আমার প্রিয় পোস্ট
- Genre- হরর, ক্রাইম। - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- বুদ্ধিজীবি হত্যাকান্ড - জাতির সূর্য সন্তানদের হত্যার মাধ্যমে ভূমিষ্টপ্রায় একটি স্বাধীন দেশকে মেধাহীন করার সংঘবদ্ধ প্রকল্প - ইউনুস খান
- সামহোয়ার ইনে আমার এক বছর পূর্তিতে কিছু অপ্রাসঙ্গিক, ফালতু প্যাচাল - স্পেলবাইন্ডার
- ডাউনলোডান নগরবাউল জেমস সমগ্র - কাঙাল মামা
- আমার প্রতিটি মৃত্যু ~ Everytime I die - স্বপ্নকর

উবুন্তু/ লিনাক্সপ্রেমীদের জন্য সুখবর!! আকর্ষণীয় টি-শার্ট বেছে নিন!!

- 'লেনিন'
- ১৩টি এডাম স্যান্ডলার এর মুভি, সাথে 'হাহাপগে' ফ্রি...... - দ্যা ডক্টর
- স্যার ওয়েস্টার্ণ মিলন [এ মিনি রিসার্চ] - নিস্সঙ্গ যোদ্ধা
- সচলায়তনে কমিউনিটি ফ্যাসিজম : ব্লগারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে - ফিউশন ফাইভ
- আমাদের ৭ পাগলের সিলেট ভ্রমণ। - অলস_আমি
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- Photoshop ও Gimp এর টিউটেরিয়ালের জন্য দারুন কয়েকটি সাইট। - নির্জন রহমান
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- মেটালময় ২০১০ - প্রিয়তমেষু
- আসুন পরিচিত হই এক জগৎ বিখ্যাত কল্প-বিজ্ঞান সিরিজের সাথে (ডাউনলোড লিংক সহ!!!
)। - সাদাচোখ
- ~ উইন্ডোজ সেভেন এক্টিভেশন ক্র্যাক (আর.সি. সাপোর্টেড) ~ - পাপী
- মেগাআপলোড থেকে বসে বসে মুভি ডাউনলোড/স্ট্রিমিং করার আর একটি তরিকা! - বিডি আইডল
- স্ক্রু কাহন - মুহম্মদ জায়েদুল আলম
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- ফরম্যাট নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা - স্বাধীনতার বার্তা
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- আমার পড়তে ভাল্লাগেনা - পাহাড়ের কান্না
- অাসেন কিছু চাঁটগাইয়া ভাষা শিখি......







- লবঙ্গ
- মিউজিক এডিটিং বিষয়ক দুটি কাজের সফটওয়্যার - আরিফ বল্গ
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- গল্পঃ সাধাসিধে অলৌকিকতা - আকাশ_পাগলা
- উবুন্টুতে গুগল ক্রোম - সৌরদীপ্ত
- কিছু কমার্শিয়াল সফটওয়্যারের ফ্রি আল্টারনেটিভ - অজানা এক পথিক
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- সিংহের খাঁচা (এডভেনচার কাহিনী) - আরাফাত৫২৯
- হাসতে হাসতে পড়ে গেলাম



- পারভীন রহমান
- ইন্টেল পিসিতে ম্যাক ওএস এক্স ১০.৫ ইন্সটল করুন - মাকসুদুল আলম
- ওয়েবের যেকোন নন-লিংক টেক্সট কে ক্লিকেবল লিংকে পরিণত করুন নিমিষেই! - রোবোটিক্স
- উইন্ডোজ এর কিছু মজার এরর মেসেজ!! - নিরব হাসি
- ঢেকি পোষ্টঃ কিভাবে আপনার ম্যাকবুকে উইন্ডোজ ইন্সটল করবেন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- [আপডেটেড] গুগল ওয়েভের চোখ ধাধানো রিভিউ! ~ সাথে ফ্রি ইনভাইটেশন!

- আমড়া কাঠের ঢেকি
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)


- আকাশ_পাগলা
- সাই ফাই: সারপ্রাইজ!!! - আজম
- Up পিক্সারের যে নতুন এনিমেশন মুভির জন্য অনেকদিন অপেক্ষা.... - বিডি আইডল
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- গণিতের সপ্ত কৌতুক (৪) - ম্যাভেরিক
- ব্যাঘ্র মামার আস্তানায়ঃ এবার সবিস্তারে - ভাঙ্গা পেন্সিল
- অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শুরু হোক এখান থেকেই - কার্নেল
- বসুন্ধরা সিটিতে, আলো ঝলমল রাতে - ফারহান দাউদ
- ইন্জিনিয়াররা না থাকলে!!! [ফানি + ফটো] - নামহীনা
- ছবি তোলা এবং আরো কিছু আবোল তাবোল - অপরিচিত_আবির
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- Task Manager, Folder option, Registry edit Disabled(!!)??? [Solve] - ইউনিকম
- এই কয় দিনে যে ছবি গুলো দেখছি আর দেখবো
- বিডি আইডল
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- Miracle of Allah (মোটা মাথার লোকজনের প্রবেশ নিষেধ) - লুথা
- আমরাই বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি দল :: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উল্লসিত জুনায়েদ সিদ্দিকী - মেহরাব শাহরিয়ার
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- কমেডি নাকি ট্রাজেডি (পর্ব – ৬) !!!! - আকাশ_পাগলা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে - মাহমুদ সিএসই
- জিমেইলের সেরা কিছু ফিচার -২ : ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, গুগল প্রোফাইল এবং অন্যান্য ! ! ! - পাপী
- বুয়েটের ০৭ ব্যাচ এর লেভেল পূর্তি উদযাপন আর বাংলাদেশের একটি স্বনামধন্য কোচিং সেন্টারের ব্যবহার - আমড়া কাঠের ঢেকি
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- কল্প-গল্পঃ পেছনের কোন মুহূর্তে (শেষ পর্ব) - আকাশ_পাগলা
- নাস্তিকতার তাসের ঘর চুরমার করে দেরে তৌহিদী দল - নূরুল্লাহ তারীফ
- মজাসে উবুন্টুতে বাংলা ইউনিজয় লিখুন। - শরীফ উদ্দীন
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
উবুন্তুতে মোবাইল / এজ মোডেম দিয়ে ইন্টারনেট খুবই সোজা!
