আমার প্রিয় পোস্ট
- ফেইসবুকের খেরোখাতা - সবুজ অঙ্গন
- ব্লগীয় কবিতা সমগ্র - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- মেয়েদের কথা; লজ্জা পুরুষের ভূষণ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- এক নবীন লেখকের প্রথম বই ছাপা হবার 'সকরুণ' ইতিহাস : খ্যাতির লাগিয়া :: পর্ব-১ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- এ গানের কোন শিরোনাম পেলাম না মনের মত, শিরোনামহীন। - মেহবুবা
- ধাঁধাপাগলাদের জন্য পোস্ট - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আবার কিছু কিছু পাঁচ মিশালি জোকস >>>কমন পড়লে/রিপোষ্ট হইলে আমি সরি - মাতবার
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- কিছু প্রিয় গান.......
- নাআমি
- গান, ভিডিও ও ছবির উপর আমার পোস্টগুলো একত্র করলাম - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- পারটিক্যাল ই্ল্যুসন ( Particle Ilusion) ভিসুাল এফেক্ট : - সবুজ১
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ২ - কথক পলাশ
- টেকনিক্যাল হেল্প চাই। পোস্টে ভিডিও যোগ করবো কীভাবে? - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আরও কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+) - আমি তুমি আমরা
- ক্লিওপেট্রাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক নারী - এম. রহমান
- ঢাকা কলেজের কথা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আমার সবগুলো কবিতার লিংক একত্রে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বহুল পঠিত কৌতুক , তারপরও যতবার পড়ি ততবার হাসি আসে - বিলাল
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- ভারতবর্ষের হারিয়ে যাওয়া ৬ টি নগরী এবং সাম্রাজ্য........ছবিসহ - সারওয়ার ইবনে কায়সার
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৭
যাঁদের কবিতা সংকলনে থাকছে
সর্বশেষ
সবুঝ অঙ্গনের কভার পেইজ এসেছে কাল। প্রস্তুত হচ্ছে।
যেসব কবিতা সবুজ অঙ্গনের জন্য
ব্লগারগণের নিজস্ব পছন্দ, অন্যান্যদের পছন্দ ও আমার পছন্দ মিলিয়ে মোটামুটি বিশাল আকারের একটা সংকলন দাঁড় করানো হয়েছিল শুরুতে। কাটছাট করতে করতে শেষ পর্যন্ত এই সাইজে আসে। এই লিংকে যা আছে, তাও বিশাল আকারেরই রয়ে যায়। শেষ পর্যন্ত এই লিংকের কবিতা থেকেও অনেক কাটছাট করে ৭ ফর্মায় (১১২ পৃষ্ঠা) নামিয়ে আনা হয়েছে।
১ ফেব্রুয়ারিতে মূল বই ছাপা হয়ে গেছে। আশা করি ১৫'র আগেই বইটা স্টলে চলে আসবে। আর ধারণা করছি, আমার আগেই অনেকে বইটা দেখে ফেলবেন![]()
সেক্ষেত্রে কভার পেইজটা কেউ ব্লগে দিয়ে দিলে খুশি হবো![]()
আগের কথা
আজ ট্রেসিং বের করলাম। এ যাবত কালে যতো ট্রেসিং বের করেছি তার মধ্যে এবারই সবচেয়ে নির্বিঘ্নে কাজটা শেষ করতে পেরেছি।
আমার অংশ আমি করে দিয়েছি; এবার প্রকাশের দয়ার উপর নির্ভর করছে কতো তাড়াতাড়ি তাঁরা বইটা মেলায় নিয়ে আসতে পারেন।
*************
সবুজ অঙ্গনের এডিটিং শেষ। ২৫ জানুয়ারিতে ট্রেসিং বের করা হবে।
এডিটিং শেষ করলাম। ৮৯ জন কবির ৮৯টা লেখা নিয়ে ৭ ফর্মা সাইজের বই হবে। কবিদের নিজের পছন্দ, অন্য ব্লগারদের পছন্দ, প্লাস আমার নিজের পছন্দ- সব মিলিয়ে আমার বিচারে এ ৮৯ জন কবির সেরা লেখাটাই সংকলনে থাকছে। আমি পুরোপুরি স্যাটিসফাইড।
ব্লগের কবিতাজগৎ একটা বিরাট বিস্ময়ের ব্যাপার- যাঁরা নিয়মিত ব্লগের কবিতা পড়েন তাঁরা নিশ্চয়ই আমার সাথে এ ব্যাপারে একমত হবেন। অনেক প্রসিদ্ধ কবির কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ব্লগে- ব্লগার হিসেবে হয়তো তাঁরা অনেকেই ততোটা জনপ্রিয় নন, কিন্তু তাঁদের উচ্চমার্গীয় কবিতাসম্ভার যে কোনো কবিতাপিপাসুর দৃষ্টি কাড়বে ও তৃষ্ণা মেটাবে বলে দঢ়ভাবে বিশ্বাস করি। আমি তাঁদের কবিতা পড়ে বিমুগ্ধ ও বিস্মিত হয়েছি। তাঁদের কাছে কবিতা চেয়েছি এবং তাঁরা কবিতা/সম্মতি দিয়ে আমার সংকলনের মান সমৃদ্ধ করেছেন। আমি আবারও তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুজন চিন্তাশীল ও জনপ্রিয় ব্লগারের দুটো সৃজনশীল লেখা তাঁদের অনুমতি না নিয়েই ছাপতে যাচ্ছি- তাঁরা মাইন্ড করবেন না, আমি জানি, এবং তা জেনেই একটা প্লিজ্যান্ট সারপ্রাইজ দেবার আশায় তাঁদের কাছে কোনো লেখা চাই নি![]()
![]()
স্থানাভাবে বা অন্য কোনো কারণে যাঁদের লেখা সংকলনভুক্ত করা গেলো না, তাঁদের প্রতি সমবেদনা ও শুভেচ্ছা থাকলো।
সামহোয়্যারইনব্লগ, প্রথম আলো ব্লগ, আমারব্লগ এবং মুক্তমঞ্চের কর্তৃপক্ষগণকে ধন্যবাদ জানাচ্ছি- যাঁরা তাঁদের বিশাল ব্লগভুবনে কবিদের কবিতা প্রকাশের সুযোগ করে দিয়েছেন- যা থেকে কবিতা সংগ্রহ করে আমরা এমন একটা সংকলন প্রকাশ করতে যাচ্ছি।
****************************
সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনের এডিটিং চলছে আপনাদের দোয়া চাই
গত বইমেলায় কবিতাসংকলন বের করতে গিয়ে বিরাট সমস্যায় পড়েছিলাম
