আমার প্রিয় পোস্ট

আমার আড়িয়াল বিল কাঁদে... মা আমাকে কতোদিন দেখে নি

বিভিন্ন ব্লগে প্রকাশিত আপনাদের কবিতা নিয়ে ই-সংকলন ও বই প্রকাশ

২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

শেয়ারঃ
0 0 0

আপনাদের কবিতা নিয়ে আগামী একুশে বইমেলা ২০০৯-এ একটি কবিতা সংকলন বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

১। আপনার কবিতাগুলো এই ই-মেইলে এটাচমেন্ট হিসেবে পাঠান :

২। লেখা ৩১ ডিসেম্বর ২০০৮-এর মধ্যে পাঠাতে হবে। আপনার লেখা ইউনিকোড বা সাধারণ বাংলা অক্ষরে লেখা হতে হবে।

৩। সর্বোচ্চ ১০টি কবিতা পাঠানো যাবে।

৪। দয়া করে অধিক সংখ্যক কবিতা পাঠিয়ে বা কবিতার লিংক দিয়ে তা থেকে আমাকে কবিতা নির্বাচন করতে বলবেন না। আপনার কবিতা যেন আপনার বিচারে আপনার লেখা সেরা কবিতাগুলোই হয়।

৫। আপনার আগের কবিতাগুলো নির্বাচিত হলো কিনা তা ০৭ ফেব্রুয়ারি ২০০৯-এর আগে বলা কোন মতেই সম্ভব না। তাই, যাঁরা আগে কবিতা পাঠিয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে না থেকে নতুন করে আবার পাঠানোই উত্তম পন্থা বলে মনে করছি। পাঠানোর পর যোগাযোগের দরকার নেই।

আমি কোনও প্রকাশক নই, এটা আমার ব্যক্তিগত খরচেই প্রকাশিত হবে। তাতে আমার লাভ কী? লাভ নেই, এটা আমার নেশা, অনেক বছর ধরে। প্রায় ফতুর হতে হতে সাহস করে আরেকটি বই প্রকাশের উদ্যোগ নিচ্ছি আর কী। যারা বই বের করেছেন তাঁদের চার্ম তো অনেকটাই শেষ, কিন্তু যারা বের করবেন করবেন করেও সুযোগ বা সাহস পাননি এখনও, তাঁদের জন্যও এটা। (আপনারা জানতে চেয়েছেন বলে এই উত্তর)।

শুধু কবিতা, আর অবশ্যই বাংলা কবিতা।

আপনার বিবেচনায় আপনার লেখা সেরা কবিতাগুলোই পাঠান। আপনার জন্য বইয়ে সর্বোচ্চ ৫টি পৃষ্ঠা বরাদ্দ থাকবে।

জরুরি কথা : বইয়ে আপনার প্রকৃত কবিনাম ও সংক্ষিপ্ত বায়োডাটা (৩ লাইনে) দেয়া হবে। দয়া করে এই তথ্যগুলো পাঠান : ক) পুরা নাম, যা ছাপা হবে, খ) জন্মস্থান, সন, তারিখ, গ) শিক্ষাগত দিক ঘ) বৈবাহিক অবস্থা ঙ) লেখালেখি কিভাবে শুরু, পছন্দ-অপছন্দ চ) কোন বই ছাপা ছাপা হয়েছে কিনা, কবে, কোথা থেকে, কী ধরণের বই। আরও বিশেষ কিছু যদি বলতে চান।

এটা কোনও ব্যবসায়িক উদ্যোগ নয়।

বইমেলার ২য় দিন মোড়ক উন্মোচন করা হবে। তার পরের দিন থেকে তা পর্যায়ক্রমে ইন্টারনেটে ছাড়া হবে।

এ ব্যাপারে ইতোপূর্বে দেয়া ঘোষণাটি কিছুটা পরিবর্তিত হলো।

 

প্রকাশ করা হয়েছে: আমার মুক্ত কথাআর্ন্তজাতিক  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
ফজলুল বলেছেন: "আমি কোনও প্রকাশক নই, এটা আমার ব্যক্তিগত খরচেই প্রকাশিত হবে। তাতে আমার লাভ কী? লাভ নেই, এটা আমার নেশা, অনেক বছর ধরে। প্রায় ফতুর হতে হতে সাহস করে আরেকটি বই প্রকাশের উদ্যোগ নিচ্ছি আর কী।"

সাহসী উদ্যোগ কে স্বাগতম। তবে কেউ যদি আর্থিক (খরচের) ব্যাপারটার সাথে জড়িত হতে চায় তাহলে ?

 

মোট সময় লেগেছে ০.৯১৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মুক্তিযোদ্ধা চাচা ছিলেন
জ্যেষ্ঠতম। তিনি ২০০৬ সালের
১৪ এপ্রিলে মারা যান

ভাইবোনদের মধ্যে দ্বিতীয়া ছিলেন
আমার ফুপু
২০১১ সালের জুলাইয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