- 'লেনিন'
- ফটো রসিকতা - ৩ [
] - শূন্য আরণ্যক
- স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে - হিমু রুদ্র
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নাস্তিকতা - আমড়া কাঠের ঢেকি
- সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর সংগীত (অনুবাদকৃত)
- নাফিস ইফতেখার
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- উবুন্টুতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার : স্থায়ী সমাধান
- আমড়া কাঠের ঢেকি
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- সিটিসেল ZOOM ব্যবহার করুন এবং গন্ডার হউন। - রাহিদুল সামান্না রকি
- শূকর খাওয়ার প্রতিফল ! (উৎসর্গ ব্লগার 'দুরের পাখি' ) প্রথম পর্ব । - জেমসবন্ড
- মার্কিনীদের কাছে, গাযা-অভিযানের অন্যরকম স্বাদ - অকাটমুর্খ
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- জেনে বা না জেনেই হোক, ইসরায়েলী হামলায় কেন অংশগ্রহন করছেন? - ত্রিভুজ
- ডলার, জোড়াপাতা পাসপোর্ট- সমস্যার কি শেষ আছে? - শাহরিয়ার নির্জন
প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের আরেকটি সায়েন্স ফিকশন... এবং প্রতিক্রিয়া
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩২
প্রথমে চিন্তা করছিলাম পোস্টের টাইটেল হবে "বুক রিভিউ" টাইপের কিছু একটা, কিন্তু পরে চিন্তা করলাম "রিভিউ" দেব, কিন্তু আমি রিভিউ দেবার কে? পুরো পোস্ট টা তাই পাঠক-প্রতিক্রিয়া হিসেবেই থাকুক।
আমার সায়েন্স-ফিকশন প্রীতি মুহম্মদ জাফর ইকবালের বই পড়ার মধ্য দিয়েই শুরু হয়। মজাটা হল, সেটা পড়ার আগে আমি জানতাম না সাই ফাই কি! বইটা শেষ হবার পর সাহিত্যের একটি অভূতপূর্ব জগতের সাথে শুধু পরিচয় না, একরকম অবিশ্বাস্য ভালবাসাবোধের অনুভূতি উপহার দেবার জন্য জাফর ইকবাল স্যারের সবগুলো সায়েন্স ফিকশন কিনে পড়ে ফেললাম। তখন আমি স্কুলে পড়ি, টাকার উৎস সীমিত, এরপরও তার সব বই-ই কিনে পড়ে ফেলেছি। বইমেলায় প্রথমেই কিনতাম জাফর ইকবালের নতুন বই। জাফর ইকবালের লেখার কাছে তার ভ্রাতা হুমায়ুন আহমেদের হাতেগোণা কয়টা ফিকশান রীতিমত অপরিপক্ক্ব মনে হত। একে একে জাফর ইকবালের সবগুলো গল্প পড়া হয়ে গেল, তখন বোধ হয় আমি কলেজে পড়ি, আর আরো আট দশটা সাইফাইপ্রেমী বালকের মত আমার কাছে রীতিমত আইডল।
মুহম্মদ জাফর ইকবালই তখন আমার কাছে সাই-ফাই গুরু। তবে এখানে বলে রাখা ভালো, সে সময় আমি বাইরের সাইফাই পড়তাম না (আর হলিউডি মুভিও দেখতাম না )। সময়ের পরিবর্তনে প্রচুর বাইরের ছবি আর ফিকশন পড়ার পরেও এখনো আমার কাছে জাফর ইকবাল স্যারের ইরন, ৯৯০৩, মহাকাশে মহাত্রাশ, ট্রাইটন একটি গ্রহের নাম, ত্রাতুলের জগৎ - এগুলো একেকটা মাস্টারপীস।
