আমার প্রিয় পোস্ট

Let the wind blow out the candles

সাদামাটা দিনলিপি

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৩

শেয়ারঃ
0 0 0

define:blog

হঠাৎ খেয়াল হল ট্যিপিকাল ডায়েরি টাইপ ব্লগ কখনো লেখা হয়নাই :) আমার দিনলিপি যে চমকে ঠাসা মুখরোচক কিছু হবে সেটাও না, বলার মত ঘটনা কখনো কখনো হয় তবে সেটা হয়তো আমড়া কাঠের ঢেকিদের জন্য গুরুত্বপূর্ণ, কে কি বলে বসে সেটা ভেবেই কখনো দিনলিপি লেখা হয়নাই। আজকের দিনটা একটু ঘোরাঘোরির ওপরে গেল তাই ভাবলাম লিখে বসি কিছু একটা....

পরীক্ষা প্রস্তুতির জন্য ভার্সিটি বন্ধ, তাই ঘরে বন্দী জীবনযাপন কিছুদিন ধরে, ভার্সিটির হলে গিয়ে একটু আধটু আতলামির অপচেষ্টা করার যে শেষ ভরসাটুকুও শেষ করে দিয়েছে আম্মুর দুশ্চিন্তা, অবস্থা এমন যে ভার্সিটিই সবচেয়ে অনিরাপদ এলাকা বলা যায়! রাতে হলে থাকা তাই নিষিদ্ধ একরকম। বন্ধুবান্ধবদের অনেকেই বাড়ি চলে গেছে, হলও ফাকা, আড্ডা বা তাস পিটানোর ব্যবস্থা পুরা বন। বাসায় বসে বসে আলসেমি এমনভাবে পেয়ে বসেছে যে এখন বের হলেও মেজাজ খারাপ হয়ে যায়। রাস্তায় জ্যামের কথা মনে কইরা মেজাজ খারাপ হয় আরো। চুল দাড়ি অবাধ স্বাধীনতায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে, আগে শীত থাকায় চুলের যন্ত্রণা সহ্য করা যেত কিন্তু গরমে এখন কান দিয়ে ধোয়া বাইর হবার জোগাড়।

আজকে তিনটার দিকে বহুদিন পর শেইভ টেইভ কইরা চীন-মৈত্রীর সফ্ট এক্সপোতে (সফ্টওয়ার মেলা) হাজির হলাম, আশা করছিলাম আর যাই হোক মডেল কন্যাদের উপস্থিতিতে ভালো টাইমপাস হবে, মেলায় গিয়া চিক্কুর দিয়া কানতে ইচ্ছা হইলো। পুরা মেলা মরুভূমি! সব মেলাতেই মডেলদের উৎপাতে অতিষ্ঠ হবার উপক্রম হয়, এবার ব্যতিক্রম দেইখা অবাক হলাম। মেলায় যাবার দুমিনিটের মাথায় সাথের দোস্তগুলা হাউকাউ শুরু করলো এই বোরিং মেলায় আর এক মিনিটও না। তাদের কোনমতে বাইরে ধোয়া টানতে পাঠায়ে আমি আর সাথের আরেকটা টেকি-আতেল বড়ভাইএর স্টলের সামনে ঘোরাঘোরি করতে লাগলাম, আর কোন অযুহাতে পালানোর ব্যবস্থা হবে সেটা ভাবছিলাম। এর মাঝেই সাড়ে সর্বনাশ, ভার্সিটি থেকে সেমিনারের জন্য হেড সহ স্যার ম্যাডামরা মেলায় এসেছেন, সাথে বড় ভাই আপুরাও আসছে আর আমরা এইদিকে কিছুই জানি না! মুক্ত বয়ান আর "উদ্ভ্রান্ত পথিক" ভাই এর কাছে তাদের "বুফে"র খবর শুনে মন মেজাজ আরো খারাপ হয়ে গেল। এখন স্যারদের সামনে পড়লে আর উপায় নাই, পরীক্ষার সময় মেলায় কি করি এই কৈফিয়ত দেবার চেয়ে কেটে পড়া উত্তম।

