আমার প্রিয় পোস্ট

সঙ্গে সাহিত্যের সুবাস ...

বাংলা ব্লগ কমিউনিটি সংক্রান্ত জরিপের ফলাফল

২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

শেয়ারঃ
0 0 0

বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে গবেষণায় আগ্রহী আমি জানুয়ারি মাসে একটা জরিপ করেছিলাম ব্লগারদের ওপরে। সেই জরিপের ফলাফল ব্লগারদের জানানো প্রয়োজন। গবেষণাপ্রকল্পটি আমাদের যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘যোগাযোগ’-এর জন্য পরিচালিত। কিন্তু পত্রিকাটির প্রকাশনা বইমেলা আসছে না জেনে, গবেষণাটি লিখিত আকারে সম্পন্ন করার প্রক্রিয়াটি পিছিয়ে যায়। আমার ইচ্ছে ছিল মুদ্রণ আকারে মূল গবেষণাপত্রটি প্রকাশিত হবার পরপরই, ফেব্র“য়ারি মাসে, জরিপের ফলাফলটি ব্লগারদের অবশ্যই জানাবো। কিন্তু প্রকাশনা পিছিয়ে যাওয়ার কারণে যেহেতু লেখাও পিছিয়ে যায়, তাই ভাবলাম লেখাটি সম্পন্ন করে ছাপার আগেই ফলাফল ব্লগারদের অবহিত করি। কিন্তু গবেষণাপত্রের ক্ষেত্রে যেটা হয়, লেখার আগে প্রচুর পড়তে হয়, তাতে অনেক সময় চলে যায়। লেখা শুরু করা কয়েকবার ব্যাহত হয় আমার মূল একাডেমিক থিসিসের চাপে। এদিকে ব্লগে কয়েকবার বলেছি যে মার্চ মাসে এসংক্রান্ত পোস্ট নিয়ে হাজির হবো। তাই আজ হাজির হলাম। তবে খেয়াল করলাম, এই ফলাফল আমি জরিপ পরিচালনার এক দুই সপ্তাহের মধ্যেই জানাতে পারতাম।

এই বিলম্বের জন্য সহব্লগারদের কাছে দুঃখপ্রকাশ করছি।

জরিপে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম। সেখান থেকে নির্বাচিত কয়েকটি প্রশ্নের ফলাফল পেশ করছি। উল্লেখ্য যে, জরিপে সামহোয়ার ইন ব্লগ-এর ৬৬ জন এবং প্রথম আলো ব্লগের ২৪ জন ব্লগার (মোট ৯০ জন) অংশ নেন।

.................

১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?

বন্ধু/স্বজন: ৪৪.৪% (৪০)
অনলাইন লিঙ্ক: ৪১.০% (৩৭)
মুদ্রণ ও ইলেক্ট্রনিক মাধ্যম: ১৫.৬% (১৪)
অন্যান্য: ৩.৩% (৩)

[ব্লগিংয়ে আসার ক্ষেত্রে তাহলে বন্ধু-বান্ধব একটা ভালো প্রণোদনা হিসেবে কাজ করে। আবার অনলাইনে ঘুরতে ঘুরতেও অনেক ব্লগিংয়ে আগ্রহী হয়ে উঠেছেন।]

২.আপনি ব্লগিং কেন করেন?

সাহিত্যচর্চা: ৩৭.৮% (৩৪)
বিনোদন: ৩৫.৬% (৩২)
অবসরের অবলম্বন: ৩৬.৭% (৩৩)
বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো: ২৮.৯% (২৬)
এক্টিভিজম: ২৩.৩% (২১)
অনলাইনে ডায়রি লেখা: ১৬.৭% (১৫)
সাংবাদিকতা: ৫.৬% (৫)
কেবলই নেশা: ৩.৩% (৩)
মতপ্রকাশের মাধ্যম: ১৩.৩% (১২)
অন্যান্য: ১২.২% (১১)

[ব্লগিংয়ের পেছনে বিচিত্র কারণ উল্লেখযোগ্য মাত্রায় আছে দেখা যাচ্ছে।]

৩. ব্লগিং শুরু করার পূর্বে লেখালেখির অভিজ্ঞতা ছিল কিনা?

হ্যাঁ: ৬১.১% (৫৫)
না: ৩৮.৯% (৩৫)

[লেখকরাই ব্লগার হয়েছেন। লেখক বলতে এখানে মুদ্রণ মাধ্যমে নিয়মিত লেখালেখির চাইতে অপ্রকাশ্য নিভৃত লেখকই বেশি। তবে ব্লগ কমিউনিটি সম্পূর্ণ নতুন লেখকের সৃষ্টিও করেছে।]

৪.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?

মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা: ৭৩.৩% (৬৬)
রাজনীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন: ২৬.৭% (২৪)
তত্ত্বাবধায়ক সরকারের পর্যালোচনা/সরকারবিরোধিতা: ১০.০% (৯)
অন্যান্য: ১৩.৩% (১২)

[মুদ্রণ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ বা জামাতবিরোধিতা এই মাত্রায় দেখা যায়না। ব্লগ কমিউনিটিতে এরকম হবার কারণ কী? আমার সরল জিজ্ঞাসা।]

৫.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?

যুদ্ধাপরাধীদের বিচার: ৭৫.৬% (৬৮)
বাউলমূর্তি অপসারণ: ১৮.৯% (১৭)
ব্যক্তিগত ব্লগারেষ: ৫.৬% (৫)
গাজায় ইসরায়েলি আগ্রাসন: ৪.৪% (৪)
নির্বাচন ২০০৮: ১০.০% (৯)
অন্যান্য: ১৩.৩% (১২)

[যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। পিলখানা ট্র্যাজেডির পূর্বে এই জরিপ চালানো হয়েছে, নয়তো সেটা বড়ো আকারে হাজির হতো। ‘ব্লগারেষ’ শব্দটি ব্লগার ডটকমের কাছ থেকে ধার করা।]

৬. ব্লগসংস্কৃতির ইতিবাচক দিকগুলো কী কী?