এডিটিং কমপ্লিট করে পেনড্রাইভে ঢোকানোর আগের মুহূর্তে দেখি পুরা ফাইলটাই গায়েব হয়ে গেছে
ওটা আর ফিরে পাওয়া যায় নি। পরে সবগুলো র' মেটারিয়াল দিয়ে দিয়েছিলাম পান্থ বিহোসকে এডিট করার জন্য। আমার এ্যাসেসমেন্ট অনুযায়ী পান্থ খুব সুন্দর একটা কাজ করেছিল।
এবার সেই বিড়ম্বনার পুনরাবৃত্তি রোধে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছি![]()
![]()
দোয়া করবেন, যেন ভাইরাস জ্বর থেকে ৩০০ হাত দূরে থাকতে পারি।
সংকলনের জন্য এবার বিপুল সাড়া পেয়েছি; গতবারের তুলনায় অনেক গুণ বেশি। উল্লেখযোগ্য ঘটনা হলো, ব্লগের টপর্যাংকিং প্রায় সব কবির কবিতাই এ সংকলনে থাকছে; তার মানে এই নয় যে, উঠতি যুবকেরা স্থান পান নি
উঠতিরাও সমান গুরুত্ব পেয়েছেন। স্থান বরাদ্দের ব্যাপারে কবিতার গুণগত মানের পাশাপাশি বিরল ক্ষেত্রে ব্লগার/কবিদের জনপ্রিয়তাও বিবেচনা করা হয়েছে![]()
![]()
কবিদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি কবিতা জমা দেবার জন্য, এবং তাঁদের ব্লগ থেকে কবিতা নেবার অনুমতি দেবার জন্য। একই সংগে যাঁরা অন্য কবিদের লিংক দিয়ে সহায়তা করেছেন, বিশেষ করে ব্লগার ইমন জুবায়ের, শেখর সিরাজ, আইরিন সুলতানা, শত রুপা, কবিতার কথা, শামান সাত্ত্বিক- এঁদের প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা থাকলো।
গতবারের বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাওয়া যাবে এবার। এবারের বইটি ১০ ফেব্রুয়ারির মধ্যেই মেলায় আসবে আশা করি- বর্তমানে ইহা আমার পিসিতে এডিটিত হচ্ছে![]()
খুব তাড়াহুড়োর মধ্যে![]()
![]()
ভালো কথা, অনেকেই সংশয় প্রকাশ করে খোঁচা দিয়েছেন- সংকলন বের করার পেছনে আমার মতলবটা কী? তাঁদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই- এটা নিছকই আমার নিজের গাঁটের অর্থ জলে ফেলে দেবার নামান্তর- যা আমি প্রায় প্রতি বছরই করে থাকি। এদ্বারা ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব নয়- ভুক্তভোগী মাত্রই তা জানেন![]()
![]()
..... লিটল ম্যাগ বের করে করে আমি ফতুর হচ্ছি- যাঁদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে, জানেন তারা![]()
![]()
![]()
আশা করি বোঝাতে পেরেছি![]()
![]()
![]()
****************
একুশে বইমেলা ২০০৯-এর মতো এবারও ব্লগে প্রকাশিত আপনাদের কবিতা নিয়ে একুশে বইমেলা ২০১০-এ সবুজ অঙ্গন ১৫শ সংখ্যা বের করতে চাই। লেখাগুলো মূলত পান্থ বিহোস, আরও একজন কবি এবং আমি ব্লগ থেকে নির্বাচন করবো। আমাকে দয়া করে নিম্নরূপ সহায়তা করলে বাধিত হবো :
১। ব্লগে প্রকাশিত আপনার প্রিয় কবিতাগুলোর লিংক দিন, অথবা ইমেইল করুন। ব্লগে অন্য কবিদের লেখা আপনার ভালো লাগা কবিতাগুলোর লিংক দিন।
২। লেখা ইউনিকোড বা সাধারণ বাংলা অক্ষরে হলে সুবিধা হয়।
৩। একজনের সর্বোচ্চ ৩টি কবিতা পাঠাবেন।
শুধু কবিতা, আর অবশ্যই বাংলা কবিতা।
কবিদের নাম
কবিদের নাম নিয়ে কোনো সমস্যা নেই এবার- ব্লগীয় নাম, ছদ্মনাম, আসল নাম, যা খুশি দিন ক্ষতি নেই, শুধু যাঁর লেখা তাঁর নামটাই যেন থাকে তা খেয়াল রাখবেন
যাঁদের আসল নাম ও ব্লগীয় নাম দুটোই জানা আছে আমাদের, তাঁদের দুটো নামই পাশাপাশি লিখবো বলে ভাবছি; কারো আপত্তি থাকলে জানাবেন।
এখন যাঁরা লেখা দিতে চান, দয়া করে মন্তব্যের ঘরে আপনার কবিতা কপি এন্ড পেস্ট করে দিন। ব্লগীয় নাম ছাড়া আসল নাম দিতে চাইলে তা এখানেই দিয়ে দিন। পুরো দমে এডিটিঙের কাজ চলছে, দম ফেলবার সময় পাচ্ছি না ![]()
কারণ, ঘর আর অফিসের কাজ শেষ করে রাত ২টায় বসতে হয় এই মহৎ কাজে![]()
![]()
প্রেসে পাঠানোর আগের মুহূর্ত পর্যন্ত কবিতা সংগ্রহ চলতেই থাকবে![]()
![]()
![]()
কেউ কি দয়া করে বিনে পয়সায় কভারপেইজ ডিজাইন করে দেবেন? বইয়ের নাম হবে :
সবুজ অঙ্গন
ব্লগীয় কবিতাসংকলন-২০১০
একুশে বইমেলা ২০০৯-এ প্রকাশিত সবুজ অঙ্গন বইটি এবারের মেলায় যথারীতি ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাবেন। স্টল নং ১৬৯-৭০।
এ ব্যাপারে দেখুন :
Click This Link
Click This Link
গত বইমেলায় প্রকাশিত
কৃতজ্ঞতা :
যাঁরা নিজের লেখা দিচ্ছেন, অন্যের লেখার লিংক দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন- সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা।
প্রকাশ করা হয়েছে: আমার মুক্ত কথা বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ। কবিতা নির্বাচনে সহায়তা করুন। লিংক দিন।
কালপুরুষ বলেছেন:
ভাল উদ্দ্যোগ। সফল হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ। কবিতা নির্বাচনে সহায়তা করুন। লিংক দিন।
লেখক বলেছেন: নিজের কবিতা অবশ্যই পাঠানো যাবে
১নং কাজের জন্য তাহলে কাজটা করে দিন। কবিতা নির্বাচন করে লিংক সহ জানান![]()
লেখক বলেছেন: পেয়েছি। লিংকগুলো এখানেও দিতে পারেন![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: নিজের ঢোল নিজে পেটানো যাবে![]()
অন্ধকার বলেছেন:
শুভকামনা...