বইমেলায় যাওয়া হয়নাই, বন্দুদের নিয়া বইমেলায় গেলাম "বৈদ্যুতিক অটোরিক্সায়" চড়ে...... অনেকেই মনে হয় দেখছেন এই আজব যান, রিক্সায় একটা মটর লাগায়া নিলে যেরকম হবে সেরকম আরকি....। চড়তে খারাপ না, রিক্সার মতই বাতাস টাতাস পাওয়া যায়, তবে সমস্যা হইলো চড়লে নিজেরে মফিজ মফিজ লাগে। শাহবাগের সিগন্যালে গাড়ির ভেতরের মেয়েগুলা যখন আমাদের নিয়া হাসাহাসি শুরু করলো তখন মনে হচ্ছিল সিএনজি নিয়ে আসলেই ভালো করতাম। বইমেলায় গিয়া চক্ষু চড়কগাছ, মেলায় ঢুকার লাইন টিএসসির সামনে আইসা পড়ছে। ঢোকার যা ইচ্ছা ছিল সব পানি হয়ে গেল কিন্তু সমস্যা হোল সাথে আসা দোস্তের, যে গার্লফ্রেন্ডরে বই গিফ্ট করবে। মেলায় ঢুকে পড়লাম। যে দোস্তের কথা বলতেছি সে আমার "জিগরি" দোস্ত। আমরা সবসময়ই পাগলামী করি কিন্তু দোস্ত যখন গার্লফ্রেন্ডের জন্য উন্মাদের স্টল থেকে দুইটা পোস্টার কিনল তখন আমি প্রশ্ন না কইরা পারলাম না তাদের ব্রেকাপ আসন্ন কিনা। অবশ্য দোস্তের মুখে যখন শুনলাম তার বান্ধবীই ঐ পোস্টার কিনতে কইছে, তখন অবশ্য আর কিছু বলার নাই।

তথ্যকেন্দ্র থেকে জাগৃতি প্রকাশনীর খবর নিয়ে হাজির হলাম, সামনে মোটামোটি ভিড় কিন্তু "অফলাইন" এর কোন কপি দেখতে পারলাম না। ভয়ে ভয়ে সামনের একজন রে জিজ্ঞাস করলাম ব্লগারদের গল্প সংকলন অফলাইন আছে কিনা, সে সোজা সাপ্টা জানায়া দিলো নাই। এখন তো ফ্রেন্ডদের সামনে পুরা ইজ্জতের ফালুদা, কি করবো ভাবতেছিলাম, পাশের আপুরে জিগাইলাম অফলাইন আছে নাকি। সে আছে বলাতে জান ফিরা পাইলাম মনে হোল, একটা কপি নিয়া নিজের নাম খুজা শুরু করলাম, দেখলাম আছে। দাম জিগাইতে আপু কইলো একশো বিশ টাকা। নিজের বই নিজেই টাকা দিয়া কিনুম নাকি ভাবতেছিলাম মনে পড়লো পকেটে পঞ্চাশ টাকা আছে। ভাবলাম বইতে আমার একটা গল্প আছে বললে খাতির টাতির করতে পারে, লজ্জ্বার মাথা খেয়ে বলেই ফেললাম ইয়ে আমার একটা গল্প আছে, এইটা। স্টলের আপুর মুখে হাসি দেখা গেল।

আপু হাসিমুখে বললো, এবারই বইটা বের হয়েছে, নতুন বই, যারা ব্লগ লেখেন তাদের গল্প নিয়ে। ইয়ে, নিজেকে একটা গল্পের "লেখক" পরিচয় দেবার পর উনার এইকথার মানে অবশ্য বের করতে পারলাম না, এরমাঝেই আপু বই এগিয়ে বলছেন নেবেন? অসহায় হয়ে আরেক ফ্রেন্ডের দিকে তাকালাম, ব্যাটা বুঝল আমার পকেট খালি। একশো টাকার নোট একটা দিল, আমি দিলাম বিশ টাকা। নিজের লেখা বই ফ্রেন্ডের কাছ থেকে গিফ্ট পাবার অভিজ্ঞতাই বা আপনাদের কয়জনের হইছে? :P