চিন্তার মিথস্ক্রিয়া: ৩৩.৩% (৩০)
স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ: ৩৭.৮% (৩৪)
কার্যকর বিকল্প মাধ্যম: ১৩.৩% (১২)
অনলাইনে বাংলা ভাষার চর্চা: ৮.৯% (৮)
নতুন লেখক সৃষ্টি: ৮.৯% (৮)
জনমত গঠনের মাধ্যম: ৮.৯% (৮)
তাজা সংবাদের উৎস: ৫.৬% (৫)
তথ্যভাণ্ডার: ৭.৮% (৭)
তাৎক্ষণিক ফলাবর্তন (ফিডব্যাক): ৪.৪% (৪)
আড্ডাস্থল: ৪.৪% (৪)
অন্যান্য: ৫.৬% (৫)

৭. ব্লগসংস্কৃতির সীমাবদ্ধতা

ব্যক্তি আক্রমণ/দলবাজি/গালাগাল: ২২.২% (২০)
সময়ক্ষেপণকারী: ২৭.৮% (২৫)
নন-সিরিয়াস: ১১.১% (১০)
অসহিষ্ণু পরিবেশ: ৫.৬% (৫)
স্বেচ্ছাচার: ৫.৬% (৫)
ভুল তথ্য সরবরাহ: ২.২% (২)
অন্যান্য: ৭.৮% (৭)

৮. নিক সংস্কৃতি

প্রকৃত নামে ব্লগিং: ৫০% (৪৫)
ছদ্মনামে ব্লগিং: ৫০% (৪৫)

[জরিপে অংশ নেয়া ৯০ জনের নাম/নিক দেখে অনুমানভিত্তিতে এই সংখ্যা নির্ধারিত হয়েছে।]

যাহোক, কমিউনিটি ব্লগকে ব্লগাররা কী দৃষ্টিতে দেখছেন তার একটা প্রতিফলন এই জরিপে দেখা যাচ্ছে।

ব্লগ কমিউনিটি দীর্ঘজীবী হোক।

শুভ ব্লগিং।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ সংষ্কৃতিবাংলা ব্লগ গবেষণা ;
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ আরজু বলেছেন: ''৬. ব্লগসংস্কৃতির ইতিবাচক দিকগুলো কী কী?

চিন্তার মিথস্ক্রিয়া: ৩৩.৩% (৩০)''

যাক, তবু পাস মার্ক পাইছে!
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: হে হে ... সেটাও কম না!

২. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
শাহরিয়ার হাসান বলেছেন:
টাকলা মিয়া, নিজের ব্লগীয় ইমেজ আগে সমালোচনা আর প্রশ্নের সম্মুকীন থেইকা সেপ করেন তারপর জরিপ কর্তে আসেন মাইনাচ
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ব্লগীয় ইমেজের নির্ধারক কে? আপনি?

৩. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
মোহাম্মদ আরজু বলেছেন: ''২.আপনি ব্লগিং কেন করেন?
সাংবাদিকতা: ৫.৬% (৫) ''

যারা এইটা কইছে তারা আসলে ঠিক কেমনভাবে বিস্তারিত বলছে তাদের এই ব্লগ সাংবাদিকতা বিষয়ে?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: না, বলেননি। প্রশ্নমালায় সেভাবে জানতেও চাওয়া হয়নি। পরে আমারও মনে হয়েছে, 'ব্লগে সাংবাদিকতা' কীরকম তা স্পষ্ট না। জানতে পারলে ভালো হতো।

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: অ ... জানলাম।

৫. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ২.আপনি ব্লগিং কেন করেন? সাহিত্যচর্চা: ৩৭.৮% (৩৪) বিনোদন: ৩৫.৬% (৩২) অবসরের অবলম্বন: ৩৬.৭% (৩৩) বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো: ২৮.৯% (২৬) এক্টিভিজম: ২৩.৩% (২১) অনলাইনে ডায়রি লেখা: ১৬.৭% (১৫) সাংবাদিকতা: ৫.৬% (৫) কেবলই নেশা: ৩.৩% (৩) মতপ্রকাশের মাধ্যম: ১৩.৩% (১২) অন্যান্য: ১২.২% (১১)
এইটা অনেকটা ট্যাং শরবতের মতো হইয়া গেছে। ১০০% ভিটামিন সি, সাথে আছে মিনারেল, ক্যালসিয়াম...কি বুঝলেন?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: বুঝলাম না তো!

৬. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৭
ইমন জুবায়ের বলেছেন: আপনার শ্রমসাধ্য গবেষনা থেকে আমি আমার উত্তর পেয়ে গেছি।

২.আপনি ব্লগিং কেন করেন?

সাহিত্যচর্চা: ৩৭.৮% (৩৪)

৬. ব্লগসংস্কৃতির ইতিবাচক দিকগুলো কী কী?

চিন্তার মিথস্ক্রিয়া: ৩৩.৩% (৩০)

উৎসাহ পেলাম।
অনেক অনেক ধন্যবাদ।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: ব্লগিং আসলেই উৎসাহব্যঞ্জক। চিন্তার মিথস্ক্রিয়া -- মুদ্রণ মাধ্যমে তো মিথস্ক্রিয়াটা হয়না।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৭. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পার্সেন্টেজ ১০০% এর উপ্রে হয় কেমতে? ট্যাং এর শরবতের এড দেইখা হাসাহাসি করতাম...ওরা ১০০% ই ভিটামিন সি রাইখা আবার মিনারেল আর ক্যালসিয়াম কই দিত?? আপনার পার্সেন্টেজের হিসাবে গেঞ্জাম হইসে। ১০০% এর উপ্রে হইলো কেম্নে?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: আপনার ভুল হচ্ছে।
একজন যদি একাধিক কারণ বলেন তবে পার্সেন্টেজ ১০০-র ওপরে যাবেই।

৮. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩০
মেহেরুল হাসান সুজন বলেছেন: স্যার, ধন্যবাদ। জরিপের পূর্ণাঙ্গ ফলাফল কি 'যোগাযোগ'-এ আসবে? আমি ব্লগ নিয়ে ফোর্থ ইয়ারের মনোগ্রাফ করতে চেয়েছিলাম। মাঝখানে একটা কারণে আমার বিষয়টা বদলে যায়। তবে এখনো মনোগ্রাফের কাজ শুরু না হওয়ায় আশা করছি আরেকবার চেষ্টা করে ব্লগ বিষয়ে মনোগ্রাফ নেবো। তবে ব্লগের কোন নির্দিষ্ট দিক নিয়ে করলে ভালো হয়-তা জানালে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: Ha, jogajoger jonnoi to lekha.

ei alap mail-e valo hobe:

৯. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩১
'লেনিন' বলেছেন: @ভাঙ্গা পেন্সিল এটা হয়েছে আমার ধারণা একই লোক কয়েকটি উত্তর একসাথে দেয়াতে। বিচারের মাপকাঠি নির্ধারণ জটিল হয় সেক্ষেত্রে।

