somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি আমার ছড়াকবিতার ব্যাপারে জ্ঞানগর্ভ যা যা বললেন : রম্য ও কুইজ

২২ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি: তুই কোথায়? অনেক দিন ধরে এ্যাবসেন্ট। মরার আগে প্লিজ জানাবি, কারণ, আই কেয়ার...
তিনি : থ্যাঙ্কস এ লট। হোয়াট হ্যাপেনস ইফ আই ডোন্ট ডাই সুন? হোয়াট ইফ আই ডোন্ট রিয়ালাইজ আই এ্যাম ডাইং বিফর ডাই? থ্যাঙ্কস ফর ইয়োর কেয়ার। সো নাইস অফ ইয়্যু।
আমি : If you don't die soon, say if you live for another 12 decades, I shall vanish and re-appear once after twelve years to see you only, then again disappear. What if it doesn't strike you.
তিনি : বাংলা কী?
আমি: বাংলা কী মানে? মনে নেই, সেদিন বলেছিলাম:
ভুলে যাবি তুই? যা না!
দুই যুগ পরে হঠাৎ এসে তোর বুকে দেব হানা!
তখন করবি কী তুই-
আবার যদি যাই হারিয়ে ফেলে এ বিশ্ব-বিভূঁই?

তিনি : আপনি যে কী বলেন, আমি বুঝি না। আপনার ভাষা না নদীর মতো, না বাতাসের মতো, না রৌদ্রের মতো... বুঝবো কী করে? আপনি কি নেহাল?
আমি : আমার ভাষা কি খুবই হিব্রু? Greek and Latin?
তিনি : না, না, তা বলছি না। বলছি নেহালের ভাষা এমন শিশুতোষ... বালক বালক।
আমি :
আমার ভাষা করাতের মতো যদি হতো, তোর বুকের অন্তর্গত
করে দিতাম এক লক্ষ ক্ষত।

তিনি : ভাবগুলো আমাদের ঢাকার বাসার দারোয়ান আর বুয়াদের মতো। ওরা খুব তুই-তোকারি করে নিজেদের মধ্যে কথা বলতো।
আমি : দারোয়ান আর বুয়ারাই করে সবচেয়ে বেশি সুখ, কারণ ওদের রোমান্স করার কৌশলটা সবচেয়ে খাঁটি ও মূলক।
তিনি : তাই, না?
আমি : That's, coz, they get closest to each other's heart than others can do.
আমি : জানি না তো... মেলাচ্ছি কেবল আপনার ভাষা ও ভাব আমার পরিচিত কার কার সাথে মেলে... এটা একটা তুলনামূলক স্টাডি।
আমি : Please go ahead with your study.
তিনি : আপনি কি অনেক জানেন, নাকি আন্দাজে-অনুমানে বলে যাচ্ছেন?
আমি : Question is not clear. অনেক কী জানি আপনার ব্যাপারে?
তিনি : দারোয়ান সাহেবদের সব কথোপকথন শুনতে পাই নি, শোনা উচিতও নয়... তাই না?
আমি : একটা কবিতার লাইন শুনুন।
তিনি : বলুন।
আমি :
মুঠোফোনে তুই আজ ফুটালি যে ফুল-,
নয়নে জাগালো নেশা, রক্তে হুলস্থূল।

তিনি : নেহালমার্কা ছড়া। কবিতা কি হলো?
আমি :
কাল রাতে যা দিয়েছিলি, আজ সকালেই তা শেষ।
মুঠোফোনের অভিসারে
দিনে কি আর পাবো তারে, রাত হলো যার শেষ?

তিনি : খুব বালক। আপনার বয়স কতো?
আমি :
ঠিক কোথায় তুই আঘাত পেলি, বল্,
আমি তো তোর আনন্দ-কুসুম, কবিতা, চোখের জল।
আমি তোর বক্ষে দিব ব্যাধি,
তোর বক্ষ-সুধা আমার অমৃত ঔষধি।

