আমার প্রিয় পোস্ট

Let the wind blow out the candles

উবুন্টু ব্যবহারকারীদের জন্য All In One নেটওয়ার্ক কানেকশন ম্যানেজার! B-)

১৮ ই জুন, ২০১০ রাত ৯:১৫

শেয়ারঃ
0 1 0



উবুন্টু ব্যবহারকারীরা, বিশেষ করে যারা অপেক্ষাকৃত নতুন, তারা উবুন্টুতে ঢুকেই প্রথমেই যে জিনিসটা খুজেন সেটা হল ইন্টারনেটে কানেক্ট করবো কিভাবে। যারা মোবাইলের এইজ নেট ব্যবহার করেন, তাদের বিশেষ সমস্যা হয়না কারন ওপরের প্যানেল থেকে অটোমেটিক্যলি নেটওয়ার্ক প্রোভাইডার সিলেক্ট করে দেওয়া যায়।

সমস্যায় পরেন ব্রডব্যান্ড ব্যবহারকারীরা।

আইপি দিমু কোথায়? ডিএনএস এন্ট্রি বসামু কোথায়? ম্যাক চেঞ্জ করুম ক্যামনে? ডায়াল করবো কিভাবে? /:)

এত প্রশ্ন!!! উবুন্টুতে বাই-ডিফল্ট সবগুলোরই উত্তর আছে, তবে একটু ছড়িয়ে ছিটিয়ে। কয়েকটা আবার কনসোলে ঠিকঠাক করতে হয়, যেমন ম্যাক বদলানো/ডায়াল করা। নতুন উবুন্টুতে ঢোকার পরই কনসোল ব্যবহারে একটু আনইজি লাগতেই পারে। প্রতিবার মেশিন রিস্টার্ট দেওয়ার পর ম্যাক সেটিংস ঠিকঠাক করতে হয়।

এই সব সমাধানগুলোকেই একত্রে করার চেষ্টা করে নতুন একটা নেটওয়ার্ক-কানেক্টর বানিয়ে ফেলা হয়েছে, যেটার নাম হল My Network Connector B-)



এটা গ্রাফিকাল একটা উইন্ডো, যেখানে ইউজার একই উইন্ডো তে সব রকম সেটিংস ঠিকঠাক করে দিতে পারবে। আইপি-নেমসার্ভার-ম্যাক-ডায়ালিং সব!! বেটা ভার্সনের একটা ইজি ইনস্টলার প্যাকেজও তৈরি করা হয়েছে, যেটা একবার ডাউনলোড করে রেখে দিলে উবুন্টু ইনস্টল করার পর সরাসরি ইনস্টলার টা চালিয়েই সফ্টওয়ার টা সেটাপ করে নেওয়া যাবে। ধরেই নেওয়া হয়েছে সফ্টওয়ার টা সেটাপ করার সময় আপনার কম্পিউটারে কোন ইন্টারনেট কানেকশন থাকবে না! সেটাই স্বাভাবিক।




ইনস্টল করে নেওয়ার পর ওপরের ছবির মত সহজেই মেনু থেকে সফ্টওয়ার টা চালিয়ে নিতে পারবেন। একবার সেটিংস ঠিক করে দিলেই স্থায়ীভাবে সেগুলো সেইভ হয়ে যাবে, তাই বারবার এপ্লিকেশনটা চালালে বারবার সেটিংস ঠিক করার ঝামেলা পোহাতে হবে না।

যদি ম্যাক বদলাতে হয়/ডায়াল করতে হয়, প্রতিবার মেশিন রিস্টার্ট করার পর সফ্টওয়ারটা একবার চালিয়ে "কানেক্ট" বাটনে চাপ দিলেই কেল্লা ফতে! B-)


ডাউনলোড লিংক: Click This Link

সাইট হোম: http://muktosource.com/open/mnc

লাইসেন্স: এটি ফ্রি সফ্টওয়ার। সোর্স শিঘ্রই উন্মুক্ত করে দেওয়া হবে। :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টুনেটওয়ার্ক ম্যানেজারইন্টারনেট সংযোগউবুন্টু ইন্টারনেট সেটিংস ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:১৯
রাজসোহান বলেছেন: উবুন্টু ট্রাই নিসিলাম অনেক আশা নিয়া /:) সব ঠিক আছে শেষে গিয়া ম্যাক নেয় না , এত বার সঠিক ম্যাক বসাই তারপরও নেয় না X( X((
শেষে ফালাই দিসি X((
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: এখন তো জিনিস পায়া গেছেন, আবার সেটাপ দেন :)

২. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:২৩
ধানসিঁড়ি বলেছেন: Gnome Panel Load হয় না। কমপক্ষে ১০ বার রিস্টার্ট দিতে হয়। সমাধান আছে কি?