তবে দু:খের বিষয় হচ্ছে, ড. জাফর ইকবাল বিগত কয়েক বছর ধরে বইমেলায় নতুন যেসব সায়েন্স ফিকশান উৎপাদন করছেন, সেগুলো পড়ার পর একটাই এক্সপ্রেশন আসে - পয়সা দিয়ে এগুলো পড়ার কোন মানে হয় না। একই কাহিনী, একই চরিত্র, বস্তাপচা বৈজ্ঞানিক পরিভাষা এগুলো জাফর ইকবাল আর কয়দিন পাঠকদের গুলে খাওয়াবেন? তার সায়েন্স ফিকশন সিরিজের হাস্যকর পরিণতি দেখে সন্দেহ হয় পাঠকদের প্রতি আদৌ তার শ্রদ্ধা আছে কিনা। নাকি বইমেলায় দিস্তা দিস্তা হোয়াইটপ্রিন্ট কাগজ আর পাঠকের মানিব্যাগের অপচয় করে নাম ভেঙ্গে নিজের পকেট ভারী করতেই তিনি বেশি আগ্রহী? আমার হার্ডকোর জাফর-ইকবাল ভক্ত বন্ধুরা অবশ্য ভিন্ন মতাদর্শী - এগুলো নাকি তিনি অন্যদের দিয়ে লেখাচ্ছেন। বই বের করলে ভেতরে যা-ই থাকুক বিক্রি তো হবেই, কাজেই কাহিনী, কাচামাল পচে গিয়ে দুর্গন্ধ ছড়ালেও সেটা চকমকে মাল্টিকালার মোড়কে পুড়ে দিয়ে আর তার নামের সিলটা লাগিয়ে বই বের করার মধ্যে হয়তো কোন অপরাধবোধ জাগে না।
কোন এক কল্পকাহিনী সংকলনের ভূমিকায় জাফর স্যার মন্তব্য করেছিলেন, সাহিত্যের হয়তো শেষ আছে কিন্তু কল্পকাহিনীর শেষ নেই, এর সীমা আকাশ ছাড়ানো কারন সায়েন্সের জগতে প্রতিনয়ত নতুন আবিষ্কার, সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে, কাজেই সায়েন্স নিয়ে ফিকশন লেখারও কোন গণ্ডী থাকবে না। জাফর ইকবাল ভুল কিছু বলেন নি, কিন্তু এটা সত্য যে তিনি ক্রিয়েটিভিটি হারাচ্ছেন। তাহলে কি অনুমান করা যায়, - সায়েন্সের জগতে নিজেকে আপডেটেড রাখার প্রতি স্যার আগ্রহ হারিয়ে ফেলছেন?
পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বেচে যাওয়া কয়েকজন অভিযোজিত হয়েছে, কেউ গ্রহান্তরী, কেউ সমুদ্রে বা কেউ মস্তিষ্ক-সংরক্ষণকারী ল্যাবরেটরীতে - অনিয়ন্ত্রিত রবোটগোষ্ঠী, তাদের হাতে পৃথিবীর রাজত্ব, রবোট আর যান্ত্রিকতার বিপরীতে মানবিক গুণাবলীর সেই গতবাধা ব্লা ব্লা, খেলাঘরে বন্দী নায়িকা - শো-পিস হিসেবে আর তাকে বাচিয়ে নিতে বাই-ভার্বালে করে ছুটে আসবে নায়ক রিহান,রুহান বা ক্রিশি টাইপের কেউ, পরিশেষে সমুদ্রতটে পরবর্তী প্রজন্মের কারো ছুটে বেড়ানোর মধ্য দিয়ে সায়েন্স ফিকশন নামের বইটির পরিসমাপ্তি - উফ!
এটাই হল মোটামোটিভাবে জাফর ইকবালের বিগত কয়েক বছরের সায়েন্স ফিকশনের সারমর্ম। সেই তুলনায় এ বছর বের হওয়া তার নতুন কল্পকাহিনী রবো নিশি বেশ ভালোই হয়েছে!
আসুন কাহিনীর ভেতরে যাই - স্পয়লার এলার্ট!
না থাক, বই এর কাহিনী ব্লগে ফাস করে কপিরাইট সংক্রান্ত ঝামেলায় যাওয়ার ইচ্ছা নাই। তাহলে রিভিও হবে কিভাবে? একটু অন্যভাবে, বই সংক্রান্ত কয়েকটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি....
- গল্পে কি পৃথিবী ধ্বংসের সম্ভাবনা আছে? যদি থাকে, তাহলে কি পৃথিবী এরমাঝেই ধ্বংস হয়ে গেছে নাকি ধ্বংস হবে?
অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ![]()
- তাহলে কি কেউ (নি:সন্দেহে, নায়ক!) বেচে গেছে? রবোটরা পৃথিবীর নিয়ণ্ত্রণ নিয়েছে?
আবারো, অনুমান সঠিক! ট্যিপিকাল জাফর ইকবালীয় উপন্যাসের মতই, এই বইতেও নায়ক বেচে গেছে, রবোটরা নিয়ন্ত্রণ নিয়েছে।
- তাই যদি হয়, নায়িকাও নিশ্চয়ই বেচে গেছে? সে নিশ্চয়ই বিশৃঙ্খল মানবগোষ্ঠী/ অনিয়ন্ত্রিত রবোট সম্প্রদায়ের কাছে বন্দী? সে নিশ্চয়ই অপরূপ সুন্দরী আর তার সৌন্দর্য খাচাবন্দী করে শো-পিস হিসেবে উপস্থাপন করা হয়েছে?
