আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- সাংবাদিক জীবন: তিনি যেভাবে নির্বাচনী চান্দা দিচ্ছিলেন...... - শওকত হোসেন মাসুম
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ভাস্কর্য বিবাদ: লালন উৎখাতের মচ্ছব বসিয়ে হাওয়ার ওপর তাওয়া গরম করে কার জন্য পিঠা ভাজা হচ্ছে? - ফারুক ওয়াসিফ
- গ্লোবাল ভয়েসের সপ্তাহের ব্লগার হিসাবে নির্বাচিত রেজওয়ান ভাইয়ের অনন্য সাক্ষাৎকার - কৌশিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমেরিকা!!! - লাল দরজা
- শহরে ষোল জনা বোম্বেটে / করিয়ে পাগলপারা / নিলো তারা সব লুটে - মাহবুব মোর্শেদ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
চারটি ব্লগ কমিউনিটি সম্পর্কে ব্লগাররা যা বলেছেন
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৯
চিত্র: চারটি ব্লগ কমিউনিটিতে ব্লগার ও ভিজিটরদের আনাগোনার তুলনামূলক চিত্র।
বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কিত গবেষণার জন্য পরিচালিত ব্লগারজরিপে ব্লগ কমিউনিটিসমূহের মধ্যে তুলনা করতে বলা হয়েছিল। চারটি উল্লেখযোগ্য ব্লগ কমিউনিটি সামহোয়ারইন, সচলায়তন, আমার ব্লগ ও প্রথম আলো ব্লগ সম্পর্কে ব্লগাররা যেসব মন্তব্য ও তুলানামূলক আলোচনা করেছিলেন তার একটা নির্বাচিত সংকলন এই পোস্ট।
সামহোয়ারইন...ব্লগ সম্পর্কে ব্লগার মুকুল বলেছেন, সামহোয়্যার টেকনিক্যালি সবচেয়ে ভালো ব্লগিং সাইট। খুব দ্রুত লোড হয়। অন্য সব ব্লগের চেয়ে এগিয়ে। প্রচুর রেজিস্টার্ড ব্লগার, প্রাণবন্ত, মিথস্ক্রিয়া বেশি। ব্লগার আরিফ জেবতিক মনে করেন, এদের মডারেশন নীতিমালা ঘোলাটে। তবে টেকনিক্যালি এটি আরামদায়ক ব্লগ। ব্লগার হাসিব বলছেন, সামহোয়ারের প্রচুর ইউজার। সবচেয়ে ব্যবহার বান্ধব। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে সীমিতপর্যায়ে। ব্লগার কেমিকেল আলীর পর্যবেক্ষণ, সামহোয়ারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো প্রফেশনাল (আমি এখানে ব্লগের এডমিনের কাজকে বলছি) ব্যক্তিগত সম্পর্ককে মিশিয়ে ফেলা। লোকালটক মনে করেন, সামহোয়ারের মডারেশনে বেশ কিছুটা সীমাবদ্ধতা আছে। ব্যক্তিগত সম্পর্কের কারণে বিশেষ বিশেষ ব্লগারের প্রতি বিশেষ বিশেষ মডারেটরের পক্ষপাতের অভিযোগ রয়েছে। সংঘবদ্ধ কিছু ব্লগারের সাজানো অভিযোগের ভিত্তিতে ভালো ব্লগারকে স্থায়ীভাবে ব্লগে নিষিদ্ধ করার দৃষ্টান্তও রয়েছে একাধিক। আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কিংবা গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়াই পোস্ট, অনেক ক্ষেত্রে পুরো ব্লগই মুছে দেওয়ার উদাহরণও প্রচুর। এ সবই মডারেটরদের সীমাবদ্ধতা।
মোটের ওপরে সামহোয়ার সম্পর্কে ব্লগার অভিমত এরকম যে, সামহোয়ারের প্রধান শক্তি এর বিপুলসংখ্যক ইউজার এবং টেকনিক্যালি সবচাইতে সুবিধাজনক। তবে এর মডারেশনপদ্ধতিতে অসঙ্গতি রয়েছে।
সচলায়তন সম্পর্কে ব্লগার জ্বিনের বাদশা মনে করেন, এই ব্লগের মূলশক্তি ব্লগারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া -- রীতিমতো চমৎকার। মুকুলের মতে, সচলায়তন ঠিক ব্লগিং প্লাটফর্ম না, রাইটার্স কমিউনিটি। এটা উন্মুক্ত ও না। লেখালেখির মানের দিক থেকে বাংলা ব্লগিং পরিমণ্ডলে সেরা। হাসিবের মতে, বাংলা ব্লগেস্ফিয়ারে সবচেয়ে ভালো লেখাগুলোর বেশিরভাগই এখানে পাওয়া যায়।
সচলায়তেনর কঠোর মডারেশনপদ্ধতি এবং এর সদস্যভুক্তিতে রক্ষণশীলতার কারণে এর পোস্টের গড়পড়তা উচ্চম্মন্যতাকেও তীর্যকভাবে দেখে থাকেন অনেক সাধারণ ব্লগার। যেমন ব্লগার বিগব্যাং বলছেন, সচলায়তনের লেখার মান মোটামুটি ভালো ... তবে ফোরামের সব সদস্যই নিজেকে নিশ্চিতভাবে মায়োকভস্কির ছোটভাই বা নেরুদার জ্যাঠা বা গিন্সবার্গের দোস্ত মনে করেন; যা তাদের বিকাশের জন্য আত্মঘাতী ...। ব্লগার রাগিব সামহোয়ার ও সচলায়তনের তুলনা করেছেন রূপকের মাধ্যমে: সচলায়তন যদি পাহাড়ের উপরে ছবির মতো বাংলো বাড়ি হয়, সামহয়ার সেখানে কাঁদা, ধুলো মাখা সোঁদা মাটির গন্ধভরা প্রান্তর। রাগিব মনে করেন সচলায়তনের লেখার মান সবচাইতে ভালো তবে ব্লগের প্রাণশক্তি যে পাঠকদের মন্তব্য, তাতে সামহোয়ারের জুড়ি নাই।
