আমি আমার মতো করে বলে দিয়েছি,
তুমি তোমার মতো করেই বুঝে নাও।
*****
চাটুকারিতা আর মিথ্যাবাদিতা সমার্থক।
আপনার গঠনমূলক মন্তব্য...
![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- মে,২০১৩(১)
- এপ্রিল,২০১৩(১)
- মার্চ,২০১৩(১)
- জানুয়ারী,২০১৩(৩)
- ডিসেম্বর,২০১২(২)
- নভেম্বর,২০১২(৫)
- অক্টোবর,২০১২(৫)
- সেপ্টেম্বর,২০১২(৫)
- আগস্ট,২০১২(৬)
- জুলাই,২০১২(৫)
- জুন,২০১২(৪)
- মে,২০১২(৬)
- এপ্রিল,২০১২(৭)
- মার্চ,২০১২(৯)
- ফেব্রুয়ারী,২০১২(৮)
- জানুয়ারী,২০১২(৭)
- ডিসেম্বর,২০১১(৪)
- নভেম্বর,২০১১(৫)
- অক্টোবর,২০১১(৪)
- সেপ্টেম্বর,২০১১(৫)
- আগস্ট,২০১১(৪)
- জুলাই,২০১১(৪)
- জুন,২০১১(৪)
- মে,২০১১(৮)
- এপ্রিল,২০১১(১২)
- মার্চ,২০১১(৭)
- ফেব্রুয়ারী,২০১১(৪)
- জানুয়ারী,২০১১(৪)
- ডিসেম্বর,২০১০(৪)
- নভেম্বর,২০১০(৫)
- অক্টোবর,২০১০(২)
- সেপ্টেম্বর,২০১০(৬)
- আগস্ট,২০১০(৬)
- জুলাই,২০১০(৭)
- জুন,২০১০(৮)
- মে,২০১০(১২)
- এপ্রিল,২০১০(১২)
- মার্চ,২০১০(১০)
- ফেব্রুয়ারী,২০১০(২৫)
- জানুয়ারী,২০১০(১৪)
- ডিসেম্বর,২০০৯(২৪)
- নভেম্বর,২০০৯(৩৭)
- অক্টোবর,২০০৯(৩৮)
- সেপ্টেম্বর,২০০৯(১৬)
- মার্চ,২০০৯(১১)
- জানুয়ারী,২০০৯(৩)
- ডিসেম্বর,২০০৮(১৯)
- নভেম্বর,২০০৮(২১)
- অক্টোবর,২০০৮(২৭)
- সেপ্টেম্বর,২০০৮(১৯)
- আগস্ট,২০০৮(১৭)
আমার লিঙ্কস
- উইকি
- মিডিয়া ফায়ার - আমার গান সমগ্র
- আমার ব্লগ - একটা হারানো ভুবন
- মুক্তমঞ্চ
- লোটাকম্বল - ফারিহান
- ফারিহান মাহ্মুদের ব্লগস্পট
- চিরন্তন বাংলা গান
- Normandy Landings
- রবীন্দ্র রচনাবলি
- সচলায়তন
- মুক্তাঙ্গন
- নগর বালক
- টেকনু
- মুক্তিযুদ্ধের ইতিহাস
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
- Bangladesh Liberation War
- এভারগ্রিনবাংলাগান
- আমরা বন্ধু
- ক্রিকইনফো
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বাংলামাটি
- স্বরচিত
- প্রথম আলো ব্লগ
- লিটারারি ভোকাবিউলারি
- সংবাদপত্রে মুক্তিযুদ্ধ
- গান mvlse
- গান মিউজিকডটকম
- ব্যাংক ও শেয়ার
- গান গুলো মোর শৈবালের দল
- চতুর্মাত্রিক
- ফটো ইফেক্ট
- কোরান
- আনফ্রেন্ড ফাইন্ডার
- বাংলা অভিধান
- খলিল মাহমুদ
- সবুজ অঙ্গন
- খলিল মাহ্মুদ
- খলিল মাহমুদ'
- *খলিল মাহমুদ
- খলিল মাহ্মুদ
- এ শহর থেকে তোর চলে যাবার কথা শুনে
- কোরান শরীফ - বাংলা ও ইংরেজি সহ
- কোরান শরীফ - ইংরেজি সহ
- কোরান শরীফ - ইংরেজি সহ-২
আমার বিভাগ
- আজগুবি ছড়া
- আমার প্রিয় গান
- ই-ফ্রেন্ড
- এ শহর ছেড়ে তোর চলে যাওয়ার কথা শুনে