লেখক বলেছেন: ধন্যবাদ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
আইয়ু্ব হোেসন বলেছেন:
এত পড়ার সময় কোথায় ? মন্তব্য কিভাবে করি বলেন?
লেখক বলেছেন: আসলেই![]()
লেখক বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি আপনার সাথে একমত পোষণ করছি![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: মেইন টেক্সটে লিংক দিয়েছি। বাংলাবাজারে ইত্যাদি গ্রন্থ প্রকাশে পাবেন এখনো/এবারও। হেল্প করুন, আর কবিতা নির্বাচন করে লিংক দিন সম্ভব হলে; বা মেইলে।
পথিক!!!!!!! বলেছেন:
গতবার বইটা বের করেছিলেন শেষের আগের দিন। ওমন হলে মানুষ বই কিনবে কখন।
আজ রাতেই কবিতা পাঠায় দেবো।
এবার ও গতবারের মত ছাপানো হবে আশা রাখি।
লেখক বলেছেন: হ্যাঁ, আশা করছি বের করবার।
পথিক!!!!!!! বলেছেন:
আমার আপাতত চারটা কবিতার লিংক দিলাম ( ১টা বেশী, বাছাই এর সুবিধার জন্য)১। নষ্টালজিক হতে হতে হারিয়ে যাই সেই শূণ্যতা মাঝেই
২। আপন পর -কষ্ট
৩। ভুল পিপাসু
৪। এক গ্রাম্য কিশোরীর প্রতি তার গ্রাম্য মা...
লেখক বলেছেন: ধন্যবাদ।
পথিক!!!!!!! বলেছেন:
সুনীল সমুদ্রের কবিতা ..যা ভাল লেগেছে..( কবির অনুমতি নিয়ে নেবেন)যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার..
তুমি চলে গেলে এমন হয়...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ও গ্রেট ম্যাভেরিক ভাই, আপনার কবিতা আমার সংকলনভুক্ত হওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। অতি শীঘ্রই পাবো বলে আশায় থাকলাম।
সেই সাথে, ব্লগ থেকে আপনার পছন্দের কিছু কবিতার নাম বা লিংক দিলে কৃতজ্ঞ থাকি।
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
সবুজ অঙ্গন রিটার্ন...আবারো ভালো উদ্যোগ...এইবার সচতেন থাইকেন...গতবারের মতো দূর্ঘটনা থেকে...
গতমেলার বইটি ভালো হয়েছে...তবে মেলার শেষদিন আসায় বোধ হয় সবাই পায়নি...
সে ব্যাপারেও একটু সচেতন থাকবেন আশা করি...
লেখক বলেছেন: এবার সচেতন আছি, গতবার আরও বেশি সচেতন ছিলাম। কিন্তু শেষরক্ষা হয় নি![]()
বিবর্তনবাদী বলেছেন:
গতবারেরটা কি হইল?
লেখক বলেছেন: গতবারেরটা মেলার শেষদিনে মেলা দেখতে গিয়েছিল
ওটা এবার পুরোটাই দেখবে মেলা![]()
লেখক বলেছেন: আপনার কবিতার লিংক দেন নি এখনো
অপেক্ষায় আছি![]()
লেখক বলেছেন: ইমন ভাই, অশেষ অশেষ কৃতজ্ঞতা। সম্ভব হলে আরও লিংক দিন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। কিন্তু আপনার কবিতার লিংক কোথায়?
শেখ নজরুল বলেছেন:
সুন্দর উদ্যোগ। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কবি।
কবিতার কথা বলেছেন:
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
আমার ভালো লাগা কবিতা।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
বেছে বেছে আমার দুইটা কবিতা দিলাম।প্রথমটা সিলেক্ট হলে জীবনের সবচে বড় সাকসেস হিসাবে মনে করব।
প্রিয়তমা, ( আমার প্রথম এবং বেস্ট কবিতা, )
প্রেম ভালোবাসা
ঢাকাইয়া টোকাই বলেছেন:
সিলেক্ট হলে কিভাবে জানবো বল্লে খুশি হব।
লেখক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ। জানতে পারবেন।
মতিউর রহমান সাগর বলেছেন:
ফারিহান ভাই, সুন্দর উদ্যোগ। আমি এখানে নতুন ব্লগার, তাই গতবারের কথা জানিনা। এরকম উদ্যোগ কবিতা লিখিয়ে দের দারুন উৎসাহ যোগায়। আমার কবিতা আপনার মেইলে পাঠিয়ে দিবো। যদি সিলেক্টেড হয়, কষ্ট করে একটু জানাবেন কি?উদ্যোগের সুন্দর সফলতা কামনা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: পেয়েছি। ধন্যবাদ। কিন্তু এ কথা কেন?
