somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খপরের খপর (ফান পুস্ট)

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার হাজার চ্যানেলে দুইন্ন্যার আকাশ ফর্দাফাই। বাংলা চ্যানেলও বেশুমার। নাটুক আর অ্যাড দিয়া তো সারাদিন চলেনা। হের লাইগ্যা খপর দেখায়। সবটি একই খপর। খালি ঘুরাই-ফিরাই দেখায়। কুনু তফাৎ নাই তয় খপর যদি নিচের লাহান হয় বিয়াফক বিনুদন লাগবো:


আস-সালামুআলাইকুম। সবাইকে শুভেচ্ছা শুরু করতে যাচ্ছি ভাত খবর। কারণ যে খবর এখন বলবো তা আপনারা হয়ত দেখে ফেলেছেন না হয় পত্রিকায় পড়ে ফেলেছেন।

প্রথমেই দেশের সংবাদ, শিক্ষামন্ত্রী গতকাল শিক্ষা সংক্রান্ত এক চুক্তিপত্রে টিপসই দিয়ে বলেছেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু কিছু নিরক্ষর দেশকে পিছিয়ে দিচ্ছে।

রেলমন্ত্রী এক ভাষণে বলেছেন, এবার থেকে রেল দূর্ঘটনায় নিহতদের দুই লক্ষ টাকা করে দেয়া হবে। উনার বিশ্বাস আগামীতে অনেকেই এই প্রকল্পের আওতায় আসবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দূনীতির বিরুদ্বে সরকার কঠোর অবস্হান নিতে যাচ্ছেন। এই অবস্হান এতই কঠোর যে নড়ানো মুশকিল তবে যদি নড়াতে পারেন কঠোর অবশ্যই।

টেলিভিশনের নাট্য র্নিমাতারা সরকারের কাছে এক আবেদনে বলেছেন, আগামীতে সংসদ অধিবেশনে তাদেরকে সেখানে শুটিং করার অনুমতি দেয়া হোক। এতে কলহ বা ঝগড়ার দৃশ্যর বানানোর খরচ কমে যাবে। এতে প্রচুর দেশীয় মুদ্রার সাশ্রয় হবে।

এবারে আর্ন্তজাতিক, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারী জানিয়েছেন তারা পরমাণু বোমা বানানো বন্ধ করবেন না। যদি বিদেশে না ফাটাতে পারেন তাহলে নিজের ঘরে ফাটাবেন।

এবারে খেলার খবর, কমনওয়েলথ পরিচালনা কমিটি বাংলাদেশকে একটি প্রসংশাপত্র দিয়েছেন। তাতে লেখা আছে, বাংলাদেশের খেলোড়ারগন উৎসাহের সাথে সব খেলায় অংশগ্রহন করেছেন এবং অন্যদের জেতার সুযোগ করে দিয়েছেন।

চারদেশীয় আন্তঃ টেনিস খেলায় বাংলাদেশ ৪র্থ হয়েছে। কিন্তু গতবছর বাংলাদেশ ৩য় অবস্হানে ছিলো। কারণ গতবছর ৩টি দল অংশগ্রহন করেছিলো।

আন্তঃদেশীয় কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ জিতেছে। এক্ষেত্রে একে অপরের পা টেনে ধরার বাংলাদেশী অভিগ্গ্তা কাজ দিয়েছে।

সবশেষে আবহাওয়া, স্যাটেলাইট থেকে পাওয়া টাটকা চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে, আগামীকাল সূর্যোদয়ের পর চারিদিকে রোদ্দুর ছড়িয়ে পড়ার সন্ভাবনা দেখা যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর তা আর থাকবে না।আগামীকাল ঠান্ডা অথবা গরম হাওয়া বইতে পারে আবার নাও বইতে পারে। বৈদুতিক গলোযোগের কারণে স্যাটেলাইট থেকে টাটকা তাপমাত্রার খবর আমরা সংগ্রহ করতে পারি নাই বলে দূঃখিত। দয়া করে গতকালকেরটা দিয়ে কাজ চালিয়ে নিবেন।

খবর এইখানে শেষ করছি।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×