যেমন আপনি উত্তর দিন কোন কারণে আপনি ব্লগিং করে থাকেন :)


সাহিত্যচর্চা: ৩৭.৮% (৩৪)
বিনোদন: ৩৫.৬% (৩২)
অবসরের অবলম্বন: ৩৬.৭% (৩৩)
বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো: ২৮.৯% (২৬)
এক্টিভিজম: ২৩.৩% (২১)
অনলাইনে ডায়রি লেখা: ১৬.৭% (১৫)
সাংবাদিকতা: ৫.৬% (৫)
কেবলই নেশা: ৩.৩% (৩)
মতপ্রকাশের মাধ্যম: ১৩.৩% (১২)
অন্যান্য: ১২.২% (১১)

একাধিক নাকি একটি?
১০. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৭
সত্যেন্দ্র ছাতু বলেছেন: ছ্যার, ৫০০০০ ব্লগারের মধ্যে ৯০ জন জরিপে অংশগ্রহন করলে কি বেপারটা ঠিক হপে?

আপনি আরেকটা জরিপ চালান। কতৃপক্ষরে বলেন এই জরিপে অংশগ্রহন বাধ্যতামুলক করতে। আপনি রেসিডেন্ট, আপনার কথা উহারা ফেলতে পারবে না।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: আপনারে ব্লক করবো কিনা ভাবছি। কারণ এপর্যন্ত আমি কাউকে ব্লক করিনি।
আপনাকে বলেছিলাম বদমতলবে এইদিকে না আসতে।

১১. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৮
সুমন রহমান বলেছেন: জরিপের ফলাফল তো পেলাম। এখন ব্লগ নিয়ে লেখাটা কোথায় পাবো?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: লেখা শেষ হবে মাসখানেকের মধ্যেই।
তবে যোগাযোগ পত্রিকার কাজ বেশ খানিকটা হয়ে থাকলেও, কবে বের হবে বলা মুশকিল। দুই মাস পরে দেশে গেলে বের করার চেষ্টা করবো। মামুন কাজ এগিয়ে রেখেছে।

১২. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তাইলে কি ট্যাং এর বেলাতেও সেম কেস?=p~=p~

যাই হোক, হিসাবের ব্যাপারটা বুঝতে পারছি, একাধিক ভোটের কথা মাথায় ছিল না:)
১৩. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৫
ফিউশন ফাইভ বলেছেন: জরিপ চিরকালই নীরস। তারপরও এই প্রথম ব্লগ নিয়ে পেশাদারিমানের একটি জরিপের ফলাফল পেয়ে ভালো লাগল। এবার মূল লেখাটি দেখার অপেক্ষায় থাকলাম। আপনাকে ধন্যবাদ ফাহমিদ ভাই।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ ফাহমিদ ভাই।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৮
ফিউশন ফাইভ বলেছেন: শাহরিয়ার হাসান উর্ফে হাচিফ @ আপনারা আর কত নিচে নামবেন! আপনাদের ভাষা কত অশ্লীল হতে পারে, তা দেখছি শুধু।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: শাহরিয়ার হাসান হাসিব না। হাসিব অন্তঃত আমার সঙ্গে এভাবে কথা বলবেন না, আমি জানি।

১৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:০৪
শাহরিয়ার হাসান বলেছেন:
তোমারে শেষবারের মত ভদ্র ভাবে বলতেচি লুকাল, আমি হাসিব নই।
১৭. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:০৫
কালপুরুষ বলেছেন: ভাল কাজ। প্রশংসনীয়।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:১৫
সত্যেন্দ্র ছাতু বলেছেন: ছ্যার, আমি ত আপনাকে আপনার ব্লগে খারাপ কিছু বলি নাই। আপনি আমার উপর হুদাহুদি পাট লন কেনু কেনু কেনু? সাদা মনে কইলাম ৫০০০০ ব্লগারের মধ্যে ৯০ জনের অংশগ্রহন কি চলে নিকি। আর আপনে আমার বদমতলব বাইর করার জন্য প‌্যানর প‌্যানর শুরু করলেন। আমি ত আপনার জরিপ লৈয়া গঠনমুলক আলোচনাই করলাম। যদি ঐসব না কৈরা আপনারে গাইল দিতাম তাইলে আপনের মনোবেদনের ভেলিড কারন থাকত।

হুদাহুদি চোখ গরম করার জন্য আপনারে কইষ্যা মাইনাছ।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন: সতর্কবার্তা বলবৎ আছে।

আমি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। পূর্ণ স্বাধীন গণতান্ত্রিক মিডিয়ার জন্য বরাবর ওকালতি করে এসেছি, ব্লগে সেই শান্তি পাই। ব্লক করার জন্য এত সময় নেবার কারণ এটাই। স্বাধীনতা আর আপনারা যা করছেন তার সঙ্গে যে পার্থক্য আছে তা বোঝার মতো বুদ্ধি আপনার মাথায় আছে বলেই বিশ্বাস করি।

১৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:১৬
সত্যেন্দ্র ছাতু বলেছেন: নাছেড় বাই, ফিউশন ফাইভ নিকটা আজকে কারে ভাড়া দিলেন ভাইডি?
২০. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৪১
অ্যামাটার বলেছেন: "লেখক বলেছেন: আপনারে ব্লক করবো কিনা ভাবছি। কারণ এপর্যন্ত আমি কাউকে ব্লক করিনি। "---

ব্লগ এক অনন্য ক্ষেত্র, একমাত্র এখানেই সম্ভব ডি.ইউ ফ্যাকাল্টি মেম্বার আর বস্তিতে বেড়ে ওঠা সমাজের অবহেলিত ছাতু গং-এর একই স্কেলে নিজেকে মাপা, খামাখা ব্লক করে সবেধন নীলমনি এই একমাত্র ব্রিদিং স্পেস-টা বন্ধ করার কিই বা দরকার!
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: গালাগালির জন্য যদি কেবল বস্তির তুলনা টানেন, তবে বস্তিকে অবমাননা করা হয়। উচ্চশিক্ষাপ্রাপ্ত শিক্ষিত লোকেও বস্তিবাসীকে অতিক্রম করতে পারে, আমরা জানি। ডিইউ ফ্যাকাল্টি মেম্বার আর অন্যরা যে ব্লগে সমান সেটা জানি, এবং জেনেই ব্লগিং করি। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য কিছু ব্যবস্থা তো এখানে আছেই।

অন্য ব্লগে আমার নামে ফালতু কথা কেউ বলতেই পারে, কিন্তু আমার ব্লগে আমার সঙ্গে মাস্তানি বন্ধ করার ব্যবস্থা কিন্তু আছে। সেইটার প্রয়োগ করবো কিনা তাই ভাবছিলাম।

আপনাকে অনেক ধন্যবাদ।

২১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৬
ফিউশন ফাইভ বলেছেন: শাহরিয়ার হাসান @ কৈতেছ যে, তুমি তাইলে হাচিফ নও? কে তুমি?