স্টলের সামনে দাড়ায়ে বন্ধুদের পচানি খাবার প্রস্তুতি নিচ্ছিলাম, এর মাঝে আরেক দোস্ত মিলু (এই ব্যাটাও ব্লগ লেখে) আসলো, আমার হাতে বই দেখতে চাইলো। আর যেই ফ্রেন্ড আমারে আমার বই-ই গিফ্ট করলো, সেও চান্স পাইয়া বললো শান্ত বই লিখছে, তুই কিনবি না? বেচারার একশো টাকা গচ্চা গেছে দেইখা সে অন্যদেরও পকেট থেকে পয়সা বাইর কইরা ছাড়বে। মিলু বেচারা ইমোশোনাল ব্ল্যাকমেইলের শিকার হয়ে বই একটা কিনে ফেললো, আর আমি ভাবতেছিলাম ফ্রেন্ডরাই জীবনের সবচেয়ে নির্মম বাশ গুলা হাসতে হাসতে দেয়।

দিনলিপি এখানেই শেষ। বই এর বিজ্ঞাপনও হয়ে গেল, এইটা নিয়া অবশ্য চিন্তিত। আজ সকালেই ফিউশন ফাইভ "বইমেলায় বই বাণিজ্য : বড়ো-মাঝারি-ছোট লেখকদের হাস্যকর কাণ্ডকারখানা" পোস্ট দিছেন, সেটা যে মারাত্মক সত্য সেটা এখন বুঝতেছি। ফিউশন ফাইভ তার পোস্টে "কনুই দিয়ে" সায়েন্স ফিকশন পয়দা করা রাইটারদের পুরা ব্রাশ ফায়ার কইরা ছাড়ছেন, আর দু:খজনক ব্যাপার হল পুরা গল্প সংকলনে একমাত্র সাই ফাই টা আমারই।




পুনশ্চ: শেষ পোস্ট ছিল ১২ই জানুয়ারী, আজ একমাস হল। অস্তিত্বের জানান দিতে এই আবজাব দিনলিপি!

ছবিসূত্র: Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডায়েরী ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৩
রনি রাজশাহী বলেছেন: তুমি আর আমি একসাথেই পোস্ট দিলাম আজ। হট এ কো-ইনসিডেন্স!!!
আমারও অফলাইন পড়তে ইচ্ছা করছে, কিন্তু বইমেলায় যেতে ইচ্ছা করে না। :(
দেখি কি করা যায় ....
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৩

লেখক বলেছেন: সামনে আইসো একদিন। চৌদ্দ তারিখের দিকে......*

দিনকাল আর কাটেনা ভাই। ব্লগে আসি মাঝে মাঝে, কিন্তু আগের মত মজা নাই।






____________________________

*ফ্রি থাকা সাপেক্ষে ;)

২. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৭
রনি রাজশাহী বলেছেন: ১৪ তারিখ সারাদিন ক্লাশ আছে রে ভাই। যেতে পারব না। গেলে জানাব ইনশাল্লাহ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: উক্কে :)

৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৯
এরশাদ বাদশা বলেছেন: ভালা পাইলাম দিনলিপি। চামে মেলায় গল্প প্রকাশের খবরও পাইলাম। অহন ফিফার বাড়িত যাই। হেই ব্যাডায় আসলেই চরম স্যাটায়ার লেখে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ফিফার বেশিরভাগ স্যাটায়ারই অবশ্য আক্রমণমূলক টাইপের হয়, এইটা যদিও ভালা পাইছি :)

৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: সফটএক্সপোতে তোমার বিরস বদন দেখলাম । কি আর করা , যে শো তে আমরাই ডেমনেস্ট্রেটর , তা মরুভূমি না হয়ে পারে ? অবশ্য সকালে গেলে একটু হলেও হয়ত শান্ত হতে পারতা ......

