আমার প্রিয় পোস্ট

আমার আড়িয়াল বিল কাঁদে... মা আমাকে কতোদিন দেখে নি

ভিডিও সম্পাদনা - কিভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১

শেয়ারঃ
0 0 0

এ্যামেচার নভিসদের জন্য

এ ব্যাপারে সর্বাগ্রে আপনার থাকতে হবে অদম্য উৎসাহ, অফুরন্ত সময় আর স্টেমিনা।
এরপর, আপনার একটা ভিডিও ক্যামেরা থাকলে ভালো হয়; না থাকলে একটা ডিজিটাল ক্যামেরা হতে পারে যাতে ভিডিও-ও করা যায়; এ-ও যদি না থাকে তবে একটা মোবাইল থাকতে হবে, যা দিয়ে ভিডিও করা যায়। আর থাকতে হবে একটা পিসি ও মোবাইল থেকে পিসিতে কানেক্ট করার যাবতীয় এসেসরি ও সফ্‌ট ওয়্যার।

এখন ইচ্ছে মতো ছবি তুলুন। বন্ধুবান্ধব, ভাইবোনদের নিয়ে ৫-৭ মিনিটের ঘরোয়া নাটকের স্ক্রিপ রচনা করে নিতে পারেন।

ডান?

এবার ভিডিওগুলো পিসিতে কপি করে নিন।

এখন ভিডিও মেকিংয়ের জন্য একটা সফ্‌টওয়ার ইন্‌স্টল করতে হবে পিসিতে। ৮-৯ বছর আগে আমি মুভি মেকার, আইফিল্মএডিট ব্যবহার করতাম। রিসেন্টলি Ulead VideoStudio ব্যবহার করছি। এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। প্রফেশনালরা হয়তো আরো উন্নত মানের সফ্‌টওয়ার ব্যবহার করেন।

এবার প্রগ্রাম ওপেন করুন।

তিনটি মেনু আসবে। 'ভিডিওস্টুডিও এডিটর'-এ ক্লিক করুন।

মেনু থেকে 'এডিট' ক্লিক করুন।

নিচের বক্সে কারসার রাখুন। রাইট ক্লিক করুন। আসবে :

Insert video
Insert DVD
Insert image
Insert audio

সবার উপরেরটাতে ক্লিক করুন। নির্দিষ্ট ফাইল থেকে ভিডিওগুলো সিলেক্ট করে নিয়ে আসুন এখানে।

মেনু বার থেকে 'শেয়ার' মেনুতে ক্লিক করুন। বক্সের ডানপাশে অনেকগুলো অপশন আসবে। প্রথম অপশন 'ক্রিয়েট ভিডিও ফাইল'-এ ক্লিক করুন। যা আসবে তার উপরেরটাতে ক্লিক করুন। ফাইল সেইভ করুন।

যা পেলেন তা অতি কাঁচা একটা জিনিস যদিও, কিন্তু আপনার হাতে করা এটিই প্রথম এ ধরণের ক্রিয়েটিভ কাজ বলে খুব রোমাঞ্চিত বোধ করবেন। আমি খুব কাঁচা হাতে ১৫ মিনিট দৈর্ঘ্যের দুটো মাদকবিরোধী নাটিকা বানিয়েছিলাম কয়েক বছর আগে। শিল্পমূল্যের দিক থেকে তার এক পয়সা মূল্য নেই, কিন্তু অভিনেতা-অভিনেত্রীগণ, এবং অফ কোর্স আমি, এডিটেড প্রডাক্ট দেখে 'নিজের প্রতিভায় নিজেই' হতভম্ব হয়ে গিয়েছিলাম।

আর, যা করলেন তা শুধু জোড়াতালি দেয়া হয়েছে। এডিটিং, সাউন্ড মিক্সিং ইত্যাদি'র উপর আগামীতে লিখবো।


এবার পুরনো একটা নমুনা দেখুন , যা বিশিষ্ট ব্লগারদের ফটো আইকন দিয়ে করা হয়েছিল। যারা আগে দেখেছেন, তারা ডাউনলোড থেকে বিরত থাকতে পারেন।

আরও কিছু ভিডিও ক্লিপ দেখুন, যার বেশিরভাগই ব্লগারদের আইকন যোগে বানানো হয়েছে:)

ভার্চুয়াল সুন্দরীরা

ব্লগারদের ছবি যোগে ভিডিও মিউজিক

৫০০ ব্লগারের ছবি যোগে ভিডিও মিউজিক

তুমি সুন্দর

তোমার ভাঁজ খোলো

তোমার ভাঁজ খোলো-২

ফার্স্ট ক্লিপ অফ ভিডিও ক্লিপ উইথ ব্লগার্স পিকচার্স

ব্গারদের ছবি নিয়ে একটা মজার খেলা





 

প্রকাশ করা হয়েছে: আমার মুক্ত কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
টেকনো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শোকেসে রেখে দিলাম পরে সময় করে ট্রাই মারুমনে।
০১ লা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২. ১৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
ল্যাটিচুড বলেছেন: লিখেছেন "এডিটিং, সাউন্ড মিক্সিং ইত্যাদি'র উপর আগামীতে লিখবো।" - কবে পাব পরবর্তী লিখা ?
০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: সময় ও সুযোগ পেলেই লিখবো। ধন্যবাদ।

৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
তাশফিকাল বলেছেন: এইটা এক্কেবারে নভিসদের জন্য। এটা কী মুভি মেকারের চেয়ে ভাল?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আপনি কি ইউলিড আর মুভিমেকার- এ দুটোতেই কাজ করেছেন? তাহলে আপনিই বলুন, কোন্‌টা বেটার?

৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
তাশফিকাল বলেছেন: আপনি লিখবার পর আগ্রহ করে ইউলিড দেখেছিলাম। কিন্তু তেমন ভাল মনে হয়নি।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: আমিও নভিস, আগে মুভি মেকার ইউস করতাম, তবে সর্বশেষ মার্কেটঅলা ভালো সফ্‌টওয়ার হিসেবে এটাই দিয়েছিল। এটা আমার কাছে অনেক ভালো লাগছে:)

৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৩
জন রাসেল বলেছেন: আমাদের ব্যান্ডের কিছুগান প্রাকটিসের সময় তুলে এনেছি ক্যামেরা দিয়ে। এখন সিডিতে রাইট করব। চাচ্ছি হালকা কিছু অ্যাফেক্ট দেব ভিডিওগুলোতে। ইউলিড দিয়ে কিভাবে দেব একটু সংক্ষিপ্ত করে যদি বলেন প্লিজ।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: কী ধরণের ইফেক্ট দিতে চান? ভালো হয় কয়েকটা ক্লিপ যদি ইমেইল করে পাঠাতে পারেন:)

৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬
জন রাসেল বলেছেন: এখান থেকে দেখুন

এই গ্রে ইফেক্টটা মুভি মেকার দিয়ে দিয়েছি কিন্তু আমি আরো ভালো কিছু চাই। আপনি সাজেশন দিলে খুশি হব কারণ নেক্সট প্রাকটিসের দিন ভালো করে আরো ভিডিও করে আনবো। প্রথমদিনের রেকর্ডি ভালো হয়নি কারণ আমাদের ভাল প্রিপারেশন ছিল না। তবু ভিডিওটা দেখলে আপনি আইডিয়া পাবেন। ধন্যবাদ
২৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: এটা ডাউনলোড করতে পারলাম না:( একটা মজা দেখুন http://www.mediafire.com/?o2tnxvmiik3

৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
জন রাসেল বলেছেন: ওকে আপনার মজাটা এখন ডাউনলোড দিলাম।

আর ইউটিউব থেকে আমার ফাইল্টা নামাতে চাইলে এর URL টা নিয়ে http://www.keepvid.com a paste করে ডাউনলোড করুন এমপি ফোর ফরমেটে।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: এবার আরেকটা মজা দেখুন http://www.mediafire.com/?jn5ozzmizib

৮. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:২৪
স্পেলবাইন্ডার বলেছেন: মজার কান্ড ঘটছে!

সামহোয়ার ইন কর্তৃপক্ষ সময় পরিবর্তন করার কারণে নতুন পোস্ট পুরানো পোস্টের পরে দেখাচ্ছে, আবার নতুন মন্তব্য পুরনো মন্তব্যের পিছনে চলে যাচ্ছে :-*

আর আমি বিনে পয়সায় টাইম মেশিনে ভ্রমণ করছি B-)B-)B-)

নতুন সময়ে রাত ১২.২৯ টা পার না হওয়া পর্যন্ত হযরত মামুন আব্দুল্লাহর এই পোস্টের আগে নতুন কোন পোস্ট আসবে না :-*

০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: সত্যিই একটা মজার কাণ্ড তো:):)

৯. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২
েআসাদুল ইসলাম বলেছেন: ভাইয়া নবীন দের জন্য খুব ভালো একটা পোষ্ট। কিন্তু আপনি কি একজন প্রফেমনার ভিডিও এডিটর। আরও পোষ্ট আশা করি। আমিও একজন নতুন। কিন্তু আমি ইউলিড মিডিয়া ষ্টুডিও ৮ ব্যাবহার করে খুব আনন্দ পাই। তাছাড়াও মুভি এডিট প্রো খুব ভালো মানের।
০১ লা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: আমি প্রভেশনাল না। আমি ইউলিড১১ ইউজ করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৫

লেখক বলেছেন: Thank you.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৬

লেখক বলেছেন: Thank you.

১২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৯
িনদাল বলেছেন: ইউলিড এর ডাউনলোড লিন্ক দেন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৯

লেখক বলেছেন: I don't know the download link. You need to buy it, costs only 40-50 taka.

 

মোট সময় লেগেছে ২.৬৯৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মুক্তিযোদ্ধা চাচা ছিলেন
জ্যেষ্ঠতম। তিনি ২০০৬ সালের
১৪ এপ্রিলে মারা যান

ভাইবোনদের মধ্যে দ্বিতীয়া ছিলেন
আমার ফুপু
২০১১ সালের জুলাইয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