somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প: আইসোলেটেড লাভ

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উৎসর্গ: রাজসোহান ভাই কে।

তার হাতে একটা লাল রঙের গোলাপ ফুল দেখে ভরসা পাচ্ছে না সোহান। ভ্যালেনটাইন ডে’র দিনে কমলা রঙের শাড়ি পরে কার জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করছে শবনম, নাকি অন্য কেউ দিয়ে গেছে? নাহ তেমনটা তো হবার কথা নয়। সাইকোলজী থার্ড ইয়ারের মেয়েটা ক্যাম্পাসের প্রথম দশজন সুন্দরী মেয়েদের মধ্যে একজন, তার হাত থেকে গোলাপ পেতে চাইবে যে কোনো ছেলে যদিও সেই সৌভাগ্য এখনো কারো হয়নি। তবে ভাল বন্ধুর তালিকার প্রথম দিকে সোহানের নামটা থাকবেই নিশ্চিত।
দশ টাকার চীনা বাদাম কিনে পকেটে রাখলো সোহান। চিবুতে চিবুতে গিয়ে বসলো শবনমের পাশে, বললো, কি রে, কার জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করছিস?
- কি যে বলিস না সোহান! আমি আর কার জন্য অপেক্ষা করবো?
- তাহলে এতো সেজেগুজে বসে আছিস কেন?
- সবাই তো কম বেশি সেজেছে আর আমি সাজলেই দোষ হয়ে যায় নাকি।
- তা না। কিন্তু এত সুন্দরভাবে সেজেগুজে গোলাপ হাতে বসে আছিস দেখে একটু মায়া লাগছে তোর জন্য। মনে হচ্ছে, আহারে মেয়েটা! ছ্যাঁকা ট্যাঁকা খেলো নাকি?
- সোহান ভাল হবে না বলে দিচ্ছি...
- ভুল কি বললাম বল? আমার হাতে এখন একটা গোলাপ থাকলে কি করতাম জানিস?
- কি করতি?
- দে ফুলটা দে।
সোহান শবনমের হাত থেকে ফুলটা নিয়ে উঠে দাঁড়াল। তারপর শবনমের সামনাসামনি দাঁড়িয়ে ঝুপ করে হাঁটু গেড়ে বসে পড়লো। পুরাপুরি সিনেমা স্টাইলে ফুলটা এগিয়ে ধরলো এক হাতে আর একটা হাত ভাঁজ করে নিজের পিঠের ওপর রাখলো। তারপর বললো, তুমি জানো না তোমাকে আমি কত ভালবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে আমি পাগল। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শবনম উইল ইউ মারি মি?
শবনম সোহান পাগলাটার আকস্মিক প্রেম নিবেদন বিস্মিত হয়ে চেয়ে রইল। চোখদুটো ছোট ছোট করে বললো, সোহান, সত্যি?
সোহান ফিক করে হেসে দিয়ে দ্রুত গতিতে আগের মতো শবনমের পাশে এসে বসলো, বললো, ভ্যাট... সত্যি হবার কোনো কারণ আছে? হা হা হা।

ফটো: গুগল মামা।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

নারীকে সম্মান জানানোর আদি পাঠ: কেন সনাতন ধর্ম কেবল বিশ্বাস নয়, একটি জীবন বিজ্ঞান? সবাইকে আগাম শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

লিখেছেন অতনু কুমার সেন , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৩

সনাতন ধর্ম: কোনো প্রাতিষ্ঠানিক বিশ্বাস নয়, বরং জীবনের এক শাশ্বত পথ

আমরা যখন "মহিষাসুরমর্দিনী স্তোত্রম" পাঠ করি বা এর গভীর ভাবার্থ উপলব্ধি করি, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়—একজন... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×