আমার প্রিয় পোস্ট

আমার আড়িয়াল বিল কাঁদে... মা আমাকে কতোদিন দেখে নি

সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

শেয়ারঃ
0 37 0

লেখা দিন : সবুজ অঙ্গন ব্লগীয় সাহিত্য-২০১১


সুদীর্ঘ প্রতীক্ষার পর সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ আমার হাতে। অল্পক্ষণ আগে কুরিয়ারে পেলাম। এ ক'দিন অপরের মুখে শুনেছি বইটি খুব ভালো হয়েছে, আজ নিজ চোখে দেখে মুগ্ধ হলাম। স্বল্প সময়ে বইটি চমৎকারভাবে বের করায় ইত্যাদি গ্রন্থ প্রকাশকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে সুন্দর প্রচ্ছদ করে দেয়ায় নিয়াজ মোর্শেদ তুলিকে ধন্যবাদ জানাচ্ছি।



একই সাথে দেখুন সবুজ অঙ্গনের আগের বই-সংস্করণ গুলো, যা ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাওয়া যাবে। এগুলোর ইমেজও ভালোভাবে তুলতে পারলাম না বলে দুঃখিত।








লেখা দিন : সবুজ অঙ্গন ব্লগীয় সাহিত্য-২০১১


প্রিয় কবি ও ব্লগার বন্ধুগণ,

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ১২ ফেব্রুয়ারিতেই (শুক্রবারেই) সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ সশরীরে বইমেলায় চলে এসেছে:):) এটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। স্টল নং ১৬৯-৭০। প্রকাশক জুয়েল আবেদীন; মোবাইল : ০১৭১৫৪২৮২১০। ৭ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা। সবুজ অঙ্গন ব্লগীয় কবিতা সংকলন-২০১০-এর পিডিএফ কপি।

যাঁদের লেখা এই সংকলনে থাকছে, পৃষ্ঠাক্রমানুযায়ী :

১১/ইমন জুবায়ের
১৪/অন্যমনস্ক শরৎ
১৫/অপূর্ব সাহা
১৬/অভিজিৎ
১৭/অসম্পাদকীয়
১৮/আইরিন সুলতানা
১৯/আফরোজা সোমা
২০/আবু মকসুদ
২১/আবু সাঈদ ওবায়দুল্লাহ
২৩/আয়শা ঝর্না
২৪/আলো
২৫/আশফাকুর র
২৬/আরশাফ মাহমুদ
২৮/আসিফ সাজিল
২৯/আহমদ ময়েজ
৩১/ইফতেখার আমিন
৩২/ইমন সরওয়ার
৩৩/ইমরান মাঝি
৩৪/ইশতিয়াক আহমেদ
৩৫/একলব্যের পুনর্জন্ম
৩৬/এ.টি.এম. মোস্তফা কামাল
৩৭/এস সুলতানা
৩৮/এহসান জুয়েল
৩৯/কবির য়াহমদ
৪০/কাইয়ুম আবদুল্লাহ
৪১/কাজল রশীদ
৪৩/কালপুরুষ
৪৪/কালিদাস কবিয়াল
৪৫/কৌশিক
৪৬/গায়ত্রী সান্যাল
৪৭/চলমান স্মরিত
৪৮/চিটি (হামিদা আখতার)
৪৯/চিন্তা শিল্পী
৫০/টোকন ঠাকুর
৫১/ডট কম ০০৯
৫২/তাজা কলম
৫৩/তানভীর রাতুল
৫৪/ত্রেয়া
৫৫/নম্রতা
৫৬/নাঈম
৫৭/নির্ঝর নৈঃশব্দ্য
৫৮/নীল সাধু
৫৯/নৃপ অনুপ
৬০/পথিক!!!!!!!
৬১/পাপী ০০৭
৬২/প্রবর রিপন
৬৩/ফকির আবদুল মালেক
৬৪/ফকির ইলিয়াস
৬৬/ফয়সল অভি
৬৭/ফয়সল নোই
৬৮/ফারহানা ইলিয়াস তুলি
৬৯/দি ফ্লাইং ডাচম্যান
৭০/বরুণা
৭১/বাবুল হোসেইন
৭২/ব্যতিক্রমী
৭৩/ব্রহ্মপুত্র
৭৪/ভাস্কর চৌধুরী
৭৫/মতিউর রহমান সাগর
৭৬/মামুনুর রহমান খাঁন
৭৭/মাহবুব লীলেন
৭৯/মুজিব মেহদী
৮১/মুয়ীয মাহফুজ
৮২/মেহবুবা
৮৩/মৃন্ময় আহমেদ
৮৪/যীশূ
৮৫/রথো রাফি
৮৬/রাগ ইমন
৮৭/রাতমজুর
৮৮/রুবেল শাহ
৮৯/রোদেলা খাতুন
৯০/শ খি আ ঈয়ন
৯২/শত রুপা
৯৩/শামান সাত্ত্বিক
৯৪/শেখ নজরুল
৯৫/শেখর সিরাজ
৯৬/সরসিজ আলীম
৯৭/সবাক
৯৮/সমাপ্তি
৯৯/সাইফ হাসনাত
১০০/সানজানাওয়াহিদ
১০১/সালমান খান
১০২/সালাহউদ্দীন মুহম্মদ সুমন
১০৩/সুজন
১০৪/সুনীল সমুদ্র
১০৫/সৈয়দ আফসার
১০৭/সুশান্ত দ্রবিণ
১০৮/সেলিনা শিরীন শিকদার
১১০/হযরত মামুন আব্দুল্লাহ্
১১১/ম্যাভেরিক