বইমেলায় কাল আসবা নাকি ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: ফেয়ারে আরো কিছুক্ষণ থাকতাম, স্যারদের দেখে তাড়াতাড়ি ভাগছি..... হে হে


কাল যাবেন আপনি? আমার ইচ্ছা তো আছে :)

৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪০
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আজকে গেছিলাম অফলাইন কিনতে। পরে ভাবলাম আজকে না। কালকে সবাই আসবে। তখন অটোগ্রাফ সহ কিনবো। কালকে চলে এসো। অটোগ্রাফ দিবা। নাইলে কিনুম না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: আমিও এইরকম প্ল্যান করছি, অটোগ্রাফ ছাড়া বই নিমু না ;)

কালকে কখন থাকবেন?

৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
রাজসোহান বলেছেন: যাউক অস্তিত্ব টের পাইলাম ;) ;)
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: শুকরিয়া ;)

৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
সাইফুর বলেছেন: ভালোইতো ঘুরছো
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: নিরস ঘুরাফেরা, বইমেলায় গিয়াও শান্তি নাই এত্তো পাবলিক, আর ধুলা! :(

৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১২
ফারহান দাউদ বলেছেন: সফট এক্সপোর গীকদের মাথায় মনে হয় এখনো মডেল কন্যাদের গুরুত্বটা ঢুকে নাই, আশা করা যায় তোমরা যখন করবা তখন লালনীল পরী ধরে আনবা। :) আমি এমনিতেই সারাদিন ভার্সিটিতে হাফ মডেল হাফ ডিজুসদের দেইখা বোরড, বরং এিরকম মরুভূমি কোন জায়গা পাইলে এখন খারাপ হইতো না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: তা আর বলতে :) পাবলিকদের ধরা খাওয়াইতে মডেল কন্যাদের বিকল্প নাই.....


আপনার নতুন পোস্ট কই? ভার্সিটিতে বেশি বিজি হইয়া গেছেন মনে হয়, অবশ্য ডিজুস ললনা পরিবেষ্টিত থাকলে সেটাই বরং স্বাভাবিক... শীগগিরই সুসংবাদ পামু আশা করতেছি :#)

৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা এই টাইমে থাকবো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: ঔক্কে বস!

১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
বড় বিলাই বলেছেন: আহারে বেচারা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: কমেন্টে ফাকিবাজির তেবরো পরতিবাদ জানাইলাম

:(

১১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৮
অলস ছেলে বলেছেন:
"ইচ্ছেরা দিনে রাতে চা্ওয়ার নেশায় মাতে
মন কি চায় বুঝা যায় না"

'মেলায় যাইরে' মডেলের দিন যাইতেছে দেখা যায়। :) বেশতো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: খেকজ!

১২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০১
ফারহান দাউদ বলেছেন: সফট এক্সপোতে মডেলদের প্রাসঙ্গিক ড্রেসআপ বাইর করতে নতুন প্রোগ্রাম লেখা শুরু কর এখনি। ভাল একটা ড্রেসআপ গেটআপ সফট বানাইতে পারলে বাণিজ্য খারাপ না।
ডিজুস ললনারা আমাদের পাত্তা দেয় না, ঐখানে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন। বুয়েট বহুত ভাল জায়গা, সেইটা বুয়েটের বাইরে না গেলে বুঝা যায় না। তবে উনাদের দেখতে চাইলে একদিন চইলা আসো, মজার জায়গা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪১

লেখক বলেছেন: আইচ্ছা, একদিন তাইলে পুলাপান মিল্যা আসুম :) ডি ইউ এ বহুত ঘুরাঘুরি হইলেও আইবিএর দিকে যাওয়া হয়না বললেই চলে। আপনার দাওয়াতে একদিন ঘুইরা গেলে খারাপ হবে না, যদিও ডিজুস ললনাদের ব্যাপারে আমার এলার্জি আছে /:)

১৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯
সায়েম মুন বলেছেন: অটোগ্রাফ ছাড়া অফলাইন কিনছি --দামটা আর একটু কম নেয়া উচিত আছিল। আজকা বইটা নিয়া গিয়া অটোগ্রাফ মাইরা দামটা ঠিক করমু ভাবতাছি।

