আসলেই এইটা কি দেখলাম? নাকি দীর্ঘ দশ-বারো বছর যাবৎ "বাংলা" ছি:নেমার সাথে কোন রকম সম্পর্ক নাই দেখেই টাশকি খাইলাম?
আবিষ্কারের কাহিনী: পরীক্ষা শুরু হলেই আমি সবচেয়ে ব্যস্ত হয়ে যাই। সেই ব্যস্ত সময়ের বেশ খানিকটা দখল করে রাখে ইংরেজি ছবি। এবার আমার ব্রডব্যান্ডের লাইন না থাকায় হলের ল্যানের ওপরই ভরসা করতে হয়েছিল। তো সেদিন ল্যান ঘাটতে গিয়ে পেয়ে গেলাম এই জিনিশ!
এরপরেই ট্রেইলর দেখে আক্কেল গুডুম! এইডা কি বাংলা ছবি নাকি অন্য কিছু! My name is Ononto (অনন্ত দিগন্ত ভাইয়া এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে
আর একশন প্রেমীদেরও নিরাশ হওয়ার কিছু নেই! নায়কের মা চিরায়ত বাংলা ছবির মায়েদের মত টিনশেড ঘরে থাকলেও নায়কের পরণে অদ্ভূত "নায়োকোচিত" পোশাক - মাঝের কয়েকটা বোতাম লাগানো টাইট শার্ট (অনেকগুলো পকেট ওয়ালা) আর কাধে মেয়েদের ওড়না টাইপ কিছু একটা। মা গরীব হলেও নায়কের কাধে স্নাইপার দেখে কেউ ভিড়মি খাবেন না! বাংলাদেশের পুলিশের যে হেলিকপ্টার আছে আর সেটা নিয়ে তারা সন্ত্রাসীদের তাড়াও করে আর সম্পূর্ণ হলিউডি আমেজে পুকুরে স্পিডবোট থেকে মিসাইল বের হয়ে সেই হেলক্পটার উড়িয়ে দেওয়ার দুর্ধস সব শট! ট্রেইলরের .007 মার্কা শট দেখতে দেখতে বাংলা ছবি ভুলতে বসলেও পরক্ষণে মাসেলের চেয়ে ভুড়ির আধিক্যের যোগ্যতায় বিবেচিত নায়ক কে দেখে বুঝতে পারলাম বহুদিন পর বাংলা ছবি উপভোগ করলাম, তাও ট্রেইলর!
এবার আমার মত আরেকজন একনিষ্ঠ বাংলা "মুভি: সমালোচক আকাশ পাগলার কমেন্ট থেকে মুভি রিভিউ!
নায়ক ম্যাট্রিক্সের ড্রেস পড়ে কলাগাছের পাশ দিয়ে দৌড়াইতেছে, কাঠের নৌকায় নায়ক আর নায়িকা গুলি করল, আর সেইটা ব্লাস্ট হইল!!!! শটগানের থেকে একজন ফায়ার করল, পিস্তলের মত ঠিসাও করে গুল্লি বের হল। ট্রেনে একজন আরেকজনকে লাত্থি মারল, সেইখানে ব্লাস্ট হইল। আরে আজব !!!
সর্বপোরি, ডিসকো তে গান, আই এম সার্চিং ফর লাভ, আর নায়িকার গাজিনী টাইপ ড্যান্স, শেষমেষ নায়ক নায়িকার ম্যাট্রিক্স আর গাজিনীর পোশাক। হাসতে হাসতে অবস্থা খারাপ।
যারা আমার মত নির্মল বিনোদনের অংশ নিতে চান - ট্রেইলরের লিংক দিচ্ছি।
আর ট্রেইলরের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য বন্ধুরা মিল্লা সাবটাইটেলও বানাইছি, দেখবার পারেন!
ট্রেইলর: Click This Link
সাবটাইটেল! Click This Link
ডাউলোডাইতে প্রবলেম হলে এ লিংকে ও ট্রাই মারতে পারেন!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


