আমার প্রিয় পোস্ট
- Genre- হরর, ক্রাইম। - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- বুদ্ধিজীবি হত্যাকান্ড - জাতির সূর্য সন্তানদের হত্যার মাধ্যমে ভূমিষ্টপ্রায় একটি স্বাধীন দেশকে মেধাহীন করার সংঘবদ্ধ প্রকল্প - ইউনুস খান
- সামহোয়ার ইনে আমার এক বছর পূর্তিতে কিছু অপ্রাসঙ্গিক, ফালতু প্যাচাল - স্পেলবাইন্ডার
- ডাউনলোডান নগরবাউল জেমস সমগ্র - কাঙাল মামা
- আমার প্রতিটি মৃত্যু ~ Everytime I die - স্বপ্নকর

উবুন্তু/ লিনাক্সপ্রেমীদের জন্য সুখবর!! আকর্ষণীয় টি-শার্ট বেছে নিন!!

- 'লেনিন'
- ১৩টি এডাম স্যান্ডলার এর মুভি, সাথে 'হাহাপগে' ফ্রি...... - দ্যা ডক্টর
- স্যার ওয়েস্টার্ণ মিলন [এ মিনি রিসার্চ] - নিস্সঙ্গ যোদ্ধা
- সচলায়তনে কমিউনিটি ফ্যাসিজম : ব্লগারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে - ফিউশন ফাইভ
- আমাদের ৭ পাগলের সিলেট ভ্রমণ। - অলস_আমি
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- Photoshop ও Gimp এর টিউটেরিয়ালের জন্য দারুন কয়েকটি সাইট। - নির্জন রহমান
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- মেটালময় ২০১০ - প্রিয়তমেষু
- আসুন পরিচিত হই এক জগৎ বিখ্যাত কল্প-বিজ্ঞান সিরিজের সাথে (ডাউনলোড লিংক সহ!!!
)। - সাদাচোখ
- ~ উইন্ডোজ সেভেন এক্টিভেশন ক্র্যাক (আর.সি. সাপোর্টেড) ~ - পাপী
- মেগাআপলোড থেকে বসে বসে মুভি ডাউনলোড/স্ট্রিমিং করার আর একটি তরিকা! - বিডি আইডল
- স্ক্রু কাহন - মুহম্মদ জায়েদুল আলম
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- ফরম্যাট নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা - স্বাধীনতার বার্তা
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- আমার পড়তে ভাল্লাগেনা - পাহাড়ের কান্না
- অাসেন কিছু চাঁটগাইয়া ভাষা শিখি......







- লবঙ্গ
- মিউজিক এডিটিং বিষয়ক দুটি কাজের সফটওয়্যার - আরিফ বল্গ
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- গল্পঃ সাধাসিধে অলৌকিকতা - আকাশ_পাগলা
- উবুন্টুতে গুগল ক্রোম - সৌরদীপ্ত
- কিছু কমার্শিয়াল সফটওয়্যারের ফ্রি আল্টারনেটিভ - অজানা এক পথিক
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- সিংহের খাঁচা (এডভেনচার কাহিনী) - আরাফাত৫২৯
- হাসতে হাসতে পড়ে গেলাম



- পারভীন রহমান
- ইন্টেল পিসিতে ম্যাক ওএস এক্স ১০.৫ ইন্সটল করুন - মাকসুদুল আলম
- ওয়েবের যেকোন নন-লিংক টেক্সট কে ক্লিকেবল লিংকে পরিণত করুন নিমিষেই! - রোবোটিক্স
- উইন্ডোজ এর কিছু মজার এরর মেসেজ!! - নিরব হাসি
- ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- [আপডেটেড] গুগল ওয়েভের চোখ ধাধানো রিভিউ! ~ সাথে ফ্রি ইনভাইটেশন!

- আমড়া কাঠের ঢেকি
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)


- আকাশ_পাগলা
- সাই ফাই: সারপ্রাইজ!!! - আজম
- Up পিক্সারের যে নতুন এনিমেশন মুভির জন্য অনেকদিন অপেক্ষা.... - বিডি আইডল
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- গণিতের সপ্ত কৌতুক (৪) - ম্যাভেরিক
- ব্যাঘ্র মামার আস্তানায়ঃ এবার সবিস্তারে - ভাঙ্গা পেন্সিল
- অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শুরু হোক এখান থেকেই - কার্নেল
- বসুন্ধরা সিটিতে, আলো ঝলমল রাতে - ফারহান দাউদ
- ইন্জিনিয়াররা না থাকলে!!! [ফানি + ফটো] - নামহীনা
- ছবি তোলা এবং আরো কিছু আবোল তাবোল - অপরিচিত_আবির
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- Task Manager, Folder option, Registry edit Disabled(!!)??? [Solve] - ইউনিকম
- এই কয় দিনে যে ছবি গুলো দেখছি আর দেখবো
- বিডি আইডল
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- Miracle of Allah (মোটা মাথার লোকজনের প্রবেশ নিষেধ) - লুথা
- আমরাই বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি দল :: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উল্লসিত জুনায়েদ সিদ্দিকী - মেহরাব শাহরিয়ার
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- কমেডি নাকি ট্রাজেডি (পর্ব – ৬) !!!! - আকাশ_পাগলা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে - মাহমুদ সিএসই
- জিমেইলের সেরা কিছু ফিচার -২ : ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, গুগল প্রোফাইল এবং অন্যান্য ! ! ! - পাপী
- বুয়েটের ০৭ ব্যাচ এর লেভেল পূর্তি উদযাপন আর বাংলাদেশের একটি স্বনামধন্য কোচিং সেন্টারের ব্যবহার - আমড়া কাঠের ঢেকি
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- কল্প-গল্পঃ পেছনের কোন মুহূর্তে (শেষ পর্ব) - আকাশ_পাগলা
- নাস্তিকতার তাসের ঘর চুরমার করে দেরে তৌহিদী দল - নূরুল্লাহ তারীফ
- মজাসে উবুন্টুতে বাংলা ইউনিজয় লিখুন। - শরীফ উদ্দীন
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
উবুন্তুতে মোবাইল / এজ মোডেম দিয়ে ইন্টারনেট খুবই সোজা!