তিনি : অনেক সময় নষ্ট হলো। ইউজলেস। গল্প লিখুন বরং।
আমি : তোমার বয়স যতো তার চেয়ে অন্তত সাতটি মাস আগে আমার জন্ম হয়। Better you be my teacher for literature. Age is no factor. সময় তো আমার নষ্ট হয় নি এক দণ্ডও।
তিনি : না এটা সনেট, না কবিতা... ছড়ার আবেদনও নেই... ছড়া কাটার জন্য স্বভাবটাও বালক হলে ভালো।
আমি : গুণ সাহেবের কবিতা পড়ে মনে হয় ও-বেটা পুরো জীবনটাই নষ্ট করেছেন কবিতা লেখার চেষ্টা করে। কিন্তু হায়, কিছুই হয় নি, না কবিতা, না সনেট, না ছড়া। বেচারা!
তিনি : কী? কার কথা বললেন?
আমি : কবি গুণ। নির্মলেন্দু গুণ।
তিনি : উনার কোন্ কোন্ কবিতা আপনার কাছে ছড়ার মতো মনে হয় তা লিখে পাঠাবেন কাইন্ডলি... ই-মেইল করলে ভালো।
আমি : এখানে তো কয়েকটা বললাম, ছড়াগুলো কি কিছু হয়েছে? কী মনে হয় আপনার?
তিনি : ভালো লাগে নি আমার... খুব সম্ভবত আমি অন্য মুডে আছি। যাক গে, যান, পড়াশুনা করুন, অথবা ইয়াং মেয়েদের সাথে গল্প করুন... আপনার ক্রিয়েটিভিতে বসন্ত আসবে।
আমি : হুম, আপনি খুব অভিজাত ঘরানার ভাবনার অধিকারী।
তিনি : ‘অভিজাত ঘরানার’ মানে?
আমি : অর্থাৎ আপনি রবিঠাকুর আর আমি আপনার শরৎ বাবু, আপনি আমার জন্য লিখুন, আমি ওটাকে ট্রান্সলেট করে পাবলিকের জন্য লিখবো। যেমন জসীম উদ্‌দীন করতেন। আর যেমন করছেন হুমায়ূন আহমেদ।
তিনি : কী করতেন?
আমি : এই দেখেন না, কতো সহজ করে ফেলেছেন তিনি বাংলা সাহিত্য।
তিনি : তাই?
আমি : তবে কথা হলো, ‘সহজ করে যায় না বলা সহজে।’ তাই অনেকে জেলাস হয়ে ওঠেন।
তিনি : (আবারো) তাই?
আমি : Are you cooking and messaging? Or something else is cooking in your head?
তিনি : আমার আজ রান্না নাই!
আমি : আজ তবে কে রাঁধিবে, রাধে?
তিনি : হুমায়ূন আহমেদকে হিংসা কেন করে লোকে? উনি তো বাংলাদেশের পাঠকদের ধরে রেখেছেন দেশে। অনেক প্রকাশনা উনার কারণে গজিয়েছে। আর মানুষ তো উনার অবদান স্বীকার করেন।
আমি : Never utter in front of our scholars (?). আমার এক ফ্রেন্ড লুকিয়ে হুমায়ূন আহমেদের বই পড়ে, পাছে লোকে বলে, ও ক্লাসিক বইয়ের টেস্টই বোঝে না, এই ভয়ে।
তিনি : কেন বলবো না? উনি অনেক হালকা লেখাও লিখেছেন, তাতে অনেকে মনক্ষুন্ন, কিন্তু চাইলে উনি উনার মতো করে আবার গভীর লেখা লিখতে পারেন। আমার বোধে যেটা সত্য, যতোটুকু বুঝি ও দেখি, বলবো না?
আমি : I am really enjoying chatting with you. Although we have a little contradictions in our thoughts and opinions, still it's pleasurable. You can attract people by your intellects.
তিনি : বাংলাদেশে ফুলটাইম লেখক হয়ে বাঁচা যায়, উনিই একমাত্র তা প্রমাণ করেছেন... কিন্তু উনার পারসোনাল লাইফ নিয়ে অনেকে বিব্রত বোধ করেন। এটা যার যার ব্যাপার।
আমি : হু ইজ মিস্টার নেহাল?
তিনি : জানি না... তবে লেখার ঢং আর ভাবের জোয়ার দেখে বুঝি কে কোন্‌টা। আমার কাছে তো সবাই মাছের পোনা।
আমি : What is it? মাছের পোনা জিনিসটা কী?
তিনি : সবাই একরকম। কে যে কী জাত আপাত দৃষ্টিতে বোঝা যায় না... ইলিশের পোনা আর রুইয়ের পোনা আর কইয়ের পোনা আর ব্যাঙাচির পোনা... মিলেমিশে উপস্থিত হলে আমি কাউকে আলাদা করে চিনি না।

উপরের কনভারসেশনে নির্মলেন্দু গুণের কিছু ছড়া-কবিতার উল্লেখ রয়েছে, তিনি’র মতে যা কিছুই হয় নি। কেউ কি পারবেন ওগুলো আলাদা করতে?

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

×