সত্যেন্দ্র ছাতু @ প্রায় দৈবচয়ন ভিত্তিতে আসা ৯০ জন ব্লগারের মতামত ৯০০ ব্লগারের সমান। টেলিভিশনের জন্য যে টিআরপি রেটিং তৈরি করা হয়, সেটা কি তাহলে পুরা ঢাকা শহরের সব লোকের মতামতের ভিত্তিতে করা হয়? পায়ে পাড়া দিয়ে কাউকে উত্যক্ত করার চেষ্টা নিশ্চয়ই ঠিক নয়।

অ্যামাটার @ আমার নিজের ব্লগে কেউ গালি দিলে সেইটা আমি আগ্রহের সঙ্গে দেখি। আবার নিজেও গালি দেই। আবার গালি না দিলেও আমার একটি নিজস্ব বিচারব্যবস্থা আছে। কিন্তু সবাই তো সেটা করবেন না। ছাতু, শাহরিয়াররা যেভাবে ফাহমিদুল হককে উত্যক্ত করার চেষ্টা করছে, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। সবকিছুর একটা সীমা থাকা উচিত।
২২. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৫
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ফাহমিদ ভাই আপনার এ উদ্যোগে অংশগ্রহণকারী হবো এ রকম কমিন্টমেন্ট করেছিলাম। কিন্তু কামলাময় জীবনের ব্যস্ততায় শেষ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়ে উঠেনি। সে জন্য দুঃখপ্রকাশ করছি। তবে নিজের ভাবনারই প্রতিফলন ঘটেছে দেখে এটুকু নিশ্চিত যে, আমি উত্তর পাঠালেও ফলাফল ভিন্ন হতো না।
বাংলা ব্লগ নিয়ে উদ্যোগটি নেয়ার জন্য এবং ফলাফল শেয়ার করবার জন্য অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।................
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২৩. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৯
সত্যেন্দ্র ছাতু বলেছেন: সামুব্লগ এক অনন্য ক্ষেত্র, যেখানে রাজপেসাদে বড় হওয়া ছাগুবেহেস্তের বাগানে হাইসাখেইলাচইড়া বেড়ানো গেলমান ম্যাম্যাটাড়কে উয়াছে রাখা হয়। কেনু কেনু কেনু?

নাছেড় বাই, আপনের রবিনহুডপনা দেইখা আমি মুগ্ধ। আপনে হয়তে পেন্টের উপরে জাইঙ্গা পইরা রাইতবিরাইতে ঢাকা শহরে ইস্পাইডারমেনপনাও কইরা বেড়ান আপনের নিজস্ব বিচারব্যাবস্থা সামলানর জন্য, কিন্তু আপনের বিচারব্যাবস্থায় যদি সামুরে চলতে হয়, সেইটা সামু আর তার ৫০০০০ ব্লগারের জন্য চরম অপমানজনক একটা ব্যাপার হইব। আপনে ছুটু মানুষ না ঠিকোই, কিন্তু বেশি বড় হন নাই। সবকিছুর সীমা আরো বড় ফিতা লইয়া মাপতে আইসেন। আর একা **মিদুল ছ্যারের বরকন্দাজ হইয়াই কি বাকিটা জীবন তৈলমর্দন কইরা যাইবেন? এট্টু বিশ্রাম লন না!

ছ্যারগো, ফিউশন ফাইভ তো মনে লয় নিক ভাড়া দেয় নাই, নিজেই ভাড়া খাটতেছে। জেনারেল থিকা ছেপ হইতে মনে কয়, লুকাল ভাইয়াকে স্যাঙ্গাত হিসেবে দরকার, এট্টু কি কানে কানে বলিবেন রেন্ট-এ-লুকাল এর লম্বরখানি? দরদাম করা জরুরি।

২৪. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩১
মুনীর উদ্দীন শামীম বলেছেন: সত্যেন্দ্র ছাতু বলেছেন: ছ্যার, ৫০০০০ ব্লগারের মধ্যে ৯০ জন জরিপে অংশগ্রহন করলে কি বেপারটা ঠিক হপে?

.................................................................
প্রতিনিধিত্বশীল নমুনায়ন প্রক্রিয়া সম্পর্কে জনাব ছাতু একটি ব্যাখ্যা দিলে ভাল হতো। মানে কত % কনফিডেন্স লেবেলে কত জনগোষ্ঠীর জন্য নমনার আকার কত হবে। আমি যতটুকু জানি, ফাহমিদ বলেছিলেন, এটি একটি গুণগত গবেষণা। সেখানে নমুনার আকার খুব বেশি বড় প্রশ্ন নয়। আর যদি তাকে বড় প্রশ্ন আকারে দেখি তাহলে ৯০ খুব কম নয়। কম হওয়ার কোন কারণ নেই। আমি জানি না, পরিসংখ্যানে জনাব ছাতুর দখল কেমন?????
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: বাদ দেন।

২৫. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩৭
সত্যেন্দ্র ছাতু বলেছেন: স্বাধীনতা আর আপনারা যা করছেন তার সঙ্গে যে পার্থক্য আছে তা বোঝার মতো বুদ্ধি আপনার মাথায় আছে বলেই বিশ্বাস করি।


কি করলাম ছ্যার? শুধু জিগাইলাম, ৫০০০০ ব্লগারের মধ্যে ৯০ জনের বক্তব্য এই ব্লগ গবেষনার জন্য সহি কি না। আপনে ত প্রশ্নের ধারেকাছ দিয়াও গেলেন না, চোখ গরম করা শুরু করলেন। বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করেন, মনটা পাঠশালার মাস্টারের মত, ধমকাইয়া ছাত্র চরাইতে চান আর গোটা দুইন্যারে ছাত্র ভাবেন। আপনের সেম্পল পপুলেশন লইয়া একখান গবেষনা মারাইলে বাইর হইব, যেইসব নিক আপনের জরিপের উত্তর দিছে, সেগুলির বেশিরভাগেরই বয়স তখন ছিলো কয়েক মাস, আর যেগুলি পুরান সেগুলি বছর খানেক আগে রেজিস্টার কইরা ফালাইয়া রাখা জং ধরা নিক, সুমন রহমানের জুবানিতে ড্রাকুলার ভ্যাম্পায়ার শিশু (সুমন রহমান ভাইয়া ভেন হেলসিং দেইখা খুব আমোদ পাইছিলেন বুঝা যায়)। সেইগুলির উপর ভর কইরা আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষনার ফুটাঙ্গি মারাইতেছেন, এইটা কি আপনের জন্য সম্মানজনক? কান্ডজ্ঞান না থাকলেও ব্লগিং করা যায়, যেমন লুকাল নাছেড় আর সত্যেন্দ্র ছাতু করে, কিন্তু কান্ডজ্ঞান ছাড়া যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় আর গবেষনার বুলি ফুটান যায়, সেইটা আপনারে দেইখা বিশ্বাস খাইলাম। এমনেই কাম চালাইয়া যাইবেন?