- এক নবীন লেখকের প্রথম বই ছাপা হবার 'সকরুণ' ইতিহাস : খ্যাতির লাগিয়া
- কবিতা
- খেলাধুলা
- চরের মেয়ে
- ছোটোগল্প
- টেকনিক্যাল হেল্প চাই
- ধাঁধা ও কুইজ
- ধারাবাহিক উপন্যাস
- মেয়েদের কথা; লজ্জা পুরুষের ভূষণ :: অন্তরবাসিনী
- যা কিছু আমার
- লৌকিক, অথবা অতিপ্রাকৃতিক
- শব্দকবিতা - শব্দেই দৃশ্যানুভূতি
- সবুজ অঙ্গন
আমার প্রিয় পোস্ট
- আমাদের অসাধারণ সিরাজ সাঁই আজ দ্বিতীয় বৎসরে পা রেখেছেন (এ পর্যন্ত তার সকল পোস্ট এক পোস্টে) - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- জলিল চাচ্চুর ইংরেজী জ্ঞানের নতুন ঝলকঃ হাসতে হাসতে শ্যাষ
(পৈশাচিক বিনোদন সুনিশ্চিত) - আমি তুমি আমরা
- আমার সবগুলো কবিতার লিংক একত্রে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ব্লগীয় কবিতা সমগ্র - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ফেইসবুকের খেরোখাতা - সবুজ অঙ্গন
- আমার ফেভারিট করা পোস্টগুলো এখানে একত্র করলাম, কুইক রেফারেন্সের জন্য - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। লেখালেখি ছেড়ে দিচ্ছি।

সাধারণ ধারণা : একজন মানুষ যেভাবে কবি হয়ে ওঠেন; যেসব কারণে কবিতা লেখা হয়
২২ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪৫ |
![]()
সাধারণ ধারণা
একজন মানুষ যেভাবে কবি হয়ে ওঠেন; যেসব কারণে কবিতা লেখা হয়
আমার মনে পড়ে, যখন আমাদের পেটে দু’ বেলা ভালোমতো দানাপানি পড়তো না, নিরন্তর ক্ষুধার ভেতর ঘুমও এককণা সুখ দিত না, মা-বাবার খিটখিটে মেজাজের সামনে আমাদের বয়স খুঁড়িয়ে হাঁটতো, আর আমার ধণাঢ্য বন্ধুরা মোটাতাজা দেহে তরতরিয়ে ছুটে বেড়াতো- ওদের প্রতি কারণে-অকারণে ক্ষোভ হতো; আমি তখন কবিতা লিখতে শুরু করি;
ক্লাসের সুন্দরী মেয়েরা আমার মেধার ভূয়সী প্রশংসা করতো; উচ্চনম্বরের গ্যারান্টি সমেত আমি ওদের উন্নত জাতের নোট করে দিতাম; বিনিময়ে একটা শুষ্ক ধন্যবাদ ছাড়া আর কিছুই ওরা আমাকে দেয় নি; আমার কঙ্কালসার শরীর আর ছেঁড়া পোশাকে দারিদ্র্যের চিহ্ন সুস্পষ্ট ছিল; আমার প্রিয় বন্ধুরা প্রায়ই ওদের হাত ধরতো, ওরা খলখল করে হাসতো; ও-সময়ে আমি বোধনের কবিতা লিখেছিলাম, বান্ধবীরা ভাবতো- বড় হয়ে আমি কবিতা লিখেই খাবো; বস্তুত, কবিতা ছাড়া কবির কোনো ধন নেই; কবিতা খাওয়া যায় না;
আমার প্রেমিকার বিয়ে হয়ে গেলো; কবিদের ভবিষ্যত নেই; তাঁরা টিউশনিও করতে পারেন না; তখন আমি আরও কিছু গভীর কবিতা লিখতে পেরেছিলাম বলে মনে করি;
