somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের চলচ্চিত্র-শিল্পের সাম্প্রতিক গতিপ্রকৃতি: শেষ পর্ব (সুস্থ ধারায় প্রত্যাবর্তন?)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাস্কফোর্সের অভিযানের সাময়িক সুফল চলচ্চিত্র-শিল্প ভোগ করা শুরু করেছে। ২০০৭ সালের দুই ঈদেই সুস্থ বিনোদননির্ভর চলচ্চিত্র নির্মিত হয় এবং বেশ কয়েকটি ছবি ব্যবসাসফল হয়। অশ্লীল ও সহিংস ছবি নির্মাণে ভাটা পড়ে এবং সামাজিক ও পারিবারিক জঁরার ছবি নির্মাণের জোয়ার আসে। ২০০৬ সাল থেকেই পুনরায় নির্মিত এই ধরনের চলচ্চিত্রের নির্মাণ শুরু হয়। বিশেষত ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক শাকিব খান-অপু বিশ্বাস জুটিকে নির্ভর করে পরপর বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেন। এগুলোর মধ্যে আছে 'কোটি টাকার কাবিন', 'চাচ্চু', 'দাদীমা' ইত্যাদি। মানিক-শাকিব-অপু ত্রয়ী সা¤প্রতিক বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয়তার ও ব্যবসাসফলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ সালে শাকিব খানের 'আমার প্রাণের স্বামী'সহ কয়েকটি ছবি বেশ ভালো ব্যবসা করেছে। এফডিসিতে পরিচালক-প্রযোজকরা সামাজিক ছবির দিকে আবার ঝুঁকছেন, পাশাপাশি দেখা যাচ্ছে সা¤প্রতিক সেন্সরবোর্ড আগের বোর্ডের মতো দুর্নীতিগ্রস্ত নয়, নবগঠিত সেন্সরবোর্ড আন্তরিকভাবেই কাজ করছে বলে আপাতভাবে মনে হচ্ছে।

এখন অশ্লীল চলচ্চিত্রনির্মাণ বন্ধ ও সামাজিক-পারিবারিক ছবির জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে কি বলা যায় যে বাংলাদেশী চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে? সুস্থধারায় ফিরে আসাটা একটা অর্জন হতে পারে, কিন্তু এথেকে কি বলা যায় বাংলাদেশের চলচ্চিত্র উন্নতধারায় প্রবাহিত হচ্ছে? জরুরি অবস্থার মধ্যে র‌্যাবনির্ভর টাস্কফোর্সের অভিযান রোগের একটি সাময়িক চিকিৎসা হতে পারে, কিন্তু মূল রোগ সারতে আরও সময় লাগবে এবং প্রয়োজন আরও কিছু কার্যকরী পদক্ষেপের। জরুরি অবস্থা প্রত্যাহার হলে কিংবা রাজনৈতিক সরকার গঠিত হলে এই পরিস্থিতি যে ফিরে আসবে না, তার নিশ্চয়তা নেই।

আর সুস্থধারায় প্রত্যাবর্তন একটি অর্জন বটে, কিন্তু তা নিয়ে তৃপ্ত থাকার কোনো অবকাশ নেই। কারণ এ হলো ঋণাত্মক অবস্থা থেকে শূন্যে ফিরে আসা। ধনাত্মক অবস্থায় যেতে অনেক দূরে যেতে হবে। এফ আই মানিকের ছবিগুলো একই ধাঁচের, অন্যান্য পারিবারিক ছবিগুলো এই ধাঁচেই নির্মিত হচ্ছে। এই ধাঁচ বেশিদিন দর্শকদের ধরে রাখতে পারবে না। মৌলিক কাহিনী, উন্নত নির্মাণশৈলী, কারিগরী কুশলতা দর্শকদের আকৃষ্ট করে ও ধরে রাখে। সুস্থধারার ছবি নির্মাণ করবো, কেবল এই মনোভাব সুস্থ ছবি তৈরীকে নিশ্চিত করে না। বাংলাদেশের চলচ্চিত্রের সার্বিক উন্নতির জন্য বেশ কয়েকটি জায়গায় সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের কাজ করতে হবে। শেষ অধ্যায়ে এবিষয়ে কিছু ইঙ্গিত করা হয়েছে।

তথ্যসূত্র
আব্দুল্লাহ, মঈন ও অলি, আবছার উদ্দিন (২০০৭), চট্টগ্রামের সিনেমা হলগুলোর করুণ দশা, দৈনিক সমকাল: ২৭ জুলাই, ২০০৭, ঢাকা।
খোকন, শহিদুল ইসলাম (২০০৪), চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরিয়ে আনতে করণীয় কী, প্রথম আলো: ৫ আগস্ট, ২০০৪, ঢাকা।
টুটুল, সাঈদুল আনাম (২০০৪), চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরিয়ে আনতে করণীয় কী, প্রথম আলো: ৫ আগস্ট, ২০০৪, ঢাকা।
মাসুদ, তারেক (২০০৬), টেলিভিশন চ্যানেলের চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ: একটি পর্যালোচনা (সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ), ২য় জাতীয় চলচ্চিত্র সম্মেলন, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ, ঢাকা।
রহমান, মতিন (২০০৫), চলচ্চিত্র নির্মাণের অর্থনীতি ও বাজার সন্ধান, (সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ), জনসংস্কৃতির রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র-শিল্প: দিনব্যাপী প্রবন্ধপাঠ, আলোচনা ও আড্ডা, অ্যামিক-বাংলাদেশ ও এমসিজে ফিল্ম কাব, ঢাকা।
হেওয়ার্ড, সুজান (২০০০), Cinema Studies: The Key Concepts [2nd Ed.], London: Routeledge.
হোসেন, আমজাদ (২০০৪), চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরিয়ে আনতে করণীয় কী, প্রথম আলো: ৫ আগস্ট, ২০০৪, ঢাকা।
রাজু, জাকির হোসেন (২০০৫), সোনার রাজহাঁস: রাষ্ট্র, মুনাফা ও চলচ্চিত্রপ্রদর্শন (সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ), জনসংস্কৃতির রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র-শিল্প: দিনব্যাপী প্রবন্ধপাঠ, আলোচনা ও আড্ডা, অ্যামিক-বাংলাদেশ ও এমসিজে ফিল্ম কাব, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×