-------আর ঘুরঘুর ভালই চলছে তাইলে:)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: এইতো! :(

১৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২১
বোহেমিয়ান কথকতা বলেছেন: বড় ভাই হিসেবে তো গিফটো পাইতেছি কি কও ;)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: কিসের কি! /:) উৎসাহ দেবার জন্য এখুনি মেলা থেকে আপনার কপিটি সংগ্রহ করুন! বড় ভাই হিসেবে আপনার নৈতিক দায়িত্ব...... :P

১৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: তুমারে মাইর দিমু। আমার লাস্ট পুষ্টে তুমার কমেন্ট নাই ক্যান?!! সাই ফাই লিখছি । দেখছ নিকি? /:)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ব্লগেই তো ঢুকিনা! :( লিংকুতে এখুনি যাইতেছি

১৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
আমি সাইরাজ বলেছেন: বৈদ্যুতিক অটোরিকসা কে ঝাঝা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪

লেখক বলেছেন: হুম :(

১৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৮
স্পেলবাইন্ডার বলেছেন: একেবারে সাদামাটা হয় নাই :)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ;)

১৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৫
আকাশ_পাগলা বলেছেন: হাসতে হাসতে জান শেষ।

জাগৃতিতে গেলে যেই এই বইটা হাতে নেয়, তাকে এই কথাটা বলা হয়।
"এই বইটা এ বছর নতুন বের হয়েছে। যারা ব্লগ লেখেন তাদের গল্প নিয়ে।"
খারাপ কথা না, ভাল কথা।সমস্যা কই?

অভ্যাস হয়ে গেছে মনে হয়। তাই তুমারেও সেইম বলে দিসে।
নয়ত তুমি যে গল্প আসলেই দিসো, বিলিভ করে নাই।

আরেকটা ব্যাপারে, তুমার সাথে কথা ছিল।
কালকা ফুন দিমু।


১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: কি, আমারে দেখলে লেখক মনে হয়না? ইজ্জত যা একটু আছিলো তাও তো দিলা শেষ কইরা /:)

১৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
মিলু বলেছেন: তবে বইটা ভালোই। ক্ষতি কিছুটা প্রোশমিত হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: হে হে হে

২০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৬
পাহাড়ের কান্না বলেছেন: পড়তে পড়তে মন্তব্যের ঘরে আইসা পইরা গেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৯

লেখক বলেছেন: :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১০

লেখক বলেছেন: কি আর করার......

২২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নিজের লেখা বই ফ্রেন্ডের কাছ থেকে গিফ্ট পাবার অভিজ্ঞতাই বা আপনাদের কয়জনের হইছে?

না বস, এখনো হয়নাই! উলটা আমাকেই নাকি গিফট করতে হইব!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৮

লেখক বলেছেন: দাও, দাও, গিফ্ট দেওয়া ভালু! :>

২৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
সিউল রায়হান বলেছেন: অফ টপিক কমেন্ট:

কিবোর্ড নিয়ে একটা মেইল করেছি৷ সময় করে একটু পড়ে দেখিও আর ফিডব্যাক দিও :)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: ঔক্কে বস। প্রথমে ভাবছিলাম ভুল করে আমার কাছে চলে এসেছে, অফিশিয়াল মেইলের মত লাগে তো! ;)

২৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
সিউল রায়হান বলেছেন: অফিশিয়াল মেইল ???? হুমম....কিছুটা তো হবেই৷ তোমাকে, জামালকে, লেনিন ভাইয়াকে এবং নির্ঝর ভাইয়াকে মেইল করেছি জন্যে ভাববাচ্য টাইপের কমন ল্যাংগুয়েজেই লিখেছি৷

ও হ্যা, যে অ্যাড্রেস থেকে মেইল করেছি ওটা আমার মেইল আইডি৷ গুগলের কোন কিছুতে অ্যাড করতে চাইলে এটাতেই অ্যাড করিও
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৮