মিরাক্যালি, অদ্ভুত মিরাক্যালি শীতাতপনিয়ন্ত্রিত শয়নকক্ষে কবিতা লিখতে বসে দেখি- এখন আমার কবিতা লেখার একদম প্রয়োজন নেই; সময়ের অপচয়, ব্রেইনের ক্ষয় ছাড়া এটা অন্য কিছু নয় একেবারেই;
মূলত হতদরিদ্র হলেই কবিতা লেখা হয়, অদরিদ্রগণের প্রতি ঈর্ষান্বিত হয়ে; হাতে প্রচুর অর্থকড়ি এলেও কবিতা লেখা হয়ে থাকে; স্বমস্তিষ্কপ্রসূত, অথবা কেনা কবিতা পত্রিকার পাতায় ছাপা হতে দেখা যায়;
একজন দরিদ্র কবি সারাজীবনই ধনবতী রূপসী নারীর পাণিপ্রার্থনা করে অসফল হোন; কবিতায় কিছুটা মন গললেও কবিতা খেয়ে জীবনধারণ হয় না; তাই কবিতা ধনবতী নারীকে খুব একটা আকৃষ্ট করতে পারে না- আর যাই হোক, কবিতা ফ্যাশনেবল কোনো সামগ্রী নয়; ধনবতী নারীরাও অবশ্য কখনো সখনো কবিদের ভালোবেসে ফেলেন, সেটা ঝোঁকের মাথায়; কোনো কোনো নারীর কাছে কবিদের সাথে প্রেম এক ধরনের বিলাসিতা;
আমি দেখেছি, উঠতি বালকেরাও কবিরোগে আক্রান্ত হয় ব্যাপক; এটা টিন-এজ সময়ের দোষ কিংবা যুগের চাহিদা;
একটা পত্রিকার মালিক হতে পারলে, কিংবা সম্পাদক; কিংবা সাহিত্যের পাতা নিজের দখলে থাকলে কবিতা লিখতে ও ছাপতে বেজায় সুবিধা পাওয়া যায় সম্ভবত; ইন্টারনেট সুবিধা থাকলেও ওয়েব্লগে কবিতা লেখার চর্চা করা যায় দিনরাত, অফিসের কাজ বাদ দিয়ে হলেও;
বঞ্চিতরা কবিতা লিখে বিপ্লব সংগঠন করেন; কবিতা তখন স্লোগান; তখন কবিতার অপর নাম হয় আন্দোলন; কবিতা তখন প্রতিবাদের ভাষা;
সমাজ সংগঠনের জন্য, কিংবা স্বাধিকার অর্জনের জন্য কবিতা কখনো কখনো হাতিয়ারের রূপ পরিগ্রহ করে;
যাঁরা দুর্বলচিত্ত, শোষকের চোখের দিকে তাকিয়ে কথা বলতে অপারগ, তাঁরাও কখনো কখনো কবিতার আশ্রয় গ্রহণ করেন; পরোক্ষভাবে শাসকের বুক বরাবর কবিতার তীর ছুঁড়ে মেরে কবি তখন জীবনের ভয়ে পালিয়ে বেড়ান; জীবনের মূল্য কবিতার চেয়ে অনেক বেশি; একটা জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িত থাকে;
আবেগতাড়িত না হলে কবিতা লেখা যায় না; সুখে, দুঃখে, বিজয়ে, পরাজয়ে, হর্ষ ও বিষাদে, প্রাপ্তিতে কিংবা প্রিয় কিছু হারিয়ে গেলে আবেগের জন্ম হয়, অর্থাৎ আমরা তখন কবিতার উন্মেষ ঘটতে দেখি;
সিনিয়র জর্জ বুশ, মার্গারেট থ্যাচার কি কোনোদিন কবিতা লিখেছেন? রাষ্ট্রপতিগণও মাঝেমধ্যে কবিতা লিখে থাকেন বটে; সুন্দরী নারীরা কোনোদিন কবিতা লেখেন না, যদ্যপি লেখেন, বুঝবেন তাঁর কিছু নিদারুণ ঘা রয়েছে; প্রিন্সেস ডায়ানা কবিতা লেখেন নি; ঐশ্বরিয়া রাইকে কোনোদিন কবিতা লিখতে হবে না- বিশ্বের তাবত কবিপুরুষ তাঁর বন্দনায় মশগুল; তিনি অবশ্য কোনোদিন খোঁজও নেবেন না, পদতলে কারা রেখে গেলো এতো এতো কবিতা ও অর্ঘ্য;