- Too many gestures! নায়িকা বেচে গেছে, বন্দী এটাও ঠিক, তবে সৌভাগ্যবশত: সে নেহায়েত বাচ্চা মেয়ে তাই তার সৌন্দর্যের বস্তাপচা বিবরণ গলাধ:করণ করতে হয়নাই।
- যাক, একটা অনুমান ভুল হল। আচ্ছা, নায়িকা যেহেতু বন্দী, তাকে বাচাতে নিশ্চয়ই নায়ক ছুটে আসবে? নায়ক অবশ্যই সফল হবে.. তবে নায়িকা যেহেতু বাচ্চা কাজেই ভবিষ্যত প্রজন্মের প্রশ্নটা স্বাভাবিকভাবেই আউট অব ডিসকাশন ![]()
ঠিক। এই যদি বই এর বিষয়বস্তু হয়, তাহলে বইটাকে "ভালো" বলার যৌক্তিকতা কি?
প্রথমত: বইটিতে কোন ভায়োলেন্স নাই। কোন থ্রিলার নাই, কোন সাসপেন্স নেই, কোন রোমান্স নেই এমনকি চিন্তা করার মত কোন সায়েন্সের কোন অভিনব দিকও নেই। পুরো বইটা পড়ার সময় আপনার কখনোই একটু পরে কি হবে - এরকম কোন সাসপেন্স জাগবে না। পুরো কাহিনীটাই অনুমেয়, শেষের দিকে কাহিনী যখন I am Legend ছবির সাথে মিলতে থাকবে তখন মূল্যবান সময় অপচয়ের জন্য অপরাধবোধ আসতে পারে। দ্বিতীয়ত: কাহিনীর ক্লাইম্যাক্স বলতে কিছুই নেই, যেটুকু আছে সেখানেও অবাক হতে হবে নায়কের কর্মকান্ড কতটা আন সায়েন্টিফিক আর অবসাস্তব, সেটা চিন্তা করে। বিশেষত: সাত বছরের একটা বাচ্চা কিভাবে মুহূর্তের মাঝেই টাইম বোমা সেট করলো, পঞ্চম মাত্রার রবোট (যারা মানুষ থেকেও উন্নত) এর পকেটে সেটা ঢুকিয়ে দিলো, আর হাস্যকর ভাবে নায়কের মুখেই সেটা শোনার পর পঞ্চম মাত্রার রবোট টি পকেট থেকে বোমা বের করতে পারলো না আর হ্যাপিলি এভার আফটার - নায়ক নায়িকা সুখে শান্তি বসবাস করিতে লাগিল।
আরো মজার ব্যাপার হল, তাকে সম্ভবত: হুমায়ুন আহমেদ রোগে ধরেছে, বইএর নামের সাথে কাহিনীর কোন মিল পেলাম না। বই এর নাম রবো নিশি, অথচ পুরো গল্পে নিশি নামের কোন চরিত্র নেই। আমার এক হার্ডকোর জাফর-ইকবাল ভক্ত বন্ধুর মতে, জাফর ইকবাল স্যার নাকি রবো-নিশি বলতে রবোট কলোনী বুঝিয়েছেন।
হ্যা, ড. জাফর ইকবাল স্যারের নতুন সায়েন্স ফিকশনটি পড়ার পর নেহায়েত পাঠক হিসেবে আমি মন্তব্য করবো, শিশুদের জন্য এটি একটু বিশেষ ভাবে উপযোগী ভায়োলেন্স - সাসপেন্স - থ্রিলার ফ্রি সায়েন্স ফিকশান।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রবো নিশি, সায়েন্স ফিকশন, পাঠক প্রতিক্রিয়া ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পুরোপুরি একমত ![]()
তার প্রথমদিকের গল্পগুলোর আইডিয়া মোটামোটি ভালোই ছিল - কপি যদি মারতে হয় সেগুলো থেকেই মারুক না! রিসেন্ট উনি যেই বইগুলো লিখছেন একটাও উনার মানের লেখকের সাথে যুতসই না।
লেখক বলেছেন: ব্লগে আসার জন্য ধন্যবাদ ভাই ![]()
অদ্রোহ বলেছেন:
একসময় নাওয়া খাওয়া ভুলে সারাদিন বসে থাকতাম কপোট্রনিক সুখদুঃখ ,ত্রিনিত্রি রাশিমালা এসব নিয়ে ,এখন আর কোন মজা খুঁজে পাইনা এসবে ...এই হলোগে পাঠকের মন !