শাহরিয়ারের স্বপ্নবিলাস
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: কন কি :|

আমি ১০.১০ এ আপডেট করার পর নটিলাস ক্র‌্যাশ করতো। আবার সেটাপ দেওয়াতে ঠিক হয়ে গেছে। বাংলা নিয়ে কোন সমস্যা হইছিলো বোধহয়।

আমি আসলে উবুন্টু এক্সপার্ট না.... :(

৩. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:২৭
বর্ণিল আধার বলেছেন: মাইরি বলচি দাদা,খাসা জিনিস বানিয়েচেন।
আমি ব্রডব্যান্ড এর জ্বালাতনে অতিষ্ট হইয়া এখন এজ ইউজার।
সোর্স এর অপেক্ষায় থাকলাম :)
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: আইচ্ছা, সোর্স পাবলিশ করুম, গিটে কেমনে কি করে একটু শিখ্খা নেই :)

১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৮

লেখক বলেছেন: থ্যাংকস :)

৬. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৫
রাজসোহান বলেছেন: আচ্ছা , তয় এইবার না হইলে আপনে জরিমানা দিপেন B:-/
wibi দিয়ে ট্রাই মারলে কেমন হইবো ? বারবার পিসি সেটাপ দিতে ভাল্লাগে না .
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৯

লেখক বলেছেন: wibi কি? :P ভার্চুয়াল বক্স টাইপ কিছু নাকি? খারাপ হয় না তো...

৭. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৯
অবাঞ্চিত বলেছেন: সমস্যা হইল বাংলা লিখা নিয়া। উবুন্টুতে বাংলা লিখা যায় কিভাবে?
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: অভ্র দিয়াই তো করা যায় জানতাম, একটু গুগল করেন :P

কিছু খোজ দা সার্চ কইরা না পাইলে জানায়েন

৮. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৪০
স্পেলবাইন্ডার বলেছেন: উবুন্টুর চেহারা এই রকম ক্ষ্যাতমার্কা নাকি! :P

আমার এই পোস্টে আর্জেন্টিনার সমর্থকদের ডেকে এনে কমেন্ট করাচ্ছি /:) /:) /:)
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: উবুন্টুরে ক্ষ্যাত কন? /:) আমার এপের ডিজাইন পচা, সেইডা কন!

আইতাছি পোস্টে :D

৯. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৫১
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: সেইরকম জিনিছ বানিয়েচেন দাদা :D :D :D
১৮ ই জুন, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: দাদা এতো "লিসাদেবের" কাছে নস্যি ;)

১০. ১৮ ই জুন, ২০১০ রাত ১০:০২
প্লাস_মাইনাস বলেছেন: চমৎকার জিনিষ.... এই নেট কানেকশনের লাইগাই অনেকে উবুন্টু ইউজ করতে চায় না।
১৮ ই জুন, ২০১০ রাত ১০:২৪

লেখক বলেছেন: থ্যাংকস!!

১৮ ই জুন, ২০১০ রাত ১০:২৬

লেখক বলেছেন: আপনাকেও থ্যাংকু :)

১২. ১৮ ই জুন, ২০১০ রাত ১০:৪০
হতাশার স্বপ্ন বলেছেন: কারে একখান পুষ্ট , প্রিয় তে থুইয়া দিলাম
১৮ ই জুন, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: :)

১৩. ১৮ ই জুন, ২০১০ রাত ১১:০৪
স্বাধীনতার বার্তা বলেছেন: আবার কংগ্রেচুলেশন।

অফ টপিকঃ
Evangelion 1.01 You Are [Not] Alone

Click This Link

The Drawn Together Movie: The Movie!

Click This Link

The Girl Who Lept Through Time

Click This Link

Battle For Terra

Click This Link
১৮ ই জুন, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: থেংকু থেংকু! অভিনন্দনবার্তা ডেভু টিমের কাছে পৌছায়া দিমু! :)

১৪. ১৯ শে জুন, ২০১০ রাত ১২:৪৬
স্বপ্নখামারী বলেছেন: আপনারে যে কেমনে ধইন্যা দিমু আর কতখানি দিমু.... পিলাচের উপরে পিলাচ....
১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: উৎসাহের জন্য মেলা ধন্যবাদ :)

১৫. ১৯ শে জুন, ২০১০ রাত ১২:৫৪
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: তা যা বলেচেন দাদা, এ তো লিসাদেবের বাঁ হাতের বুড়ো আঙুলের খেল =p~ =p~ =p~
১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: ;) ;)

১৬. ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৫৩
কালীদাস বলেছেন: কেমন আছ? অনেকদিন পর পোস্ট দিলে এবার.....

উবুন্টু নিয়ে আগ্রহ আছে, কিন্তু ইউজ করিনি কখনো। পোস্ট-টা কাজে লাগতে পারে পরে....