আপনাদের সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা। আর যাঁদের লেখা নেয়া যায় নি স্থানাভাবে বা অন্য কারণে, তাঁদের প্রতি সমবেদনা ও আগামী বারের শুভ কামনা।


সবাই ভালো থাকুন।
শুভ ব্লগিং


আগের কথা
একুশে বইমেলা-২০০৩-এ সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার প্রথম সংখ্যা বের হয়েছিল। এরপর মোটামুটি নিয়মিত ভাবে ত্রৈমাসিক ভিত্তিতে ১৩শ সংখ্যা পর্যন্ত বের হলেও ২০০৭-এর পর নানাবিধ কারণে তা সাহিত্যপত্রিকার আঙ্গিকে বের করা সম্ভব হয় নি। মাঝখানে অবশ্য একুশে বইমেলা-২০০৫-এ কবিতা ও ছোটগল্প সংকলন এবং একুশে বইমেলা-২০০৬-এ অণু-উপন্যাস সংকলন বের করা হয়েছিল; সেই ধারাবাহিকতায় একুশে বইমেলা-২০০৯-এ ইন্টারনেটে প্রকাশিত কবিতা লয়ে সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ প্রকাশ করা হয়। ব্যক্তিগত কর্মব্যস্ততার দরুণ এ বছর আমার দ্বারা এ কাজটা সম্ভব হবে না বোধহয়, এটা ভেবে একজন বিশিষ্ট ব্লগার ও কবিকে সম্পাদনার কাজটি করতে অনুরোধ জানিয়েছিলাম; কিন্তু শেষ মুহূর্তে তিনিও কাজটি করে উঠতে পারলেন না- অথচ এটা আমার নেশা, আমাকে করতেই হবে.... এর পরের ঘটনাক্রম ব্লগবাসী বন্ধুগণ জানেন।

এ সংকলনে ৮৯ জন কবির ৮৯টা লেখা রয়েছে। কবিতা আহ্বানের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন কবির ব্লগে ভ্রমণ করেছি; আমার দৃষ্টিতে যাঁদের কবিতা ভালো ও উন্নত মানের মনে হয়েছে, আমি তাঁদের কাছে কবিতা চেয়েছি; এবং পেয়েছি। কবিদের নিজস্ব পছন্দ, অন্যান্য ব্লগারদের পছন্দ, সর্বোপরি আমার নিজের পছন্দ- সব মিলিয়ে আমার বিচারে এ ৮৯ জন কবির সেরা লেখাটাই এ সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। আমি পুরোপুরি সন্তুষ্ট।