- 'লেনিন'
- ফটো রসিকতা - ৩ [
] - শূন্য আরণ্যক
- স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে - হিমু রুদ্র
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নাস্তিকতা - আমড়া কাঠের ঢেকি
- সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর সংগীত (অনুবাদকৃত)
- নাফিস ইফতেখার
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- উবুন্টুতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার : স্থায়ী সমাধান
- আমড়া কাঠের ঢেকি
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- সিটিসেল ZOOM ব্যবহার করুন এবং গন্ডার হউন। - রাহিদুল সামান্না রকি
- শূকর খাওয়ার প্রতিফল ! (উৎসর্গ ব্লগার 'দুরের পাখি' ) প্রথম পর্ব । - জেমসবন্ড
- মার্কিনীদের কাছে, গাযা-অভিযানের অন্যরকম স্বাদ - অকাটমুর্খ
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- জেনে বা না জেনেই হোক, ইসরায়েলী হামলায় কেন অংশগ্রহন করছেন? - ত্রিভুজ
- ডলার, জোড়াপাতা পাসপোর্ট- সমস্যার কি শেষ আছে? - শাহরিয়ার নির্জন
অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৫
অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন আর ২০১০ এ পাঠকদের জন্য উপহার হিসেবে সম্পূর্ণ নতুন কল্পকাহিনী সমগ্র!
অল্পকয়েকদিনের মধ্যে ই-বুক তৈরির কাজটি মোটামোটি অসম্ভব হলেও, সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছে
এজন্য প্রথমেই ধন্যবাদ দেবো শান্তির দেবদূত ভাই (নিরন্তর সমর্থনের জন্য), পারভেজ ভাই - সম্পাদনার গুরু দায়িত্ব যার কাধে ছিল, আকাশ_পাগলা, আমার সাথে সহ-সম্পাদনায় থাকার জন্য! সিজার ভাই (মুহম্মদ জায়েদুল আলম) ভাইও অনেক সাহায্য আর সমর্থন দিয়েছেন, যাদের আশ্বাস পেয়েই ই-বুকের কাজ শুরু করে দেই। কিন্তু এরপর? আগে কখনো ই-বুক বা প্রকাশনার কাজে কোন অভিজ্ঞতা না থাকায় পড়ে গেলাম অথই সাগরে। সেসময়ই শুরু করলাম সাইফুর ভাই আর স্বপ্নজয় ভাইকে প্রতিনিয়ত জ্বালাতন! তারা হেল্প করেছেন চাওয়ার আগেই, বিশেষত: সাইফুর ভাই এর কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে মাত্র একদিনের মধ্যেই প্রচ্ছদের কাজ করে দেবার জন্য, এবং আজকেও, প্রায় সারাদিনই উনি হেল্প করেছেন বিভিন্ন টেকনিকাল বিষয় নিয়ে। ![]()
এবার ধন্যবাদ দিতেই হবে নতুন লেখা যারা দিলেন তাদের, যাদের গল্পগুলোই ই-বুক এর মূল আকর্ষণ! হ্যা, যাদের লেখা কল্পগল্প পড়ার জন্য মুখিয়ে থাকেন, সবার লেখাই রয়েছে এতে! ব্যস্ততার জন্য অবশ্য কয়েকজন জনপ্রিয় লেখক লেখা দিতে পারেন নি, তাতে কি, তাদের পুরনো লেখাগুলো তো রয়েছে সংকলনে।
সবশেষে বিশেষ ধন্যবাদ সামহোয়্যার-ইন ব্লগ কর্তৃপক্ষকে, যেই সামু ছাড়া এইসব কল্পগল্প আর সংকলন, কল্পনাও করা যেত না। আর ধন্যবাদ সাই-ফাই প্রেমীদের, যারা খুশি হলেই আমাদের সপ্তাখানেকের পরিশ্রম সার্থক হবে ![]()
সাইফাই ই-বুকে ভুলত্রুটি হয়েছে অনেক, সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ, আর অবশ্যই, শুভ নববর্ষ!
ই-বুক টি ডাউনলোড করা যাবে:
Click This Link - এই লিংক থেকে। জিপ ও পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।
![]()
![]()
![]()
![]()
![]()
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: গুল্লি.কম http://www.gullee.com/KolpoGolpo2009.rar
(ব্লগার ব্রাইটের সৌজন্যে)
সিজানুর রহমান বলেছেন:
Jotil prochod!!!!!
লেখক বলেছেন: হ্যাটস অফ টু সাইফুর ভাই!
সাথে আপনারেও ধইনা দুটো নতুন লেখার জন্য ![]()
শুভ নববর্ষ
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
ডাউনলোড করিলাম। পড়িয়া ধইন্যা পাঠাইয়্যা দিব!
লেখক বলেছেন: থেংকু থেংকু ![]()
হ্যাপ্পি নিউইয়ার
লেখক বলেছেন: ধন্যবাদ.....
শুভ নববর্ষ
ফালতু মিয়া বলেছেন:
আধি ভৌতিক, কল্পনার সায়েন্স ফিকশন কখনও পড়তে ভাল লাগে না। তারপরও আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই।
লেখক বলেছেন: স্বাগতম.... সাথে শুভ নববর্ষ ![]()
ইসানুর রহমান বলেছেন:
+++++++++++
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
হেপ্পি নিউ ইয়ার (অগ্রীম)
স্পেলবাইন্ডার বলেছেন:
আমি এই সংকলনের উপর একটা গুরুগম্ভীর সমালোচনা লিখতাম চাই!হাজার হোক 'নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল......'
লেখক বলেছেন: আবার জিগস, লিখ্খা ফালান!
এড্ভান্স্ড হেপি নিউ ইয়ার মোবারক
নষ্ট কবি বলেছেন:
ভাই আমিও একটা ই-বই বের করতে চাই...কি করবো?????
লেখক বলেছেন: বের করে ফেলুন, সাধ্যমত চেষ্টা করবো ![]()
পলাশমিঞা বলেছেন:
নামাচ্ছি।
লেখক বলেছেন: থেংকু!
হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ![]()
লেখক বলেছেন: আপনাকেও থেংকু... ![]()
আর শুভ নববর্ষ!
ধ্রুব তারা বলেছেন:
ডাউনলোড করলাম। প্সিরাস ভ্রমণ পড়ছি...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
আরিফুর রহমান বলেছেন:
"ক্রিয়েটিভিটির কোন নমুনা দেখানোর সেক্টর আছে তোমাদের হাতে?"এইটা হইলো একটা গল্পের প্রথম কয়েকটা লাইনের একটা..
