somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালি বিদ্রোহীরা ঢাকায় নৃশংসতার প্রমাণাদি জাতিসংঘে পাঠাচ্ছেন: বিদেশী পত্রিকা মুক্তিযুদ্ধ, পর্ব ২২

০৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিটার হ্যজেলহার্স্ট
দি টাইমস, ২ জুন, ১৯৭১

বাঙালিদের দাবিয়ে রাখার জন্য একটি সুপরিকল্পিতভাবে ভীতি-প্রদর্শনের জন্যই যে ২৬শে মার্চে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকায় অপারশেন চালিয়েছিল, সেব্যাপরে এখন যথেষ্ট প্রমাণাদি পাওয়া যাচ্ছে। বিদ্রোহীদের দমন করতেই কেবল অপারেশনটি চালানো হয়েছিল, কারণ তারা সশস্ত্র-প্রতিরোধ করেছিল -- পাকিস্তান-সরকার এই দাবিও তাতে বাতিল হয়ে যাচ্ছে। প্রমাণটি হল আক্রমণের প্রাথমিক পর্যায়ে সেনা-ইউনিটসমূহের মধ্যে যে বেতার-বার্তা বিনিময় হয়েছিল তার মুদ্রিত কপি। কপিটি এখন বাংলাদেশের অস্থায়ী সরকারের হাতে রয়েছে এবং তারা তা জাতিসংঘের মহাসচিব ও সব দেশের সরকার-প্রধানদের কাছে পাঠাবেন।

জেনারেল টিক্কা খান-এর কন্ট্রোল, সেনা-সরকার ও আর্মি ইউনিটসমূহের মধ্যে যে-বার্তা-বিনিময় হয়েছিল তার কিছু নমুনা এখানে দেয়া হল।

কন্ট্রোল: ওয়েল ডান। বিশ্ববিদ্যালয়ে মৃতের সংখ্যা কত হবে বলে তুমি মনে করো?
৮৮: দাঁড়ান। আনুমানিক ৩০০। ওভার।
কন্ট্রোল: ওয়েল ডান। তিনশ মারা গেছে? কেউ আহত হয়েছে বা ধরা পড়েছে? সিটরেপ (সিচুয়েশন রিপোর্ট)। ওভার।
৮৮: আমি কেবল একটা জিনিসেই বিশ্বাস করি -- ৩০০ মারা গেছে। ওভার।
কন্ট্রোল: হ্যাঁ, আমি তোমার সঙ্গে একমত। সেটাই হিসেব করা সহজ। কিছুই জিজ্ঞেস করা হয়নি, কিছুই করা হয়নি। তোমাকে কোনো কিছুর ব্যাখ্যা করতে হবে না। আবার বলছি, ওয়েল ডান। আমি আবার সব জওয়ানের উদ্দেশ্যে তোমাকে বলছি 'সাবাশ' ...
৭৭: ৮৮ থেকে সর্বশেষ -- তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু সামনে আরো অনেক ভবন আছে যেগুলোকে একে একে ধ্বংস করতে হবে। তার কোনো ক্ষয়ক্ষতি হয় নি, তবে তার বিরুদ্ধে গুলি ছোঁড়া হচ্ছে। তিনি যা পেয়েছেন তার সবই ব্যবহার করছেন। ওভার।
কন্ট্রোল: তাকে বলো যে, তার বড়ভাইরা (আর্টিলারি-সহায়তা) তাকে সমর্থন করার জন্য দ্রুতই আসছেন আশা করা যায় । সেগুলোকে ভবনগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করা যাবে। এখন অন্যদিকের কথা। আমার মনে হয় লিয়াকত ও ইকবাল (ছাত্রাবাস) এখন শান্ত ...
কন্ট্রোল: বাংলাদেশী পতাকা না কালো পতাকা প্রসঙ্গে ইমামের (কমান্ডিং অফিসার) কাছ থেকে। ভবনের মালিকদের এখনই ঐসব পতাকা সরিয়ে ফেলতে হবে, নয়ত তাদের শাস্তি প্রদান করা হবে। কোনো স্থানে রাস্তা-অবরোধ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এসব অমান্য করা হলে ঘটনাস্থলেই গুলি করে মারা হবে। বাড়ি ও ভবন এসব ক্ষেত্রে ধ্বংস করা হবে।
৮৮: উইলকো। আর কিছু? ওভার।
কন্ট্রোল: ইমাম এখন ইমাম ২৬-এর সঙ্গে রয়েছে। যদি তোমার কোনো ব্যাপারে কোনো সাহায্য প্রয়োজন হয় তুমি তাকে জানাতে পারো। বাক্সার (ধ্বংস করার স্কোয়াড) সম্পর্কে। তারা তাদের ঘাঁটি থেকে রওয়ানা দিয়েছেন এবং প্রথম আলো দেখা যাবার পরপরই তোমার সামনে পড়া যেকোনা অবরোধ সরাতে তোমাকে সাহায্য করতে পারবে। ওভার।
কন্ট্রোল: পিপলস্ ডেইলির (ডেইলি পিপল্ সংবাদপত্র) খবর কী? ওভার।
২৬: বোমা মেরে ধ্বংস করা হয়েছে। আবার বলছি, ধ্বংস করা হয়েছে। আমাদের দু-জন গুরুতর আহত হয়েছে ও সরিয়ে নেয়া হয়েছে।
কন্ট্রোল: ওদিকে মৃতের আনুমানিক সংখ্যা কত? ওভার।
২৬: না। এই মুহূর্তে নির্ণয় করা কঠিন। স্থানে স্থানে আগুন জ্বলছে এবং সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
কন্ট্রোল: পুলিশ লাইনে আক্রমণ করেছ? ওভার।
২৬: পুলিশ-লাইনেও আক্রমণ করা হয়েছে। ওভার।
কন্ট্রোল: গুড শো। আউট।

৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×