ব্লগার রাশেদ আমার ব্লগ সম্পর্কে বলেন, মডারেশন ছাড়া সম্ভব নাকি চলা সেটার একটা এক্সপেরিমেন্ট চলতেছে বলতে পারেন। ইউজার বেইজ স্ট্রং না। সচল বা সামহোয়ারের যেমন ডেডিকেটেড ইউজার আছে প্রচুর, আমারব্লগ এর সেইটা নাই। কয়েকজন নিয়মিত থেকে টিকিয়ে রেখেছে সাইটটা। আরিফ জেবতিকের মতে উন্মুক্ত প্লাটফরমে মডারেশনমুক্ত ব্লগের পরীক্ষায় এরা বেশ সফল। সাহসী উদ্যোগ। টেকনিক্যালী তেমন সুবিধাজনক নয়। লোকালটক মনে করেন, সামহোয়্যারইনে যে প্রাণময় গতি, সচলায়তনে যে সিরিয়াস ভঙ্গি- কোনোটিই আমারব্লগে নেই। ওয়ার্ডপ্রেসের বাজে ইন্টারফেস, অনভিজ্ঞ ডেভেলপার, নিম্নমানের ডিজাইন, অস্বাভাবিক ধীরগতি এবং পেশাদারি মনোভাবের অভাব আমারব্লগের ব্যর্থতার জন্য দায়ী। ইউজারের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও সেখানে সুরক্ষিত নয় বলে অনেকের অভিযোগ। আমার ব্লগ ও সচলায়তন সম্পর্কে ব্লগার জ্বিনের বাদশা বলছেন এই দুই ব্লগেই মডারেটররা সক্রিয়ভাবে ব্লগিং করে থাকেন। তিনি এটাকে সমস্যাজনক হিসেবে দেখছেন। যেমন সচলায়তনের ক্ষেত্রে এরকম একটা অভিযোগ আছে যে সাধারণ ব্লগাররা মডারেটরদের সঙ্গে সুসম্পর্ক রাখার খাতিরে মডারেটর-ব্লগারদের পোস্টে বাড়তি প্রশস্তিমূলক মন্তব্য করে থাকেন।
দেখা যাচ্ছে নো-মডারেশন নীতিই আমার ব্লগের মূল শক্তির জায়গা। অর্থাৎ এখানে মতপ্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা আছে। কিন্তু এটি টেকনিক্যালি সবচেয়ে দূর্বল। তবে খুব সম্প্রতি তারা টেকনিক্যালি উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রথম আলো ব্লগ সম্পর্কে ব্লগারদের মধ্যে নেতিবাচক ধারণাই বেশি দেখা গেছে। বিশেষ করে এর নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্লগাররা। ব্লগার মুকুল বলছেন, প্রথম আলো ব্লগের নীতিমালা খুবই আপত্তিকর, মতপ্রকাশের স্বাধীনতার চেতনা বিরোধী। স্বাধীনচেতা কোনো ব্লগার প্রথম আলো ব্লগের বিতর্কিত নীতিমালা মেনে নিয়ে লিখবে বলে মনে হয় না। লোকালটকের মতে, ব্লগ যে আসলে কী- সেটি প্রথম আলো বুঝতে ব্যর্থ হয়েছে। ব্লগাররা নিয়ন্ত্রণ পছন্দ করেন না। সেখানে প্রথম আলো ব্লগ বাংলা ব্লগে এ যাবতকালের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে সাহিত্য সাময়িকীর মেজাজ ও মানসিকতা নিয়ে ব্লগটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
অন্তঃটীকা: এই চারটি ব্লগ কমিউনিটি সম্পর্কিত আরও ইন্টারেস্টিং পর্যবেক্ষণ মন্তব্যে পাওয়া গেলে তা মূল লেখায় যোগ করে নেব। শুভেচ্ছ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ব্লগ কমিউনিটি ;
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন, মিডিয়া অধ্যয়ন বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমন জুবায়ের বলেছেন:
ভালো লাগল এই কারণে যে-তুলনামূলক আলোচনায় বাংলা ব্লগ সম্বন্ধে কিছু হলেও ধারণা পাওয়া গেল। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: একটা ধারণা পাওয়া যায় বটে। পড়ার জন্য ধন্যবাদ।
নকীবুল বারী বলেছেন:
আমার ব্লগ আমার ক্ষেত্রে লোড হতে সময় নেয়..............টেকনিক্যাল প্রোব হতে পারে। তবে নো মডারেশনে আমার ব্লগ উতরে গেছে। এখানেই তার সফলতাতবে সামুতে প্রচুর ব্লগার। বৈচিত্র আছে লেখায় ও মতাদর্শে। আর অন্যান্য ব্লগগুলোর তুলনায় ফাস্ট লোড হয়।
সচয়লায়তন ব্লগ না বলে কতিপয় বুদ্ধিজীবিদের গ্রুপ বলা ভালো , সেম প্রথমআলো ব্লগ। এরা ব্লগ হিসেবে না একটা গ্রুপ হিসেবে কাজ করে।
তবে সচলায়তনে মাঝে মাঝে ভালো লেখা আসে। যা তৃপ্তিদায়ক।
লেখক বলেছেন: আমার ব্লগে তো দেখলাম টেকনিক্যালি স্মার্ট হবার প্রক্রিয়া চলছে।
আলী আরাফাত শান্ত বলেছেন:
চমৎকার ও নিরপেক্ষ বিশ্লেষন!তবে সচলের ম নাক উচু ভাবটা বদলানো বাংলা ব্লগের বিকাশের জন্য উপকারি।
লেখক বলেছেন: আমি তো কিছু বিশ্লেষণ করি নাই। ব্লগাররা যা বলেছেন তা সংকলন করেছি মাত্র।
নেক্সাস বলেছেন:
সুন্দর বিশ্লেষন
লেখক বলেছেন: আমিতো বিশ্লেষণ করি নাই, সংকলন করছি।
শান্তির দেবদূত বলেছেন:
ভালো লাগলো ... অনেক কিছু জানলাম ..... ধন্যবাদ ......
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
লেখাজোকা শামীম বলেছেন:
চমৎকার বিশ্লেষণ। খুবই ভালো লেগেছে।অফ টপিক : চলচ্চিত্র-অধ্যয়ন এলাকায় উচ্চতর গবেষণায় আপনার সহযোগী হিসেবে কাজ করতে চাই। সম্ভব কী ?