আমি বহুত চেষ্টা করেও বুঝলাম না.. 'সেক্টর' কিভাবে ক্রিয়েটিভিটির নমুনা দেখায়...
আরো দু'কদম বাড়তেই অন্য এক চরিত্রের মুখ থেকে শুনতে পেলাম.... "সায়েন্স একটা ফুল, খুব সুন্দর একটা ফুল..."
কোন গল্পের প্রথম প্যারাগ্রাফেই যখন এইসব কথাবার্তা থাকে... তখন বুঝতে চেষ্টা করি... আসলে কাহিনী টা কি হইতেছে এইখানে... সায়েন্স ফিকশন লিখতেছে আসলে কারা.. !!
জনৈক আব্ধুল্লাহ আল মামুন (লেখকের নামটা খেয়াল করেন, 'হ্যাকিং ফেইলড' গল্পের শিরোনামে) বলেছেন... ' ...১ ট্রিলিয়নের ও বেশি ফায়ারওয়াল পেরিয়ে... '
... আমি হতবুদ্ধি হয়ে ভাবছি... এক ট্রিলিয়ন ফায়ারওয়াল দিয়ে সিস্টেম বানাচ্ছেন আব্ধুল্লা সাহেব... আর সেই বই মার্কেটিং করছে আমড়া কাঠের ঢেকি গং...
তাও বুঝতাম যদি এই গফ্ গুলা বিজ্ঞান মনষ্ক কেউ লিখতো.. বেশিরভাগেরই হিস্টোরী অন্যরকম
বাকি গল্পগুলার ভিতরে ঢুকবো কি না বুঝছি না.. সময় মনে হয় আরো দরকারী কাজে ব্যবহার করা যায়..
(ইহা একটি নিরীহ রিভিউ মাত্র... এবং পাঠকের নিশ্চয়ই রিভিউ করিবার অধিকার আছে,
লেখক বলেছেন: অগ্রীম শুভ নববর্ষ, নতুন বছরে ভালো থাকুন,
সুস্থ থাকুন
![]()
বিডি আইডল বলেছেন:
এই ইউনিক উদ্যোগগে সাধুবাদ জানাই...সময়াভাবে অনেক ভালো লেখা চোখ এড়িয়ে গেছে...এই বেলা পড়ার সুযোগ হলো...সামুর ফিচারড পোষ্ট অপশনটা নাই...থাকলে সেখানে এটা দেওয়ার অনুরোধ করতাম...বইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ থাকলো....
উদ্যোগটা প্রথম এবং এটা অনেককেই এই সব বিষয়ে লেখালিখিতে আগ্রহী করবে...তাই "পাঠকমাত্রই" কোন রিভিউতে যাবো না...
মেইলের জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: পড়া আর সমর্থনের জন্য অনেক ধন্যবাদ আইডল ভাই, আপনার সাপোর্ট বেশ কাজে এসেছে....
বই এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ফরওয়ার্ড করে দিলাম! ![]()
সাথে শুভ নববর্ষ
লেখক বলেছেন:
প্রচ্ছদ অনেক সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: সাইফুর ভাইকে ধন্যবাদ পাঠিয়ে দিলাম.. ![]()
আর হেপি নিউ ইয়ার
সাইফুর বলেছেন:
নতুন হিসেবে অনেক ভুলক্রুটি থাকতে পারে । সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছিআর আমড়ার কথা কি বলবো..সে প্রচন্ড পরিশ্রম করেছে। সাধুবাদ না জানালেই নয়
লেখক বলেছেন: অনেক ধইনাপাতা সাইফুর ভাই
আরিফুর রহমান বলেছেন:
বিডি, শব্দটা বোধহয় হবে.. 'পাঠ-মাত্রই' ..
কারন "পাঠকমাত্রই" কোন রিভিউতে যাবো না... কোনো অর্থ তৈরি করে না...
আমি সাহিত্যিক নই, তবে পাঠক, আর পাঠকের সবসময়ই দাবি থাকে মান-সম্মত অথবা মানোত্তীর্ণ সাহিত্যের। আর সাহিত্যের একটা গুরুত্বপূর্ন দিক হলো বানান ও ব্যাকরণ।
ভাষা বিষয়ে আমাদের সকলেরই একটু সচেতন হওয়া উচিত... নয়তো বাংলা ভাষা নিয়ে বছরে একমাস যে হাহাকার আমরা করি, তার কোন মূল্যই থাকে না।
বিডি আইডল বলেছেন:
@ আরিফুর.....এই বইয়ের সাথে যারা কাজ করেছে সবাই কম বয়েসী যুবা....আমাদের এই বয়সে এই রকম কাজ করার কথা স্বপ্নেও আনতে পারতাম না...তাদের ভূল-ভাল পজেটিভ আ্যটিচুডে না দেখালে এদের উদ্যোগটাকে অপমান করা হয়....আলাদা পোষ্ট দিয়ে ক্রিটিসাইজ করার কোন দরকার ছিল বলে বোধকরি না...এই পোষ্টেই গঠনমূলক সাজেশন থাকতে পারে...পরের প্রজেক্টে কোন বিষয় গুলোতে সুদৃষ্টি রাখা প্রয়োজন সেগুলোতে আলোকপাত থাকতে পারে...কিন্ত ডিমোরালাইজ করার মত কোন আলোচনা অন্তত: আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে...
আশরাফ মাহমুদ বলেছেন:
প্রথম উদ্দ্যোগ হিসেবে সুন্দর হয়েছে। সাধুবাদ জানাই।কিছু ক্রুটি তো পাওয়া গেল।
* বানান দেখেন নি আপনারা। অনুরোধ ছিল এই বিষয়ে।
* ফন্টটা একটু কেমন কেমন লাগে। সোলাইমানলিপি ব্যবহার করলে সুন্দর হতো। লেখকের ব্লগ লিঙক দিয়ে দিতে পারতেন।
* অনেক গল্পেই হেত্বাভাস (ফ্যালাসি) পাওয়া যাবে (আমারটা-ও হয়তো)। বৈজ্ঞানিক তত্ত্বে ভুল থাকতে পারে (আরিফুর রহমানের মন্তব্য পড়ে মনে হলো)। এবিষয়ে আরো মনোযোগ দেয়া ছিল।
* সেসব ছবি ব্যবহার করা হয়েছে তার তথ্যসূত্র শুধু 'ইন্টারনেট' লিখে দিলে হয় না। প্রয়োজনীয় তথ্যসূত্র বইয়ের শেষে বা প্রতিটি গল্পের শেষে দেয়া যেত।
* নকশা, অন্তসজ্জাতে নিজেরাই ছবি এঁকে দিতে পারতেন বা সফটওয়্যারে মাধ্যমে কিছু করতে পারতেন। আকাশ_পাগলা তো ছবি আঁকতে পারে (মুখবন্ধে পড়লাম)।
আপাতত এটুকুই। দ্বিতীয় সংস্করণ বের হলে শুধরে নিতে পারেন। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য.....
যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলোর জন্য আন্তরিকভাবে দু:খিত.....আসলে কিছু ত্রুটি চোখ এড়িয়ে গেছে আর কিছু ভুলভ্রান্তি সময়ের জন্য সংশোধন করা সম্ভব হয়নি। যেমন বানানের ব্যাপারটা, এটি আসলে লেখকরা সংশোধন করে না দেওয়ায় কিছু করার ছিলো না... কারণ কারো লেখায় অনুমতি ছাড়া কোনরূপ পরিবর্তন করা হয়নি...
আর কল্পকাহিনীতে প্রচলিত বিজ্ঞানের সাথে পুরোপুরি মিল থাকতে হবে বিষয়টা এমন না, ফ্যান্টাসী থাকবে বলেই কল্পকাহিনী.......।
ছবিসূত্রের ব্যাপরে আন্তরিকভাবে দু:খিত, আসলে ছবিগুলো সংগ্রহে ছিল অনেক দিন ধরেই, কাজেই প্রকৃত সূত্র ই-বুক প্রকাশের সময় পাওয়া যায়নি।
নকশার কাজ করা সম্ভব হয়নি কারন প্রকাশনার সাথে আমরা কেউই জড়িত নেই। এ সংক্রান্ত দায় আমি-ই নিচ্ছি কারণ টেকনিক্যাল কাজগুলোর অধিকাংশই আমি করেছি যেখানে আমার এ নিয়ে কোন পূর্ব-অভিজ্ঞতা ছিল না । পরীক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে আসলে সেভাবে কাজ করা সম্ভব হয়নি। তাছাড়া সময়ের অভাবে সবাই ঠিকমত সময় দিতে পারেন নি।
পরিশেষে, প্রায় ৩০০ পাতার ই-বই এ কাজ করতে হয়েছে সাত দিনেরও কম সময়ে, এটা অভারঅল কাজে বাজে প্রভাব ফেলেছে ![]()
বৃত্তবন্দী বলেছেন:
ঢেকি, তোমরা এত অল্প সময়ে এই কাজটা শেষ করতে পেরেছো তাতেই একটা ধন্যবাদ প্রাপ্য হয়েছে।ফেয়ার রিভিউ চাও? না পিঠ চাপড়ানো রিভিউ চাও?
লেখক বলেছেন: হাহাহা, থেংকু থেংকু। ফেয়ার রিভিউ অবশ্যই কাম্য।
নববর্ষের শুভেচ্ছা ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
@ আরিফুর'পাঠ-মাত্র' বা 'পাঠমাত্র'র মধ্যে পার্থক্য হলো শব্দজোট বিষয়ক। অর্থ ঠিকই আসে। কবিতা, গল্পে তো এরচেয়ে বড় বড় শব্দগুলোকে জোড়া দিয়ে অন্য অর্থ তৈরী করা হয়।
এটা প্রথম কাজ। যারা কাজ করেছেন সবাই নবীন।
আপনি আগে আসলে আপনাকে না হয় সম্পাদকের কাজ ধরিয়ে দেয়া যেত!
আরিফুর রহমান বলেছেন:
বিডি, রিভিউতে কেউ যদি 'ডি-মরালাইজড' হয়ে যায়, তার মরাল আর ভিগোর নিয়ে সন্দেহ আসবে। আর যুবা বয়স ই তো হলো ডিটেল আর পারফেকশন নিয়ে প্রচেষ্টার সময়...
শুধু একটা সংকলন বের করেই স্মাগ-ফিলিং নিয়ে যদি আশা করা হয়, সবাই 'বেড়ে বেড়ে' বলে বাহবা দেবে, তাহলে তো চিন্তা হয় ওদের ইনটেনশন আর এটিচ্যুড নিয়ে।
একটা যেন তেন প্রজেক্ট করেই যদি থাম্বস আপ আশা করে, তাহলে শিশু আর বালকের সাথে যুবাদের কোন পার্থক্য থাকলো না।
সমালোচনা লেখককে ভিন্ন দৃষ্টি দেয়। ওই যে বলে না.. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো.. !!
তবে লেখার কোয়ালিটি নিয়ে আমি আসলেই হতাশ... জাফর ইকবালের লেখার নিদারুন পারমুটেশন আর কম্বিনেশন মনে হয়েছে বেশিরভাগ লেখাই। এসব পড়ার ইচ্ছা থাকলে তো অরিজিনাল টা পড়লেই পারি...
আসলে বিজ্ঞান নিয়ে লিখতে হলে বিজ্ঞান-মনষ্কতা ধারন করতে হয় নিজের মধ্যে..
এদের মধ্যে ক'জন আসলে সত্যিকার অর্থে বিজ্ঞান মনষ্ক.. তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
শান্তির দেবদূত বলেছেন:
গুড জব.....সবকিছুই ভালো লাগছে। এখন একে একে নতুন গল্পগুলো পড়া শুরু করবো।.......অনেক কষ্ট করেছ তুমি, আশা করি স্বার্থক প্রতিদান পাবে। শুভেচ্ছা........আমার গল্পটা একবারও রিভিসন দেওয়ার টাইম পাইনি। অনেক ভুল ভাল রয়ে গেছে
আর, ছেলেগুলো অনেক অনেক কষ্ট করেছে, ভুল করতে করতেই তো শিখবে। সমালোচনা করুন, ভুলগুলো ধরিয়ে দিন, সেই সাথে উৎসাহ দেন।
লেখক বলেছেন: নতুন গল্পের জন্য ধন্যবাদ ভাইয়া অনেক...... বিশেষ করে এত কম সময়ের মধ্যে নতুন গল্প দেবার জন্য ![]()
নতুন বছরের শুভেচ্ছা....
শ্রাবনের ফুল বলেছেন:
গ্রেট জব ম্যান!! চ্রম খুশি হইছি!! রিয়েলি গ্রেট, আগাই যাও আরো আরো সামনে।
আর নিন্দুকেরে ভালোবাসা দাও
লেখক বলেছেন: হা হা! থেংকু থেংকু !!