দেশটার এই অবস্থা কেমনে হইছে আপনেগ দেখলে বুঝা যায়। ছাল নাই কুত্তার বাঘা তার নাম।

২৬. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪২
সত্যেন্দ্র ছাতু বলেছেন: জনাব শামীম, প্রতিনিধিত্বশীল নমুনায়ন নিয়া কিন্তু ছ্যার কুন কথা বলেন নাই। মনে হয় বেপারটা হয় উনি নিজে বুঝান না, কিংবা বুঝলেও অন্যরে বুঝানর খেমতা উনার নাই (হয়তো নোট নাই হাতের কাছে)। ৫০০০০ এর জন্য ৯০ কি দুনিয়ার সব পপুলেশনের জন্য সঠিক? ব্লগে যেইখানে ছাগুরাম একটা আবাল পোস্ট দিলে পাচশোর কাছাকাছি মাইনাছ পড়ে কয়েকদিনের মধ্যে, সেইখানে তিন দফায় পোস্ট দিয়া এক মাস ধইরা স্টিকি করাইয়া ৬৬ খান কমেন্ট পড়ে এক জরিপে, তা-ও ৫-৬ জনের জং ধরা নিকে, সেই জরিপ লইয়া কি আপনে গবেষনা করবেন? প্রতিনিধিত্বশীল নমুনায়নে এক কুমিরের বাচ্চা কয়বার বিক্রি হয় জনাব শামীম?
২৭. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪৩
সত্যেন্দ্র ছাতু বলেছেন: ছ্যার, প্রতিনিধিত্বশীল নমুনায়নে ছাতু ১০০ তে ৩২ পাইয়া ফেল করছিল। আপনে কত পাইছিলেন?
২৮. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫২
বিডি আইডল বলেছেন: হাগু ছাতুর জন্য করুনা হয়...বেচারা!!
২৯. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৫
ফাহমিদুল হক বলেছেন: আপনি তো জরিপ নিয়ে কথা বলার জন্য আসেন নাই। আপনার উদ্দেশ্য ভিন্ন।
একই প্রশ্ন অন্য কেউ করলে উত্তর দেবো, আপনাকে না।

আপনাকে ব্লক করা হলো।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: সত্যেন্দ্র ছাতুর জন্য এই মন্তব্য।

৩০. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৩
যীশূ বলেছেন: ৬. ব্লগসংস্কৃতির ইতিবাচক দিকগুলো কী কী?

চিন্তার মিথস্ক্রিয়া: ৩৩.৩% (৩০)
স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ: ৩৭.৮% (৩৪)
কার্যকর বিকল্প মাধ্যম: ১৩.৩% (১২)
অনলাইনে বাংলা ভাষার চর্চা: ৮.৯% (৮)
নতুন লেখক সৃষ্টি: ৮.৯% (৮)
জনমত গঠনের মাধ্যম: ৮.৯% (৮)
তাজা সংবাদের উৎস: ৫.৬% (৫)
তথ্যভাণ্ডার: ৭.৮% (৭)
তাৎক্ষণিক ফলাবর্তন (ফিডব্যাক): ৪.৪% (৪)
আড্ডাস্থল: ৪.৪% (৪)
অন্যান্য: ৫.৬% (৫)
------------------------------------------------------------------------------

% গুলা যোগ করলে তো ১০০-ের বেশি হইয়া যায়।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: আপনিও ভাঙ্গা পেন্সিলের মতো ভুল করলেন।
একজন যদি একাধিক কারণ বলেন তবে পার্সেন্টেজ ১০০-র ওপরে যাবেই।

৩১. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৩
'লেনিন' বলেছেন: ফাহমিদুল ভাই, আপনি কিন্তু মন্তব্যের উত্তর রূঢ়ভাবে না দিলেও পারেন। ছাতু উস্কানিমূলকভাবে বলছিলো যদিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সবাই আপনার নিকট অনেক বেশি সহনশীলতা, ধৈর্য্য ইত্যাদি আশা করবে। অন্তত আমি তাই আশা করি... সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা যখন ব্লগিং করবেন তারা এমনভাবেই আচরণ করবেন যাতে অন্যরা তাদের অনুকরণ করতে পারে।

"[জরিপে অংশ নেয়া ৯০ জনের নাম/নিক দেখে অনুমানভিত্তিতে এই সংখ্যা নির্ধারিত হয়েছে।]"

এখানে ভুল থেকে যাবার সম্ভাবনা থাকে হালকা... ধরুন আমার নামটি ছদ্মনাম নয়, কিন্তু সিঙ্গলকোট মার্কের ভেতর থাকাতে ছদ্মনাম ভাবা সম্ভব। আবার অনেকে নাম ব্যবহার করলেও তা নিজের নাও হতে পারে। :)

২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: ভাই লেনিন, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। সাম্প্রতিক সময়ে সত্যেন্দ্র ছাতু অন্যের পোস্টে, আমার পোস্টে উদ্দেশ্যমূলকভাবে উত্যক্ত করে আসছিল। কেবল এই পোস্টের মন্তব্য প্রতি-মন্তব্য পাঠ করলে সেইটা বোঝা যাবেনা। আমি আগে থেকেই তাকে সতর্ক করে আসছিলাম। এ্যাকশন নিলাম পরে।