ব্লগের কবিতাজগত একটা বিরাট বিস্ময়ের ব্যাপার- যাঁরা নিয়মিত ব্লগের কবিতা পড়েন তাঁরা নিশ্চয়ই আমার সাথে এ ব্যাপারে একমত হবেন। অনেক প্রসিদ্ধ কবির কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ব্লগে- ব্লগার হিসেবে হয়তো তাঁরা অনেকেই ততোটা জনপ্রিয় নন, কিন্তু তাঁদের উচ্চমার্গীয় কবিতাসম্ভার যে কোনও কবিতাপিপাসুর দৃষ্টি কাড়বে ও তৃষ্ণা মেটাবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। ব্লগে কবিতা অনুসন্ধান করতে গিয়ে আমি রীতিমতো বিস্মিত ও মুগ্ধ হয়েছি এসব কবিতা পড়ে। এ অনুসন্ধানের কাজটি আমি নিজে না করলে এ বিস্ময়ভুবনটি এতো তাড়াতাড়ি আমার সামনে উন্মোচিত হতো না নিঃসন্দেহে। কবিগণ তাঁদের কবিতা পাঠিয়ে, ও প্রকাশের সম্মতি দিয়ে আমার সংকলনের মান সমৃদ্ধ করেছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাহবুব লীলেন, মুজিব মেহদী আমার প্রিয় কবি। তাঁদের অনুমোদন নেয়া সম্ভব হয় নি, কিন্তু এতে তাঁরা অখুশি হবেন না, আমার দৃঢ় বিশ্বাস। রথো রাফি ও নৃপ অনুপের কবিতা নেয়া হয়েছে অন্যান্যদের পছন্দের ভিত্তিতে, যদিও কবিদের অনুমতি নেয়া সম্ভব হয় নি। ইমন জুবায়েরের ভিন্নধর্মী লেখাটি সবার ভালো লাগবে আশা করি; আর ম্যাভেরিকের লেখাটাও আপামর ব্লগারগণের অশেষ উপকার সাধন করবে ভেবেই ওটা কবিতা না হওয়া সত্ত্বেও সংকলনভুক্ত করা হয়েছে।

এবারের সংকলনের জন্য বিপুল সাড়া পেয়েছিলাম; ২০০৯-এর তুলনায় অনেক গুণ বেশি। কবিদের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের কবিতার জন্য। সেই সাথে যাঁরা কবিতা নির্বাচনে আমাকে সহায়তা করেছেন- বিশেষ করে ব্লগার ইমন জুবায়ের, শেখর সিরাজ, আইরিন সুলতানা, শত রুপা, কবিতার কথা, শামান সাত্ত্বিক, এরশাদ বাদশা, পথিক!!!!!!!- এঁদের প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা থাকলো।

অনেক ব্লগারের আসল নাম ঢাকা পড়ে গেছে তাঁদের ব্লগীয় নামের ডামাডোলে। অনেকের আসল নাম আমরা জানতেও পারি না। ব্লগীয় নামেই কবিগণ সমধিক পরিচিতি পেয়েছেন বিধায় ব্লগীয় নামেই তাঁদেরকে উপস্থাপিত করা হয়েছে; আর যাঁদের আসল নাম জানা গেছে, তাঁদের সম্মতিক্রমে আসল নামটিও ছাপা হয়েছে ব্লগীয় নামের নিচে।

ইত্যাদি গ্রন্থ প্রকাশকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি- জানুয়ারির শেষ সপ্তাহে অসম্ভব ব্যস্ততা সত্ত্বেও এ সংকলনটি ছাপবার বিড়ম্বনা গ্রহণ করবার জন্য।

যাঁদের কবিতা সংকলনভুক্ত করা গেলো না, তাঁদের জন্য সমবেদনা ও আগামী বছরের শুভেচ্ছা থাকলো।

সবশেষে ধন্যবাদ- সামহোয়্যারইনব্লগ, প্রথম আলো ব্লগ, আমারব্লগ ও মুক্তমঞ্চের কর্তৃপগণকে- তাঁদের বিশাল ব্লগভুবনে কবিদের কবিতা প্রকাশের সুযোগ থাকার ফলে আমরা তা থেকে কবিতা সংগ্রহ করে এমন একটা সংকলন বের করতে পারলাম।

ভালো কথা, অনেকেই সংশয় প্রকাশ করে খোঁচা দিয়েছেন- সংকলন বের করার পেছনে লাভ-লোকসানের প্রসঙ্গ তুলে নানান তামাশা ও টালবাহানা করেছেন পরবর্তীতে কবিতা দিলেও তাঁদের কবিতা বর্জন করা হয়েছে তবে, তাঁদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই- এটা নিছকই আমার নিজের গাঁটের অর্থ জলে ফেলে দেবার নামান্তর- যা আমি প্রায় প্রতি বছরই করে থাকি। সাহিত্যপত্রিকা বের করে কেবল ফতুর হওয়াই সম্ভব- ভুক্তভোগীরা তা জানেন... ফতুর হচ্ছি আমিও- যাঁদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে, তাঁদের এ খবর জানা রযেছে; আশা করি বোঝাতে পেরেছি।


মূল লিংক

 

প্রকাশ করা হয়েছে: যা কিছু আমারসবুজ অঙ্গন  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: কংগ্রাচুলেশন্‌স।