মতিউর রহমান সাগর বলেছেন:
ফারিহান ভাই, সুন্দর উদ্যোগ। আমি এখানে নতুন ব্লগার, তাই গতবারের কথা জানিনা। এরকম উদ্যোগ কবিতা লিখিয়ে দের দারুন উৎসাহ যোগায়। আমার কবিতা আপনার মেইলে পাঠিয়ে দিবো। যদি সিলেক্টেড হয়, কষ্ট করে একটু জানাবেন কি?উদ্যোগের সুন্দর সফলতা কামনা করছি।
লিংক গুলো এখানে দেবার চেষ্টা করছি:
স্রষ্টা এবং অশ্রুমালাগণ
ইচ্ছে করে তোর দুঃখ ছুঁই
আত্নহননের পদাবলী
আমার ইমেইল:
ধন্যবাদ।।
মতিউর রহমান সাগর বলেছেন:
দুঃখিত, তৃতীয় লিংক টি ভুল দিয়েছি। এটা হবে:ইচ্ছে করে তোর দুঃখ ছুঁই
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ফর দ্য পোয়েমস।
ফকির ইলিয়াস বলেছেন:
কবিবর,আপনাকে কবিতা ইমেইল করেছি আপনার
ইয়াহু আই ডি-তে ।
পেলে আমাকে ইমেইল করবেন প্লিজ।
ভালো থাকুন ।
লেখক বলেছেন: ইলিয়াস ভাই, পেয়েছি। ধন্যবাদ জানবেন।
লেখক বলেছেন: পেয়েছি। ধন্যবাদ কবি।
ইমন সরওয়ার বলেছেন:
Click This LinkClick This Link
Click This Link
তিনটি কবিতার তিনটি লিংক দেয়া হলো।
ধন্যবাদ উদ্যোগের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমি তো আমার ইচ্ছেমতোও নিতে পারি আপনার কবিতা, তাই না? আপত্তি থাকলে জানাবেন।
পথিক!!!!!!! বলেছেন:
ফারিহান ..আমার কবিতা ছাপানো হলে ..নামটা মামুন ম. আজিজ
ব্যবহার করেন , পথিক!!!!!! নয়।
লেখক বলেছেন: এবার তো ব্লগীয় নাম আর আসল নাম, দুটোই লিখবো বলে ভাবছি। উপরে উল্লেখ করেছি![]()
এটাই মেইল করেছিলাম।
যদি মনোনিত হয় তবে নাম সোহেল মাহমুদ।
স্যরি।
লেখক বলেছেন: মনোনীত হলে ব্লগীয় নাম ও আসল নাম, দুটোই থাকবে; আপত্তি থাকলে জানাবেন![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
পথিক!!!!!!! বলেছেন:
ঠিক আছে তাইলে !
লেখক বলেছেন: ![]()
ইমন সরওয়ার বলেছেন:
অবশ্যই আপনার ইচ্ছে মতো নিতে পারবেন। আগ্রহের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন:
কোথায় মেইল করবো যদি বলতেন...
লেখক বলেছেন: আপনার ব্লগ থেকে আমার নিজের পছন্দ মতোও নিতে চাই- আপত্তি আছে?
লিংকের জন্য ধন্যবাদ।
তাজা কলম বলেছেন:
ধন্যবাদ লেখা দেয়ার জন্য। দু'টো কবিতার লিংক দিলাম। ছাপানোর সিদ্ধান্ত নিলে নিক সহ আমার নাম (মোহাম্মদ আন্ওয়ারুল কবীর) দিয়েন।Click This Link
Click This Link
লেখক বলেছেন: আপনার ব্লগ থেকে আমার নিজের পছন্দ মতোও কবিতা নিতে চাই- আপত্তি আছে?
কবিতা দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ। আপনার ব্লগ থেকে আমার পছন্দ মতো কবিতা নিলে কি আপত্তি আছে?
শেখ নজরুল বলেছেন:
মৃত্যু ফিরে যাবে যদি জলের সংকেত জানি
মৃত্যু ফিরে যাবে যদি জলের সংকেত জানি
নিশ্চয় বরুই গাছের নিচে চমকে উঠবে জল
পুরাতন এক আমির কলমিসবুজ প্রতিবিম্বে
ফিরে আসা এই আমিই ছিলাম স্বদেশের নার্সিসাস
কথা ছিলো ফুল হবো কিন্তু হয়েছি বাগানের উপহাস
হয়তো এখন মিশবে না ঝপাং শব্দের সাথে দিঘির কপাল
হয়তো ঘটবে না শহুরে শরীর আর গ্রাম্য জালের সঙ্গম
হয়তো এখন মুগ্ধ চোখে মুক্ত হবে না মীনের বন্ধ্যাকাল
হয়তো এখন হবে না এতটুকু ছোঁয়া এমন ভীষণ জলতৃষ্ণা।
ঘনবুকের মাঝখানে অত সহজেই ভাসাবে না পায়ের কৌশল
হয়তো আরও সহজে জলের ঠোঁটে বঞ্চিত হবে বৈদিক চুমুকাল
তখন জেগে উঠবে সেই কবেকার পুরাতন দিঘির না ছোয়া স্তন
শ্যাওলার বুক থেকে ঝরবে না কোন কিশোরের দুরন্ত সাঁতার।
শেষ সাঁতারে আমিই না হয় জাগিয়ে দেবো চিরবন্ধ্যা জলের যৗবন
শুরুটা আমার; তাতে কি? শীত শেষে তোমরাই নিও তার গলিত আলিঙ্গন।
লেখক বলেছেন: ধন্যবাদ নজরুল ভাই। আমার পছন্দ মতো কি কবিতা নিতে পারবো আপনার ব্লগ থেকে?