লেখক বলেছেন: গুগলটকে এড করেছি :)

আর উইকিতে একটু দেখেন, কিছু ব্যাপার বুঝছিনা।

২৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
সিউল রায়হান বলেছেন: রিপ্লাই দিলাম :) এবং ওভারভিউ পেজটাও এডিট করলাম..... তোমাকে প্রজেক্ট-কমিটার করে দেই ??? লেনিন ভাইয়া টেস্ট করে দিবেন বলেছেন কিন্তু ডেভেলপমেন্টে ওনাকে পাওয়া যাবে না


১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ঠিকাছে ভাইয়া, সানন্দে :)

২৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
সিউল রায়হান বলেছেন: কমিটার করে দিলাম( আইশফিউল আইডিটাকে) তবে পি.এল এর মাঝে কোন কাজ না, বুঝছো ??? পরীক্ষার পরে সব :) প্ল্যান আছে কিছু এডিট করে এটার এক্সিকিউটেবল ভার্সন তৈরী করা...... জাভাতে বাইটকোড করে নিলে সব ওএসের জন্যে এক্সিকিউটেবল তৈরী করা যাবে


২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ঔক্কে! পরীক্ষার পরই তাহলে!

২৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
কল্পনাতে শুভ্র বলেছেন: "স্টলের সামনে দাড়ায়ে বন্ধুদের পচানি খাবার প্রস্তুতি নিচ্ছিলাম, এর মাঝে আরেক দোস্ত মিলু (এই ব্যাটাও ব্লগ লেখে) আসলো, আমার হাতে বই দেখতে চাইলো। আর যেই ফ্রেন্ড আমারে আমার বই-ই গিফ্ট করলো, সেও চান্স পাইয়া বললো শান্ত বই লিখছে, তুই কিনবি না? বেচারার একশো টাকা গচ্চা গেছে দেইখা সে অন্যদেরও পকেট থেকে পয়সা বাইর কইরা ছাড়বে। মিলু বেচারা ইমোশোনাল ব্ল্যাকমেইলের শিকার হয়ে বই একটা কিনে ফেললো, আর আমি ভাবতেছিলাম ফ্রেন্ডরাই জীবনের সবচেয়ে নির্মম বাশ গুলা হাসতে হাসতে দেয়।"

অই নামহীন বন্ধু টি গেনজাম বলেই মালুম হইতাসে |বেচারা মিলু র লাইগ্গা দুঃখ হইতাসে | আর স্টল এর আপু মেলায় কত লোকজন দেক্তাসে আর কতজন উনারে কত কিসু কইতাসে | তাই উনি তরে উহাদের একজন মনে কইরা মুখস্ত ডিয়ালোগ দিসে | লেখক হিসাবে তুই মাইন্ড খাইলেও বেপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারস :)
offline বইটা তর পড়া হইলে আমারে দিস |
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: হ, সব এজাম্পসন ঠিক :) বই ধারে দিমুনা, কিন্না পড়!

২৮. ০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:৪২
ফিউশন ফাইভ বলেছেন: কনুই দিয়ে" সায়েন্স ফিকশন পয়দা করা রাইটারদের মধ্যে ব্লগাররা পড়েন না! :)
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: সেতো খুশির খবর, :) কিন্তু আপনি এতদিনে এই পোস্টের খবর পাইলেন ক্যামতে?

২৯. ০৪ ঠা মার্চ, ২০১০ ভোর ৫:২৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

নিজের লেখা বই ফ্রেন্ডের কাছ থেকে গিফ্ট পাবার অভিজ্ঞতাই বা আপনাদের কয়জনের হইছে? :P


হা হা হা ! উপরের লাইনটা একইসঙ্গে খানিকটা করুণ এবং অনেক মজার !
০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ::P :(

 

মোট সময় লেগেছে ০.৯২৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুমতি ছাড়া লেখালেখির কোন অংশ
অন্যত্র প্রকাশ করা যাবে না।


choturmatrik.com/blogs/অন্যসময়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