সত্যিকারের দায়বদ্ধতা থেকে কবিতা লেখেন অনেকে; দেশের প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি অপরিসীম মমতায় কবিতা লেখেন প্রকৃত কবি; কেউ কেউ দেশ-জাতি-শিল্প-সাহিত্যকে উদ্ধার করার মানসে কবিতা লেখেন; লোক-দেখানো, অলীক দেশপ্রেম ফুটে উঠতে পারে কারো কারো কবিতায়;
কবিতা লিখতে লিখতে কারো কারো আঙুলে দাগ পড়ে যায়, এবং হৃৎপিণ্ডে এক ধরনের ছারপোকা বাসা বাঁধে; কারো কারো অসুখ হয়, যার নিরাময় শুধু কবিতায়;
কবিতা না লিখলে কারো কারো দম বন্ধ হয়ে আসে; কবিতা না লিখে থাকা যায় না বলেই অনেকে ক্রমাগত কবিতা লেখেন; জীবন দুর্বিষহ হয়ে ওঠে, পানসে, একঘেঁয়ে হয়ে যায় কবিতা না লিখলে; বেঁচে থাকবার জন্য কবিতায় নেশাগ্রস্থ হোন অনেকেই; কবিতার চেয়ে বড় নেশা খুব কম দেখা যায়;
কেউ কেউ এমনি এমনি কবি হয়ে উঠতে পারেন, কোনো কারণ ছাড়াই; মনের আনন্দে কবিতা লেখেন, কেউবা অবসর যাপনের জন্যও লেখেন কবিতা; যন্ত্রণা ও প্রবঞ্চনায়, ব্যর্থতা বা প্রতারণার ঘাতে কবিতা লেখেন অনেকে; অনেকে ঈশ্বর থেকে অলৌকিক ধী-শক্তি প্রাপ্ত হয়ে থাকেন, এবং প্রভূত জ্ঞানের কবিতা লেখেন; তিনি স্বভাব-কবি, কবিতা লেখা তাঁর জন্মগত অভ্যাস; তবে কবিতা লিখবার জন্য প্রতিভা অপরিহার্য নয়- কিছুই না বুঝেও কেউ কেউ কবিতা লিখে থাকবেন, হয়তোবা;
জীবিকার জন্য কবিতা লিখতে হয় কাউকে; কবিতা লিখতে লিখতে ক্রমশ নিঃস্ব, ক্ষয় ও প্রয়াত হোন কেউ কেউ; কোনো কোনো কবি জন্মান মুখে দিয়ে সোনার চামচ, সোনার কলমে লেখেন যুগবিজয়ী, কালোত্তীর্ণ কবিতা;
আরও কতো কতো কারণে কবিতা রচিত হতে পারে; কখনো কখনো ইতিহাস হবার জন্যই একটা কবিতার জন্ম হয়; সেটা খুব অক্ষয় কবিতা; যার প্রতিটা চরণ সোনার হরফে ক্ষোদিত হয় কালের পাতায়; সেই কবিকে তখন আর দরিদ্র কবি বলা যায় না কোনোভাবেই।
১৮ এপ্রিল ২০১০ রাত ১০:৪৫
পুরোনো
প্রকাশ করা হয়েছে: কবিতা, যা কিছু আমার বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আকাশগঙ্গা বলেছেন:
লাইনে লাইনে সহমত।ভাল লাগা জানিয়ে গেলাম।
অনবদ্য অনিন্দ্য বলেছেন:
ঠিক বলেছেন । আসলেই যেখানে সাম্যবাদ নেই সেখানেই কবিতার সৃষ্টি । যেখানে অভাব আছে , সেখানেই আবেগের সৃষ্টি , যেখানে সব আছে , সুখ আছে সেখানে কবিতা নেই ।ভালো লাগলো
নষ্ট কবি বলেছেন:
অনেক অনেক ভাল লাগলো- আমি যে কেন কবি হলাম সেটাই জানিনা
হয়ত কবিতা লেখার ইচ্ছা থেকে
তবে সত্যিকারের কবি হতে আমি পারিনি
সরোজ মেহেদী বলেছেন:
কবি আপনার চরণতলে আমার সালাম । সর্বাঙ্গীন সাফল্য কামনায়...