তুমি গানের পোস্ট খুঁজতে গিয়েছিলে আমার ব্লগে (হতাশ হয়েছিলে:(:(), স্লিপনটকে নিয়ে অনেক বড় একটা লেখা দিয়েছিলাম, দেখনি মনে হয়।

ভাল থেক!!
২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: দেখতেছি এখনি... :)

১৭. ২২ শে জুন, ২০১০ সকাল ৭:৪০
সিজানুর রহমান বলেছেন: আমি একবার চেষ্টা করে পারিনি। আমি সিটিসেল জুম ইউজ করি, এলকাটেল মিউজিক সেটে। আমার জন্য কি সমাধান?
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: দাড়ান খবর নিয়া জানাই...

১৮. ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৪
স্বাধীনতার বার্তা বলেছেন: আমার তো নিজে নিজেই কানেক্ট হয়ে যায়। কিছুই বসাতে হয় না। B-))
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: হেহেহে

১৯. ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৬
কুয়াশায় ডাকা বলেছেন: কাজের জিনিস... ধন্যবাদ ।
২৪ শে জুন, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: :)

২০. ২৫ শে জুন, ২০১০ সকাল ১১:৪৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি এজ ইউজার, তবে জিনিসটা কিন্তু সেইরকমের হইসে। :)
২৯ শে জুন, ২০১০ সকাল ১১:০৮

লেখক বলেছেন: থ্যাংকস, ঊবুন্টু ইউজাও নাকি? :)

২১. ২৫ শে জুন, ২০১০ দুপুর ১:১১
অলস ছেলে বলেছেন: বাহ বাহ। বৎস, জীবনে উন্নতি করো। খুব ভালো লাগলো।

ল্যাপটপে ডুয়েল করছিলাম, দুইদিনে তিনবার ব্লু স্ক্রীণ আসার পর ভয়ে বাদ দিসি। কিন্তু বাসার আদিম যুগের ডেস্কটপে উইন্ডোজ চালু হইতে আধাঘন্টা লাগে (একদম আক্ষরিক অর্থে, এককালের ৯৮ দিয়ে চলা পিসি)। সেইটাতে সিঙ্গেল উবুন্টু ধুমাধুম চলতেছে।
২৯ শে জুন, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: আবার জিগায়.... উবুন্টু রক্স :)

উৎসাহের জন্য ধইন্যা হে অলস ভাই ........

২৯ শে জুন, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: :)

২৩. ২২ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
বালক বন্ধু বলেছেন: ভাই সত্যিই করে বলছি। এই পোস্টটা আসলে আপনি আমার সমস্যা সামাধানের জন্যই লিখেছেন।

আপনি বুঝলেন কেমনে আমার সমস্যা আছে? আমার ঘরে উকি দেন নাতো? X(
২৪. ২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:০২
বালক বন্ধু বলেছেন: ভাই ইন্সটল করলাম। কিন্তু কাজ হচ্ছে না। :(( :(( :(( :(( :((

ক্লিক করলে চালু হয় না। X( X( X( X( X( X( X( X( X(
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: বস আপনার উবুন্টু ভার্সন কত? ১০.০৪ না হলে কিন্তু চলবে না।

২৫. ২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৪
কোর আই সেভেন বলেছেন: চ্রম জিনিস। উবুন্তু যে আমারে ছ্যাকাগুলা দিসে না!!! কোন মুভি (অথবা যে কোন বড় ফাইল) পেনড্রাইভে কপি করার পরে যদি ভুলে সেফলি রিমুভ না করে পেনড্রাইভ খুলে ফেল, তবে উবুন্তুর ফালুদা হয়ে গেল! সেটার যদিও লজিক্যাল কারণ আছে কিন্তু সেটা তো সাধারণ ইউজারদের জানার কথা না। আর একবার ল্যাপটপ স্লিপ করার পরে আর কখনোই নেটওয়ার্ক ম্যানেজার চালু হয় না। এখন প্রত্যেক বার স্টার্ট হবার পরে কমান্ড দিয়ে স্টার্ট করতে হয়। প্রায় ৪০০মেগাবাইট ডাউনলোড করে স্রেফ পেনড্রাইভ সেফলি রিমুভ না করার কারণে আমার উবুন্তু পুরা ফালুদা হয়ে গেছে। তাছাড়া সমস্যাগুলোর সমাধান পাওয়া একটু কঠিন। তবুও উবুন্তুতে অভ্যস্ত হবার চেষ্টা করছি। পোস্টে প্লাস।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৬

লেখক বলেছেন: মন খুলে লেখার জন্য থ্যাংক্স বস। ইনশাল্লাহ একদিন উইন্ডোজের কথা ভুইলা যাবেন! ;)

 

মোট সময় লেগেছে ১.০৭৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুমতি ছাড়া লেখালেখির কোন অংশ
অন্যত্র প্রকাশ করা যাবে না।


choturmatrik.com/blogs/অন্যসময়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