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভাই, আমার উচ্চতর গবেষণা প্রায় শেষ। আর এতে সহযোগী রাখার অপশন ছিলনা। আগ্রহপ্রকাশের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: সুন্দর মন্তব্য।
লেখক বলেছেন: আপনার ব্লগে বেশ খাওয়াদাওয়া চলছে দেখলাম।
সামহোয়্যার রয়েছে একটা ব্যালান্সড অবস্থায়। উপরোক্ত ব্লগ দুটোর মাঝামাঝিও বলতে পারেন।
প্রথম আলো ব্লগের বেলায় বলি এইটা কোন ব্লগই না। ব্লগকে তারা সাহিত্য সাময়িকীর সাথে গুলায়ে ফেলছে।
লেখক বলেছেন: আপনার মতামত জানলাম। ধন্যবাদ। এই পোস্টে যদি আরও ইন্টারেস্টিং কমেন্ট আসে এবিষয়ে তবে মূল লেখায় যোগ করে নেব।
কালপুরুষ বলেছেন:
ভাল পোস্ট। চমৎকার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
লেখক বলেছেন: প্রথম আলোকে সাহিত্য সাময়িকী বলা যাবে না,কারণ লেখার মান ভাল মনে হয়নি,সেটা বরং সচল কে বলা যায়,প্রথম আলো অনেকটা বন্ধুসভা টাইপ কিছু বলা যায়।
এটা ভালো পর্যবেক্ষণ। আমি প্রথম আলো ব্লগে কয়েকটা পোস্ট দিয়ে দেখেছি সেখানকার 'ভদ্র' ব্লগাররা মন্তব্য অংশে কেবল 'ধন্যবাদ' জানিয়ে কাজ সারেন। পোস্ট নিয়ে আলোচনা সেখানে ভালো হয়না। মানে পোস্টদাতার জন্য উৎসাহব্যঞ্জক নয় সেটা। মন্তব্য অংশটা খুব দুর্বল। গুরুত্বপূর্ণ পোস্টও বেশি আসেনা। তবে প্রথম আলোর লেআউট বা ইন্টারফেস বেশ ভালো, হয়তো সেরাও। চোখে বেশ আরাম লাগে।
লেখাজোকা শামীম বলেছেন:
চলচ্চিত্র-অধ্যয়ন বিষয়ক উচ্চতর গবেষণা নিয়ে ভালো একটা পোস্ট আশা করতে পারি নিশ্চয়ই।
লেখক বলেছেন: আপনার কথাটা পরিস্কার হয়নি আমার কাছে? মানে কীভাবে এই এলাকায় কাজ করা যায় বা কী যোগ্যতা লাগে এইসব জানানোর কথা বলছেন?
এমনিতে আমি তো চলচ্চিত্র বিষয়ক বেশ কিছু লেখা লিখেছি এখানে।
হাসান বায়েজীদ বলেছেন:
সামু ছাড়া অন্য কোথাও ঢু মারা হয়না, তাই অন্যদের সম্পর্কে জেনে ভালো লাগলো
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার ব্লগের সম্ভাবনা ভালোই আমার মনে হয়। তবে গ্রাফে সামহোয়ার ও আমার ব্লগের যে একটা উল্লম্ফন সেটা ছিল বিগত জাতীয় নির্বাচনের। ওইসময় এই দুই ব্লগের পারফরমেন্স ভালো ছিল। তারিখটা খেয়াল করুন।
মদন বলেছেন:
সামহোয়্যার ছাড়া অন্য ব্লগ পড়া বা লেখা হয় না তাই জানিনা তারা কেমন, বিভিন্নজনের কমেন্টস সংকলন পড়ে কিছু ধারনা পেলাম। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
পথিক!!!!!!! বলেছেন:
রিয়েল লাইফ লেখার জগতে একদল থাকে যাদের নাক ভীষন উঁচু এবং তিতু হলেও সত্য এরাই এই জগত টা নিয়ন্ত্রন করে বলে জগতটা একপেশে হয়ে ওঠে ...ভার্চুয়ালেও সচলায়তন সেই ধারাটা আনতে চেয়েছে এবং চাচ্ছে।
একদল করতেই পারে।
তবে সবচেয়ে মজার বিষয় হলো এই নাকউঁচুদের সবচেয় বড় অস্ত্র এবং বিষয় হলো পুঁজিবাদের বিরুদ্দাচারণ ( সমাজতান্ত্রিক একটা ভাব)
যদিও দেখা যায় প্রকৃত পক্ষে তাদের বেশীর ভাগই বড় আকারে পুঁজির বশ্যতায় আক্রান্ত।
লেখক বলেছেন: সচলায়তন সম্পর্কিত আপনার মন্তব্যটি পর্যবেক্ষণে রাখলাম। বেশি যাওয়া হয়না, তবুও মিলিয়ে দেখার চেষ্টা করবো।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ব্লগ আসলে আমরা পাঠকেরা প্রাণবন্ত বানাই। যেখানে পাঠক বেশি ওইখানেই জমে। পাঠক নাই তো মরুভূমি...ওইখানে আমার মতো ভুয়া লেখকেরও লেখতে মন চায় না। মরুভূমিতে লেখার চাইতে ডায়রীতে লেখা ভালো
লেখক বলেছেন: মন্তব্যটা পছন্দ হলো।
আর নীতিমালা কড়া হলেও প্রয়োগ সুষ্ঠু। যার ফলে আমার একটি লেখা প্রথম পাতায় যায় নি (যার কোন যৌক্তিক কারন আমি পাই নি)। তবুও আমার কোন ক্ষোভ নেই। মডারেটরের এই সততাটুকু ভাল লেগেছে।
লেখক বলেছেন: আপনি যা বোঝাতে চাচ্ছেন তা একরকম বুঝতে পারছি। গালিমুক্ত ব্লগ। ঠিক আছে। কিন্তু পোস্টের কোয়ালিটি কেমন বলে আপনার মনে হয়? সমকালীন রাজনীতি কম আসা কি কোনো ভালো কথা, যেক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে রাজনীতি কর্তৃক নিয়ন্ত্রিত?
নীতিমালার প্রয়োগ সুষ্ঠুভাবে হোক, ভালো কথা। কিন্তু আমার পর্যবেক্ষণ হলো ব্লগটি জমজমাট না। স্বতঃস্ফূর্ত নয়। একটা আড়ষ্ট ভাব।
ঠিক। কড়া নীতিমালার কারনে প্রথম দিকে সবার একটু জড়তা ছিল। তবে ইদানিং সে ভাবটা আর নেই। পারষ্পরিক জানাশোনা বেড়ে যাওয়ায় ব্লগাররা একে অন্যকে বুঝতে শিখেছেন। এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। আমার লগ ইন সমস্যা সত্ত্বেও সেখানে প্রায়ই যাই।
লেখক বলেছেন: যদিও নিয়মিত যাওয়া হয়না, লগ-ইন সমস্যা প্রায়ই ভোগায়। প্রথম দিকে এরকম ছিলনা।
লেখক বলেছেন: আপনি এক্ষেত্রে 'ব্যবহৃত' হয়েছেন। [এখানে একটা ইমোটিকন আছে। মন্তব্যে ইমোটিকন কীভাবে দেয়?]
লেখক বলেছেন: নির্বাচিত: তারা তাদের ব্লগকে পত্রিকার মতই গোছানো এবং পরিপাটি দেখতে চায়, অনেকটা ফাইভ স্টার হোটেলের মত।
লেখক বলেছেন: আমি আগেও বলেছি প্রথম আলো পত্রিকা হলো নীতিমালা অনুসারী 'সতর্ক' পত্রিকা। পত্রিকার জন্য এটা ইতিবাচকই বলবো। পত্রিকার জনপ্রিয়তার একটা কারণও এটা। কিন্তু ব্লগের জন্য সবদিক রক্ষা করে বাড়তি সতর্কতা অবলম্বন একটা সীমাবদ্ধতাই হবে হয়তো। পত্রিকার সতর্কতা ব্লগে চাপানো হয়েছে। কিন্তু দুই মাধ্যমের এ্যাপ্রোচ আলাদা।
সোজা কথা বলেছেন:
ব্লগের ডেফিনেশন অনুযায়ী is a type of website, usually maintained by an individual with regular entries of commentary, descriptions of events, or other material such as graphics or video. (উইকিপিডিয়া)এর সাফল্য যে ব্লগ করছে তার অংশগ্রহণ এবং প্রাপ্ত স্বাধীনতার উপর নির্ভরশীল।
সচলায়তন কতটা সচল?