ভালো থাকুন সব সময়।
হৃদি বলেছেন:
মূলত কবিতা লেখার জন্যই ব্লগে আসা। অন্য কিছু পারিনা এইজন্যই হয়ত কবিতা লেখা, তাও যে ঠিক হয়, তা না। এবং লেখার কারন হিসেবে আপনার প্রতিটা কথাই সত্য। তবে অপ্রিয়।আসলে, ভয়ের কিছু দেখলে তবেই ভয় টা অনুভুত হয়। কবিতা মানেই বোধের সংক্ষিপ্ত প্রকাশ। সুতরাং বোধ না থাকলে কবিতা না আসাটাই স্বাভাবিক।
মুলকথা যে অন্য কিছু, সে কবি হতে পারেনা, যে কবি সে অন্য কিছু হতে পারেনা। অবচেতন মনে যে একবার কবি হয়ে গেছে, সে যতই ধনি হোক মন তার কবিতার উপকরন হিসেবে দরিদ্র।
আর কিছু ব্যাপার আছে যুক্তির বাইরে।
শায়মা বলেছেন:
ভাইয়া কি যে বলো !!!তোমার কথা মানলে কি আর ধনীর দুলাল রবীনদ্রনাথ ঠাকুর কবিগুরু হয়ে উঠতেন।
আর স্বর্গের অপ্সরীরা কবিতা লিখতো???
যাইহোক লেখাটা খুব খুব ভালো লেগেছে। এই দুঃখ দুঃখ লেখাটাই একটা যেন কবিতা হয়ে গেছে।
খোকাভাই খোখাভাই টাইপ লেখা হয়েছে তো তাই মনে হয়।
সুখে, দুঃখে, বিজয়ে, পরাজয়ে, হর্ষ ও বিষাদে, প্রাপ্তিতে কিংবা প্রিয় কিছু হারিয়ে গেলে আবেগের জন্ম হয়, অর্থাৎ আমরা তখন কবিতার উন্মেষ ঘটতে দেখি;
খোকাভাই বুঝি এ টাইপের লেখা লেখেন?
ভালো থাকুন বুবু।
পাগলাঘোড়াসিটিজি বলেছেন:
কথাগুলো সুন্দর লাগলো। কি জানি কবিতা লিখতে এমন হতে হয় কিনা। শুনেছি কবিরা কিছুটা পাগল টাইপ
সুন্দর পোষ্ট
সায়েম মুন বলেছেন:
কবিতা লেখার পেছনের কাহিনীগুলো জানতে পারলাম। খুব ভাল লাগলো।
শিশিরের বিন্দু বলেছেন:
বেশ ভালো লাগলো প্রত্যেকটা কথাই। সহমত। তবে কবিতা লিখতে না পারলেও নিজের জন্য টুকটাক দুই এক লাইন লিখতে আমার খ্রাপ লাগে না। শুভ রাত্রি।
শায়মা বলেছেন:
ঈদ মুবারাক ভাইয়ামনি।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
ভালো লাগলো। তবে যে কারণেই কবিতা লেখা হোক কবিতা হয়ে উঠলে সেটা অজর অমর হয়ে যায়। সে কারণেই হাজার বছর আগের খৈয়াম, হাফিজ, সাদী বা রুমির কবিতা এখনো মানুষকে আলোড়িত করে। হাজার হাজার বছর আগের ইলিয়াড ওডিসি রামায়ন মহাভারত এখনো মানুষকে আবিষ্ট করছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।