আর নিন্দুকরে শুভকামনা দিছি, নতুন বছরে সে যাতে ভালো থাকে, "সুস্থ" থাকে সেই কামনা করি ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রথমবার হিসেবে আপনাদের কাজ অবশ্যই ভালো হয়েছে । উদ্যোগকে সাধুবাদ জানাই ।
সমালোচকের ভ্রুকুটি থাকবেই,তবু বলতে পারি, যদি তেমন মান সম্মত নাও হয়, তবু এভাবেই একদিন সেরাটা আমরা পাবো ।
দু'কলম যারা মৌলিক লেখা লেখতে পারেনা, তাদের সমালোচনাকে গুরুত্ব দেবারও তেমন কিছু নেই ।
আন্তরিক ধন্যবাদ আপনাদের ।
এইভাবে "শুভগুলো" শুভ্রতার ফুল হয়ে ফুটুক ।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ![]()
আপনার লেখা পেলে আরো ভালো লাগতো..... ![]()
আরিফুর রহমান বলেছেন:
তাই নাকি শিপন?সমালোচনা করতে তাহলে সাহিত্যক হতে হয়?
তা এই ফতোয়া খানা কি আপনার নিজের লেখা কিতাব থেকে ঝাড়লেন?
লেখক বলেছেন: অনেক হৈছে, এইবার অফ যাউ
নাহৈলে টেমপোরারিলি ব্লক
স্বপ্ন নীল বলেছেন:
নতুন বছরের প্রথম গিফটু পাইলাম । ই-বুকের জন্য যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে এক ট্রিলিয়ন কইর্যা ধইন্যাপাতা পাঠাইলাম ।হেপ্পী নিউ ইয়ার ২০১০ । ভাল থাকুন সবাই ।
লেখক বলেছেন: ধইনাপাতা ভাইডি, হ্যাপি নিউ ইউইয়ার মোবারক আপনারেও ![]()
ঘাসফুল বলেছেন:
আইডিএমে কিউ দিছি...
লেখক বলেছেন: কৃতজ্ঞতা....
লেখক বলেছেন: ![]()
ধ্রুব তারা বলেছেন:
ভালো লেগেছে আপনাদের প্রচেষ্টা। কয়েক জায়গায় একটু সমস্যা মনে হয়েছে। যেমন কিছু কিছু ছবি এতটাই অভিয়াস যে তার সাথে শুধু ইন্টারনেট না লেখে অরিজিনাল সূত্র যোগ করে দেওয়া উচিৎ। তারপর সবার নাম সূচিতে দেওয়া হয়নি। আমি জানি সাধারণত একটু বড় সংকলন হলে শুধু তুলনামূলক শ্রেয়তর লেখকদের নামই থাকে, কিন্তু যেহেতু প্রয়াসটা নতুন এবং লেখকরাও তাই হয়তো সূচিতে নাম না থাকা লেখকদের জন্য কিছুটা ক্লেদাক্ত মনে হতে পারে। লেখক পরিচিতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ফন্ট টাও কিছুটা চোখে ধরে। তবে প্রথম বারের তুলনায় খুব ভাল হয়েছে। সত্যি অসাধারণ উদ্যোগ। পরবর্তী সংখ্যার জন্য শুভকামনা রইল
লেখক বলেছেন: ভাই সূচিতে সবার নাম আছে তো।
শুভকামনার জন্য ধন্যবাদ
ম্যাভেরিক বলেছেন:
এগিয়ে যাক প্রচেষ্টা, বিজ্ঞান হোক নিরন্তর মানবীয়।
লেখক বলেছেন: থেংকু মেভেরিক ভাই!
শুভ নববর্ষ
চিকনমিয়া বলেছেন:
এইডি ভালা লাগচে
লেখক বলেছেন: ওরে চিকনা জ্যাডার ভালু লাগছে, জ্যাডারে ধইনাপাতা
![]()
লেখক বলেছেন: ধইনাপাতা নেন!
স্পেলবাইন্ডার বলেছেন:
ছাগাফুর এমন এক কীট, জন্মের পর যাকে চিরতা খাওয়ানো হয়েছিল।
আমার আগের মন্তব্যের একটি উপমা সে কত বিশ্রীভাবে ব্যবহার করল।
এই ব্লগে এত নিক ব্যান খায়, কিন্তু বিস্ময়করভাবে ছাগাফুরের কিছু হয় না।
লেখক বলেছেন: হ রে ভাই, আসলেই বিস্ময়কর।
তবে ওরে কিছু কইতাছিনা, নতুন বছরে মুখ খারাপ করার কি দরকার
লেখক বলেছেন: ধন্যবাদ, ওপরে আপডেট দিয়েছি ![]()
কোর আই সেভেন বলেছেন:
অসাধারণ একটা উদ্যোগ। পড়ে মতামত জানাব। আপাতত সাধুবাদ রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, হেপি নিউইয়ার
লেখক বলেছেন: স্বাগতম! ![]()
হাসান মাহবুব বলেছেন:
Great job! +++
লেখক বলেছেন: ধইনা ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
@আরিফুর
না, সমালোচনা যে কেউ করতেই পারে, সেক্ষেত্রে সে ব্যক্তি সে বিষয়ে বোদ্ধা কিনা সেটা বিবেচ্য বটে । অন্যথায় অযোগ্য ব্যক্তির সমালোচনা গুরুত্ব হারাতে বাধ্য ।
এটিচুডও একটা সমস্যা বটে । লেখকের লেখার সমালোচনা করতে গিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানকে টেনে এনে যদি বলা হয়, - "খালি বুয়েট-পাস আর কোন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলেই বুঝি সায়েন্স ফিকশন লেখার লাইসেন্স পেয়ে যায় লোকে?!" তো অপরপক্ষ থেকে যদি প্রশ্ন আসে যে , "তবে বুঝে ঢাবির রাস্ট্রবিজ্ঞান বিভাগে পড়লেই কেবল সর্ববিষয়ে পন্ডিত হবার যোগ্যতা অর্জন করা যায় ?!!" তখন বিষয়টা অসুন্দর দেখায় ।
সিজানুর রহমান বলেছেন:
রাতে ডাউনলোড দিয়েই পড়তে শুরু করেছিলাম। এখন পূর্ণ মন্তব্য করার জন্য এলাম, কিন্তু মন্তব্যের প্রয়োজন নেই। যারা এই কাজের সমালচনা করেছেন, তাদের প্রতি সম্মান রেথেই বলছি, এই কাজটা প্রথম হিসাবে অসাধানর। ।।।।
~স্বপ্নজয়~ বলেছেন:
নামাইতেছি, দেইখা কমেন্ট করি আমি এক্সাইটেড ... আমি সাইন্স ফিকশনের ছারপোকা ...