তাজা কলম বলেছেন:
নিয়ে নিন। আপত্তি নাই। তবে নিক সহ আসল নামটি (মোহাম্মদ আন্ওয়ারুল কবীর) ব্যবহার করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফকির অাবদুল মােলক বলেছেন:
Click This LinkClick This Link
Click This Link
আপনার বিবেচনা জন্য লিংক তিনটি দিলাম। বইয়ের জন্য নির্বাচিত হলে জানাবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ওকে, ধন্যবাদ।
সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন:
কোন আপত্তি নেই, নিতে পারেন...শুধু যদি কবিতা নেন তাহলে নামটা দেওয়ার আগে ঠিক করে দিয়েন।
লেখক বলেছেন: নাম কি সানজানা ওয়াহিদ হবে?
আজহার ফরহাদ বলেছেন:
আমি সংকলনটির প্রচ্ছদ করে দেবো, একেবারে বিনামূল্যে
লেখক বলেছেন: আমি তো এমন একজনকেই খুঁজছিলাম। প্লিজ জলদি পাঠান ইমেইলে এ্যাটাচ করে। প্রস্তাবের জন্য ধন্যবাদ।
সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন:
সানজানা বিন্তে ওয়াহিদ
লেখক বলেছেন: ![]()
আইরিন সুলতানা বলেছেন:
কিছু লিংক দিলাম, তবে আরো কিছু পছন্দের কবিদের লেখা দেই নি, কারণ, আমার জানা মতে ইতিমধ্যে তাদের এক বা একাধিক কবিতার বই আছে এবং আসছে হয়ত বা, পুনরাবৃত্তির মুখোমুখি যেন না হতে হয় তাই তাদের লিংকগুলো আমি শ্রদ্ধার সাথে এড়িয়ে গেছি --এখানে যে লিংকগুলো দিলাম, এগুলো চটজলদি কিছু ভাললাগা, চোখ আটকে যাওয়া লেখা.....অবশ্য কবিতাগুলো প্রকাশে কবিদের কাছ থেকে অনুমতি নেয়ার দায় উদ্যোক্তদাতের হাতে ছেড়ে দিলাম -
ব্লগার যীশূ -
অভিমান - Click This Link
অথবা - Click This Link
নোটস - Click This Link
ব্লগার চিটি (হামিদা আখতার)
আজ আমি কোথাও যাবো না। - Click This Link
জাত - Click This Link
ব্লগার মৃন্ময় আহমেদ
অবিচ্ছিন্ন - Click This Link
ব্লগার পথিক!!!!!!!
খুব কাছে তো খূঁজি না - Click This Link
এরপর... - Click This Link
যবনিকাপাতের তাড়া... - Click This Link
ব্লগার ইফতেখার.আমিন
উড়নচন্ডী জীবন (শরত স্মৃতির পংঙ্ক্তিমালা) - Click This Link
ইচ্ছের মিছিলে ভিড় বাড়ে - Click This Link
কষ্ট পাঠের ক্ষয়িত খসড়া - Click This Link
লেখক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। অনুমতি ছাড়া কারো কবিতা ছাপবো না। জেনে খুশি হবেন যে, সংক্ষিপ্ততম সময়ে ব্লগের প্রধান কবিদের কবিতা পেয়েছি। তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা।
আপনার নিজের কবিতা কোথায়?
লেখক বলেছেন: হ্যালো ম্যাডাম, আরেকটা কথা বলা হয় নি- সংকলনটা মূলত প্রতিষ্ঠিত ও অপ্রতিষ্ঠিত সব কবির কবিতা নিয়েই করছি। ব্লগে প্রকাশিত হয়েছে এমন হলেই হয়- যে কোনো কবির কবিতা। সম্ভব হলে ব্লগের বড় কবিদের কবিতাও দিন কিছু।
লেখক বলেছেন: নাম কী হবে? ডট কম ০০৯?
আইরিন সুলতানা বলেছেন:
সংকলনটা মূলত প্রতিষ্ঠিত ও অপ্রতিষ্ঠিত সব কবির কবিতা নিয়েই করছি। ------------
আচ্ছা, ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য। আমার জানামতে যাদের কবিতার বই বার হয়নি তাদেরগুলোকে তুলে আনার চেষ্টা করছি চোখের সামনে আগে।
ব্লগার কৌশিক
সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি অশ্রদ্ধা জন্মিছে - Click This Link
টিউবে বন্দী বিষন্ন পোট্রেট - Click This Link
ঐক্যমতের ভিত্তিতে বৃষ্টি নেমেছে - Click This Link
ব্লগার অন্যমনস্ক শরৎ
একটি কন্সপিরেসি থিওরি - Click This Link
আমি তোমাকে উপর থেকে দেখি - Click This Link
ব্লগার নম্রতা
মৃতনগরীর কবি - Click This Link
ব্লগার সুমিন শাওন
জলবতী মেঘ - Click This Link
এসো লিলুয়া মুগ্ধতা, এসো আবার দু'জন মিলে কষ্ট পাই ! - Click This Link
নিজের কবিতা? এটাই কঠিন কাজ !
লেখক বলেছেন: ধন্যবাদ আরো কিছু লিংক দেয়ার জন্য। আপনার কবিতা আর কেউ বেছে দিলে আশা করি আপত্তি থাকবে না। তারপরও আপনার পছন্দের কবিতার জন্য বসে থাকলাম![]()
দীপান্বিতা বলেছেন:
সুন্দর উদ্যোগ ...আমি তো কবিতা লিখতেই পারি না!
আচ্ছা! আমার ভাল লাগা রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন বা জীবনানন্দের কবিতার লিঙ্ক কি দিতে পারি! নাকি ব্লগারদেরই কেবল!
লেখক বলেছেন: ![]()
![]()
না, গুরুদের কবিতা ছাপবো না![]()
![]()
ব্লগের কবিদের কবিতা ছাপবার প্ল্যান করেছি। কবিতা শীঘ্র দিন
বিস্তারিত Click This Link
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। নাম কি অসম্পাদকীয়ই হবে?
