somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের চলচ্চিত্র-শিল্পের সাম্প্রতিক গতিপ্রকৃতি: পর্ব ৪ (ব্যবসায়িক মন্দা)

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নব্বই দশক থেকে চলচ্চিত্রব্যবসায় মন্দার ভাব দেখা যায়। আশির দশক থেকেই যদিও চলচ্চিত্রের সার্বিক মান পড়তে থাকে এবং দর্শক প্রেক্ষাগৃহবিমুখ হতে থাকে, কিন্তু আশির দশকে তার পুরো প্রভাব পড়েনি। নব্বই দশক থেকে অনুভূত হতে থাকে যে চলচ্চিত্রব্যবসা পড়তির দিকে। শূন্য দশকে পুরো শিল্প ব্যাপক সঙ্কটে নিপতিত হয়।

শূন্য দশকেও প্রায় একশ করে প্রতি বছরে চলচ্চিত্র নির্মিত হয়েছে, কিন্তু এগুলো সবই ছিল লো-বাজেটের, নকল কাহিনী-সহিংসতা-পর্নো নির্ভর ছবি। শূন্য দশকের চলচ্চিত্রের গড় বাজেট, টাকার অবমূল্যায়ন হবার পরও, আশির দশকের গড় বাজেটের চেয়ে কম ছিল। ফলে একের পর এক অর্থহীন ছবি নির্মিত হয়েছে, ক্রমাগত লোকসান গোনার পরেও। ব্যবসায়িক মন্দা এতটাই দেখা দেয় যে খোদ প্রেক্ষাগৃহগুলো একের পর এক বন্ধ হতে থাকে। প্রদর্শন-ব্যবসার মূল্যায়নের মাধ্যমে এই মন্দাভাবটা অনুধাবন করা সম্ভব।

বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শন-ব্যবসা প্রায় সবসময়ই জমজমাট ছিল। শুধু চল্লিশের দশকের শেষভাগে একবার সঙ্কটের কথা জানা যায়। ঐ সময় বন্ধ হয়েছিল ব্রিটানিয়া ও প্যারাডাইস সিনেমা হল। এরপর প্রায় অনেক দিন আর কোনও সিনেমা হল বন্ধের কথা জানা যায়নি। কিন্তু হঠাৎ করেই অবস্থার পরিবর্তন হতে শুরু করে। নব্বই দশকের শেষভাগে ২/৩ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় ঢাকার ৮টি সিনেমা হল। বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহের তালিকায় আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রূপমহল, তাজমহল ও মুন, এলিফ্যান্ট রোডের মল্লিকা, গুলশানের জ্যোতি, গুলিস্তানের ঐতিহ্যবাহী গুলিস্তান ও নাজ, এবং শ্যামলীর শ্যামলী। এসব হলের স্থলে কোথাও বহুতল ভবন উঠেছে, আবার কোথাও ওঠার প্রক্রিয়া চলছে। চলচ্চিত্র প্রদর্শন ব্যবসার সঙ্গে যুক্তরা জানান, শুধু বহুতল ভবন করার আকাঙ্ক্ষার কারণে নয়, প্রদর্শন-ব্যবসায় চরম মন্দাভাব বিরাজ করাটাও প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ। পৃথিবীর নানা দেশে যখন শপিং কমপ্লেক্সের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে সিনেপ্লেক্স গড়ে উঠছে, বাংলাদেশে প্রেক্ষাগৃহ ভেঙ্গে শপিং কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে।

চলচ্চিত্র-ব্যবসা মন্দা হবার অন্যতম একটি কারণ হলো দর্শক হিসেবে নারীদের হারিয়ে ফেলেছে এই শিল্প। রমরমা ব্যবসার সময়ে নারীরাই ছিল দর্শকের বড়ো একটি অংশ। সামাজিক কারণেই একজন নারী-দর্শকের সঙ্গে এক বা একাধিক বাড়তি দর্শক প্রেক্ষাগৃহে আসতেন। সা¤প্রতিক চলচ্চিত্র সহিংসতা ও পর্নোগ্রাফি নির্ভর হয়ে পড়ার কারণে নারী-দর্শকেরা একেবারেই প্রেক্ষাগৃহে আসছেন না।

এফডিসির ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারকে ২০০১-০২ অর্থবছরে জমা দিয়েছিল ৮ কোটি ৪০ লক্ষ টাকা রাজস্ব। আর ২০০৫-০৫ অর্থবছরে এই জমা কমে ৬ কোটি ৩৮ লক্ষতে এসে দাঁড়ায়। পরিচালক মতিন রহমান জানাচ্ছেন, একসময় চট্টগ্রাম, যশোর, খুলনা প্রভৃতি জেলাশহর হতে প্রচুর টাকা আসতো একটি ছবি হিট হলেই। এ জে মিন্টুর 'বাংলার বধূ' চট্টগ্রাম থেকে শেয়ারমানি এনেছিল ১২ লাখ টাকা, 'রাঙাভাবী' এনেছিল ৮ লাখ টাকা। এখন ছবি চট্টগ্রামে ভালো চললে আসে দুই থেকে আড়াই লাখ টাকা। (রহমান, ২০০৫)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×