লেখক বলেছেন: প্রথম "ইরন" পড়ার পর লেখাপড়া চাঙ্গে উঠছিলো, সবগুলা সাইফাই একটানা পড়ছিলাম। ভাবতে কষ্ট লাগে উনি লেখার স্ট্যান্ডার্ড হারিয়ে ফেলছেন অনেক আগেই
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
গত কয়েক বছরে স্যারের লেখাগুলি পড়লে আর সায়েন্স ফিকশন মনে হয় না। সেগুলি বরং সমাজের দৃষ্টিভংগীর উপর এবং বিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যাবহারের কুফল তুলে ধরার চেষ্টা বলে মনে হয় (যেমন জলমানব, রুহান রুহান)।
লেখক বলেছেন: সহমত, এগুলো আসলেই সায়েন্স ফিকশানের ক্যাটেগরীতে পরে কিনা সন্দেহ আছে।
দু:খজনক ব্যাপার হল, উনার সব বইতে একই গতবাধা কাহিনী আর দর্শন! ![]()
লালসালু বলেছেন:
কইলাম না
লেখক বলেছেন: এত বড় কমেন্ট.....আমিও অফ গেলাম ![]()
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
এক্কালে পোকা (বোকা!) আছিলাম! ওই মাল বহুৎ আগেই ছাড়ছি।স্টারট্রেক দ্য অরিজিনাল সিরিজ
স্টারট্রেক দ্য নেক্সট জেনারেশন
স্টারট্রেক ভয়েজার
স্টারট্রেক ডীপ স্পেস নাইন
স্টারট্রেক এন্টারপ্রাইজ
এন্ড্রোমিডা
ফারস্কেপ
ব্যাবিলন5
এলিয়াস
ইনভেশন
দ্যা 4400
লস্ট
ব্লা ব্লা ব্লা
প্রভৃতি মাস্টারপীস সাইফাই সিজনগুলা দেখার পর জাই'র বৈগুলারে নিতান্তই লবনছাড়া পানসে লাগে এখন।
লেখক বলেছেন: অ্যাজিমভের লেখা পড়ার পর মুহম্মদ জাফর ইকবালের ফিকশন এমনিতেই আমার কাছে কম রেটিং পাবে। তারপরও বলবো, তার প্রথম দিকের সাইফাই গুলা খারাপ ছিল না।
আর এখনকার গুলা...... কি আর বলবো! ![]()
লেখক বলেছেন: কি আর কমু! "অসম বৈদ্যুতিক চাপ" - হাসতেও পারি না কানতেও না
![]()
![]()
লেখক বলেছেন: ভাল কাজই তো করেন! ![]()
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন:
স্কুলে থাকতে নি:সঙ্গ গ্রহচারী,ইরন,একজন অতিমানবী বইগুলো কতবার পড়েছি ঠিক নাই। এখন আর আগের মত পড়া হয়না। কাহিনীগুলো কেমন যেন একরকম লাগে। হুমায়ন আহমেদের এখনকার বইগুলো যেমন পড়লে মনে হয় , এক template একিছু variable,function rearrange করা
লেখার জন্য প্লাস......
লেখক বলেছেন: এই না হৈলে কম্পু ইঞ্জিনিয়ার ![]()
কমেন্টে পিলাচ
লড়াকু বলেছেন:
পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বেচে যাওয়া কয়েকজন অভিযোজিত হয়েছে, কেউ গ্রহান্তরী, কেউ সমুদ্রে বা কেউ মস্তিষ্ক-সংরক্ষণকারী ল্যাবরেটরীতে - অনিয়ন্ত্রিত রবোটগোষ্ঠী, তাদের হাতে পৃথিবীর রাজত্ব, রবোট আর যান্ত্রিকতার বিপরীতে মানবিক গুণাবলীর সেই গতবাধা ব্লা ব্লা, খেলাঘরে বন্দী নায়িকা - শো-পিস হিসেবে আর তাকে বাচিয়ে নিতে বাই-ভার্বালে করে ছুটে আসবে নায়ক রিহান,রুহান বা ক্রিশি টাইপের কেউ, পরিশেষে সমুদ্রতটে পরবর্তী প্রজন্মের কারো ছুটে বেড়ানোর মধ্য দিয়ে সায়েন্স ফিকশন নামের বইটির পরিসমাপ্তি - উফ!এরপর আর কথা নাই।
লেখক বলেছেন: একমত! ![]()
বিডি আইডল বলেছেন:
একই কথা হুআ এর বেলাতেও খাটে...ক্রিকেট খেলার যেমন ক্যারিয়ারের ইতি টানতে হয়....এদেরও সময় এসেছে
লেখক বলেছেন: ![]()
ম্যাভেরিক বলেছেন:
"বই এর নাম রবো নিশি, অথচ পুরো গল্পে নিশি নামের কোন চরিত্র নেই।"--হে হে হে, আমড়া ধরা খেয়েছে মনে হয়।
লেখক বলেছেন: পুরাই মাথার উপরে দিয়া গেল!
![]()
জনৈক আরাফাত বলেছেন:
পাঠকের মৃত্যু?
লেখক বলেছেন: পাঠকের মৃত্যু ![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
ত্রিভুজ বলেছেন:
এই পোস্টটা যাদের যাদের টাকা বাঁচাতে সাহায্য করবে তারা চাইলে লেখককে কিছু খাওয়াতে পারেন... (আমিও দাওয়াতিত) লেখক বলেছেন: ![]()
বায়োস্কোপ বলেছেন:
জাফর ইকবাল এর আর আগের মোট লেখবার ক্ষমতা নেই।গত বইমেলা থেকে ইকারস কিনেছিলাম।যাচ্ছে তাই রকমের ফালতু।এক্স ম্যান এর কাহিনীর বাংলা সংস্করণ ছিল ওইটা।: লেখক বলেছেন: খাইছে..... কন কি! ইকারস পড়া হয়নাই। পইড়া দেখতে হবে তাইলে! ![]()
বৈদ্যুতিক আঘাত বলেছেন:
কি খপর? কিরামাছো? বইয়ের প্রচ্ছদ থেকে তো মনে হৈতেছে, এক্কেরে অ্যাভাটার বানাইয়া ফেলতে চাইসিলো!