২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪
হেমায়েতপুরী বলেছেন: সবাইরে অভিনন্দন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪০
রিসাত বলেছেন: দারুন দারুন,,,,,,,,,,,,,,,,
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪
সকাল রয় বলেছেন: খুব সুন্দর কবি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২
রিসাত বলেছেন:

এ ছাড়াও দুজন চিন্তাশীল ও জনপ্রিয় ব্লগারের দুটি লেখা রয়েছে, যা কবিতা নয়।

এইটা ডিসাইড করার আপনি কেঠা?????? আপনে বলতে পারেন ঐগুলা আপনার হাইক্লাসের কবিতা গ্রন্থে আসতেছে না,,,,,,,,, কিন্তু পারেন না ঐগুলা কবিতা না,,,,,,,, আপনি বলতে পারেন অমুখ ব্লগার কবি না,,,,,,,, অমুখের ঐ কবিতা ফালতু,,,,,,,, বলতে পারেন না ঐটা কবিতা না,,,,,,,,,,,,,

আপনাদের কথা বার্তা দেখলে মাঝে মাঝে মানুষের প্রতি ন্যুনতম সম্মানবোধও হারিয়ে ফেলি,,,,,,,,, কবিতার কী বুঝেন আপনে??????? কোন গ্রামার বইয়েত্থেইকা কবিতা শিখা আসছেন????????

ফাঁকা মাঠে বইসা গোল করা কথা মজা তাই না?????? বাসায় যান.. বইসা বইসা শট প্র্যাকটিস করেন,,,,,,, লোকালয়ে বইসা মুখ দেখানোর যোগ্যতা আপনার নাই,,,,,,,,,,,,,,
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: ভাগ্নে তো দেখছি দারুণ রসিক:)

৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬
রিসাত বলেছেন: হ! একটু রসিক বটে,,,,,,,,,:)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: খালি রসিক হলেই কি চলে? একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করতে হবে না, জিনিসটা কী লেখা হয়েছে?

৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১০
বাবুনি সুপ্তি বলেছেন: ভাল লাগল। :) সবাই অনেক ভাল লেখে। তাদের সবার লেখা একসাথে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮
সকাল রয় বলেছেন: কবি সরি বলতে এসেছি!!
কি ক্ষমা করবেন না আমায়?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

লেখক বলেছেন: স্যরি কেন? :)

৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২১
রিসাত বলেছেন: গদ্য হইলে সমস্যা নাই,,,,, কিন্তু কেউ যখন লিখা শেষ কইরা বলে এইটা একটা কবিতা তখন সেইটা কবিতা,,,,,,,,,,,,,,,

ভুল বুঝবেন না আশা করি,,,,,,,,,, একটু ঝাল বেশি পড়ে গেছে বোধ হয়,,,,,, ইচ্ছা করছে তাই দিছি বাদ দেন,,,,,,,,,, যাই গা,,,,,,,,,,
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ভাগ্নে এবার পথে আসছে:):) গুড ফর দ্য হেল্‌থ। দাওয়াত থাকলো বাসায় আসবার।

১০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২২
সকাল রয় বলেছেন: এই যে শুধু কবিতা লিখলেই হয়না
মান সম্পন্ন হওয়া লাগে
আর তা না হলে আপনারা ছাপবেন কেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: :(:(:(

১১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩
ব্যতিক্রমী বলেছেন: নামের সাথে কবিতার শিরোনামটা দিলে বেশ ভালো হতো।

ধন্যবাদ ফারিহান ভাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: =p~ =p~ =p~

১৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১
শিরীষ বলেছেন: সকলকে অভিনন্দন।সবুজ অঙ্গন এর সাফল্য কামনা করছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।

১৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২
বাবর মোহাম্মদ বলেছেন: কিছু প্রিয় কবি ব্লগারের কবিতা নাই....তারপরও শুভকামনা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
রোডায়া বলেছেন: বাহ, অনেকের কবিতা একসঙ্গে৷
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: জি, অনেকের কবিতা একসঙ্গে। ধন্যবাদ।

১৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫
অপ্‌সরা বলেছেন: বাহ বাহ !!!!:):)
বইটা তো কিনতেই হবে। এত এত প্রিয় মানুষদের লেখা নিয়ে কবিতার বই!!!!!!!!!!!!!!!!!!

