'মুই বাবার লগে থাকমু, মার লগে যামু না।' বাবা-ছেলের কান্না ছুঁয়ে যায় উপস্থিত আইনজীবী, সাংবাদিক এমনকি পুলিশ প্রশাসনের সদস্যদেরও।
২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মমতার কাছে হার মানল আদালতের রায়!
সোমবার, দুপুর ১টা ছুঁই ছুঁই। ঘটনাস্থল বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত। নূরুল ইসলাম জামিল নামের এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন আসামির কাঠগড়ায়। পাঁচ বছরের ছেলে নূর খান নিতুল তাঁর কাঁধে মুখ গুঁজে আছে বাবাকে ছেড়ে যাওয়ার আতঙ্কে। পাশেই দর্শকের সারিতে বসে আছেন নিতুলের মা হোসনে আরা খানম নাছিমা।
কিছুক্ষণ পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিম-উর রহমান রায়ে বললেন, 'পারিবারিক আইন অনুযায়ী যেহেতু নিতুলের বয়স আট বছরের কম, তাই আজ (সোমবার) থেকে সে তার মায়ের কাছে থাকবে।' আদেশের পরই নিতুল বাবাকে ধরে কাঠগড়াতেই অঝোরে কাঁদতে লাগল। একপর্যায়ে কাঠগড়ায় বাবাকে ধরে নিতুল চিৎকার করে বলে ওঠে, 'মুই বাবার লগে থাকমু, মার লগে যামু না।' বাবা-ছেলের কান্না ছুঁয়ে যায় উপস্থিত আইনজীবী, সাংবাদিক এমনকি পুলিশ প্রশাসনের সদস্যদেরও। ম্যাজিস্ট্রেট তাজিম-উর রহমান নির্ধারিত সময়ের আগেই আদালত থেকে নেমে পড়েন। পরক্ষণেই নিতুলের বাবা-মাকে তাঁর খাসকামরায় ডেকে পাঠালেন। তাঁদের দুজনের মতামতের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাঁর ঘোষিত রায় বেলা সোয়া ৩টার দিকে এজলাসে এসে প্রত্যাহার করেন। একই সঙ্গে আগামী ২৬ আগস্ট পর্যন্ত নিতুলকে তার বাবার কাছে থাকার আদেশ দেন।
http://www.kalerkantho.com/
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন