আমার প্রিয় পোস্ট
- ফেইসবুকের খেরোখাতা - সবুজ অঙ্গন
- ব্লগীয় কবিতা সমগ্র - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- মেয়েদের কথা; লজ্জা পুরুষের ভূষণ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- এক নবীন লেখকের প্রথম বই ছাপা হবার 'সকরুণ' ইতিহাস : খ্যাতির লাগিয়া :: পর্ব-১ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- এ গানের কোন শিরোনাম পেলাম না মনের মত, শিরোনামহীন। - মেহবুবা
- ধাঁধাপাগলাদের জন্য পোস্ট - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আবার কিছু কিছু পাঁচ মিশালি জোকস >>>কমন পড়লে/রিপোষ্ট হইলে আমি সরি - মাতবার
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- কিছু প্রিয় গান.......
- নাআমি
- গান, ভিডিও ও ছবির উপর আমার পোস্টগুলো একত্র করলাম - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- পারটিক্যাল ই্ল্যুসন ( Particle Ilusion) ভিসুাল এফেক্ট : - সবুজ১
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ২ - কথক পলাশ
- টেকনিক্যাল হেল্প চাই। পোস্টে ভিডিও যোগ করবো কীভাবে? - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আরও কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+) - আমি তুমি আমরা
- ক্লিওপেট্রাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক নারী - এম. রহমান
- ঢাকা কলেজের কথা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আমার সবগুলো কবিতার লিংক একত্রে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বহুল পঠিত কৌতুক , তারপরও যতবার পড়ি ততবার হাসি আসে - বিলাল
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- ভারতবর্ষের হারিয়ে যাওয়া ৬ টি নগরী এবং সাম্রাজ্য........ছবিসহ - সারওয়ার ইবনে কায়সার
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
১৫ ফেব্রুয়ারিতে আসছে সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০
২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪
যাঁদের কবিতা সংকলনে থাকছে
যেসব কবিতা সবুজ অঙ্গনের জন্য
ব্লগারগণের নিজের পছন্দ, অন্যের পছন্দ ও আমার পছন্দ মিলিয়ে মোটামুটি বিশাল আকারের একটা সংকলন দাঁড় করানো হয়েছিল শুরুতে। কাটছাট করতে করতে শেষ পর্যন্ত এই সাইজে আসে। কিন্তু এটাও বিশাল আকারেরই রয়ে যায়। শেষ পর্যন্ত আরও অনেক কাটছাট করে ৭ ফর্মায় (১১২ পৃষ্ঠা) নামিয়ে আনা হয়।
১ ফেব্রুয়ারিতে মূল বই ছাপা হয়ে গেছে। ৩ বা ৪ তারিখে কভার পাওয়ার কথা ছিল, শেষ খবর জানি না। আশা করি ১৫'র আগেই বইটা স্টলে চলে আসবে। আর ধারণা করছি, আমার আগেই অনেকে বইটা দেখে ফেলবেন![]()
সেক্ষেত্রে কভার পেইজটা কেউ ব্লগে দিয়ে দিলে খুশি হবো![]()
আগের কথা
একুশে বইমেলা-২০০৩-এ সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার প্রথম সংখ্যা বের হয়েছিল। এরপর মোটামুটি নিয়মিত ভাবে ত্রৈমাসিক ভিত্তিতে ১৩শ সংখ্যা পর্যন্ত বের হলেও ২০০৭-এর পর নানাবিধ কারণে তা সাহিত্যপত্রিকার আঙ্গিকে বের করা সম্ভব হয় নি। মাঝখানে অবশ্য একুশে বইমেলা-২০০৫-এ কবিতা ও ছোটগল্প সংকলন এবং একুশে বইমেলা-২০০৬-এ অণু-উপন্যাস সংকলন বের করা হয়েছিল; সেই ধারাবাহিকতায় একুশে বইমেলা-২০০৯-এ ইন্টারনেটে প্রকাশিত কবিতা লয়ে সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ প্রকাশ করা হয়। ব্যক্তিগত কর্মব্যস্ততার দরুণ এ বছর আমার দ্বারা এ কাজটা সম্ভব হবে না বোধহয়, এটা ভেবে একজন বিশিষ্ট ব্লগার ও কবিকে সম্পাদনার কাজটি করতে অনুরোধ জানিয়েছিলাম; কিন্তু শেষ মুহূর্তে তিনিও কাজটি করে উঠতে পারলেন না- অথচ এটা আমার নেশা, আমাকে করতেই হবে.... এর পরের ঘটনাক্রম ব্লগবাসী বন্ধুগণ জানেন।
এ সংকলনে ৮৯ জন কবির ৮৯টা লেখা রয়েছে। কবিতা আহ্বানের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন কবির ব্লগে ভ্রমণ করেছি; আমার দৃষ্টিতে যাঁদের কবিতা ভালো ও উন্নত মানের মনে হয়েছে, আমি তাঁদের কাছে কবিতা চেয়েছি; এবং পেয়েছি। কবিদের নিজস্ব পছন্দ, অন্যান্য ব্লগারদের পছন্দ, সর্বোপরি আমার নিজের পছন্দ- সব মিলিয়ে আমার বিচারে এ ৮৯ জন কবির সেরা লেখাটাই এ সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। আমি পুরোপুরি সন্তুষ্ট।
ব্লগের কবিতাজগৎ একটা বিরাট বিস্ময়ের ব্যাপার- যাঁরা নিয়মিত ব্লগের কবিতা পড়েন তাঁরা নিশ্চয়ই আমার সাথে এ ব্যাপারে একমত হবেন। অনেক প্রসিদ্ধ কবির কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ব্লগে- ব্লগার হিসেবে হয়তো তাঁরা অনেকেই ততোটা জনপ্রিয় নন, কিন্তু তাঁদের উচ্চমার্গীয় কবিতাসম্ভার যে কোনও কবিতাপিপাসুর দৃষ্টি কাড়বে ও তৃষ্ণা মেটাবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। ব্লগে কবিতা অনুসন্ধান করতে গিয়ে আমি রীতিমতো বিস্মিত ও মুগ্ধ হয়েছি এসব কবিতা পড়ে। এ অনুসন্ধানের কাজটি আমি নিজে না করলে এ বিস্ময়ভুবনটি এতো তাড়াতাড়ি আমার সামনে উন্মোচিত হতো না নিঃসন্দেহে। কবিগণ তাঁদের কবিতা পাঠিয়ে, ও প্রকাশের সম্মতি দিয়ে আমার সংকলনের মান সমৃদ্ধ করেছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাহবুব লীলেন, মুজিব মেহদী আমার প্রিয় কবি। তাঁদের অনুমোদন নেয়া সম্ভব হয় নি, কিন্তু এতে তাঁরা অখুশি হবেন না, আমার দৃঢ় বিশ্বাস। রথো রাফি ও নৃপ অনুপের কবিতা নেয়া হয়েছে অন্যান্যদের পছন্দের ভিত্তিতে, যদিও কবিদের অনুমতি নেয়া সম্ভব হয় নি। এ চার জন ছাড়া অন্য দু ব্যক্তি আছেন, যাঁদের অনুমতি ছাড়া তাঁদের লেখা ছাপা হচ্ছে। চিন্তাশীল, মননশীল ও জনপ্রিয় এ দুজন ব্লগারের লেখা দুটি কবিতা নয়, তা সত্ত্বেও লেখা দুটি সংকলনে দেখে কারো আপত্তি থাকবে না, শতভাগ নিশ্চিত।
এবারের সংকলনের জন্য বিপুল সাড়া পেয়েছিলাম; ২০০৯-এর তুলনায় অনেক গুণ বেশি। কবিদের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের কবিতার জন্য। সেই সাথে যাঁরা কবিতা নির্বাচনে আমাকে সহায়তা করেছেন- বিশেষ করে ব্লগার ইমন জুবায়ের, শেখর সিরাজ, আইরিন সুলতানা, শত রুপা, কবিতার কথা, শামান সাত্ত্বিক, এরশাদ বাদশাহ, পথিক!!!!!!!- এঁদের প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা থাকলো।