লেখক বলেছেন: একটা কথা কমু? গল্পের শেষের দিকে কাহিনী কিঞ্চিত এভাটারের লগেও মিলছে! ![]()
![]()
![]()
লেখক বলেছেন: খিকজ!
বর্ণিল আধার বলেছেন:
সাই-ফাই এখন আর পড়া হয় না।ইরন,ট্রাইটন একটি গ্রহের নাম ভালো লেগেছিল।রিভিউ ভালো লাগল।অনেকের সময় আর টাকা দুইটাই বাচবে।
লেখক বলেছেন: মুভি আর সিরিয়ালের ওপর আছি, সাইফাই পড়ার টাইম কই? ![]()
চিন্তিত তাপস পাল বলেছেন:
কাহিনি অন্য। ছাগবান্ধব সুশীল অনেকদিন বাদমে সহজ শিকার খুইজা পাইছে। মাইনাস।
লেখক বলেছেন: বেশি চিন্তা করতে করতে স্বাভাবিক বুদ্ধিবৃত্তির লোপ পাওয়াটাই স্বাভাবিক। দুইপয়সার নিকরে বেইল দেওনের টাইম্নাই
পাস্ট পারফেক্ট বলেছেন:
ফাপর ইকবালের নতুন বই আইতাসে- হাউ টু ড্যান্স উইথ ইয়ং লেইডি
লেখক বলেছেন: নাহ স্যাটায়ার একটু বেশিই হয়ে গেল এইবার!
জাতি জানতে চায় বলেছেন:
মুজা স্যারের এখনকার বই গুলা ক্যান জানি পত্রিকায় লেখা তার উপসম্পাদকীয় গুলার ফিকশন সংস্করন মনে হয়!!! বিগত জোট সরকারের আমলে তার একটা চরম ফিকশন উপসম্পাদকীয়তে ছাপা হয়, সেটা ছিলো অনেকটা এরকম, পরিবারের কর্তা বিদেশে থাকেন রোজগারের জন্য! ফ্যামিলি থাকে দেশে! কিন্তু দেশের অবস্থা করুন। সরকার গ্যাস-তেল সব বিদেশীদের নিকট বিক্রি করে দিছে! ফলে দেশে বিদ্যুৎ নাই! ছেলে-মেয়েদের হারিকেনের অন্ধকার-আলোয় পড়তে হচ্ছে! কলকারখানার উৎপাদন স্থবির, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে! ছেলে-মেয়ে তথা জাতির ভবিষ্যৎ চুড়ান্ত রকেমর অন্ধকার! জনগন বিলোপ করছে কতবড় ভুল করে ঐ সময় জোট সরকারকে ক্ষমতায় নিয়ে আসছিলো........... অবশ্য এখন আর এরকম ফিকশন দেখা যায় না!দুঃখিত, কিন্ঞ্চিত অপ্রাসঙ্গিক হওয়ার সম্ভাবনায়!
লেখক বলেছেন: হা হা হা, মন্তব্য পইড়া হাসতেই আছি ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
পুরোটা পড়লাম না । কারণ বইটা পড়ার ইচচছে আছে।
কিনে নয় অবশ্যই
এখন সম্ভবত তিনি পাঠকদের জন্য লেখেন না , লেখেন প্রকাশকদের জন্য ।
তাই চর্বিতচর্বণ!
গত ১০ বছর বাদ দিলে এর আগের গুলার মান যথেষ্ট ভাল ।
তুমি যেই সব এর নাম বলছ ঐ গুলা তো বস।
লেখক বলেছেন: এখন সম্ভবত তিনি পাঠকদের জন্য লেখেন না , লেখেন প্রকাশকদের জন্য ।
পুরোপুরি একমত ![]()
বইটা পড়ার পর একটা ফিডব্যাক দিয়েন!