আপনি যা ধরেছেন সেটা ঠিকই। এইটায় একটু বিচ্যুতি থাকার সম্ভাবনা আছে। প্রশ্নমালায়ও নিক বিষয়ে জানতে চাওয়া হয়নি। কিন্তু যেহেতু নিক-সংস্কৃতি ব্লগে গুরুত্বপূর্ণ তাই 'অনুমানভিত্তিতে' হলেও একটা হিসেব দিতে চেয়েছি। আমার পারসেপশনে ফাহমিদুল হক প্রকৃত নাম, লেনিনও প্রকৃত নাম। কিন্তু সত্যেন্দ্র ছাতু নিক, প্রকৃত নাম নয়। কিন্তু সমস্যা হবে সেখানে যদি প্রকৃত-সদৃশ নিক আপনি নেন কিন্তু আপনার প্রকৃত নাম আরেকটি।

যাহোক এটা তো আরেক গবেষণার বিষয়।

৩২. ২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৮
দ্বিজু বলেছেন: সাহিত্যচর্চা: ৩৭.৮% (৩৪)
বিনোদন: ৩৫.৬% (৩২)
অবসরের অবলম্বন: ৩৬.৭% (৩৩)
বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো: ২৮.৯% (২৬)
এক্টিভিজম: ২৩.৩% (২১)
অনলাইনে ডায়রি লেখা: ১৬.৭% (১৫)
সাংবাদিকতা: ৫.৬% (৫)
কেবলই নেশা: ৩.৩% (৩)
মতপ্রকাশের মাধ্যম: ১৩.৩% (১২)
অন্যান্য: ১২.২% (১১



সর্বমোট?
২৫৩%
২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: এহ হে, ভাঙ্গা পেন্সিল আর যীশূর মতো আপনি একই ভুল করলেন। একজন যদি একাধিক কারণ বলেন তবে পার্সেন্টেজ ১০০-র ওপরে যাবেই।

৩৩. ২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভাল একটা উদ্যোগ।
২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৪. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৭
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: দারুন জরিপ। এরকম জরিপ ভুভারতে আগে আর কখনো হয় নাই। আপনি মহান।
২৭ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: আপনি মহত্তম।

২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩১
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: সত্যেন্দ্র ছাতুর কথায় পয়েন্ট আছে বটে... ৫০০০০ লোকের ব্লগে ৯০ জনের অংশগ্রহন... জরিপের ফলাফল আসলেই প্রশ্নের মুখে পড়বে!!! কিন্তু কথা হচ্ছে এই মাত্র ৯০ জনের অংশগ্রহনের ইনফো টা কি লুকিয়ে রাখা হয়েছিল... যেহেতু লুকানো হয়নি তাহলে তো আর সমস্যা থাকার কথা না!!! এই ইনফো জানার পর পাঠকই ঠিক করে নেবে এই জরিপে সে কতটুকু আস্হা রাখবে কিংবা রাখবে না। আমি পাঠক হিসেবে বুঝে নিয়েছি এই জরিপ কতটুকু অর্থবহ!!!

যদি এরকম হতো যে মাত্র ৯০ জন অংশগ্রহন করেছে এই তথ্যটা লুকিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে... আর মাত্র ৯০ জন অংশগ্রহন করলে সেই ৯০ জনই... নাকি জরিপরে প্রতিনিধিত্বশীল বানানোর জন্য এখন ব্লগার/গবেষকের উচিত সবাইরে গিয়া পায়ে ধইরা আইনা জরিপে পার্টিসিপেট করাইব!!! পাবলিক আইসা হুদাই প্যাচাল পাড়ে!!!

বিদ্র- আমার স্ট্যাটিসটিকস নিয়া তেমন মারাত্মক লেভেলের কোন পড়াশোনা নাই!!!!
৩৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:০২
রোবোট বলেছেন: কি মুশকিল। ৯০ জন করলো, বাকিরা কেন করলো না, এইটা নিয়া এত ত্যানা পেচানোর কি আসে? তবে হ্যা, এইটার উপর কোন জারনালে আরটিকল বানাইলে ত্যানা প্যাচায়া জিলাপী বানায়া দেয়া হবে।


৩৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: @রোবোট- লাস্টের লাইনটা ঠিকই কইছেন... মারাত্মক.. আসলে পুরা কমেন্ট টাই পাংখা... ১মত
৩৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
ফাহমিদুল হক বলেছেন: ইন্ডিয়ানা জোন্স ও রোবোট @ কোয়ান্টেটিভ রিসার্চে স্যাম্পলিং বলে একটা বিষয় আছে। অর্থাৎ পুরো জনগোষ্ঠীর কাছে যেহেতু পৌঁছানো যায়না, তাই প্রতিনিধিত্বশীল কিছু লোকের সাক্ষাৎকার/জরিপ করা, পুরো চিত্রটা পাবার ক্ষেত্রে। এটা গবেষণা ও পরিসংখ্যানের খুব প্রাথমিক স্বীকৃত একটি পন্থা। স্যাম্পলিং-এর নানা ধরন আছে, দৈবচয়ন পদ্ধতি (যাকে যাকে সামনে পাওয়া গেল তার মতামত নিয়ে নেয়া), সম্ভবত দুর্বল একটি পদ্ধতি, কিন্তু এটাই সর্বাধিক ব্যবহৃত পদ্ধতির মধ্যে একটা। পপুলেশনের ধরন, গবেষণার ফান্ডিং, সময়সীমা ইত্যাদির কারণে এই পদ্ধতি গবেষকরা নির্বাচন করেন। আমার পদ্ধতিটাও দৈবচয়ন ছিল, পোস্ট দিয়েছি, তা স্টিকি হয়েছে; যেসব ব্লগাররা উৎসাহিত হয়েছেন, জরিপে অংশ নিয়েছেন। এই পদ্ধতি নির্বাচন করার কারণ হলো পপুলেশনের ধরন। ব্লগাররা ভার্চুয়াল চরিত্র -- নিক, আত্মপরিচয়ের গোপনীয়তা ইত্যাদি কারণে ভার্চুয়ালভাবে এই পরিচালনা ছাড়া উপায় নেই। ব্লগাররা ভৌগোলিকভাবে এতটাই বিচ্ছিন্ন যে অধিক সিস্টেমেটিক নমুনায়ন কায়দা গ্রহণের উপায় নাই।