সাধু ভাষা যেমন "আভিজাত্য" সত্বেও চলমান জীবনের ভাষার "চলিত ভাষা" কাছ হার মেনে বিদায় নিয়েছে, তেমনি নির্বাচিত সুশীল ব্লগারদের কে আলাদা করে ব্লগ করতে দিলে তাতে চলমান ধারাটি আর থাকে না। সচলায়তনের কিছু লেখকে ভক্ত হওয়া সত্ত্বেও সচলায়তন আমার মতে কোন পুর্ণ ব্লগ সাইট নয়। এটিও প্রথম আলোর মত "সাহিত্য বা ব্লগ সাময়িকী"। এদের সাইটের উপর লেখা ছিল "দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি"। কথাটি তাদের নিজেদের জন্য প্রযোজ্য।
খবর গুজবে সামু এগিয়ে
ব্লগের চলমান শ্রোতের কথা চিন্তা করলেও আমার ব্লগ এবং সামহোয়ার কে তুলনা মুলক ভাবে বেশী "সচল" মনে হয়েছে। দুর্যোগের মুহুর্তে রেডিওটিভি বাদ দিয়ে অনেকে ব্লগে বসে যায় । গত বিডিআর বিদ্রোহের সময় টের পাওয়া গেছে অনেক ব্লগারের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের কারণে সামহোয়ারইনের আপডেট ছিল রেডিও অথবা টিভির চেয়ে বেশী। আমার ব্লগের সম্ভাবনা অনেক যদি সাইটটি টেকনোলজি উন্নত হয়।
যারা সাইটের অপব্যবহার করে যারা অথবা একটি বিশেষ গোষ্ঠির এড করার জন্য যারা ব্লগ ব্যবহার করে, শুধু তাদের ঠেকানোর জন্য মডারেশন দরকার। কাউকে ব্যান করার আগে তার অবদানও দেখা দরকার। স্বাধীনতা বিরোধীদের কোন ব্লগেরই প্রশ্রয় দেয়া উচিত নয়। দিলে নিজেদের পায়েই কুড়াল মারবে।
লেখক বলেছেন: নির্বাচিত: খবর গুজবে সামু এগিয়ে
সচলায়তনকে ব্লগ বলতে চাননা অনেকে। কিন্তু ব্লগের সংজ্ঞা অনুসারে ইহা ব্লগই। পোস্ট আছে, মন্তব্য আছে, মিথস্ক্রিয়া আছে। আর কী লাগে? এখন তারা যদি ব্লগ কমিউনিটির বদলে নিজেদের রাইটার্স কমিউনিটি নিজেদের বলেন, বলতে পারেন। কিন্তু আমি তাদের ব্লগই বলবো। নির্বাচিত ব্লগারদের সিরিয়াস লেখালেখির চেষ্টা হলো তাদের বিশেষত্ব। আমার ব্লগের বিশেষত্ব যেমন নো-মডারেশন।
অপরিচিত_আবির বলেছেন:
সামহো্য়্যারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে অভিযোগ তা হল লেখার সাহিত্যিক বা গুণগত মান। তবে এই নেগেটিভ পয়েন্টটাই আমার ভালো লাগে কারণ পাঁচমিশালী লেখা দেওয়ার মজাটা অন্য জায়গায় পাওয়া যায় না। সামুতে লেখার সময় সচলায়তনের মতো চিন্তা করতে হয় না যে "লোকে কি বলবে"। দারুণ বিশ্লেষণ। ভালো লেগেছে।
লেখক বলেছেন: নির্বাচিত: সামুতে লেখার সময় সচলায়তনের মতো চিন্তা করতে হয় না যে "লোকে কি বলবে"।
এই আরামটা ব্যারামে পরিণত না হলেই হলো। একটা গড় মান তো অর্জন করাই উচিত।
লেখক বলেছেন: ধন্যবাদ। 'দুর্ধর্ষ' মেঘ-এর এই ব্লগে প্রথম মন্তব্য মনে হচ্ছে।
লেখক বলেছেন: কথাটা বুঝিনি। পড়ার জন্য ধন্যবাদ।
ভার্চুয়াল বলেছেন:
লোকাল্টগের মতো একটা ফালতু বোরকাপড়া ব্লগারকে এতো গুরত্ব দেওয়ার জন্য মাইনাস। আপ্নে মনে হয় নেয়াহেত একটা ভালো মানুষ না হয় একটা ধুরন্ধর। তা না হলে টগকে এতো গুরুত দেওয়ার কথা না।
লেখক বলেছেন: আমি সম্ভবত ভালোমানুষ। :-)
এখানে মুকুলের তিনটি, লোকাল টকের তিনটি এবং জ্বিনের বাদশার দুইটি মন্তব্য সংকলিত হয়েছে। এছাড়া আরিফ জেবতিক, হাসিব, রাশেদ, রাগিব, বিগব্যাং-এর একটি করে মন্তব্য রেফার করা হয়েছে। সংকলনের সময় লেখক হিসেবে আমার নিজস্ব একটা কাঠামো বা ক্রম অনুসরণ করলেও মন্তব্য নির্বাচনের ক্ষেত্রে মন্তব্যের কোয়ালিটিতেই গুরুত্ব দিয়েছি বেশি।
এই জরিপ চালানো হয়েছিল জানুয়ারি মাসে। এখন আপনার কাছে আমার প্রশ্ন ঐসময়ই এই পোস্ট দিলে আপনার মন্তব্য একইরকম থাকতো কিনা? আমার পর্যবেক্ষণ লোকাল টকের সঙ্গে আপনাদের সম্পর্কের গ্রাফ উল্টে যাবার ঘটনা একেবারেই সাম্প্রতিক।
ভার্চুয়াল বলেছেন:
আমার জানামতে টগ ই-মেইলে আপনাকে মতামত জানিয়েছিলো , তার মানে মতামত দিতে গিয়ে ও বোরকার আশ্রয়। শেইম শেইম আপনাকে এই মেইল থেকে পাওয়া কমেন্ট বিশ্লেষনে আনার জন্য।
লেখক বলেছেন: তিনি ইমেইলেই উত্তর দিয়েছিলেন। ইমেইলে উত্তর দেবার অপশনটি খোলা ছিল, জরিপ পোস্টেই আমি তা উল্লেখ করেছিলাম।
লেখক বলেছেন: গ্রাফটা এলেক্সা ডট কম থেকে নেয়া। আপনিও এটা বানাতে পারবেন, ওখানে গিয়ে কেবল ওয়েব এড্রেসগুলো লিখে দিবেন।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
চারটা ব্লগ নিয়ে আমি কিছু বলি । সামু :::: আজ থেকে তিন বছর আগে সামুর অবস্থা এতোই খারাপ ছিল বলার মতো না । প্যাচালীর চেয়েও খারাপ । সামু তিন বছর সময় পেয়েছে নিজেদেরকে গুছিয়ে নিতে । তাই তারা টেকনিক্যালি অনেক উন্নত । আগে সামুর লেখার মান অনেক ভাল ছিল । চারটি ব্লগের বর্তমান সিনিয়র ব্লগাররা কেবল সামুতে লিখতেন । যা আজ অসম্ভব । তার একমাত্র কারন মডারেশনে পক্ষপাতিত্ব ।