কোথায় কোন স্টলে কবে পাওয়া যাবে তাড়াতাড়ি জানাও ভাইয়া। :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: এটি প্রকাশিত হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। স্টল নং ১৬৯-৭০। বইটির প্রতি আগ্রহ প্রকাশের জন্য ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি:)

১৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সকল কে অভিনন্দন! আর আমার নাম দেখে আমি খুবই আনন্দিত হয়েছি! এখনো বিশ্বাস করতে পারছিনা! :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: বিশ্বাস হচ্ছে না? কংগ্রাচুলেশন্‌স।

১৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০২
ডট কম ০০৯ বলেছেন: এত এত প্রিয় মানুষদের লেখা নিয়ে কবিতার বই

কোথায় কোন স্টলে কবে পাওয়া যাবে তাড়াতাড়ি জানতে চাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: এটি প্রকাশিত হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। স্টল নং ১৬৯-৭০।

১৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৭
অপ্‌সরা বলেছেন: আশা করা যাচ্ছে আগামী শুক্রবারেই সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ বইমেলায় আসবে। এটি প্রকাশিত হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। স্টল নং ১৬৯-৭০। ৭ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা।
স্যরি !!!


আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ভাইয়া। আচ্ছা শুক্রবার সকালেই বইলেমায় হানা দেবো তোমার বই আনতে।
:):):)
তবে ডাচম্যান আমার প্রশ্ন রিপিট করে কেনো??????????? X(
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: উত্তর পেয়ে গেছেন জানতে পেরে কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না।

বাণী চিরন্তনী চিরদিনই রিপিটিত হয়। এতে আপনার গর্বিত হওয়া ছাড়া গত্যন্তর দেখছি না।

২০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৮
অপ্‌সরা বলেছেন: স্যরি এগেইন!!!!!!!!!!!!!!!
ডটকম হবে।:P
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: :):)

২১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৩
অপ্‌সরা বলেছেন: আগ্রহের কারন আছে। তবে কারণটা অতীব সিক্রেট । বলা যাবেনা।:P
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: সিক্রেসি চিরদিন সিক্রেট থাকতে পারে না:) অতি শীঘ্রই তা জানতে পারবো আশা করলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: :-P :-P :-P :-P :-P =p~ =p~

২৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩
সকাল রয় বলেছেন: সুজন নামের ব্লগারের লিংকটা আমার ব্লগে যদি দিতেন কবি
ধন্য হতাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: Click This Link

২৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯
তাজা কলম বলেছেন: সত্যিই অসাধ্য সাধন করেছেন কবি ভাই।
এভাবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর প্রবণতা যেন আসছে বারেও থাকে।

ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


বউকে গহনা না দিয়ে জলে ফেলছি টাকা। আমি এক ঘোরারুগ্ণ; বাইরে ফিটফাট, ভেতরেতে ফাঁকা।

২৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৪
নাঈম বলেছেন: আমার কোবতেও আছে দেখি!!!! ক্যামতে কি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: ;););););)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: :-P :-P :-P :-P

২৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
রাতমজুর বলেছেন: তাব্দা খাইলাম! (মেইল মেলা মার্ছি আংকেল) :|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: =p~ =p~ =p~

২৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৬
শয়তান বলেছেন: যদিও জানি কুবিরা খ্রাপ :P তবুও আপনার সাথে দেখা হচ্ছে মেলায় ১২~১৫ র দিকে ।



আর হ্যা । অভিনন্দন রৈলো । :)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: কুবিরা খুবই খারাপ জীব। সাবধান। তারপরও দেখা হয়ে যেতে পারে। :)

৩০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৮
মোহাম্মদ লোমান বলেছেন:
শুভ কামনা এবং কবিতার বইটি পেতে আগ্রহী, কি ভাবে পেতে পারি?
থাকি আবুধাবী, তবে চট্রগ্রামের কোথাও পেলে সংগ্রহ করতে পারি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: চট্টগ্রামের ঠিকানা পাঠান মেইলে।

৩১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১২
নীরবতা নীল বলেছেন:
ব্লগের অন্যতম উল্লেখযোগ্য-কবি `সুলতানা শিরীন সাজির কোন কবিতা সংকলনে নেই কেন?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: :(:(:(:(

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: :-B

৩৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
পাপতাড়ুয়া বলেছেন: অনেক ধন্যবাদ।অনেক কষ্ট করেছেন আপনি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:২৭
আহমদ ময়েজ বলেছেন:
মেইলটা আজই পড়েছি। ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

৩৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৭
ডট কম ০০৯ বলেছেন: আমার জীবনের অনেকগুলো পাওয়ার মধ্যে একটি উজ্জ্বল পাওয়া হয়ে থাক লো এই

সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ

ধন্যবাদ ও সালাম ফারিহান ভাই।

আপনার সাথে দেখা করতে চাই

মেইল
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ ডট কম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪১
আশফাকুর র বলেছেন: ধন্যবাদ।কিন্তু চট্টগ্রামে কখন পাওয়া যাবে?তর সইছেনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ভালো হয়, বই বের হবার পর প্রকাশকের সাথে যোগাযোগ করলে। তিনি হয়তো পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে পারবেন। উপরে প্রকাশকের মোবাইল নম্বর দেয়া আছে। ধন্যবাদ।

৩৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১০
রিসাত বলেছেন: দাওয়াত কবুলকৃত!

ডেইট দেন.......। আশতাছি,,,,,,,,,,, ওহ ভালো কথা আমি হেলিকপ্টারে আসবো কিনা!!!! আপনাদের হেলিপ্যাডটা যদি ইকটু সাফ ছুতোরা কইরা রাখতেন!!!!!:)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: আপনার খালামণিকে বলেছি। তিনি আবার মাটন বিরিয়ানি রান্নায় খুব পারদর্শিনী। আপনার জন্য স্পেশিয়ালি রাঁধবেন তিনি। চলে আসুন যে কোনো একদিন। বাসার ছাদটাই আপাতত হেলিপ্যাড হিসেবে ব্যবহৃত হচ্ছে:):)

৩৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫
সহেলী বলেছেন: আমার কবিতা নাই !!!!
কি হবে এখন !

কিন্তু , আপনি যে এতটা পরিশ্রম করে এটা দাড় করালেন তার জন্য সব ভুলে গেলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৩

লেখক বলেছেন: সত্যি কথা, আপনার ব্লগে ঘুরেছি, কিন্তু কোনো কবিতা পাই নি, তাই আপনার কাছে চাওয়াও হয় নি। আরও সত্য এই যে, কবিতা লেখেন বা গদ্য লেখেন, গত এক মাস প্রায় সবার ব্লগেই অনেক ঘোরাঘুরি হয়েছে আমার, শুধু কবিতার জন্য। যাঁর কবিতা ভালো লেগেছে, তাঁর কাছেই কবিতা চেয়েছি। ... আপনার কবিতা না পেয়ে আমার খারাপই লাগছে এখন:(:(

৪০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২১
নাঈম বলেছেন: আমি সত্যিই গর্ববোধ করছি ব্লগের অনেক রথী-মহারথী কবিদের ভিড়ে আমার মত ক্ষুদ্রাতিক্ষুদ্র একজনের কবিতা মনোনীত হওয়ায়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এত কষ্ট করে এই কাজটি শেষ করার জন্য।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬

লেখক বলেছেন: আপনি নন, বরং আপনার কবিতাই আপনাকে সংকলনভুক্ত করেছে। কবিতায় যাঁরা রথী-মহারথী, তাঁরা নিজ কবিতার গুণেই রথী-মহারথী। আপনিও তাঁদের একজন। অভিবাদন:):)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: :) :) :)

৪২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৯
মতিউর রহমান সাগর বলেছেন: ৭৫/মতিউর রহমান সাগর
ধন্যবাদ ফারিহান ভাই সিলেক্ট করার জন্য। যথেষ্ট ভালো লাগছে নিজের কবিতা বাছাই হতে দেখে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৩

লেখক বলেছেন: আমারও ভালো লাগছে যে সংকলনে আপনার কবিতা ঠাঁই পেয়েছে। ভালো থাকুন, আনন্দে।

৪৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫০
মৃন্ময় আহমেদ বলেছেন: এখন বইখানা এইখানে আনানোর ব্যবস্থা করিতে হইবে। সংগ্রহে রাখার মতো একটি বই। তার উপর আমার নিজেরও লেখা আছে দেখে কেমোন যেনো সংকোচবোধ হচ্ছে। বই হাতে নিয়ে দেখতে হবে, কেমন লাগে।
তবে বইটা পেতে আমাকে অপেক্ষা করতে হবে একদুই মাস :(
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: আপনি কোথায় অবস্থিত:):):)

