খেলা ছেড়ে দেবেন মাশরাফি! 

২২ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনজুরিতে অতিষ্ঠ হয়ে খেলা ছেড়ে দেওয়ার ঘটনা কম নেই ক্রিকেটে। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস তেমনই একজন। গতকাল সপ্তমবারের মতো চোটের কারণে অনিশ্চয়তার ধাক্কায় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন মাশরাফি বিন মুর্তজাও।
চোট দেখিয়ে স্থানীয় হাসপাতালে করানো এমআরআই ফিল্ম অস্ট্রেলীয় শৈল্যবিদ ডেভিড ইয়াংকে পাঠিয়ে রাতে বাড়ি ফিরেছেন মাশরাফি। ঘুরেফিরে ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে যেন ক্লান্ত 'নড়াইল এক্সপ্রেস', 'এ ধরনের চোটে অপারেশন করাতে হয় কি না, আমি নিশ্চিত নই। যদি তা করাতে হয়, তাহলে খেলাই ছেড়ে দেব।' মাশরাফির ক্রিকেটে থাকার স্বপ্ন দেখাচ্ছে স্থানীয় চিকিৎসকের বলা একটি সম্ভাবনার কথা, 'যদি অপারেশন না করিয়ে রি-হ্যাবের মাধ্যমে সেরে ওঠা যায়, তাহলে ভিন্ন কথা। সে ক্ষেত্রে বিশ্বকাপ খেলার ব্যাপারে আমি আশাবাদী।' আশা-নিরাশার এ দোলাচল থেকে মুক্তি মেলার সম্ভাব্য একটা সময় ধারণা করে নিয়েছেন মাশরাফি, 'এক-দুই সপ্তাহের মধ্যে ডাক্তারের পরামর্শ এবং আমি নিজেও সুস্থতার ব্যাপারে নিশ্চিত হয়ে যাব। সব কিছু নির্ভর করছে ব্যথা থাকা না-থাকার ওপর। যদি দেখি পারছি না, তাহলে আর কী করা!' পরক্ষণেই দুর্ভাগ্যকে টেনে আনলেন তিনি, 'পিছলে পড়ে গেলে একটা কথা ছিল। তা না হয়েও হাঁটুটা গেল!'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন