আজকাল অনেকেরই নিজের একটা ব্লগসাইট/ওয়েবসাইট আছে। নিজের সাইট থাকাটা আসলেই ভাবের
আজকাল অনেকরেই দেখি ফ্রীতে পাওয়া থার্ড-পার্টি হিট কাউন্টার নিজের সাইটে ব্যবহার করেন। এইসব থার্ডপার্টি প্রোডাক্ট (উইডগেট) দুটি কারণে ব্যাঙের ছাতা ছাড়া আর কিছুই না- প্রথমত আপনি তাদের সোর্স কোড দেখতে পারছেন না, শুধুমাত্র কোডের লিংক টি নিজের সাইতে পেস্ট করে দিচ্ছেন। এখন যদি তারা ক্ষতিকর কোন কোড আপনাকে আমাকে ধরায় দেয়?
তো আজকে আমাদের টিউটোরিয়ালটা খুবই সহজ,
আপনি যদি ইতোমধ্যেই PHP ব্যবহার করে থাকেন, তাহলে তো কথাই নেই। আর যদি না করে থাকেন, তাহলে এক্ষুণি আপনার পেইজটির এক্সটেনশন বদলে PHP দিয়ে দিন। কিভাবে এক্সটেনশন বদলাতে হবে তা জানা না থাকলে জলদি ণাপিষ ভাইয়ের টিউটোরিয়াল দেখে আসুন: Click This Link
এবার আপনার যেই পেইজের যেখানে হিট কাউন্টার টি দেখাতে চান সেখানে চটজলদি নিচের কোড পেস্ট করে দিন। অত:পর পেইজটি সেইভ করে আপলোড করে দিলেই কাহিনী শেষ!
কোড:
$path = "./fdata.dat"; // Your Data Location
if(file_exists($path))
{
$fp = fopen($path,"r");
$var = (int) fread($fp,27000);
$var++;
echo $var;
fclose($fp);
$fp = fopen($path,"w");
fwrite($fp,$var);
}
else
{
$fp = fopen($path,"w");
$var = 0;
if(fwrite($fp,$var))
{
echo "Hit Counter Reset Success";
}
}
?>
এই কোডের মর্মার্থ খুবই সহয হলেও তার ব্যাখ্যায় আর গেলাম না। কারো সমস্যা হলে জানায়েন, সমাধান দেওয়া হইবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


