তার নাম দেব ভালোবাসা
ফরিদ উদ্দিন মোহাম্মদ
আর কতটুকু দেয়ার পরে তুমি বুঝতে পারবে
আমি আমায় সমর্পন করেছি তোমাতে
আজ আমি ঐ নীলকন্ঠী পাখির মত-
আর কতটুকু ওড়ার পরে তোমার আকাশ ছুঁতে পারবো?
আমি জানি তুমি বৃষ্টি হও -
তোমার ভালোবাসার জলে শুধু আমায় ভেঁজাতে;
তুমি এক রাশ সিক্ত কদম হও-
আমায় ফুলে ফুলে রাঙ্গাতে ;
তুমি রংধনু হও আমায় রঙের বণ্যায় ভাসাতে ;
তবু কেন বিজলীর গর্জনে তোমার হৃদয়াকাশে-
অবিশ্বাসের দোলা শুরু হয় ?
হে সুন্দর হে উজ্জ্বল হে প্রতীমা হে দেবী
এবার হৃদয়টাকে শক্ত করে বাঁধো
আমার ভালোবাসার বাঁধনে ।
তারপর চল, আমরা পাখি হবো, আকাশ হবো
সমুদ্র হবো, পাহাড় হবো, আর হবো ঘোর অরণ্য...
আমি আর তুমি, তুমি আর আমি একটি নতুন পৃথিবী
তার নাম দেব আমরা- ''ভালোবাসা''
আজ একদিন-১
ফরিদ উদ্দিন মোহাম্মদ
আমার চোখের জল তোমার হৃদয় সমুদ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা জানি না
তোমার হৃদয় আর সমুদ্র একই জিনিস
আমায় ভাসিয়ে নিয়ে যাও চরম ভালোবাসার মত এক অতৃপ্ত স্নানে
আবার দূরে ঠেলে দাও সুবিশাল ঢেউ দিয়ে ঘৃণায়
ভেবেছিলাম আমার পরিজায়ী মন আর তোমার সমুদ্র হৃদয় -
একই বৃত্তের একটি বিন্দু ;
তোমাকেও বিচলিত করে প্রকৃতির কিছু রুক্ষ প্রেমহীন উপাদান
- - যদিও তুমি প্রেমের দেবী ;
তুমি আমাকে চিনতে পারো না কখনো -
এতবার তোমার জলে আমায় ভাসিয়ে নেবার পরও ;
আমায় বুঝতে পারো না কোন দিন -
আমার ছোঁয়ায় তুমি প্রশান্ত মহা সাগর হওয়ার পরও ;
আজ আমার চোখের সাথে মিশরের নীল নদ একি হয়ে গেছে
হৃদয়ের নীল কষ্ট গুলো মিশে যাচ্ছে ঐ নদে
তবুও কি শেষ হয় ? হয় না কখনো ;;
আমি স্ফিংস হয়ে থাকবো মহা প্রলয় অব্দি
পিরামিড-তোমায় রক্ষা করার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