অনেক ব্লগারের আসল নাম ঢাকা পড়ে গেছে তাঁদের ব্লগীয় নামের ডামাডোলে। অনেকের আসল নাম আমরা জানতেও পারি না। ব্লগীয় নামেই কবিগণ সমধিক পরিচিতি পেয়েছেন বিধায় ব্লগীয় নামেই তাঁদেরকে উপস্থাপিত করা হবে; আর যাঁদের আসল নাম জানা গেছে, তাঁদের সম্মতিক্রমে আসল নামটিও ছাপা হবে ব্লগীয় নামের নিচে।
ইত্যাদি গ্রন্থ প্রকাশকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি- জানুয়ারির শেষ সপ্তাহে অসম্ভব ব্যস্ততা সত্ত্বেও এ সংকলনটি ছাপবার বিড়ম্বনা গ্রহণ করবার জন্য।
যাঁদের কবিতা সংকলনভুক্ত করা গেলো না, তাঁদের জন্য সমবেদনা ও আগামী বছরের শুভেচ্ছা থাকলো।
সবশেষে ধন্যবাদ- সামহোয়্যারইনব্লগ, প্রথম আলো ব্লগ, আমারব্লগ ও মুক্তমঞ্চের কর্তৃপগণকে- তাঁদের বিশাল ব্লগভুবনে কবিদের কবিতা প্রকাশের সুযোগ থাকার ফলে আমরা তা থেকে কবিতা সংগ্রহ করে এমন একটা সংকলন বের করতে পারলাম।
ভালো কথা, অনেকেই সংশয় প্রকাশ করে খোঁচা দিয়েছেন- সংকলন বের করার পেছনে লাভ-লোকসানের প্রসঙ্গ তুলে নানান তামাশা ও টালবাহানা করেছেন
পরবর্তীতে কবিতা দিলেও তাঁদের কবিতা বর্জন করা হয়েছে![]()
তবে, তাঁদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই- এটা নিছকই আমার নিজের গাঁটের অর্থ জলে ফেলে দেবার নামান্তর- যা আমি প্রায় প্রতি বছরই করে থাকি। সাহিত্যপত্রিকা বের করে কেবল ফতুর হওয়াই সম্ভব- ভুক্তভোগীরা তা জানেন... ফতুর হচ্ছি আমিও- যাঁদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে, তাঁদের এ খবর জানা রযেছে; আশা করি বোঝাতে পেরেছি।
সবাই ভালো থাকুন।
শুভ ব্লগিং...
মূল লিংক
******
একুশে বইমেলা ২০০৯-এ প্রকাশিত সবুজ অঙ্গন বইটি এবারের মেলায় যথারীতি ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাবেন। স্টল নং ১৬৯-৭০।
এ ব্যাপারে দেখুন :
Click This Link
Click This Link
গত বইমেলায় প্রকাশিত
প্রকাশ করা হয়েছে: আমার মুক্ত কথা বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
শুভ কামনা রইলো..
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
মেলার সময়ে মেলায় পাওয়া যাবে এ আশা করি। শুভ কামনা রইলো।
লেখক বলেছেন: মেলার সময়ে মেলায় পাওয়া যাবে বলেই এতো তাড়াহুড়ো
ভালো থাকুন কবি।
ডট কম ০০৯ বলেছেন:
লিস্ট টা দিতে পারতেন কার কোন লেখা সিলেক্ট হইছে।আপনার এই কর্ম প্রচেষ্টা অব্যহত থাকুক এবং উত্তোরত্তোর সমৃদ্বি লাভ করুক এই কামনা রইল।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
শুভ কামনা রইল। আশা করি এবার মেলা থেকেই বই সংগ্রহ করতে পারব
লেখক বলেছেন: এ আশাই করছি। ভালো থাকুন।
স্বপ্নশিকারী বলেছেন:
goto bochre amar ekta kobita select hoeyechilo ebaro ki amar se souvaggo ache? Thakle boilen tahole amar frieands r relatives der bolum.gotobare tara mon kharap korse age boli ny kno? tahole melai jaia boi kinto.Amamr Pc te 2 din dhore bangla lekha jaitese na ty eivabe likhlam asa kori thik kore felbo.
Dhonnobad
লেখক বলেছেন: বইটা তাহলে বের হোক আগে![]()
![]()
ভালো থাকুন কবি।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
ব্যতিক্রমী বলেছেন:
শুভকামনা ফারিহান ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ কবিভাই।
লেখক বলেছেন: বইটা বের হলেই কবিদের লিস্ট দিয়ে দেব, এ ব্যাপারে নিশ্চিত থাকুন![]()
রাগ ইমন বলেছেন:
লিস্ট দেওয়া যাবে না?
লেখক বলেছেন: লিস্ট তো অবশ্যই দেয়া যাবে, তবে বইটা বের হলেই দিলে ভালো হবে মনে হয়। ভালো থাকুন কবি।
অন্ধকার বলেছেন:
অনন্ত শুভকামনা...
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: জি ভাই, তাই-ই দেব![]()
![]()
তাজা কলম বলেছেন:
আপনি সত্যিই কবিতা প্রেমিক। আপনার মতোন কবিতা প্রেমীদের পক্ষেই সম্ভব এমনটি করে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আপনাকে অভিবাদন কবি।+
লেখক বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কবি
লেখক বলেছেন: ধন্যবাদ কবি ভাই![]()
যদি কিছু মনে না করেন..... বলেছেন:
শুভ কামনা রইলো..
লেখক বলেছেন: যদি কিছু মনে না করেন....., আপনাকেও ধন্যবাদ দিতে চাই শুভ কামনার জন্য![]()
![]()
সকাল রয় বলেছেন:
কবি আপনি একটা কাজ করতে পারবেন বইটা কোন প্রকাশনী থেকে বের হচ্ছে আর কে কে লিখেছে লিষ্টটা দিলে ভালো হতো
লেখক বলেছেন: বইটা বের হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। স্টল নম্বর এখনো পাওয়া যায় নি। ধন্যবাদ কবি, ভালো থাকুন।
নাঈম বলেছেন:
আপনার কবিতার প্রতি এই অকৃত্রিম ভালোবাসার প্রতি রইল আমার অসীম শ্রদ্ধা.......
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
ধন্যবাদ আপনাকে![]()
![]()
![]()
বাবুল হোসেইন বলেছেন:
ভাইয়া আমি খুব টেনশনে আছি।সত্যিই কি ............আমি স্থান পাবো ?
লিস্ট টা দেন না প্লিজ....
লেখক বলেছেন: খামোখা টেনশন করবেন না![]()
টেনশনে স্বাস্থ্যের ক্ষতি হয়![]()
![]()
লেখক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকলো, মহোদয়া।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
শুভকামনা এবং ধন্যবাদ খলিল ভাই ।
লেখক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকলো, মহোদয়া।
অন্ধকার বলেছেন:
আন্তর্জালিক নাকি অন্তর্জালিক? একটু কনফার্ম হয়ে নেবেন।
লেখক বলেছেন: দিলেন তো আমার ১২টা বাজিয়ে![]()
![]()
এ বই গত বছর ২৭ ফেব্রুয়ারিতে ছাপা হয়ে গেছে![]()
তবে ছাপাবার আগে ইন্টারনেট শব্দের বাংলা পরিভাষা আন্তর্জালই দেখেছিলাম। একটা আ-কার যদি বেশি দেখে থাকি তাহলে বরং খুশিই হবো চোখের জ্যোতি বেশিই থাকার দরুণ![]()
![]()
ভালো থাকুন।
পথিক!!!!!!! বলেছেন:
১৫ তারিখের দিকে চেয়ে থাকলাম
লেখক বলেছেন: গত পরশু মূল বই ছাপা হয়ে গেছে। কভার আজকে দেয়ার কথা। আশা করি ১৫'র আগেই হয়ে যাবে![]()
শয়তান বলেছেন:
স্টলে গেলে মোলাকাত হবে কি ?
লেখক বলেছেন: মোলাকাত তো হবেই, স্টল কি আর খালি থাকে????![]()
![]()
![]()
![]()
![]()
মোলাকাতের আশায় থাকলাম![]()
![]()
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
শুভকামনা, কবি।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















