লাল
লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রঙ। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশের জন্য লাল ফুলকেই বেছে নেয়।
কমলা
আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয় কমলা রঙের ফুল ।
হলুদ
সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে পারেন হলুদ ফুল দিয়ে। বন্ধুত্বের রঙও এটি ।
সবুজ
প্রকৃতির রঙ সবুজ । সবুজ রঙ-এর ফুল সৌভাগ্য ও সুস্বাস্থ্যের প্রতীক ।
নীল
নীল রঙের ফুল আপনার দুশ্চিন্তা ও আশঙ্কাকে নিমেষেই দূর করতে পারে। এই রঙে রয়েছে শান্তি ও নীরবতা।
শাদা
শাদা মানেই মহত্ত্ব, পবিত্রতা ও উদারতা।
বেগুনী
বেগুনী রঙের সঙ্গে জড়িত রয়েছে রাজকীয়তা, সম্মান ও অহঙ্কার। তাই কারও ভূয়সী প্রসংশা ও অথবা অনেক বড় প্রাপ্তি বোঝাতে বেগুনী রঙের ফুল ব্যবহার করা যায়।
গোলাপী
গোলাপী তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক।
**** ছবি রাজামশাইয়ের পোষ্ট থেকে নেওয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


