somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জান দেবো তবু মাটি দেবো না’, ‘রক্ত দেবো তো জমি দেবো না’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনারচলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে। :P

২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
:P:P

আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিলবাসী।
গতকাল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় ৩০ হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন ও মাথায় কাফনের কাপড় বেঁধে শ্রীনগর উপজেলার উমপাড়া থেকে সিরাজদিখান উপজেলার নিমতলা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। উত্তেজিত জনতা একপর্যায়ে তিনটি গাড়ি ভাঙচুরসহ স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষের ব্যানার, সাইনবোর্ড, তোরণ এবং নৌকা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অবরোধের ফলে রাস্তার দুই পাশে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে। রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলমুখী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনার ঘোষণার পর থেকে শ্রীনগর, দোহার ও নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিলের অধিবাসীরা তাদের ফসলি জমি, মাছের খামার ও বসতবাড়ি রক্ষার জন্য নিজ নিজ উপজেলায় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ ও বিক্ষিপ্তভাবে মিছিল-মিটিং করে আসছিল। তারা ২২শে ডিসেম্বর নবাবগঞ্জের মরিচপট্টি ও শ্রীনগরের বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের ভিন্ন ভিন্ন সভা থেকে ২৭শে ডিসেম্বর ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে মানববন্ধনের ঘোষণা দেয়। কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল থেকে তিন উপজেলার মানুষ মানববন্ধনের জন্য ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে জড়ো হতে থাকে। অপরদিকে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ‘জান দেবো তবু মাটি দেবো না’, ‘রক্ত দেবো তো জমি দেবো না’, ‘কৃষক ও জেলের পেটে লাথি মারা চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে। দুপুর দুইটার দিকে আড়িয়াল বিল রক্ষা কমিটি এখানে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা প্রত্যাহারের জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল জানান, পরিকল্পনা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। অপরদিকে বিমানবন্দর নির্মাণের ঘোষণাকে স্বাগত জানিয়ে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সচেতন নাগরিক কমিটির ব্যানারে সহস্রাধিক জনতা ঝুমুর হল চত্বর থেকে মিছিল বের করে ছনবাড়ী চৌরাস্তায় এসে সমাবেশ করে।


Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০২
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×