৪৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১
মামুনুর রহমান খাঁন বলেছেন: অনেক ধন্যবাদ ফারিহান ভাই। এবারও কবিতা নির্বাচিত হয়েছে দেখে খুবই আনন্দিত। কিন্তু যে ওয়ার্ড ডকুমেন্টের লিঙ্ক দিয়েছিলেন সেখানে তো কবিতা পেলাম না :( তাই খুব কনফিউজড ছিলাম। কিন্তু পৃষ্ঠা নম্বর সহ নাম দেখতে পেয়ে আশ্বস্ত হচ্ছি। কালই বই সংগ্রহ করব ভাবছি। আশা করি দেখা হবে।
শুভ কামনা রইল
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ মামুনুর রহমান ভাই। শুভ কামনা আপনার জন্য।

৪৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১
ইমন জুবায়ের বলেছেন: অসাধারন একটা সঙ্কলন হবে। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন জুবায়ের ভাই। কবিতা সংগ্রহে আপনার অবদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

৪৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫২
মৃন্ময় আহমেদ বলেছেন: আমি নিউ ইয়র্কে অবস্থিত।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: শুভ কামনা:):)

৪৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: গতকাল বই হাতে পেলাম। খুব ভাল হয়েছে বইটি। অনেক অনেক ধন্যবাদ আবারও
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আমার কপাল মন্দ, এখনো দেখতে পারি নি কেমন হয়েছে বই:(:( তবে আপনার কথায় আর প্রকাশকের কথায় আশ্বস্ত হচ্ছি- বইটা ভালোই হয়েছে:):) পারলে বইটার একটা ফটো দিন:):):)

৪৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৩
আইরিন সুলতানা বলেছেন: বাহ ! বাহ ! ওরা ১১১ জন ! :)

আমি না গেলেও গতকাল এক ব্লগারের কাছ থেকে জানালেন যে তিনি বইটি সংগ্রহ করেছেন। তারও লেখা আছে তো :) ....বইটা নাকি হাতে নিতে ভালই লাগছে বলেও জানলাম।

আজ যাবো, দেখি কী অবস্থা! :)

ঝুটঝামেলা ছাড়া কাজটা শেষ করার জন্য ধন্যবাদ। এবং শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: কবিতা সংগ্রহে আপনার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটি হাতে পেলে একখানি ফটো ছাপিয়ে দিলে খুব খুশি হবো:):)

৪৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৯
অপ্‌সরা বলেছেন: ভাইয়া, আমি গেছিলাম। ১৬৯ এ শুধু ধর্মগ্রন্থ দেখে ভাবছিলাম আমি ভুল করেছি। তারপর পরের স্টলটাতেই ইত্যাদি নাম দেখে জানতে চাইলাম বইটার কথা। আর পেয়ে গেলাম।

খুবই ভালো হয়েছে বইটার প্রচ্ছদ আর সবকিছু।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: বইটি ভালো হয়েছে জেনে খুব ভালো লাগছে। কিন্তু আমার কপাল মন্দ, দু চোখ অন্ধ, বইটি দেখার সুখ-আনন্দ এখনো পাই নি:(:(:( ধন্যবাদ ও ধন্যবাদ:):)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৭
শয়তান বলেছেন: এত কষ্ট করে খঁজে গেলাম ইত্যাদির স্টলে আর আপনেই আজকে নাই :(
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন: আমার জানা ছিল না আজ আপনি আসবেন:(:(:(

৫২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
এহসান জুয়েল বলেছেন: জেনে অনেক ভালো লাগলো, আমার একটা কবিতাও আছে, প্রথম দিকে একবার গেছিলাম, গত ৩/৪দিন মেলায় যেতে পারিনি। ভাবছি কাল/পরশু যাবো।

আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এই কাজটা করার জন্য। বাকী ধন্যবাদ বই কিনে দেবো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।

৫৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৬
অসম্পাদকীয় বলেছেন: লেখা দিয়ে সেই যে গেলাম আর আজ এলাম। আনন্দিত আমি। ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: আনন্দিত হয়েছেন জেনে ভালো লাগলো।

৫৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৬
অসম্পাদকীয় বলেছেন: password চায় soft copy টা। কি করি!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: ওটাতে পাসওয়ার্ড দেয়া আছে, তা ঠিক। খুলে দিলে তো সব দেখে ফেলবেন, পরে বই দেখবার আনন্দই আর পাবেন না:):)

৫৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
মানব মানিক বলেছেন: সবাইকে অভিননন্দন। খুবই ভালো লাগলো এমন উদ্যগের জন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ মানব মানিক।

৫৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১২
নাঈম বলেছেন: শুক্রবার বিকেলে কি আপনার মেলায় থাকার কোন সম্ভাবনা আছে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: হতে পারে, শিওর না:)

