somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটি

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে
সন্ততির কোলাহল-মধুর সান্নিধ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে
বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে যেতে হবে

সবুজ পেয়ারাগাছে যে যুবতী এ-ডাল ও-ডাল ছুটে বেড়াচ্ছে, লাল রঙের
ওড়না পেঁচিয়ে কোমরে, সোনালি চরণে রুপোর পায়েল,
চিকন আগডালে ঝুঁলে পড়ে তুলে আনছে পক্ব পেয়ারা, মুখভর্তি রস-
কারণে অথবা অকারণে হেসে গড়িয়ে পড়ে বান্ধবীদের গায়;

সে তখন বালিকা- চপলাচপল হেঁটে যায় রাস্তায়
স্কুল অথবা কলেজে-
একটি যুবক প্রতিদিন চৌমাথায় দাঁড়িয়ে থাকে, যে-পথে যুবতী হেঁটে যায়
একটি যুবক প্রতিদিন চুপিচুপি পিছু নেয়, যে-পথে যুবতী এঁকেবেঁকে চলে
একটি যুবক মিছেই খুব ভীরু ছিল, একদিন সাহসী হয়ে ওঠে, তির ছোঁড়ে
শরাহত বালিকা কতো না উদগ্রীব ছিল ঘায়েল হবার জন্যেই- আহা,
নিমেষেই কুপোকাত।
একদিন মেয়েটির কাছে ফিরে যেতে হবে-

চলো, কিছুদিন ছুটি নিই।
গেরস্থালির হাড়মাংস ঝেড়েঝুড়ে নিপাট নির্জনে যাবো।
আঠার অথবা বিশ- টগবগে, দুর্ধ্বর্ষ দিন
আমাদের মাঝখানে বিলকুল কিছু নেই, আমরা দুজন যাবতীয় জঞ্জালহীন।

সদ্য প্রেমে পড়া যুগলের মতো একদিন ছুটে যাবো শালবন বিহার, যমুনার চর,
আনন্দ রাজার দিঘি, ধনবাড়ির পুরোনো জমিদার বাড়ি।
একদিন ভোরে রিভার ভিউ’র ভেজা বালুতে খালি পায়ে হাঁটবো। বেড়ালের লোমের
মতো শাদা ও নরম থোকা থোকা কাশফুল, স্নিগ্ধ মনোরম- তোমার গাল ছুঁয়ে দেবো,
আর চোরা চোখে চারদিক পরখ করে বার বার ‘অসভ্য’ হবো।
টিএসসি চত্বরে আর নয়, একুশে বইমেলা আরেক জীবনে। সিনেপ্লেক্স বড্ড যান্ত্রিক।
আজকাল সেভাবে সিনেমা দেখে না কেউ। আমরা পালিয়ে
সিনেমা দেখবার লোভে খুঁজতে যাবো ‘জয়পাড়া সিনেমা’ হল, যার দালানের গায়ে
একদা কে যেন লিখেছিল ‘খ’ যোগ ‘ল’।

মাঝে মাঝে ছুটি নিতে হবে, ভুলে যেতে হবে আমাদের বয়স বেড়েছে
প্রতি ৫ মিনিটে মিস্‌ড কল না পেলে বাঘিনীর মতো হিংস্র হয়ে উঠবে
ডেটিং প্লেসে পৌঁছবো না, কিংবা পৌঁছবো ঠিক ঠিক একবেলা দেরি করে
আর তুমি ভয়ানক ফণা তুলে বিড়ায় বসে ফুঁসতে থাকবে
গভীর ভিড়ের মধ্যেও মওকা খুঁজবো, রিকশাতে হুড ফেলে দেবো,
একটু অন্ধকার পেলেই যত্তসব ‘অসভ্যতা’- তুমি সবেগে
হাত ফিরিয়ে দাও- অথচ মনে মনে জোর করো!
আমরা লঞ্চের রেলিঙে বসে ঝালমুড়ি খাবো- বান্দুরা-কলাকোপা-ইছামতির ঢেউ
আমরা ভুলে যাবো মর্ত্য অথবা অমরাবতীর কথা- তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই

ভাটিমাইন চূড়ায় যেদিন হেলিকপ্টার নামলো, মাটিতে পা ফেলে ২০ গজ দূরে
এক ভিক্ষু’কে দেখি- ভিক্ষু নয় সে, সন্ন্যাসী। সন্ন্যাসী নয় সে, মহান প্রেমিক।
কী গভীর তার ধ্যান! তার ক্ষুদ্র একটা ছাপরাঘর ছিল। ছিমছাম অন্ধকার।
দিন যায়, রাত আর কুয়াশা, এবং মেঘ উড়ে আসে ছাপরাঘরে।
থির সন্ন্যাসী জেগে থাকে ধ্যানের ভিতর- পিঁপড়া, মশা, সরীসৃপ দংশন-
বেজায় নস্যি।

সংসার পেছনে পড়ে থাক, সন্তানেরা একদিন ওদিকটা সামলাক-
ওদেরও ছুটি চাই, শাসন-বারণ থেকে বিস্তর স্বাধীনতা চাই।
ওরা নিজেরাই একদিন নিজেদের মা অথবা বাবা হয়ে উঠুক।
দেখা যাক- লাবিবের গোসল হলো কিনা, ইশকুলের হোমটাস্ক কে করে দিল;
ঐশীর টিফিন কে বানালো, আর সাইফকে কে দিল ঘুম থেকে জাগিয়ে।

আমরা একদিন ছুটি নিয়ে হাইকিঙে যাবো, ১৮০৩ ফুট আপ-হিল বেয়ে
ভাটিমাইন চূড়ায় উঠবো- বিস্তৃত কালাপাহাড় পুরোটাই দখলে;
ভিক্ষুকে দিয়ে ছুটি
ক্ষুদ্র ছাপরাঘরে গড়বো আমাদের জন্য অন্য একটি পৃথিবী।

জীবনে সজীবতা আনে ছুটি, ছুটিতে ভীষণ চাঙ্গা হয়ে উঠি-
এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি।

চলো, ছুটি নিই আজই।

*২৩ জানুয়ারি ২০১২

ভাটিমাইন চূড়া

পার্বত্য চট্টগ্রামের সুদীর্ঘ কালাপাহাড় রেঞ্জে আমার জানামতে সর্বোচ্চ চূড়ার নাম ভাটিমাইন, যার উচ্চতা ১৮১৮/১৮০৩/২১০০ ফুট- সঠিক মনে নেই। এটি আমার একটি প্রিয় জায়গা, স্বপ্নের মতো। কবুতরের মতো ডিগবাজি খেতে খেতে এ চূড়াটিকে উপর থেকে দেখলে এক অদ্ভুত সুন্দর ঢেউখেলা সবুজ চোখের সামনে উদ্ভাসিত হয়। অবর্ণনীয়। ধ্যানমগ্ন ভিক্ষু’র কথা আমি আজও ভুলতে পারি না। অমন সবুজ চূড়ায়, নির্জনতার অনুপম সুখ ও স্বাদ পাওয়া যায়।

ভাটিমাইনের পথ অতিশয় দুর্গম। প্রিকেরিয়াস। সকাল ৬টায় পাদদেশ থেকে ক্লাইম্বিং শুরু করলে দুপুর ২-৩টায় পৌঁছা যাবে ভিক্ষুর ছাপরায়। আমি অবশ্য ভার্টিক্যাল ল্যান্ডিং করেছিলাম।


***

ব্লগবন্ধুদের প্রতি ঈদোত্তর শুভেচ্ছা থাকলো।
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×