~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~
লেখক বলেছেন: শুভ নববর্ষ মোপারক ![]()
আইরিন সুলতানা বলেছেন:
৩১৭ পৃষ্ঠা !১২ জন কল্প-গল্প লেখক!
৮+৬১টি কল্প-গল্প!
বাহ ! সুন্দর কাজ হয়েছে তো ! গতরাতে ডাউনলোড করেছিলাম।
প্রচ্ছদটা বেশ ভাল লাগছে। টারটুউ-কে ধন্যবাদ এজন্য।
ই-বুকটি ভেতরে দুটো ভাগে বিভক্ত মনে হচ্ছে । প্রথম ভাগে 'নতুন গল্প" এবং দ্বিতীয় ভাগে সংকলন । সূচীপত্রও আলাদা করা হয়েছে। এভাবে একই বইয়ে দুটো আলাদা বিভাগ ও সূচীপত্র না করে একবারেই করা গেলে এক নজরেই সবগুলো তালিকা চোখে পড়ত।
প্রথম ভাগে নতুন বছরের শুভেচ্ছা ট্যাগ শুভ নববর্ষ আছে প্রতি পৃষ্ঠায়, কিন্তু সংকলন ভাগ শুরু হওয়ার পর থেকে ওই ট্যাগ আর থাকেনি। অবশ্য প্রথম ভাগেও প্রতি পৃষ্ঠায় এই ট্যাগ না দিলেও হয়তো হতো, সহসম্পাদকীয়তেই যথেষ্ট ছিল।
প্রথম ভাগে প্রতিটি গল্পের সাথে লেখক পরিচিত দেয়া হয়েছে, যা দ্বিতীয় ভাগে আর রাখা হয়নি। যদি এমন দু'টো ভাগ না করে একটিই পূর্ণাঙ্গ ভাগ থাকতো তাহলে, একেকজন লেখক পরিচিতির পর তার লেখাগুলো ক্রমান্বয়ে দিয়ে দেয়া যেত। যেহেতু একেকজনের একটির বেশী লেখা রাখা হয়েছে ই-বুকটিতে।
সূচীপত্রে ক্লিক করে গল্পের পৃষ্ঠায় চলে যাবার লিংক দেয়া হয়নি।
তৃতীয় পৃষ্ঠায় ই-বুকটির সাথে জড়িতদের নাম রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কারণে লেখাগুলো ফুটে ওঠেনি। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কম পরিসরে বা একটু ট্রান্সপারেন্ট করে দিলে লেখাগুলো পরিস্কার হতো।
প্রতিটি গল্পের জন্য একটি করে প্রচ্ছদ দেয়াতে পিডিএফ ফাইল সাইজ বেড়ে গেছে। যদিও আইডিয়াটা ভালই।
জায়েদ ভাইয়ের একাকী নভোচারী লেখাটির প্রচ্ছদ চমৎকার লেগেছে ।
বেশী সমালোচনা হয়ে যাচ্ছে না কি????? না না, আমি টুকটাক কিছু বিষয় তুলে ধরলাম, জাস্ট ফাইন টিউনিং টাইপ কিছু ব্যাপার। তাছাড়া এটা মানতেই হবে, এতোগুলো লেখা, গ্রাফিক্স সেটিংস সময় সাপেক্ষ এবং সবাই বেশ খেটেছে এর পেছনে ...........
এজন্য কোন রকম দ্বিধা ছাড়াই সবাইকে অনেকগুলো ধন্যবাদ ।
লেখক বলেছেন: ইয়ে, সূচিপত্রে তো লিংক ছিল!
মন্তব্য অনেক ভালো লাগলো। পরবর্তীতে (আর সুযোগ পেলে!) ব্যাপারগুলো মাথায় থাকবে ইনশাল্লাহ... ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
অনেক কষ্ট করলে। সমালোচনায় ঘাবড়ে যেও না। এই দেশে সবসময়ই এমন কিছু পন্ডিত পাবে যারা নিজেরা কিছু না করে সবসময় অন্যের ভুল ধরে বেরায় । তুমি,আকাশ,পারভেজ ভাই,স্বপ্নজয় আর সাইফুর ভাই এতো ব্যস্ততার মাঝেও এই দারুন কাজটা করেছো এটাই বড়। ছোট বড়, সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা টিম হিসেবে একটা কিছু বের করে আনাটাই অনেক বড়। আশা করি এমন সব ছোট বড় উদ্যোগে আবারো ঝাপিয়ে পড়বে।
লেখক বলেছেন: ইনশাল্লাহ........এরকম কাজ আরো হবে ![]()
আপনার কাছ থেকেও জটিল সাপোর্ট পাইছি। সেজন্য স্পিশাল ধইনাপাতা ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
স্বাধীনতার বার্তা বলেছেন:
ধুর!!!গতকাল রাতে এইটা দেখি নাই!!!
এইমাত্র দেখলাম!!!
আমি তো সন্ধ্যা থেকেই ইন্টারনেটে বসে ছিলাম। তারপরেও চোখে পড়ে নি। যাই হোক ডাউনলোড শুরু করলাম!!!
লেখক বলেছেন: পড়লা? কেমন হইছে?
আজম বলেছেন:
আমি যখন প্রথম সাই ফাই পোস্ট করি সামুতে, তখনো জানতাম না কে কে আছে এই কমিউনিটিতে। সাইফাই ব্লগে পোস্ট করার পর, মন্তব্যে সবার সম্পর্কে একটা ধারনা তৈরী হতে থাকে।সময় পেলে উনাদের দেয়া সাই ফাই গুলো পড়ে একটা ধারনা তৈরী হয়,আসলে লেখায় কি থাকা উচিত।সামুতে সাইফাই লেখা দিতে গিয়ে যে জিনিসটা শিখেছি, সেটা হল কিভাবে মানুষকে উৎসাহীত করা যায়।আমার খুব খারাপ লেখাতেও এই সহব্লগারদের মন্তব্য গুলো দেখে খুব অবাক হতাম।আসলে নতুন কোন সাই ফাই লেখক সামুতে প্রথম সাইফাইটা প্রকাশ করলে, সে দ্বিয়টা না লিখে পারবে না!বছর শেষে এই ধরনের একটা সংকলন আসলে বিশাল উপহার।এই সংকলনে যারা শ্রম দিয়েছেন সবাইকে শুভেচ্ছা।
আরিফুর রহমান যে কথা গুলো বলতেছেন সেগুলো আসলে সমালোচনার মধ্যে পরে না।
""তাই নাকি শিপন?