৫৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩১
এহসান জুয়েল বলেছেন: বইটা কিনলাম আজ। আপনাকে স্রেফ একটা ধন্যবাদ দিতে চাই কিছু চমৎকার কবিতাকে এক মলাটে নিয়ে আসার জন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: স্রেফ ধন্যবাদটা গর্বের সাথে গৃহীত হলো:):) ধন্যবাদ।

৫৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৩
অসম্পাদকীয় বলেছেন: আমার বাসস্থান ফেনী জেলায়। ঢাকা গিয়ে বইটা কেনা বেশ কিছুদিনের ভেতর সম্ভব না। অপেক্ষার আনন্দ আহরন করাই শ্রেয়। লেখকদের নামগুলো কি ব্লগ নামে দেয়া হয়েছে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১০

লেখক বলেছেন: অনেক ব্লগারের আসল নাম ঢাকা পড়ে গেছে তাঁদের ব্লগীয় নামের ডামাডোলে। অনেকের আসল নাম আমরা জানতেও পারি না। ব্লগীয় নামেই কবিগণ সমধিক পরিচিতি পেয়েছেন বিধায় ব্লগীয় নামেই তাঁদেরকে উপস্থাপিত করা হয়েছে; আর যাঁদের আসল নাম জানা গেছে, তাঁদের সম্মতিক্রমে আসল নামটিও ছাপা হয়েছে ব্লগীয় নামের নিচে।

৫৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১২
রাগ ইমন বলেছেন: আপনার কষ্ট সার্থক! খুব সুন্দর হয়েছে ।

অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন আপনাকে ।

এত জন কবিকে এক মুঠিতে ধরতে পারার আনন্দ প্রকাশ করা কঠিন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৮
আশফাকুর র বলেছেন: ফাবিয়ান ভাই,
ইত্যাদি গ্রন্থপ্রকাশ এর ঠিকানা টা কি দেওয়া যাবে-ডাকযোগে চট্টগ্রামে বই টা পাওয়ার জন্য?আপনাকে অনেক ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪

লেখক বলেছেন:
ইত্যাদি গ্রন্থ প্রকাশ
কম্পিউটার কমপ্লেক্স মার্কেট
৩৮/৩ বাংলাবাজার, ঢাকা-১১০০
ফোন : ৭১২৪৭৬০, ০১৭১৫ ৪২৮২১০, ০১৭১২ ২৩৫৩৪২

মোবাইল নম্বরে প্রকাশকের সাথে যোগাযোগ করে বই নেবার ব্যবস্থা করতে পারেন।

৬১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১০
শয়তান বলেছেন: একুশ তারিখ এ আছেন মেলায় ? আমার next ডেট ওই দিন বৈকালে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ডেটিঙয়ের কথা শুনে খুব রোমাঞ্চিত বোধ করছি:):)

৬২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬
শয়তান বলেছেন: খেক খেক. দেখলেই ধরা খাইবেন :P
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: পরাজয়ে ডরে কি বীর?:):)

৬৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫
সাজিল বলেছেন: PC te bangla font problem kortase tai english e likhlam. Farihan vai ke onek thanks unar obodaner jonno.onek kosto korsen boitar jonno.amar nam dekhe valo laglo.onupranito holam. boita khub bashi valo hoyeche.
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। Click This Link

৬৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
অসম্পাদকীয় বলেছেন: বইটা এখনও হাতে আসেনি কিন্তু সবাই পেয়ে গেছে :(
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: সত্যি এটা একটা বেদনাদায়ক খবর:(:( আশা করি শীঘ্রই বইটি হাতে নিয়ে নেবেন:):)

৬৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫
কালপুরুষ বলেছেন: বইটা চমৎকার হয়েছে। সত্যিই প্রশংসার দাবীদার। মন থেকে অভিনন্দন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৬

লেখক বলেছেন: শেখেন নি কেন? :)

৬৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ফারিহান ভাই, বইটা মারাত্নক হয়েছে! আপনার কষ্ট সার্থক। :)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩২

লেখক বলেছেন: :)

৬৯. ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৭
মোজাফফর বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো জেনে...শুভকামনা রইল।

 

মোট সময় লেগেছে ১.১০২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মুক্তিযোদ্ধা চাচা ছিলেন
জ্যেষ্ঠতম। তিনি ২০০৬ সালের
১৪ এপ্রিলে মারা যান

ভাইবোনদের মধ্যে দ্বিতীয়া ছিলেন
আমার ফুপু
২০১১ সালের জুলাইয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