আদুরে সম্পর্ক ভেঙে গেল? নো টেনশন। ভাঙা-গড়া যেমন নদীর একান্ত ব্যাপার, তেমনি সম্পর্ক ব্যাপারটাও একান্ত মনের। একান্ত মানুষটি ব্যথা দিয়ে চলে গেলে তুমি তা সহ্য করার ক্ষমতা রেখ।
শোনো...সব সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। তাই বলে হেঁয়ালি করে কখনও ভেঙে দিও না।
সম্পর্কের লাল বাতি যদি দু'জনের ইচ্ছায় জ্বলে ওঠে, তবে তুমি আবার যোগাযোগের চেষ্টা করো না।
তোমার ফোন বা ম্যাসেজ হয়তো ভালোর বদলে মন্দ দিককে উস্কে দেবে। যদি বোঝ, এ যোগাযোগ দুটি হৃদয়ের সম্পর্কে গ্রিন সিগন্যাল জ্বালাবে, তাহলে যোগাযোগ কর। তা না হলে আগে না বাড়িয়ে একটু থাম।নিজের প্রতি যত্ন নিও...
ধর, সম্পর্ক থেকে তুমি তেমন কিছুই পাওনি। তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছ, এর থেকে বেরিয়ে আসবে। স্বাগতম তোমাকে, এখনই বেরিয়ে আস। গুডবাই জানাও ক্ষত-বিক্ষত সম্পর্কটাকে। কারণ মনটা তো তোমার। তোমাকেই তার যত্ন নিতে হবে। মনে কর, তুমি খুব ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফিরছ। তুমি ঠিক পথেই আসছ। একটু দৌড়ে। হঠাৎ তুমি রাস্তা থেকে গড়িয়ে পড়ে গেলে। এ পড়ায় তুমি একটু ব্যথা পেলে, তখন তুমি মানতে পারছ না। পড়াটাকে পরে কিন্তু ঠিকই মেনে নিলে। তোমার সদ্য ভেঙে যাওয়া সম্পর্কটাকে সেই রাস্তা থেকে পড়ে যাওয়া ঘটনার মতোই মানিয়ে নাও।
টাইমিংটা হচ্ছে তো?
ভালো একটা মানুষের সঙ্গে হঠাৎ সম্পর্ক কাট করতে পার না তুমি। ধর, তোমার খেলার সঙ্গীটা তোমাকে যতটা সময় দেবে, একজন চাকুরে তোমাকে অতটা সময় দিতে পারবে না। তার মানে এই নয় যে, চাকুরে লোকটা তোমাকে অতটা ভালোবাসে না, ঠিক যতটা তুমি চাও। সময়ের কাঁটায় প্রিয় সম্পর্কটা ঝুলিয়ে দিও না। সো, একজন ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে একটু সময় নাও।
সম্ভব হলে দেখতে পার!
তোমার কোনো প্রিয় বন্ধু নিজের ভুল বুঝে যদি ফিরে আসতে চায়, ক্লাস কিংবা কাজের ফাঁকে তার মুখ দেখাদেখি ছাড়া থাকতে পার না, তাহলে তাকে ক্ষুধার্ত মনে জায়গা দিয়ে দিতে পার। তার ফিরে আসাটাকে শ্রদ্ধাভরে স্যালুট দিতে পার।
ভরে দাও শূন্যতা...
ভেঙে যাওয়া সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে নতুন সম্পর্কের ডানায় ভর কর। নতুন যাকে সম্পর্কে জড়াবে তার সব ঠিকঠাক থাকলে হাই জানিয়ে শূন্যতা ভেঙে ফেল।
যে তুমি অপব্যবহারকারী
অনেক রঙিন সম্পর্কটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার শুরুটা কি তুমি কর? সম্পর্ক নামের ঘুড়িটা সুতা খুলে উড়ে যাওয়ার সময় নাটাই কি তোমার খামখেয়ালি হাতে ছিল? তোমার অপব্যবহার কি তাকে দূরে ঠেলে দিয়েছে? এসবের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে নিজেকে শুধরে নাও।
লর্ড বায়রনের 'হোয়েন উই টু পাটেড' কবিতাটি পড়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কী করে মনের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়, সেই শিক্ষা পাবে।
জানার কোন শেষ নাই
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