সচু :::: সামুর কিছু ব্লগার মডুদের ছাগলামি সহ্য করতে না পেরে সচু খোলেন । তারপর সচু এখন পর্যন্ত লেখার দিক দিয়ে সবার উপরে ।
আমু :::: আমুর জন্ম মডারেশনমুক্ত ব্লগ হিসেবে যা এখন পর্যন্ত প্রথম । আমুর এডমিনরা হলো বাংলা ব্লগের সবচেয়ে পোড়খাওয়া ব্লগার । এক বছরে আমু যথেষ্ট পরিমান এগিয়ে গেছে । সবচেয়ে বড় কথা হলো আমু বেশ কিছু ডেডিকেটেড ব্লগার পেয়ে গেছে এবং শীঘ্রই একটা বিশাল ব্লগার্স কমিউনিটি গঠন করতে সক্ষম হবে । আর সবচেয়ে মজার বিষয় হলো অন্যান্য ব্লগের নির্যাতিত ব্লগারদের স্থান আমু । কারণ আমুতে মডু নেই । তাই সব ক্ষমতা ব্লগার্সদের । আমুর নতুন যে ভার্সনের টেস্টিং চলছে তা যখন পুরোদমে সফল হবে তখন অন্য কোন ব্লগসাইট আমুর ধারে কাছে থাকবে না । এটা আপনি লিখে রাখতে পারেন । ভয়েস কল,চ্যাটের ব্যবস্থা তো আছেই । সেসাথে ব্লগিং এর পাশাপাশি সোসিয়াল নেটওয়ার্কিং এর কাজও দিবে এটি ফেইসবুকের মতো । ইতিমধ্যে আমার জানামতে, অনেক ইভেন্ট ম্যানেজম্যান্ট গ্রুপের নজরে আছে আমু । যা বাংলা ব্লগিং এর জগতের জন্য আনন্দদায়ক ।
আলু ::: আলু ব্লগটা সামুর মতো ইউজার ফ্রেন্ডলি । কিন্তু একঘেয়েমি ব্লগিং । কড়া মডারেশন । যেখানে মেরুদন্ডহীন ব্লগারদের পক্ষে ব্লগিং করা সম্ভব । সুশীল বানানোর ব্লগ সাইট এটা ।
সংক্ষেপে বলি,
সামুতে ব্লগিং হলো গলায় দড়ি দেয়া অবস্থায় তবে দড়িটা যে কার কাছে কেউ জানে না ।
সচুতে ব্লগিং হলো বৈঠকখানার আড্ডা ।
আলুতে ব্লগিং হলো গলায় দড়ি দিয়ে ব্লগিং এবং দড়িটা শক্ত করে বাঁধা ।
আমু হলো মুক্ত বিহঙ্গ । আমার ব্লগ আমি লিখবো যা খুশি তাই লিখবো ।
লেখক বলেছেন: নির্বাচিত: আমুর নতুন যে ভার্সনের টেস্টিং চলছে তা যখন পুরোদমে সফল হবে তখন অন্য কোন ব্লগসাইট আমুর ধারে কাছে থাকবে না । এটা আপনি লিখে রাখতে পারেন ।
আপনার পর্যবেক্ষণ ভালো।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
লোকালটকরে নিয়া এত্তো কথা কেন ? একটা শেয়ারিং নিকের মন্তব্য আমলে নেয়াটা কি ঠিক ?
লেখক বলেছেন: শেয়ারিং নিক তো আমারও ভালো লাগেনা। আমি নিজে ছদ্মনামে লিখতে অপছন্দ করি। কিন্তু এটা তো সাইবার দুনিয়ার বাস্তবতা। তিনি যখন 'ফিরে দেখা ৭১' করলেন, 'অপরবাস্তব তিন' করে ফেললেন 'লোকালটক' নামে, তখন এই প্রশ্ন কি আপনি তুলেছিলেন?
লেখক বলেছেন: অদ্ভূত!?
রিসাত বলেছেন:
প্রথম আলোর মন্তব্যকারী সম্পর্কে আপনার ধারণ ঠিক আছে,,,আর কোন ব্লগকেই আমি এখনো বুঝে উঠতে পারি নাই,,,
লেখক বলেছেন: ধীরে ধীরে বোঝা যাবে। আমিও বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্লগারদের পর্যবেক্ষণ এক্ষেত্রে আমাকে সাহায্য করছে।
লেখক বলেছেন: সেই আরকি!
অ্যামাটার বলেছেন:
আসলে বাংলা ব্লগিংটাই এখনও শৈশব পার করছে, হাতে গোনা মাত্র কয়টা ব্লগসাইট বলেই হয়ত রেশারেশি...ব্লগকে যদি প্রিন্ট মিডিয়ার সাথে তূলনা করি(কেননা একসময় এই দুইটা প্লাটফর্ম সমপর্যায়ে আসবে বলে আমার বিশ্বাস);
তাহলে দেখুন, প্রত্যেকটা পত্রিকার রাজনৈতিক দর্শন ভিন্ন, শ্রেণীবদ্ধ পাঠক ভিন্ন, পৃষ্ঠোপোষক ভিন্ন;
ভ্লগের ক্ষেত্রেও তাই, এখানে অ্যাডমিন ভিন্ন, পরিচালনা পদ্ধতি ভিন্ন, মডারেশনে তো ভিন্নতা আছেই; আর এই ভিন্নতার জন্যই পেয়েছে নতুন মাত্রা;
কেবলমাত্র পার্থক্য হল একটা(প্রিন্ট) দাঁরিয়ে আছে শক্ত ভিতের উপর, পরিণত অবস্থায়, আরেকটা(ভার্চুয়াল/ব্লগ) সদ্যজাত, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টায় রত।
এখানে সামহয়ারের নেটিভ ব্লগার অবশ্যই আমারব্লগ/সচয়তনের কোন ব্লগারকে প্রতিপক্ষ আর্মি মনে করে, তবে জনকন্ঠের পাঠক কিন্তু নয়াদিগন্তের পাঠককে গুলি করেনা
লেখক বলেছেন: নির্বাচিত: একসময় এই দুইটা প্লাটফর্ম সমপর্যায়ে আসবে বলে আমার বিশ্বাস।
হাসান মাহবুব বলেছেন:
+++++
লেখক বলেছেন: অনেক প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
মডারেটররা ব্লগিং করেন সেটায় আমার মস্যা নেই, সমস্যা হলো ব্লগারদের মধ্যে কে কে মডারেটর সেটা প্রকাশ করে ফেলায় ... এতে মডারেটর-কাম-ব্লগারের ব্লগে অযথা প্রশস্তির সম্ভাবনা থাকে (যদিও এটা বড় সমস্যা না), তবে তার চেয়েও বড় সমস্যায় পড়ে মডারেটর-কাম-ব্লগার নিজেই ... তিনি কারো সাথে তর্কে গেলে সেটা "ক্ষমতার অপপ্রয়োগ" হিসেবে মিসইন্টারপ্রিটেড হয় ... যেঘটনা সচলায়তন/আমারব্লগে ঘটেছেও
সেজন্য আমি মনে করি, মডারেটরদেরও ব্লগিং করার সাধা আছে, তারা করতেই পারেন... তবে তিনি যে মডারেটর এই পরিচয়টা যাতে কোনভাবেই প্রকাশ না পায় ... একই সমস্যা সামহোয়ারেও আছে ... ব্লগার জানাকেও প্রায়ই তোপের মুখে পড়তে দেখেছি
লেখক বলেছেন: ধারণাটিকে বিস্তৃত করার জন্য ধন্যবাদ। যোগ করে নিবো।
জুল ভার্ন বলেছেন:
নাইস পোস্ট! চমতকার বিশ্লেষন!!
