somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার বাবাকে আল্লাহর হুকুমে খুন করেছি।' শালা জানোয়ার X((

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
:((

------------------------------------------------------------------------------

ধর্মীয় জিহাদের ডাকে সাড়া না দেওয়ায় ঈশ্বরদীতে বাবাকে খুন করে ছেলে থানায় আত্মসমর্পণ করেছে। এদিকে চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেও কাঁদতে পারেননি স্ত্রী। সোমবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। বাবার হত্যাকারী মনিরুজ্জামান মাসুমের (২৩) স্বীকারোক্তি এবং পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের অবসরপ্রাপ্ত গাড়িচালক মজিবর রহমান (৭২) প্রতিদিনের মতো গত রোববারও সন্ধ্যার পর বাড়িতেই ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাবার সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে মাসুম একটি নানচাকু দিয়ে তার গলায় ফাঁস দিয়ে খুন করে। এ সময় মাসুমের মা লুৎফুননেছা ছাড়া অন্য কেউ বাড়িতে ছিলেন না। বাবাকে খুন করার
পর মাসুম তার মাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। বাড়ির সব দরজা-জানালা বন্ধ করে বাবার লাশ শুইয়ে রেখে সে মাকে বলে, 'যদি চেঁচামেচি করিস তাহলে তোকেও তোর স্বামীর কাছে চিরতরে
পাঠিয়ে দেব।' প্রাণভয়ে লুৎফুননেছা স্বামীর মৃত্যুর পর কাঁদতে পর্যন্ত পারেননি। রাতভর ঘরে বন্দি থাকার পর গতকাল সকাল ৯টায় মাসুম তার মাকে একটি রিকশায় উঠিয়ে রেলগেট এলাকায় এসে বলে, 'তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি থানায় যাচ্ছি।' এই বলে রিকশা থেকে নেমে থানায় এসে বাবাকে খুন করার কথা পুলিশের কাছে সে অকপটে স্বীকার করে। এ সময় ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম তাকে গ্রেফতার দেখিয়ে হাজতে আটকে রেখে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ পিয়ারপুর এলাকায় যাওয়ার পর এলাকাবাসী এ ঘটনা প্রথম টের পায়। ঘটনার আকস্মিকতায় প্রতিবেশীরাও হতবাক হয়ে যান। এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যায় এ খুনের ঘটনা ঘটলেও বাড়ির আশপাশের লোকজন তা ঘুণাক্ষরেও টের পাননি। পুলিশ ওই বাড়ি থেকে মজিবর রহমান ড্রাইভারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে সময় শত শত উৎসুক মানুষের ভিড় জমে। এলাকাবাসী জানান, এর আগে ওই বাড়িতেই ভাই মাসুমের অত্যাচারে বোন রোকসানা নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। তার আর এক বোনও অসুস্থ হয়ে মারা যায়। মুক্তি, শাহেনা, সারিনা, ইতিসহ সব বোনেরই বিয়ে হয়ে গেছে। তবে ভাই মাসুমের ভয়ে তারা খুব একটা এ বাড়িতে আসেন না। এমনকি এক বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরও তিনি বাবার বাড়িতে না থেকে রহমান কলোনিতে বাসা ভাড়া করে থাকেন।
ঘাতক মাসুম ঈশ্বরদী থানায় পুলিশ ও সাংবাদিকদের কাছে তার জবানবন্দিতে বাবাকে হত্যা করার কথা স্বীকার করেছে। এক প্রশ্নের জবাবে মাসুম বলে, 'ধর্মীয় জিহাদের ডাকে সাড়া না দেওয়ায় আমি আমার বাবাকে আল্লাহর হুকুমে খুন করেছি।' এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মজিবর রহমানের স্ত্রী লুৎফুননেছা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, ঘাতক মাসুমের কথাবার্তায় সন্দেহের অবকাশ রয়েছে। সে কোনো জঙ্গি দলের সদস্য কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।


http://www.shamokal.com/
৪১টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×