৫০ হাজার ব্লগারের জন্য ৯০ জনের অংশগ্রহণ প্রতিনিধিত্বশীল কিনা সেই কথায় আসি। ব্লগ সার্চ ইঞ্জিন টেকনোরাতি ২০০৮ সালের ব্লগাবর্ত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে যে, ২০০২ সালের পর থেকে এপর্যন্ত তারা ১৩ কোটি ৩০ লাখ ব্লগের অস্তিত্ব খুঁজে পেয়েছে। অথচ তারা ২০০৮ সালের 'স্টেট অফ ব্লগাস্ফিয়ার' রিপোর্ট তৈরি করেছে মাত্র ১২৯০ জন ব্লগারদের ওর জরিপের মাধ্যমে, দৈবচয়ন পদ্ধতিতেই, মাত্র ৬৬ দেশের ব্লগারদের কাছ থেকে তারা সাড়া পেয়েছে।
(Click This Link) অথচ এটাই ব্লগপরিসংখ্যান জানার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য গবেষণা। দেখা যাচ্ছে টেকনোরাতির জরিপে মোট ব্লগারের মধ্যে ০.০০০৯৭৯% অংশগ্রহণ করেছে। অথচ এখানে অংশ নিয়েছেন ০.১৮% ব্লগার। তাহলে এই জরিপ কতগুণ নির্ভরযোগ্য (!), বিবেচনা করুন। আমি দাবি করছি, এই জরিপে নিয়মিত ও পরিচিত ব্লগাররাই বেশি অংশ নিয়েছেন।

এছাড়া আমি বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কিত একটি সমন্বিত ধারণা দেয়, এরকম কোয়ালেটিটিভ কাজই করতে চেয়েছি। এর অংশ হিসেবে এই জরিপ করেছি, ব্লগাররা ব্লগকে কীভাবে দেখেন তা জানার জন্য। ব্লগসংস্কৃতি বিশ্লেষণের ক্ষেত্রে গবেষকের পর্যবেক্ষণই প্রাধান্য পাবে। এই তথ্যটি আমি জরিপের পোস্টে উল্লেখ করেছি। বলাবাহুল্য, জরিপটিই এই গবেষণাকর্মের একমাত্র অবলম্বন নয়।

আশা করি এই ব্যাখার পর এই কাজ যদি কোনো জার্নালে আর্টিকেল আকারেও দেখা যায়, তখন ত্যানা পেঁচানোতে রোবোটের উৎসাহ খানিকটা কমবে।
৪০. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ফাহমিদ ভাই, ১ আর ৩নং প্যারা আমার জন্য না হলেও চলে!!! আমি আগেই বলেছি পাঠক হিসেবে আমি নিজের বুদ্বি দিয়ে বিবেচনা করে আমার আস্হার পরিমাণ ঠিক করে নেব (এটুকু আশা করি যে আমার বিবেচনার উপর আপনার আস্হা আছে :) )... তবে এটা সত্যি যে ২ ং প্যারায় আপনার ব্যাখ্যাটা নতুন একটা দিক সম্পর্কে আমাকে অবহিত করেছ...

আর ত্যানা প্যাচানোর ব্যাপারে যা বললেন সেটাই ঠিক... হয়তো আগ্রহ কমতে পারে!!! কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? ব্লগে কয়জন ত্যানা প্যাচানোর জন্য আসে সেইটা জরিপে উল্লেখ নাই~!!! এই মর্মে আমি জরিপটারে অপ্রধিনিত্বশীল ঘোষণা কড়লাম... :) ;) খিকজ
৪১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বাই দ্য ওয়ে.. আপনার কমেন্টে দেয়া লিংক চেক করিনি.।পরে করবো...
৪২. ১২ ই মে, ২০০৯ রাত ১১:১৮
গৌতম রায় বলেছেন: ফাহমিদুল হকের করা এই কাজটি ব্লগ নিয়ে বাংলাদেশে বোধহয় একমাত্র গবেষণা। তাঁকে ধন্যবাদ।

গবেষণার মেথডলজি নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন। লেখক কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। আমারও কিছু প্রশ্ন আছে, আবার আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি।

১. যেহেতু লেখকের আগের পোস্টগুলো আমি পড়ি নি, তাই জানি না ই গবেষণায় নমুনায়নের গুণগত নাকি পরিমাণগত পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। যদি গুণগত বেছে নেওয়া হয়, তাহলে স্যাম্পলিং নিয়ে বলার কিছু নেই। গবেষক তাঁর প্রয়োজন, গবেষণার উদ্দেশ্য এবং অভিজ্ঞতা থেকে এই সংখ্যাটা নির্ধারণ করবেন। এই গবেষণায় কী পদ্ধতি বেছে নেওয়া হয়েছিলো? সেখানে কী কী টেকনিক গ্রহণ করা হয়েছিলো?

২. যদি পরিমাণগত পদ্ধতিতে গবেষণা করা হয়, তাহলে আমি বলবো এই স্যাম্পল সংখ্যাটা একেবারেই ঠিক হয় নি। কনফিডেন্স লেভেল ৯৫% ধরলে ডাইকোটোমাস বা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল কিংবা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এবং মার্জিন অব এরর ৫% হলে যে কোনো বিচারেই প্রতিনিধিত্বশীল করতে চাইলে এখানে সংখ্যাটা অন্তত ৩৮১-এর বেশি হওয়ার কথা। এ সম্পর্কিত বহু সূত্র আছে পরিসংখ্যানে। পরিসংখ্যানে পড়ুয়া যে কোনো শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে। তাছাড়া বেশ কিছু সাইট থেকেও সরাসরি স্যাম্পলিং করা যায়। যেমন Click This Link
তাছাড়া স্যাম্পলিঙের বিস্তারিত নিয়মকানুন ওয়েব সাইটেই বেশ পাওয়া যায়। সুতরাং এখানে গবেষণার স্যাম্পলটা কীভাবে নেওয়া হয়েছে জানতে পারলে ভালো লাগতো।

তাছাড়া পরে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ টেকনোরাতি ১২৯০ জনকে স্যাম্পল হিসেবে নিয়েছে, সেটা করা হয়েছে বিভিন্ন হিসেব নিকেশের পর। এর পেছনে ভ্যারিয়েবলগুলোর ক্যারেক্টার কীরকম ছিলো, কনফিডেন্স লেভেল কতোটুকু ছিলো, টোটাল স্যাম্পল জানা ছিলো নাকি অজানা নাকি অসীম ছিলো, কয়টি স্তরে স্যাম্পলিং করা হয়েছে, মার্জিন অব এররের মাত্রা কোন স্তরে কতোটুকু ছিলো ইত্যাদি অনেক বিষয় ছিলো। সেগুলো জানা না থাকলে বিভ্রান্ত হওয়ার আশংকা থাকে। একটি উদাহরণ দিই। চমকপ্রদ মনে হলেও সত্য যে, কারো যদি গবেষণার মোট পপুলেশন জানা না থাকে বা পপুলেশন যদি অসীম থাকে, তাহলে ৩৮৬ জনকে স্যাম্পল হিসেবে গ্রহণ করলেও সেটা পরিসংখ্যানের দিক দিয়ে গ্রহণযোগ্য হয়, সেখানে পপুলেশন এক কোটি হোক, বা ১০০ কোটি। এ সম্পর্কিত ব্যাখ্যা প্রয়োজনে দেওয়া যাবে। কিংবা পরিসংখ্যান বইতেই পাওয়া যাবে।

