ময়নামতি গণকবর। কুমিল্লা। যাঁরা ২য় বিশ্বযুদ্ধে প্রাণ দিয়েছিলেন তাঁদের প্রতীকী কবর। ৭৩৭টি কবর আছে এখানে, ছবির মতো।
১৪ নভেম্বরে বাত্সরিক স্মৃতিদিবস পালিত হলো (Annual Remembrance Day Service 2008)। গিয়েছিলাম এক ফাঁকে। কিছু ছবিও তুলে ছিলাম, যা এখানে ।
ওখানে মুসলমানদের কবর আছে। ভারতীয় উপমহাদেশের যোদ্ধারা ওখানে শায়িত আছেন। আছে বৃটেন, আমেরিকা, আফৃকা, জাপান, চীন সহ অনেক দেশের যোদ্ধাদের কবর।
ঘুরে ঘুরে কবরগুলো দেখছিলাম। গায়ের উপর যোদ্ধার ও তাঁর ব্যাটালিয়নের নাম লিখা আছে। কারো কারো কবরের গায়ে প্রিয়তমদের পঙক্তি লিপিবদ্ধ আছে।
যেটির জন্য এই পোস্ট লেখা সেটি হলো এখানে দেয়া কবরের গায়ে লেখা কথাগুলো।
A dear husband and daddy. Some may forget you, but we will remember you always.
৬ ডিসেম্বর ১৯৪৩-তে ৩৯ বছর বয়সে নিহত যোদ্ধার প্রিয়তমা পত্মী আর আত্মজের পক্ষ থেকে নিঙড়ানো কাব্য। কোথায় আছেন তাঁরা এখন?
কেন জানি না, কবরের গায়ের লেখাগুলো পড়ছিলাম আর আমার বুক ভেঙে আসছিল। আমার চোখ টলটল করেছিল অনেক অনেকক্ষণ ধরে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


