবে যাত্রীদের নগ্ন শরীরের ছবি মনিটরে প্রদর্শন ব্রিটেনের পর্নো আইনের পরিপন্থী। তবে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, যাত্রীদের জীবনের নিরাপত্তার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এপি ও গার্ডিয়ান অনলাইনের।
হিথ্রো বিমানবন্দরে এই বিশেষ ধরনের স্ক্যানার বসানোর সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই নিয়েছে ব্রিটিশ সরকার। তবে সোমবার থেকে যুক্তরাষ্ট্রগামী ১৪টি দেশের যাত্রীদের বিমানে ওঠার আগে দেহ তল্লাশি শুরু হওয়ায় দ্রুততম সময়ে সিদ্ধান্তটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। গার্ডিয়ান পত্রিকা কয়েকটি মানবাধিকার সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছে, এতে যাত্রীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হবে। এর মাধ্যমে নারী, শিশু, পুরুষ সবার নগ্ন দেহের ছবি নিরাপত্তাকর্মীরা দেখতে পাবেন। এটা নিঃসন্দেহে অশ্লীল ব্যাপার। শিশু অধিকার সংস্থা অ্যাকশন ফর রাইটস ফর চিলড্রেন'র পরিচালক টেরি ডাউটি বলেন, এই স্ক্যানারের মাধ্যমে শিশুদের নগ্ন দেহের ছবি প্রদর্শিত হলে তা হবে তাদের জন্য সংরক্ষিত পর্নো আইনের লঙ্ঘন। প্রাইভেসি ইন্টারন্যাশনালের পরিচালক সাইমন ডেভিয়েস বলেন, এ ব্যবস্থা চালু হলে বহু সেলিব্রেটির নগ্ন দেহের ছবি কর্তৃপক্ষের হাতে চলে যাবে। সেখান থেকে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তবে কর্তৃপক্ষ বলেছে, মেশিনগুলো যারা পরিচালনা করবেন তাদের নির্দিষ্ট আচরণবিধির আওতায় আনা হবে। যন্ত্রটি ব্যবহার করে যারা যাত্রীদের দেহ তল্লাশি করবে তারা যাতে তাদের চেহারা দেখতে না পারেন সে ব্যবস্থা রাখা হচ্ছে।


http://www.shamokal.com/



সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৯
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×