৩. দৈবচয়নের যে অর্থ ফাহমিদুল হক দিয়েছেন, সেটা আমি প্রথম শুনলাম। দুঃখিত, কিন্তু বলতে হচ্ছে এই সংজ্ঞা আমি কোনো পরিসংখ্যান বই বা থিওরিতে পাই নি। আমি যতোদূর জানি, দৈবচয়ন মানে যাকে সামনে পাওয়া যাবে তাকেই স্যাম্পল হিসেবে নিয়ে নেওয়া নয়। ধরুন, আপনি একটি ঘরোয়া সভা যেখানে ৪০ জন উপস্থিত, সেখান থেকে ১০ জনকে স্যাম্পল হিসেবে নিতে চান; আপনার হিসেব অনুযায়ী তো তাহলে প্রথম সারির মানুষগুলোই আপনার স্যাম্পলিঙে চলে আসবে। মাঝের বা পেছনের সারির যারা আছে তারা বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে গবেষণাটা বায়াসড হওয়ার সম্ভাবনা ষোল আনা। এ নিয়ে কথা বলতে চাইলে বিস্তারিত বলা যাবে।

৪. যীশূ বা দ্বিজু যে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো যৌক্তিক। আপনি যদি প্রথমেই ডেটা অ্যানালাইসিসের ধরনটা ব্যাখ্যা করতেন তাহলে এই সমস্যা হতো না। সিঙ্গেল রেসপন্স এবং মাল্টিপল রেসপন্সের ডেটা অ্যানালাইসিটা ভিন্ন হয়ে থাকে। আপনার প্রশ্ন থেকেই বুঝা যাচ্ছে, এখানে মাল্টিপল অ্যানালাইসিস করা হয়েছে। মাল্টিপল অ্যানালাইসিসে সব সময় ১০০%-এর উপরে যায়, কিন্তু সেখানে কতো পার্সেন্ট ডেটা ওভাররিটেন হয়, অর্থাৎ কোনগুলো একাধিক ব্যক্তির রেসপন্স এবং সেই পার্সেন্টেজটা কীরকম, সেগুলো পরিষ্কারভাবে উল্লেখ করতে হয়। না হলে এই বিভ্রান্তিগুলো চলে আসে। প্রশ্নের সিঙ্গেল রেসপন্স হলে এই সমস্যা হতো না।

গণযোগাযোগ ও সাংবাদিকতার সাথে সম্পর্কিত জার্নাল নিয়ে আমার কোনো আইডিয়া নেই। তবে যদি বেয়াদবি না নেন, বা কিছু মনে না করেন, তাহলে বলবো এই বিষয়গুলো পরিষ্কার না হলে কোনো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল জার্নালে কিন্তু এগুলো নিয়ে প্রচুর প্রশ্নের মুখোমুখি হতে হবে। তখন অন্য মেথডের কথা বলে যেমন- পর্যবেক্ষণ, ইন্টারভিউ, ডকুমেন্ট অ্যানালাইসিস কিংবা এফজিডি ইত্যাদির কথা বলে (যদি সেগুলো করা হয়ে থাকে) দিয়ে সেগুলো সামলাতে হবে।

তারপরও অভিনন্দন জানাচ্ছি, ব্লগ নিয়ে প্রথম গবেষণার জন্য।
১৩ ই মে, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ।

এটি একটি গুণগত গবেষণা। পরিমাণগত গবেষণা করার পরিসংখ্যানিক জ্ঞান আমার নাই এবং আমি যেধরনের কাজ করে থাকি তাতে এর প্রয়োজনও নাই। তবে এই সার্ভেটা পরিমাণগত, তা করা হয়েছে মূল গুণগত গবেষণার সমর্থনে।

আমি ব্লগে পোস্ট দিই ১০টি প্রশ্নসহকারে, দুইটি ব্লগ কমিউনিটিতে। এতে যারা আকৃষ্ট হয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন ব্লগ কমিউনিটির প্রায় ৪০-৫০ হাজার সদস্যের মধ্যে ৯০ জন এতে অংশ নিয়েছেন।

এই যে অনলাইনে সার্ভে, যার যার ভালো লেগেছে অংশ নিয়েছেন, একে দৈবচয়ন না বলে কী বলা যেতো?

বাংলা লেখাটা আমাদের 'যোগাযোগ' পত্রিকায় প্রকাশিত হোক, পড়ে দেখার আমন্ত্রণ রইলো। আর ইন্টারন্যাশনাল জার্নালকে সামলানোর বিষয়টা আমার ওপরেই ছেড়ে দিন।

তবে পরামর্শ ও সতর্কতার জন্য অশেষ ধন্যবাদ।

৪৩. ১৩ ই মে, ২০০৯ সকাল ৯:৪১
আলী আরাফাত শান্ত বলেছেন: ভাইয়া দারুন কাজ করছেন।
প্রিয়তে রাখলাম!

যোগাযোগ আর বের হবে না?
১৩ ই মে, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: টুক টুক করে কাজ চলছে। আমি বাইরে তো ...। জুনে দেশে ফিরেই বের করার একটা ড্রাইভ দেয়া হবে।

৪৪. ১৪ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৭
গৌতম রায় বলেছেন: ফাহমিদুল হক, আমি দুঃখিত যে আমার আগের মন্তব্যের কিছু লাইন লেখা উচিত হয় নি। বিশেষ করে, জার্নালে লেখা সামলানোর ব্যাপারে। অনেক কিছুই গবেষকের দৃষ্টিকোণের উপর নির্ভর করে। সেদিক দিয়ে চিন্তা করলে আপনি হয়তো আপনার দিক দিয়ে ঠিক আছেন।

যা হোক, ব্লগ সম্পর্কিত গবেষণার জন্য আবারও অভিনন্দন।

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াই। ফিকশন ও নন-ফিকশন দুই ধরনের লেখাই লিখি। গল্প লিখি, প্রবন্ধ লিখি, অনুবাদ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