মতামতে কাউকে ছোট কিম্বা বড় করা হয়নি, অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে মতামত দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
এম্পিরিকাল রিসার্চের ক্ষেত্রে গবেষকের নিরপেক্ষেতা জরুরি।
ফাহমিদুল হক বলেছেন:
মাহমুদুল হাসান রুবেল ও ফারহান দাউদের কিছু মন্তব্য মুছে দেয়া হলো উভয়েরই অনুরোধের পরিপ্রেক্ষিতে।
বিডি আইডল বলেছেন:
পর্যবেক্ষণগুলো বেশ ভালো মনে হয়েছে....অনেকাংশেই সহমত...যদিও অন্য কোন ব্লগে ঢু মারা হয় না...কিন্তু পাক্ষিক একটা রিভিউর মত করে দেখা হয়...সামুর ইউজার এবং টেকনিক্যাল দিক অনেক বেশি এগিয়ে...মডারেশনটা মোটামুটি একটা জায়গায় এসে পরিপক্কতা পাচ্ছে বলে মনে হয়...
আমারব্লগে এডমিনদের কেউ কেউ নানা রকম দুনম্বরি করে ধরা পড়ার নানান কাহিনী এই ব্লগেই পড়েছি..পরিচিত এক সুত্রে কিছু কিছু জানিও..
প্রথম আলো ব্লগ একটা অনলাইন বন্ধুসভাই...পত্রিকার ব্লগ হিসাবে ঠিকই আছে মনে হয়...
লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
মুক্ত বয়ান বলেছেন:
পক্ষপাতমুক্ত আলোচনা ভালো লেগেছে ভাই। তবে, আমার ব্লগ যদি টেস্টিং ভার্সন সাফল্যের সাথে চালু করতে পারে, তাহলে সামু'র আসলেই একটা বড় সমস্যা হবে!!তবে, বাংলা বই-র পাঠক যেমন হুমায়ূন আহমেদের হাত ধরে হয়, তারপর ভাল ভাল লেখকদের লেখা পড়ে হুমায়ুনকে গালি দেই.. ঠিক তেমনি মনে হয়, সামু'ও বাংলা ব্লগার তৈরির কারখানা।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সামু তাহলে ব্লগার তৈরির কারখানা!
ফিউশন ফাইভ বলেছেন:
খুব ভালো লাগল। তবে নির্মাণ ব্লগ, প্যাঁচালী সম্পর্কেও দু একটি মন্তব্য কি থাকতে পারতো না?আপনার অনুমতি পেলে ইমেইলে দেওয়া আমার উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে ব্লগে তুলে দিতে পারি।
লেখক বলেছেন: অনুমতি দেয়া হইলো।
লেখক বলেছেন: ছোট ব্লগ কমিউনিটি নিয়ে মূল প্রবন্ধে উল্লেখ থাকবে, আলোচনা থাকবে না।
মডারেটররা ব্লগিং করেন সেটায় আমার মস্যা নেই, সমস্যা হলো ব্লগারদের মধ্যে কে কে মডারেটর সেটা প্রকাশ করে ফেলায় ... এতে মডারেটর-কাম-ব্লগারের ব্লগে অযথা প্রশস্তির সম্ভাবনা থাকে (যদিও এটা বড় সমস্যা না), তবে তার চেয়েও বড় সমস্যায় পড়ে মডারেটর-কাম-ব্লগার নিজেই ... তিনি কারো সাথে তর্কে গেলে সেটা "ক্ষমতার অপপ্রয়োগ" হিসেবে মিসইন্টারপ্রিটেড হয় ... যেঘটনা সচলায়তন/আমারব্লগে ঘটেছেও
মুরুব্বী আমার বল্গিং জীবনের প্রথম থেকেই এইখানে ঐখানে ঢু মারছি। আমার ব্লগে কোন ইউজারের সাথে কোন মডারেটরের লাগলো একটু জানাবেন? ঐখানে তো কোন মডু নাই!!!!!!!!
লেখক বলেছেন: ঐখানে তো কোন মডু নাই!!!!!!!!
ঐখানে মডারেশন নাই। কিন্তু মডারেটর নাই এটা কি ঠিক? বা কোঅর্ডিনেটর? সুশান্ত যেমন!
এইটা বিডি আইডলের লেখা। ভাইটি দুই একটা কাহিনী যদি বলেন ঝাতি উপকৃত হইত।
অন্যরকম বলেছেন:
+, হলুদে টিপি দিলাম!
লেখক বলেছেন: ধন্যবাদ অন্যরকম।
মুরুব্বী, আপনার মনে আছে কিনা জানিনা, একবার আস্তিক-নাস্তিক নিয়ে ভীষন যুদ্ধ লেগে গিয়েছিলো আমারব্লগে ... তখন সুশান্ত আর রাশেদের উপর কিছু "ধারণাপ্রসূত" অপবাদ ছড়াইছিলো বলে মনে আছে ... সেটার কথাই মনে পড়ছিলো কমেন্টটা লেখার সময়
রাগ ইমন বলেছেন:
দারুন কাজ করেছেন ।ব্লগীয় বাংলাদেশের ক্রম বিবর্তনে একটা দারুন কাজের রেকর্ড হিসেবে থাকবে।
লেখক বলেছেন: Thanks
কুঙ্গ থাঙ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা...