সমালোচনা করতে তাহলে সাহিত্যক হতে হয়?""
এভাবে যারা কথা বলতে পারে, তাদের নিয়ে মাথাঘামিয়ে সময় নষ্ট করার কোন মানে হয় না।
তবে আরিফুর রহমানকে এটা বলতে পারি, ব্লগার আইরিন সুলতানা এর মন্তব্য দেখে শিখতে পারেন কিভাবে সমালোচনা করতে হয়।
লেখক বলেছেন: আরিফুর রহমানের কমেন্ট পড়ে সময় নষ্ট করার মানে হয়না।
আপনাকে অনেক ধন্যবাদ, তবে নতুন লেখা পেলে আরো ভালো লাগতো!
পারভেজ বলেছেন:
প্রথমেই মৃদু ভৎসনা আমড়া কাঠের ঢেকিকে চাপা মারার জন্য একটা বই কম্পোজ করতে যেই সময়টুকু নেয়া উচিত তার ভগ্নাংশে এই ই-বুকটি পাবলিশ করা হয়েছে। নিঃসন্দেহে প্রচুর ভুলত্রুটি আছে (বানান ভুল, কম্পোজে নান্দনিকতার অপূর্ন প্রয়োগ, ইত্যাদি) তারপরও ব্লগাররা যেভাবে স্বাগত জানালেন সেটা অনুকরণীয়। ধন্যবাদ আপনাদেরকে।
লেখার সমালোচনা হবেই। আমরা যারা ব্লগে লিখি, লেখক হিসাবে লিখি না; লেখাকে ভালবাসি, পড়তে ভালবাসি বলেই লিখি। তাই প্রত্যাশাটুকুও সেই গন্ডীর ভেতরই হওয়া উচিত।
সাইন্স ফিকশনের দুটি বাংলা আছে। বৈজ্ঞানিক কল্প কাহিনী এবং কল্প- গল্প। এখানে পিউর সাইন্টিফিক টার্মস, পসিবিলিটিস কতুকু আসবে বা আসবে না কিংবা কতটুকু বাস্তবতার নিরিখে হবে, কি হবে না- সেই কল্পনাকে দড়ি দিয়ে বাঁধা হয়তো সঙ্গত নয়। লেখকরা কল্পনার ভবিষ্যতের একটা গল্প বলতে চেয়েছেন- এখানে ঠাকুরমা'র ঝুলির দৈত্যও যদি মোবাইল ফোন নিয়ে আড্ডা দিতো- অন্তত আমার ব্যক্তিগত ভাবে কোন আপত্তি থাকতো না
ব্লগের পাঠকরা সব ধরনের লেখনীর পৃষ্ঠপোষক ও অনেক উদারমনা বলেই আমার বিশ্বাস।
ধন্যবাদ সবাইকে।
লেখক বলেছেন: অনেক সুন্দর কমেন্ট! কমেন্টে পিলাস ![]()
আর আরো ধন্যবাদ, কারণ ই-বুকটা শেষ পর্যন্ত বের হতে পেরেছে ![]()
লেখক বলেছেন: অনেক থেংকুপাতা আর হেপি নিউ ইয়ার ![]()
লেখক বলেছেন: ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
কঠিন!!! প্রচচছদ দেখতে ভাল লাগতেছে ।
আমার লেখা দেয়া উচিত ছিল
পড়ার পর রিভিউ দিব ।
তোমরা পারবা
তোমরা পারছ।
লেখক বলেছেন: আপনারে কত কইলাম লেখা দিতে ![]()
সামনের বার থাকবে ইনশাল্লাহ। আর শুভকামনার জন্য থেংকু ![]()
হুমায়রা হারুন বলেছেন:
অসম্ভব অসম্ভব অসম্ভব ভাল হয়েছে।আপনাদের কে আন্তরিক ধন্যবাদ।
এ উদ্যোগ দেখে সাহস হচ্ছে আমার কল্প গল্পের বইটি প্রকাশের জন্য।
হার্ড কপি কবে পাওয়া যাবে সব জানাবেন। আমার বাসায় মানে দেশে আমার বাবা মা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হার্ড কপির জন্য কারণ তারা হার্ড কপিতে অভ্যস্ত! আসলে ওখানে যাকেই বলছি সেই-ই বই টি দেখতে চাইছে (যারা ইন্টারনেটে অভ্যস্ত না) এবং অনেক শুভাকাঙ্খী রয়েছে আপনাদের এ প্রচেষ্টাকে স্বাগতম জানাবার জন্য।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যা করেছেন তা নিঃসন্দেহে অসাধ্য সাধন। আর সম্ভব হতো না যদি না সামুর মত ব্লগ না থাকতো।
শুভেচ্ছা রইলো আবারো -অনেক।
লেখক বলেছেন: হার্ড-কপির ব্যাপারটাতো আসলে অনেক বড় বিষয়। তবে সবাই আগ্রহী হলে সম্ভবপর হতেও পারে!
আপনার গল্পের বই প্রকাশ হলে খুবই ভালো লাগবে.....
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য.......
![]()
লেখক বলেছেন: ধইনাপাতা ![]()
প্রিয়তমেষু বলেছেন:
দিলেন রাইতের ঘুম হারাম কৈরা??????হাহ!!!আইজ সারারাইত সায়েন্স ফিক্সন!!! কালকে সময় মত দেখি নাই পোস্ট খান!!!যাই হৌক,এখন বেশী কওনের টাইম নাই,কল্পগল্প পড়ূম!!!পরে জোস একখান কমেন্ট দিমুনে!পুরা প্রোজেক্ট এবং প্রজেক্টের সাথে সংযুক্ত সবাই [বিশেষ করে আমার খুবি খুবি খুবি খুবি খুবি প্রিয় দুই বড় ভাই আকাশ_পাগলা আর আমড়া কাঠের ঢেকি] কে এক ট্রাক প্লাস!!!!