স্পেলবাইন্ডার বলেছেন:
আমিও স্কুল জীবনে মু. জাফর ইকবালের সায়েন্স ফিকশানের ভক্ত ছিলাম।কপোট্রনিক সুখদুঃখ, ত্রিনিত্রি রাশিমালা, নিঃসঙ্গ গ্রহচারী- এরকম অনেক বই খুব ভাল লাগে।
স্কুল পড়ুয়া পিচ্চিদের জন্মদিনে মু. জাফর ইকবালের সায়েন্স ফিকশান সমগ্র উপহার দিই।
কিন্তু এখন তোমাদের মত অনেকের লেখা পড়ে মনে হচ্ছে, ওনার প্রথম দিকের বইগুলো ছিল বিদেশী কাহিনী অবলম্বনে।
আর তিনি নিজের কল্পনা থেকে বর্তমানে যেগুলো লেখার চেষ্টা করেন সেগুলোর প্লট গৎবাঁধা হয়ে যায়।
জাতি জানতে চায়-এর সাথে একমত। বিগত জোট সরকারের আমলে লেখা মু. জাফর ইকবালের কলামগুলোও একেকটা দূর্বল সায়েন্স ফিকশান।
লেখক বলেছেন: পিচ্চিদের জন্য মু জা ই এর বই ঠিক আছে। স্ট্যান্ডার্ডই বলা চলে।
কিন্তু হালে উনি যা লিখছেন সেগুলো বাচ্চারাও গ্রহণ করবে কিনা সন্দেহ! ![]()
তািহন বলেছেন:
আমার মতে উনার লাস্ট ভালো সাই ফাই হচ্ছে "টুকি এবং ঝা এর (প্রায়) দুঃসাহসিক অভিযান " এর পরে আর একটিও ভালো লাগেনি লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: খারাপ হয়নাই। তা ব্যানার বেইচা কত পাও চান্দু? ![]()
লেখক বলেছেন: আরেকটা ব্যাপার, তোমার চেহারা ভাল্লাগেনাই। আসল নিকে আইলে কথা বার্তা কইতে পারি। সেই পর্যন্ত ব্লক থাকো, গুডনাইট ![]()
জুনেব বলেছেন:
আমার পড়ার স্পীড মোটামুটি বেশি তাই বেশি টাইম নষ্ট হয় নাই .৪৫ মিনিটে বই শেষ আর মেজাজ পুরা খারাপ...... লেখক বলেছেন: হে হে হে আমারো একই অবস্থা ![]()
নীল-দর্পণ বলেছেন:
বইটা বেশ মজা করে বসেছিলাম কিন্তু ১ ঘন্টা/ সর্বোচ্চ ১৫ মিনিট লেগেছে শেষ করতে বুড়া হইয়া গেসেন তো, বই-টই সব পড়া শেষ তাই গবেষনায় বসেছেন।
জাফর ইকবালের সায়েন্স ফিকশন, কিশোর উপন্যাস ভালই লাগে
লেখক বলেছেন: হ আমরা তো এখন সাহিত্য সমালোচোখ
একটু জ্ঞানীর ভাব নিয়া বড় বড় ডায়ালোগ না দিলে কেমনে চলবো? ![]()
শুধু জাফর ইকবাল কেন, অ্যাজিমভ/ভার্নের ফিকশানও পড়বা...... অনুবাদ পড়লে অবশ্য মজা নাই, বাংলাদেশের প্রকাশকরা যাগোরে দিয়া অনুবাদ করায় তারা আক্ষরিক অনুবাদ কইরা পুরা জিনিশটারে নষ্ট করে ![]()
নরাধম বলেছেন:
কিছু লিখছিলাম, লম্বা কমেন্টই। কিন্তু ব্লগীয় ছাগুরা আবার লাই পেয়ে যাবে, তাই মন্তব্যটা প্রকাশ করলাম না।
লেখক বলেছেন: এইটা ঠিক। ছাগুপালের জ্বালায় ব্লগিং করা প্রায় অসম্ভব। একই সাথে আবার পৈতাল তাপস পালের মত বুদ্ধিজীবিরা তো আছেই ![]()
জুনেব বলেছেন:
আমড়া ২৮ নং কমেন্টের জবাবের সাথে এডকরি জুলভার্নএর অনেক অনুবাদ আছে খুইজা নিলে ভালো এ পাওয়া যাবে.
(এখন তো বাসস্টান্ডেও জুলভার্নের অনুবাদ পাওয়া যায় তো সাবধান
আর আসিমভ পড়ার সাথেসাথে বা আগেই আমি ক্লার্কের ওডিসি সিরিজের বই পড়ার উপদেশ দিবো .
আর আসিমভ পড়লে প্রথমে নাইটফল মাস্ট (এইটার বাংলা অনুবাদও ভালো)তারপর ফাউন্ডেশন সিরিজ আর তারপর আমি পরছি গেলাক্টিক এম্পায়ের সিরিজ রোবট সিরিজ আরো ভালো হইলেও আমার খুব একটা পড়া হয় নাই .
আর আসিমভের ২০০০০+ বছরের ইতিহাস ঠিকমতো জানতে হইলো আসিমভের নিজের একটা সাজেশন আছে ,এই ওএব পেইজ টায় পাওয়া যাবে তা
লিঙ্ক
লেখক বলেছেন: mela Dhoinapata, nijeo onek kisu janlam. Thanks for the info ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
পরের দিন অফিস থাকার পরও রাজ জেগে বইটা পড়ে পরদিন অফিসে গিয়ে নিজের উপরই বিরক্ত লাগলো। রবো নিশি পড়ে নিশি জাগরন ব্যার্থ লেখক বলেছেন: রবো নিশি নামের তাৎপর্যটা এখনো ধরতে পারলাম না ![]()
ঈশান৭২৮৫ বলেছেন:
আমার মনে হয় উনার ব্যস্ততা আগের চেয়ে বেড়ে যাওয়ার কারণে উনি বই লিখতে অনেক কম সময় দিচ্ছেন। যেই কারণে সব বইয়ে কিছুটা আগের বইগুলোর ছাপ চলে আসছে। আমি রাশা পড়লাম। এই বইটা যদি আমি তপু/ নিতু ও তার বন্ধুরার আগে পড়তাম। তাহলে অবশ্যই এই বইটা ভালো লাগত। কিন্তু এখন বইটা পড়ার প্রতি মুহুর্তেই আন্দাজ করতে পারছিলাম নেক্সট কি হবে? আমার মনে হয় উনার একটু সময় নিয়ে বই লেখা উচিত।
লেখক বলেছেন: কমার্শিয়াল হয়ে গেছেন পুরা.... তাই চোথাবাজির ওপরে আছেন।
আমারও মনে হয় উনার একটু সময় নিয়ে বই লেখা উচিত।
লেখক বলেছেন: দুর্জনের কথাই ঠিক মনে হয়! নাহইলে একজন লেখক একটা বইমেলায় ১১টা বই বাইর করে ক্যামনে!