মৃন্ময় আহমেদ বলেছেন:
@কমেন্ট ৫৯: কবিতা ছাপানো বিষয়কধন্যবাদ আইরিন সুলতানা।
আর ভাইরে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বড্ড আলসে মানুষ। নিজে খুঁজে বের করতে পারবো না। আপনার যদি পছন্দসই লেখা থাকে, তাহলে নিঃসংকোচে ছাপাতে পারেন। আর আমার কবিতা পছন্দ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কবিনাম কি গায়ত্রী সান্যাল হবে?
ভাস্কর চৌধুরী বলেছেন:
Click This Link
Click This Link
Click This Link
জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
লেখক বলেছেন: Dhonyobad.
লেখক বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য। আপনার কবিনাম কোন্টি? এস সুলতানা? নাকি শাহনাজ সুলতানা? প্লিজ জানান।
ত্রেয়া বলেছেন:
বেশ ভালো উদ্যোগ সত্যি.... বলেছেন লিংক দিয়ে সাহায্য করতে,, পারলে খুবই খুশি হতাম কিন্তু ব্লগে কবিতা আসলেই খুব একটা পড়া হয় না... বা যতটুকুন পড়েছি,, মনে হয়না খুব একটা মনে আছে দেয়ার জন্যে
দুঃখিত ফারিহান
ভালো থাকবেন।
লেখক বলেছেন: নেভার মাইন্ড। ভালো থাকুন ত্রেয়া।
লেখক বলেছেন: ওকে, ধন্যবাদ।
সাজিল বলেছেন:
চমৎকার উদ্যোগ। আমি কবিতা আপনার মেইল এ পাঠিয়েছি। পেয়েছেন?
লেখক বলেছেন: ধন্যবাদ, পেয়েছি।
লেখক বলেছেন: মনোনীত হলে ছাপবো, এ সম্মতি পেলাম, তাই না?
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
নাঈম বলেছেন:
আপনার ই-মেইলে কবিতা পাঠালাম আমার নিজের লেখা তিনটি, পেলে জানাবেন।
লেখক বলেছেন: পেয়েছি। ধন্যবাদ।
সাইফ হাসনাত বলেছেন:
আমার লেখা এই কবিতাটি দেখতে পারেন। এটা আমার খুবই ভালো লাগে। আশা করি আপনারও ভালো লাগবে...
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
নিজের লেখা কয়েকটি কবিতার লিংক দিলাম..Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ।
নতুন রাজা বলেছেন:
মেইল করেছিলাম। পেয়েছেন কিনা, একটু জানানো যাবে?
লেখক বলেছেন: নতুন রাজা নামে কেউ কোনো মেইল পাঠান নি![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মেহেরুবা বলেছেন:
আমি নতুন ব্লগার। কিছুটা দ্বিধাগ্রস্ত। তাই কোন লিংক দিতে ঠিক সাহস পাচ্ছিনা। আমার ব্লগবাড়িতে আমন্ত্রন রইল। কষ্ট করে একবার এসে ঘুরে গেলে খুবই খুশি হবো.......সুন্দর উদ্যোগ সফল হোক।
লেখক বলেছেন: দ্বিধাগ্রস্থ কেন? সাহস করে লিংকটা দিলেই তো হয়ে যায়![]()
আপনার বাড়ি ঘুরে এসেছি![]()
আরেকদিন যেয়ে চা খেয়ে আসবো![]()
![]()
লেখক বলেছেন: চেষ্টা করতে করতে বই প্রেসে চলে যায় না যেন, দেখবেন
আপনার কবিনামটা কী হবে? এখানে অথবা মেইলে জানাবেন। আপনার কবিতা বেছে নিয়েছি, আপনি নিজেও একটা বেছে দিন![]()
চিন্তা শিল্পী বলেছেন:
এসো এষা চুমু খাইহঠাৎ করে মনে হলো ভুল করেছি ভালোবাসায়
প্রেম যুদ্ধ সুখ
আমার নাম শাহরিয়ার রকিব!
ভালো থাকুন!
লেখক বলেছেন: ধন্যবাদ চিন্তাবিদ![]()
![]()
লেখক বলেছেন: পরাজয়ে ডরে না বীর![]()
![]()
লেখক বলেছেন: এবার আয়েশ করে পড়তে থাকুন![]()
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
অসম্পাদকীয় বলেছেন:
নেট এর সিমটা এই কয়দিন পলানটুকটুক(লুকোচুরি) খেলছিল আমার সাথে। খুঁজে পাচ্ছিলাম না তাই ব্লগ এ আসা হয়নি। গা'করছিলামনা দেখে নিজেই টেবিলের পায়ার নিচ থেকে উঁকি দিল।
সময়মত উত্তর দিতে না পারায় দুঃখিত। নাম মুনাব্বির।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাডাম।
উদাসী স্বপ্ন বলেছেন:
আপনের ম্যাসেজ পাইলাম, মাগার আফসোস আমি কবিতা লিখতে পারি না। পারি না মনের ভাবের ভগ্নাংশকে কথামালায় তুলে ধরতে, পারি না কারো ভুবন ভুলানো হাসি শব্দের জালে গেথে রাখতে! শুধু নীল আকাশের দিকে হাত তুলে বুক ভাঙ্গা আবেগে স্মৃতিগুলোকে সাজিয়ে ফেরা আর অপেক্ষা স্বপ্নিল রংধনুর পাবো কি দেখা!
লেখক বলেছেন: ভাবের তো দেখছি অভাব নাই, ব্যাপার কী, কবিভাই?
