ইট অল স্টারটেড উইথ অ্যা ডেইট...
ফিকে হয়ে আসা বিবাহিত জীবনে একটু চাঙ্গা ভাব আনতে ফিল ফস্টার ও ক্লেয়ার ফস্টার শহরের নামী রেস্তোরায় ডিনার করতে যায়, নিজেদের মাঝে একান্ত কিছু সময় পার করার জন্য... কিন্তু সেখানে গিয়ে তারা কোন টেবিল পায়না বরং অ্যাটেন্ডেন্ট তাদের সাথে একটু খারাপ ভাবেই ব্যবহার করে... তাই বার এ অপেক্ষা করার সময় ট্রিপলহর্ন নামের এক অনুপস্থিত কাপলের রিজার্ভেশন বারবার কল করা হলে ফিল নিজেদের ট্রিপলহর্ন বলে সেই টেবিলটি নিয়ে নেয়...ঘটনার শুরু এখানেই...
তাদের জীবনের সবচেয়ে ক্রেজি রাতটা তাদের জন্য ওঁত পেতে ছিল... খাবার টেবিলে হঠাত করেই তাদের সামনে দুই জন লোক আসে এবং তাদের ট্রিপলহর্ন মনে করে বাইরে ধরে নিয়ে যায়... ফিল আর ক্লেয়ার জানতে পারে, ট্রিপলহর্ন হচ্ছে সেই কাপল যারা বেশ কিছু দিন ধরে শহরের মাফিয়া ডন জো মিলেট্টো কে ব্ল্যাকমেইল করে আসছে, আজ এখানে একটি পেনড্রাইভএ ব্ল্যাকমেইলএর তথ্য গুলো নিয়ে তাদের দেখা করবার কথা ছিল...
লোকগুলো তাদের মানিব্যাগ আইডি কার্ড সহ সব কিছু কেড়ে নেয়,ফিল বারবার নিজেদের পরিচয় দিতে থাকলেও লোক গুলো তা বিশ্বাস করে না, বরং ক্লেয়ার কে গুলি করে উদ্যত হয়, ক্লেয়ার কে বাচানোর জন্য ফিল বলে বসে তারাই ট্রিপলহর্নস এবং পেনড্রাইভটি সেন্ট্রালপার্ক এ বোটহাউজ এ লুকিয়ে রেখেছে... সেখানে তারা কোন ক্রমে লোকদুটিকে ফাঁকি দিয়ে পুলিশের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় ঐ লোকদুটি আসলে ডন মিলেট্টোর পোষা অসাধু পুলিশ অফিসার...
এই ভয়াবহ রাতে তাদের পিছনে লেগে আছে ডন মিলেট্টোর গুন্ডা এবং পুলিশ, যারা তাদের ঠিকানাও জানে, আর বাড়ীতে রয়েছে তাদের ছোট্ট দুই শিশু সন্তান, পালিয়ে বাঁচবার কোন পথই নেই... মরিয়া হয়ে ফিল ও ক্লেয়ার আসল ট্রিপলহর্নদের খুঁজে তাদের ধরিয়ে দেবার পরিকল্পনা করে...
স্টিভ কারেল,এই নামটিই একটা ব্র্যান্ড, দম ফাটানো হাসি আর ১০০% বিনোদন এর গ্যারান্টি কার্ড... এই মুভিতে এক্সপেক্ট দ্যা আনএক্সপেক্টেড, কাহিনী কখন কোন দিকে যাবে আপনি তা আগে থেকে একটুও আঁচ করতে পারবেন না...তবে তাতে আপনার মজা কমবেনা, বরং শত গুনে বেড়ে যাবে...বন্ধুদের নিয়ে মুভিটাইম পার করতে চাইলে এটি হতে পারে আপনার আদর্শ চয়েস... এই মুভির তকমা হিসেবে একটা শব্দই পারফেক্ট, - CRAZY.......ITS A CRAZY MOVIE.
টরেন্ট ডাউনলোডের জন্য এইখানে ক্লিক করুন এবং নিচের দিকে ব্লুরে ৭২০পি ৬৫০ মেগা ডাউনলোড লিঙ্ক টি নিয়ে নিন।
সবাই কে ঈদের শুভেচ্ছা আবারো।
ঈদের আর একটি মুভি রিভিউ- Date Night (2010)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, অর্থসম্পদ, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

কিছুদিন ধরেই বিএনপি নেতা ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে... ...বাকিটুকু পড়ুন
আজকাল ফুটপাত থেকে কিছু কিনতে পারি না

আমি ফুটপাত থেকে জিনিস কিনি না একটি বিশেষ কারণে। যদি কিনি, যাঁদের জন্যে ফুটপাত ছাড়া উপায় নেই, তাঁদের ভাগে কম পড়ে যাবে। এছাড়াও, আমার মতো মানুষ ফুটপাত্ থেকে কিনলে ঐগুলোর... ...বাকিটুকু পড়ুন
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন
লাভ কার হলো?
দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
রসময় গালগল্প

প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।