লেখক বলেছেন: আপনাকেও বৈশাখী শুভেচ্ছা।
মণিপুরীদের নববর্ষ কোন দিনে হয়ে থাকে?
রিসাত বলেছেন:
শুভ নববর্ষ,,,এই সাইটে গিয়ে মজা দেখেন,,,
সামহয়ারে ডেইলি পেইজ ভিউ 157187 Click This Link
প্রথম আলো ডেইলি পেইজ ভিউ 24330 Click This Link
লেখক বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
দেখলাম। কিন্তু মজাটা কী বুঝলাম না।
নুশেরা বলেছেন:
লেখকের নিজস্ব পর্যবেক্ষণ/মন্তব্য আসবে না?অ্যালেক্সার গ্রাফ প্রসঙ্গে-- এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আগ্রহীরা এটা দেখতে পারেন। http://www.sachalayatan.com/alamgir/19650
লেখক বলেছেন: লেখকের নিজস্ব পর্যবেক্ষণ আসবে, মূল প্রবন্ধে।
কিছুটা এসেছে প্রতিমন্তব্যে।
লিঙ্কটা পড়লাম।
গুগল এনালিটিকস নির্ভরযোগ্য।
রিসাত বলেছেন:
লিংকগুলাতে গিয়ে দেখেন,,, ওয়েবসাইট ভ্যালু ক্যালকুলেশন আছে ঐখানে
লেখক বলেছেন: ওহ, হ্যাঁ। ওইটা দেখেছিলাম।
এইটা ওরা ক্যামনে করে? হাস্যকর।
মোস্তাফিজ রিপন বলেছেন:
ফাহমিদ ভাই,
সা.ইন, সচলায়তন, আমার ব্লগ এবং প্রথম আলো সম্পর্কে ব্লগাদের অভিমত বেশ চমকপ্রদ হলেও এ থেকে বিশেষ কোনো সিদ্ধান্ত বা কনক্লুশন পাওয়া সম্ভব নয় বলে আমার মনে হয়েছে। প্রথমতঃ যাদের মন্তব্য নেয়া হয়েছে- তারা সবাই সা.ইনের নিয়মিত ব্লগার, ফলে উপাত্ত এবং তথ্যে অনেকখানি বায়াসনেস রয়েছে বলাবাহুল্য। সচল বা প্রথম আলোর একজন ব্লগারের- এই একই বিষয়ে ভিন্ন পর্যবেক্ষন থাকবে। যদ্দূর মনে পড়ে, আপনি প্রথম আলোতেও সার্ভেটি করেছিলেন। ওদের কী মত?
দ্বিয়য়তঃ এমন কোয়ালিটেটিভ মন্তব্য থেকে আদৌ কোনো সীদ্ধান্ত টানা যাবেনা বোধ করি।
আপনার সার্ভে পেপারে, আমার মনে হয়েছে, কোয়ালিটেটিভ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। ফলে, যে ব্লগের স্যাম্পল নিয়ে কাজ করছেন, সেটির ঘরানা প্রাধান্য পেতে পারে এক্ষেত্রে।
ও একটি কথা হঠাৎ মনে হলো- প্রথম আলো ব্লগ সম্পর্কে সা.ইনের ব্লগারদের যে দৃষ্টিভঙ্গি সেখানে মাহবুব মোর্শেদ ফ্যাক্টরও কাজ করেছে বোধ করি। আপনি হয়তো খেয়াল করে থাকবেন, প্রথম আলো ব্লগের আত্মপ্রকাশের অনেক আগে থেকেই- মাহবুব মোর্শেদের ব্লগে আমাদের অনেকেই মশকরা করেছে, অকারনেই। আরো একটি বিষয়, প্রথম আলো ব্লগের আত্মপ্রকাশের পর পরই আমরা বুঝতে পেরেছিলাম- মূল পত্রিকা থেকে এটি আলাদা এবং সেখানে পরিচিত 'সেলিব্রেটি কলামিষ্ট, লেখক' নেই, ফলে আমরা আরেক দফা আশাহত হয়েছিলাম। মনে আছে, কী হুজুগটাই না পড়েছিল ওখানে নাম নিবন্ধনের! নিক চুরি, ছবি চুরির ঘটনাও ঘটেছিল এবং সব মিলিয়ে আমরা অনেকেই বুঝেছিলাম- সা.ইন মন্দ না।
আপনার মূল রিপোর্টের আশায় রইলাম। ও একটা প্রশ্ন, আপনি কি এই লেখাটি আর কোনো ব্লগে পোষ্ট করেছেন? পোষ্ট করে থাকলে, ওদের প্রতিক্রিয়া কী জানাবেন, প্লিজ।
ভাল থাকুন।
(অটঃ আপনার ছায়াছন্দের মন্তব্যগুলো বেশ! দারুণ!)
লেখক বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ দিই। এভাবে কেউ বলেনি এপর্যন্ত।
প্রথম আলো ব্লগের জরিপে মাত্র ১৩ জন ব্লগার অংশ নেন (সামহোয়ারের ৬৬ জন), যদিও সেখানে সামহোয়ারের মতোই পোস্টটি নির্বাচিত হিসেবে ছিল কিছুদিন।
আর মতামত সংকলনের ক্ষেত্রে আমাকে সিলেক্টিভ হতে হয়েছে এবং আমি মন্তব্যের কোয়ালিটির দিকে নজর রেখেছি। যেমন প্রথম আলো ব্লগের একজন ব্লগার লিখেছেন:
"সামহোয়ার ও আমার ব্লগ-এ আমার নিক আছে। এই জায়গাগুলোতে দেখেছি গালিবাজে ভরপুর। বিভিন্ন নেতানেত্রী ও ধর্ম নিয়ে প্রচুর অশ্লীল পোষ্ট ও মন্তব্য হয়। সবসময় একটা উত্তেজনা বিরাজ করে। তেমন একটা মডারেশন হয় না। ঐখানে ভালো সৃজনশীল ব্লগাররা তেমন একটা চান্স পায়না।"
এই মন্তব্যে 'সবসময় উত্তেজনা বিরাজ করে' কথাটি ছাড়া আর কোনো কথাই আমার কাছে আমলযোগ্য মনে হয়নি।
প্রথম আলো ব্লগের মডারেটর মাহবুব মোর্শেদ তাই ঐ ব্লগটি সম্পর্কে নেতিবাচক ধারণা, আমি এরকম জায়গায় বিরাজ করিনা। মাহবুব মোর্শেদ আমার পছন্দের ব্লগার এবং তাকে অন্যায়ভাবে সামহোয়ার থেকে তাড়ানো হয়েছে -- একথাটা আমি একাধিকবার বলেছি। আমি এটাও মনে করি প্রথম ব্লগের নীতিমালা মাহবুব মোর্শেদ একা করেননি, প্রথম আলোর নীতিনির্ধারকদের অংশগ্রহণ আছে সেখানে। মাহবুব সেখানে আছেন নীতিমালা যাতে ঠিকঠাক অনুসৃত হয়, তা তামিল করার জন্য মাত্র।