লেখক বলেছেন: হে হে, এই কাজ হু আ'র দ্বারাই সম্ভব! আমি অবশ্য সিওর না, ফ্রেন্ডদের মুখে শোনা, গতবার মেলার কাহিনী সম্ভবত
আলো-ছায়া বলেছেন:
ঐ ঘলগ ঘ িো৯ হৈোফি ফঘজ িোগফহগফ
শান্তির দেবদূত বলেছেন:
২/৩ বছর ধরে বসের নতুন বই খুব একটা পড়া হয় না, শেষ পড়েছিলাম, "রোহান রোহান" বা এই রকমের একটা সাই-ফাই। তবে সমগ্র ১-২ তিন চারবার পড়েছি.......যখনই পড়ার কিছু পেতাম না বসের সমগ্র নিয়ে বসে যেতাম। সমালোচনা তো খুব ভালো কর, সমালোচক হিসাবে ভবিষ্যত উজ্জ্বল
তোমার লেখা পড়ে মাঝেমাঝে অবাক হই.....এভাবে চালিয়ে গেলে সামনে অনেক ভালো করবে, আমার দোয়া রইলো সবসময়ে জন্য।
লেখক বলেছেন: সমগ্র তো পুরাই বস ছিল
আগে উনার লেখা বেরোবার সাথে সাথেই গোগ্রাসে গিলতাম...... প্রিয় কারো কাছ থেকে কষ্ট পেলে সেইটা বেশি লাগে!
সমালোচনার কথা বলে লজ্জ্বা দিয়েন না...... বাঙালি এই একটা জিনিসই ভালো পারে.... কাজের কাজ কিছু না.... সমালোচনা করতে ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ফিডব্যাক দিতে মনে নাইক্কা! এই বইটাতেও নতুন কিছু নাই, ্যে কারণে গত ৫/৬ বছর ধরে তাঁর বই আর কিনছি না, কারণটা এখনো বিদ্যমান।
লেখক বলেছেন: আমি পড়ি (বন্ধুরা কিনে
)
এখনো ভাল কিচুর আশায় থাকি।
যেই আশাটা নিশ্চিতভাবেই তিনি গলা টিপে নষ্ট করছেন।
বাঙ্গাল বলেছেন:
আমড়ার লেখা পৈরা ভালো লাগলো...বড়ই রগড়...কিন্তু তুমার এই লেখা কেউ মৈলিক কৈব না...যতই বিনুদ্ন দেও...তাই চুরির উপরে ব্যবসা নাই ...২/৪ ট...া ব্লেন্ড কইরা বানাইতে পারলে ভালো...না পারলে ১ টাই চালাও..."মহান হবার নেশা আমাদের ছাড়ে না... "
লেখক বলেছেন: ফেসবুকে আপনারে দেইখা ভাল লাগল! কমেন্টের জন্য থ্যাংক্স...
শান্তির দেবদূত বলেছেন:
জাফর ইকবাল স্যারের নতুন বই, "ইকারাস" নেট থেকে নামিয়ে পড়লাম ৫/৬ দিন আগে। কি বলবো, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল এটা জাফর ইকবল স্যারের লেখা!! উনার উচিত এখন আত্মসমালোচনা। স্যারের এখন আগের লেখাগুলো পড়ে দেখা দরকার, তাহলে নিজ থেকেই নতুন লেখাগুলোর সাথে পার্থক্য বুঝতে পারতেন।
লেখক বলেছেন: একমত ভাইয়া।
কেমন আছেন!
ঈদ মোবারক......
শান্তির দেবদূত বলেছেন:
আছি বরাবরের মতই বেশ ভালো, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? অনেক দিন ব্লগে দেখি না, নতুন কোন সাই-ফাই ও পোষ্ট দিচ্ছ না! খুব বেশি ব্যস্ত না কি?
লেখক বলেছেন: আগের থেকে একটু ব্যস্ত এটা ঠিক, পড়ার চাপ বেড়েছে, তবে সত্যি কথা হল কিছু ব্যক্তিগত ঝামেলার জন্য ব্লগে আসার সময় পাই নাই
দোয়া করবেন, ফিকশান লেখার খুব ইচ্ছা হয়...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















অতি কথনে ভাল কথাও বিষের মত লাগে!