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
প্রবর রিপন বলেছেন:
হ্যা আমার লিখা ছাপতে পারেন
লেখক বলেছেন: ধন্যবাদ শিল্পী।
কাইয়ুম আবদুল্লাহ বলেছেন:
লেখা আহবানের জন্য ধন্যবাদ । আপনার পরিশ্রম শতভাগ সফল হোক। আপনার ইচ্ছে মতো বেছে নিলে কৃতার্থই হবো।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
শ খি আ ঈয়ন বলেছেন:
চটের কোলের বাসিন্দা...বৃদ্ধা ভিক্ষুকটি আরো বৃদ্ধা হয়
দিনে দিন বৃদ্ধ ক্ষয়
বুড়ি শরীরটাকে আর দাঁড়াতেই দেয়না
আগে তো কোনমতে লাঠি ভর দিয়ে হলেও দাঁড়াতে পারত
টুক টুক করে হাঁটত অলি-গলি বা রজপথে
আর এখন সে কোনমতে হাপুর দিয়ে
বয়ে চলে শরীরটাকে
বোঝার মতই এদ্বার-ওদ্বার
আগের চেয়েও আরও ক্ষীণ স্বরের আবদার
'দুগ্গা ক্ষয়রাত দেবেন গো মা...'
ছুড়ে দেয়া দু'এক টাকা বা এক মুষ্টি চালেই তুষ্ট বুড়ি
এরপরও প্রিতদিন আগের মতই নিয়ম করে
নিরুদ্বেগ যাত্রায় পৌছে যায় সে সেই শীল্প এলাকায়
জীবনানন্দের শহরের ঐ মেঠো ফুটপাতেই
গত পঁচিশ বছর ধরে তার রাত কাটে
আকাশ ছাউনির সংসারে তার সম্বল
দু'টো চটের বস্তা আর একটি জীর্ণ বাসন
মাঝ মাঘেও ঐ চটের বস্তাতেই সে উঞ্চ হতে চায়
সেবার বর্ষায় দয়ালু কোন এক রিক্সাওয়ালা
খুলে দিয়েছিল তার পলিথিনের পর্দা
আর বুড়ির প্রতিবেশী কিশোর চায়ের দোকানীর
কুড়োন ইটে ভর করে জাগে তার শূণ্য ভিটি
ইদানীং ঐ কিশোর দোকানীর মত
অনেক প্রতিবেশীই ভাবে
আজ বুড়ি ফিরবেতো নিরাপদে
নাকি শূণ্য পড়ে থাকবে তার চটের কোল
পরের দিন হয়ত কোন স্থানীয় দৈনিকে
মিলবে এক বেওয়ারিশ বৃদ্ধার লাশ উদ্ধারের খবর
ছবিটা ছাপার জায়গা হবে না নিশ্চয়ই...
তাই তাকে আর কারো দেখাও হবে না
তবে বুড়ি তার শেষ ভিক্ষাটি সযন্তে পাবে
পুণ্য অর্জনের কোন আশায় ছুটন্ত
দুরন্ত কোন ইচ্ছার কাছে
এতটুকুই নিশ্চিত আত্মবিশ্বাসে বলতে পারি আমি
আশাকরি লেখাটি আপনার ভালো লাগবে....
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কবিনাম কী?
স্বপ্নশিকারী বলেছেন:
গতবারে আমার একটি কবিতা ছাপা হয়েছিল।কিন্তু শেষকালে প্রকাশিত হওয়ায় বইটি পাটে খুব কষ্ট হয়েছিল .Click This Link
Click This Link
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ।
বাপ্পাদিত্য বলেছেন:
নিজের কবিতাই দিলাম।শক্তি সঞ্চয় করে এসো, হে ঈশ্বর
অতএব স্মৃতি- সে যাক! কবিতার জন্ম...
লেখক বলেছেন: ধন্যবাদ।
সেক্ষেত্রে চট্টগ্রামে কিভাবে পাব,সেটা একটু জানিয়ে রাখবেন আশা করি।
লিংকে লিংকে গিয়ে পড়ার চেয়ে বইয়ে কবিতা পড়া আরাম।
লেখক বলেছেন: বই বের হোক আগে![]()
প্রকাশকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন![]()
![]()
ঢাকাইয়া টোকাই বলেছেন:
লিস্ট মনে হয় অলরেডি ফাইনাল করসেন।যদি একটু জানা যেত কবিতা গুলো ভাত পাইসে কিনা , খুব উপকৃত হতাম। টেনশনে তো আমার ঘুম হারাম হয়ে গেসে।
লেখক বলেছেন: না, এখনো ফাইনাল হয় নি![]()
ছাপাখানায় ঢুকবার আগের দিন ফাইনাল হবে![]()
![]()
এরশাদ বাদশা বলেছেন:
ফারিহান ভাই, এ কবিতাটা পড়ে দেখুন, আপনার ভালো লাগলে দিয়ে দিয়েন প্লিজ। বিষন্নতায় কাটে সারাবেলা- মোসতাকিম রাহী
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পাহাড়ের কান্না বলেছেন:
অনেকেই লিঙ্ক দিয়েছে। অনেকেই প্রশংসা করেছেন ভাল উদ্যোগ বলে। আর কতিপয় ছাগল দিয়েছে মাইনাস। দাদু আমি এর তীত্র নিন্দা জানাচ্ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ নানু।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
প্রিয় ব্লগার কালপুরুষ এর একটি কবিতা খুব ভালো লাগে, বার বার পরতে ইচছা করে।তোমার এলোমেলো ভাবনা যত
লেখক বলেছেন: ধন্যবাদ।
মতিউর রহমান সাগর বলেছেন:
ফারিহান ভাই, আগেও তিনটি লিংক দিয়েছিলাম। আজ আরো তিনটি দিলাম। যদি আপনার পছন্দ হয় ... (মানে যদি লাইগ্যা যায় , হা হা হা )
View this link View this link View this link
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ha ha ha ha
লেখক বলেছেন: কবিনাম কী?