কিন্তু মোটের ওপরে আমি ঐ ব্লগ কমিউনিটি নিয়ে হতাশ, প্রথম থেকেই। আগেও লিখেছি, ওখানে পোস্ট দিয়ে কোনো মজা নেই। আলোচনা, তর্ক-বিতর্ক নেই বললেই। নিরাপদ ব্লগ ও নিরুত্তাপ ব্লগার।
আর সামহোয়ারের যে যে ব্লগারের মন্তব্য এসেছে তারা মোটামুটিভাবে দায়িত্বশীল ব্লগার হিসেবে পরিচিত এবং আমার মতে তারা একরকম নিরপেক্ষভাবেই মন্তব্য করেছেন। তারা কেবল প্রথম আলো ব্লগের কোনো ইতিবাচকতা পাননি, কিন্তু অন্য তিনটি ব্লগ কমিউনিটির বিশেষত্ব, শক্তি ও সীমাবদ্ধতাগুলো ঠিকঠাকমতোই নির্দিষ্ট করতে পেরেছেন বলে মনে করি। প্রথম আলো ব্লগের বিষয়টি পুরো প্রবন্ধটি পড়লে ভারসাম্য খুঁজে পাওয়া যাবে বলে আশা করি।
তবে গবেষণাপদ্ধতির এটা একটা সীমাবদ্ধতাই যে সামহোয়ারকে কেস হিসেবে স্টাডি করা হবে। অন্য ব্লগগুলো সম্পর্কে ইন্ট্রোডাকটরি নোটস থাকবে, গভীর বিশ্লেষণ থাকবেনা। এই মুহূর্তে সেটা অসম্ভবও। আমি কেবল সামু আর আলুর সদস্য। অন্য কেউ পরে আলাদা আলাদা কাজ করলে আরও ভালো চিত্র উঠে আসবে।
এই পোস্টটি অন্য কোনো ব্লগে দেয়া হয়নি।
যাহোক মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।
ঈশান৭২৮৫ বলেছেন:
ভালো লাগল। আমার ব্লগে মডারেশন না থাকায় অনেক অশ্লীল সাহিত্যও চলে। আমার কাছে মনে হয়েছে এইটুকু মডারেশন অন্তত থাকা উচিত। প্রথম আলোর চেয়ে সামুই আমার ভালো লাগে কারন এখানে পাঠক বেশী।
লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আবারো হাওয়া। এডমিনের সঙ্গে যোগাযোগ করছি।
ফিউশন ফাইভ বলেছেন:
মোস্তাফিজ রিপনের মন্তব্য ভালো লাগল। তার এই পর্যবেক্ষণের সঙ্গে পুরোপুরি একমত- "প্রথম আলো ব্লগ সম্পর্কে সা.ইনের ব্লগারদের যে দৃষ্টিভঙ্গি সেখানে মাহবুব মোর্শেদ ফ্যাক্টরও কাজ করেছে বোধ করি।"
ফিউশন ফাইভ বলেছেন:
ফাহমিদ ভাই বললেন, "আমি এটাও মনে করি প্রথম ব্লগের নীতিমালা মাহবুব মোর্শেদ একা করেননি, প্রথম আলোর নীতিনির্ধারকদের অংশগ্রহণ আছে সেখানে। মাহবুব সেখানে আছেন নীতিমালা যাতে ঠিকঠাক অনুসৃত হয়, তা তামিল করার জন্য মাত্র।" কথাটা বোধহয় ঠিক নয়। ব্লগ বিষয়ে নীতিনির্ধারকদের জ্ঞান খুবই সীমিত। সাইনের ব্লগারদের ওপর যা কিছু ক্ষোভ ছিল, তার সবই মাহবুব মোর্শেদের প্রত্যক্ষ প্ররোচনায় ভয়ংকর সেই কুখ্যাত নীতিমালায় যুক্ত হয়েছে।
লেখক বলেছেন: আমি এখনও সেরকমই মনে করি। নীতিনির্ধারকরা ব্লগ খুব ভালো না বুঝলেও প্রথম আলোর নাম যেখানে সেখানে কী কী করা উচিত হবেনা, তা ভালোমতোই জানা থাকার কথা। যেমন কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য মানহানিকর কিছু বলা যাবে না। অর্থাৎ বিজ্ঞাপনদাতাদের খেপানো যাবেনা। আপনার ক্যারিকেচার মোছা হয়েছিল, স্মরণ করছি।
হ্যাঁ, কিছু বিষয় মডারেটর হিসেবে মামোর মতামত প্রতিফলিত হয়েছে। যেমন তিনি গালিবিরোধী ছিলেন, সুতরাং প্রাণীবাচক ট্যাগিং ধারাটিতে তার অবদান থাকতে পারে।
ফিউশন ফাইভ বলেছেন:
যেহেতু আমি সামহোয়্যারইনে মামোর একটি ক্যারিকেচার (নরসুন্দর) করেছিলাম। অবধারিতভাবে সেই বিষয়েও প্রথম আলো ব্লগের নীতিমালায় একটি কঠোর ধারা সংযোজিত হয়েছে! খুবই হাস্যকর তার কাণ্ডকারখানা।
ওমর খই আম বলেছেন:
ভালো বিশ্লেষণ।
পোস্টের কোয়ালিটি বেশ ভাল। ওখানে অনেক প্রতিভাবান ব্লগার আছে।
তবে রাজনীতি কম আসাটা খুব ভাল লক্ষন নয়। আমার রাজনৈতিক পোস্টগুলোতে পক্ষপাত থাকলেও তা যুক্তিহীন নয়, তবু আমার আলো ব্লগে সেগুলো পোস্ট করতে অস্বস্তি লাগে।
তবে রাজনীতির ক্যাচালই পরিবেশকে নষ্ট করে। সেটা আমিও চাই না।
"নীতিনির্ধারকরা ব্লগ খুব ভালো না বুঝলেও প্রথম আলোর নাম যেখানে সেখানে কী কী করা উচিত হবেনা, তা ভালোমতোই জানা থাকার কথা।"
অবশ্যই। টাকা ঢালবে, দায়িত্ব নেবে, কিন্তু নিয়ন্ত্রন থাকবে না, এটা বিশ্বাস যোগ্য নয়। বিশেষত কোন পত্রিকার যেখানে প্রথম ব্লগিং উদ্যোগ।
মাহবুব ভাই মডারেটর হিসেবে সফল হয়েছেন বলেই মনে করি। উনি মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং গনতান্ত্রিক সহিষ্ণুতা সম্পন্ন বলে উনার সাফল্য সবসময়েই কামনা করেছি। তবে আলো ব্লগে আরেকটু মুক্ততা চাই। আশা করব পরিবেশ বজায় রেখে উনি সেটা করতে পারবেন। সেই প্রতিভা ও যোগ্যতা উনার রয়েছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)


