সকাল ৯টায় বাইপাইল মোড়ে দাঁড়িয়ে উত্তরাগামী বাসের জন্য অপেক্ষা করছিলাম। সঙ্গে ইউনিভার্সিটির এক সিনিয়র ভাই ছিল। আমাদের পাশে ৩ জন ট্রাফিক পুলিশ ভাইয়েরা দাঁড়িয়ে ছিল। হঠাৎ একজন ট্রাফিক সার্জনের উদয় হলো। তিনি একটি ওয়াকিটকি হাতে ২/৩ মিনিট ঘোরাফেরা করে, আমাদের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশদের কাছে এসে বললেন, "আইজকা ৬টা কেস দিমু, গাড়ি ধরবি"। বলেই তিনি আরেকদিকে হাঁটা ধরলেন। ৩জন পুলিশ ভাই তিনদিকে হাঁটা ধরলেন।
আমার সিনিয়র ভাই বললেন, "গাড়ি প্রতি ৫০০ টাকা পাবে। কাজেই ৬টা কেস মানে ৩০০০ টাকা!"
জানি না কথাটা সত্য কি না! বললাম, "তারা যে বেতন পায় তাতে তো খেয়ে পড়ে চলা কঠিন, একটু দুই নম্বরী করবেই তো।"
তিনি বললেন, "এই চাকরীতে যারা আসে, তারা বেতনের চিন্তা করে আসে না, বরং কত টাকা ঘুষ পাবে সেটাই আগে ভাবে! সামনে ঈদ... বাজার খরচা করতে হবে... সকালে উঠে মনে হলো আজ ৩০০০ হাজার টাকা লাগবে, কাজেই ৬টা গাড়ি ধরলেই হবে।"
এরপর কথা বেশী বাড়ে নি, তেমনি সার্জন কয়টা গাড়ি ধরলো / কয়টা কেস করলো দেখা হলো না! কিন্তু মাথার মধ্যে বিষয়টা ঘুরতে লাগলো... "বাড়ি থেকে বের হবার সময় ভাবলাম আজ ৩০০০ টাকা লাগবে, কাজেই ৬টা কেস দিতে হবে! ৬টা গাড়ি ধর!"
... বিচিত্র এই দেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