বোবাবৃক্ষ বলেছেন:
এই কয়খান কবিতা আমার কাছে আপনাদের সংকলনের জন্যে যথার্থ মনে হইছে, দেখবার পারেন।ফেসবুকে নিজের চেহারাটা এখন অবাস্তব মনে হচ্ছে
এখন কবিরা অনেক স্মার্ট- তারা ব্লগ লিখতে পারে
টোলের টেক্সট
লেখক বলেছেন: ধন্যবাদ।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
গতবার আমার কবিতা ছাপা হয়েছিল। সে ছিল আমার জন্য চরম এক পাওয়া। ফারিহান ভাই আপনাকে আবারও অশেষ ধন্যবাদ সেই সাথে পান্হ বিহোস ভাইকেও।আবারও বের হচ্ছে শুনে খুবই ভাল লাগছে। দেখি যত শীঘ্র সম্ভব পাঠাব। তাছাড়া যদি কষ্ট করে আপনি আমার ব্লগ থেকে পছন্দমত বেছে নিতে পারেন সেটাও মন্দ হয় না।
লেখক বলেছেন: শীঘ্র পাঠান, অথবা এখানে লিংক দিন, বা কপিপেস্ট করুন। সময় খুবই কম। ধন্যবাদ।
আশফাকুর র বলেছেন:
কবি নাম : আশফাকুর র
আশফাকুর র বলেছেন:
ভাই জানি ছাপা হবেনা।যদি দুর্ঘটনাক্রমে ছাপা হয়েই যায় তবে আওয়াজ দিয়েন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ব্লগ নিকটাই দিয়ে দেবেন!
লেখক বলেছেন: ![]()
সরসিজ আলীম বলেছেন:
সরসিজ আলীম_এর কবিতাবাদুড়ের ডানা
উৎসর্গ: আত্মবিনাশী আমার অভিমানী বোন
নাশফিয়া আখন্দ পিংকী-কে
নৌকার পা কাঁধে করে দৌড়াচ্ছে মাঝি
পশ্চিমের রাস্তা বরাবর,
বৌয়ের আলতারঙা পা গলির মোড়ে
ভাঙ্গা দেয়ালটাতে ঝুলিয়ে রেখে
মৌলবী মশায় নেমে গেলো কলার ক্ষেতের ভেতর।
দেয়ালটাতে মাঝি তার কাঁধের বোঝাটা
ঠ্যাশ দিয়ে রাখে, আর দেয়ালে ঝুলানো পায়ের
ফাঁকে গিয়ে দাঁড়ায়, মুততে থাকে।
ঠ্যাং তুলে মুতে দেয় একটা কুকুর
নৌকার পা ঠেসে থাকার উপর।
একাকার মুত গড়িয়ে যায় কলার ক্ষেতের ভেতর।
আর তখন ইস্কুল বালিকার গলার ফাঁস দেয়া
ওড়নাটি গড়িয়ে যাচ্ছে,
আর তাহার কান্নাগুলো দৌড়ে যাচ্ছে
ক্ষেতের ভেতর, কলাপাতার উপর।
আকাশ ঢেকে ফেলছে কাকেদের ডানা,
বাদুড়ের ডানা;
তখনো সদ্য পুরষ্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ধন্য ধন্য
করছে আমাদের রাজধানীর বিমান বন্দর।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মাথা
ফেটে রক্ত গড়িয়ে পড়ছে,
আর তখনো আমাদের জাতীয় সংসদ
থেকে ধন্য ধন্য আওয়াজ উঠছে।
২১.০১.২০১০, ঢাকা।
ধন্যবাদ ভাই, আমার ব্লগে গিয়ে আমন্ত্রণ জানাবার জন্য। আমার ব্লগের লিংক দিচ্ছি, এখানে কবিতায় বেশি। একটু কষ্ট করে বাছাই করে নিলে খুশি হতাম। সব কবিতায় আমার প্রিয়। ভালো থাকুন।
http://www.somewhereinblog.net/blog/vone03
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
পথিক!!!!!!! বলেছেন:
আইরিন সুলতানা -----poemsClick This Link
Click This Link
Click This Link
এফ আই দীপু
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ।
এর মধ্যে পাপী কি আছে?মনে হয় না।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ঢাকাইয়া টোকাই বলেছেন:
দয়া করে ব্লগের নিক টা ছাপাবেন না। শুধু আশল নাম দিবেন। ব্লগের আই ডি টা যত সম্ভব হাইড করে রাখতে চাই।উপরে আমার আসল নাম উল্লেখ করেছি। সেটা কষ্ট করে মুছে ফেললে খুশি হব।
লেখক বলেছেন: কষ্টা করিয়ে ছাড়লেন?![]()
![]()
![]()
লেখক বলেছেন: বেশি খুলে দেয়া কি ঠিক?![]()
![]()
লেখক বলেছেন: সবুরে মেওয়া ফলে- টাইম এন্ড টাইড ওয়েট ফর অল (এজন্য এগুলো চিরবিদ্যমান ও বারবার আসে)![]()
![]()
স্বপ্নশিকারী বলেছেন:
vai jan Bangla likhte disturb hoitese ty ei vabe likhlam.Kobider name gula ki deoa jai?
লেখক বলেছেন: কবিদের নামগুলো সময়মতো দেখতে পাবেন।
কালিদাস কবিয়াল বলেছেন:
দেরিতে হাজির হলাম, তাই সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ এর সাথে যুক্ত হতে পারলাম না। তবু আপনাদের এই আন্তরিক প্রচেষ্টা প্রতি শ্রদ্ধা ও শুভ কামনা রইলো। সবুজ অঙ্গনের পথচলা দীর্ঘ হোক...
লেখক বলেছেন: ধন্যবাদ কবি![]()
এহসান জুয়েল বলেছেন:
সর্বশেষ অবস্থা জানতে চাই..............
লেখক বলেছেন: Click This Link
এহসান জুয়েল বলেছেন:
ধন্যবাদ। মেলার বইটা আসার আগে একটা পোস্ট দিয়েন।আর যাদের কবিতা ছাপা হয়েছে আশা করি তাদেরও জানাবেন। কারন অনেকে আছেন, যারা ঢাকার বাইরে থাকেন, বই মেলায় সরাসরি আসতে হয়তো পারবেন না তারা............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.gif)
.jpg)






















আপনার উদ্যোগ সফল হোক।।