লেখক বলেছেন: এক ট্রাক প্লাস!
অনেক অনেক থেংকু! গল্পগুলা কেমন লাগলো জানাইতে ভুইলোনা!
![]()
মন মানে না বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: অসংখ্য ধইনাপাতা
রোহান বলেছেন:
দেরী কইরা নামাইলাম... এত্ত বড় বই পড়তে কয়দিন লাগে কে জানে... আপাতত নতুন গুলা পড়ি...ভালোই তো লাগছে, উপরে লোকজনে এতো পেঁচায় ক্যান কে জানে... গুড জব আমড়া & পাগলা.... সামনেরটা আরও অনেক অনেক ভালো হবে...
লেখক বলেছেন: গল্প কেমন হৈছে জানায়েন!
![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
অগ্রীম ধইন্যা। নামাইতে পারতেসিনা, জিপি মরছে!
লেখক বলেছেন: হায়রে ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
সায়েন্স ফিকশন কোনোভাবেই সাধারণ কল্পকাহিনীর মতো কিছু নয়। ফলে সায়েন্স ফিকশন লিখতে গিয়ে হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবালরাও যথেষ্ট সতর্ক থাকেন বলেই জানি। একটা সংকলন যখন বের করেছেন, তখন সমালোচনাও সহজভাবে গ্রহণ করার জন্য তৈরি থাকা উচিত। কিন্তু আরিফুর রহমানের সমালোচনার জবাবে "অনেক হৈছে, এইবার অফ যাউ নাহৈলে টেমপোরারিলি ব্লক"- এইটা তো গাজোয়ারি কথা হয়ে গেল! (২৭ নম্বর মন্তব্যের উত্তর) সংকলনটি উল্টেপাল্টে বরং আরিফুরের সমালোচনায় উদ্ভট বা অসত্য কিছু তো খুঁজে পেলাম না।ইউনিকোড ফন্টের ব্যবহার সমস্যা তৈরি করে। এটা এড়াতে পারলে স্বস্থিদায়ক হতো। ব্যতিক্রমী বিষয়ের কারণে ই-সংকলনটি ইতিমধ্যে নিশ্চয়ই পাঠকের নজর কেড়েছে। সংশ্লিষ্টদের অভিনন্দন।
লেখক বলেছেন: তার বেশ কয়েকটা মন্তব্যে চুপ থেকেছি। আসলে আমার কমেন্ট হজম করতে কোন আপত্তি নেই, যেকোন গঠনমূলক সমালোচনা গ্রহণ করার মানসিকতা ও সৎ সাহস আমার আছে। কিন্তু তিনি অন্য ব্লগারদের আক্রমণ করছেন এবং আপত্তিকর ভাষা ব্যবহার করছেন। খেয়াল করলে দেখবেন তিনি কয়েকজন ব্লগারকে এমন সব ভাষায় মন্তব্য করছেন যেটা রীতিমত আপত্তিকর। অবশ্য আপনার ব্যস্ত চোখ অনেক কিছুই এড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে আমার হাতে অন্য কোন অপশন খোলা নেই।
লেখক বলেছেন: থেংকু ![]()
নীল ভোমরা বলেছেন:
উদ্যোগ ভাল! ডাউনলোড দিছি....... লেখা বিষয়ে মন্তব্য পরে।
লেখক বলেছেন: আচ্ছা ![]()
লেখক বলেছেন: ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
নামায় ফেলসি! এখন পড়ছি।
লেখক বলেছেন: ধইনা! ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
বস এক ট্রাক ধইন্যা লন। চ্রম লাগলো!
লেখক বলেছেন: হে হে হে তুমারেও অনেক থেংকু
দিনকাল কেমনু যাইতেছে?
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
বৈমেলায় বাইর্কঞ্জায়না?
লেখক বলেছেন: সাহস দেওয়ার জন্য ধইনাপাতা....
কি করা যায় কন দেখি এই ব্যাপারে
বৃত্তবন্দী বলেছেন:
শুধু যেই জিনিসগুলা ভালো লাগে নাই সেগুলা বলি, তাহলে নেক্সটে সুবিধা হৈবো____________________
১| ভানাম্বুল রৈছে অনেক।
২| প্রধান প্রচ্ছদ ভালো লাগে নাই। কম্পুতে দেখার জন্য আরো শার্প পিক এবং সেটার এডিটিং আরো ভালো হৈতে পারতো।
৩| ভিতরের প্রচ্ছদগুলো মোটামুটি। পুরাই মুভির পোস্টার তুইলা দেওয়ায় ভালো লাগে নাই।
৪| সুচীতে শুধু নতুন গল্প গুলো দেওয়া হৈছে। আরো যেগ্লা আছে সেগ্লা দেয়া হৈনাই।
৫| বেশী লেখা দিয়ে ভরে ফেলা হয়েছে।
৬| প্রতিটা গল্পের পর সুচীতে যাবার জন্য লিংক রাখা উচিত ছিলো।
_____________________
লেখক বলেছেন: থেংকু থেংকু। পরের বার যে সংকলন বার করবে তারে এই লিস্ট ধরায়া দেওয়া হবে ![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
নার্ডী বয় বলেছেন:
কোটি কোটি (শুভেচ্ছা,+++++.........,শুভকামনা)সবাইকে সুন্দর একটি ই-বুক উপহার দেবার জন্যে ধন্যবাদ আপনাদের, যারা কষ্ট করে বইটির জন্য মূল্যবান সময় ব্যায় করেছেন।
ভাল থাকুন সকলে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
![]()
যীশূ বলেছেন:
আচ্ছা, পরে ডাউন লোড কইরা নিমুনে.......
লেখক বলেছেন: ধন্যবাদ
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
দিনকাল এখন বেশ ভালো যাইতেসে! নতুন সেমিস্টার শুরু আগামী ১৭ তারিখ, ফ্রি আছি তো!
লেখক বলেছেন: আর আমার সেমিস্টার শেষ হচ্ছে, জান কয়লা কয়লা!
রনি রাজশাহী বলেছেন:
এই পোস্ট মিস হইলো ক্যামনে!!!ডাউনলোড করছি + আমার সংকলন পোস্টে যোগ করে দিলাম।
ই-বুক কালেকশান-১ : উল্লেখযোগ্য ব্লগ ই-বুকসমূহের সংকলন
লেখক বলেছেন: থেংকুজ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















স্কাইড্রাইভ