মৃত সরোবর
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেওলার ডোয়া লেপে বিকেলের বৃষ্টির কাছে সময় চেয়ে নিই- আরেকটু সবুর করো, আরো কিছুপর বৈঠকখানার মেজবানিতে কলাপাতায় শাদা শিন্নি আর বাতাসা খাওয়াবো বলে। আমাদের উলঙ্গ আর হাভাতে শিশুরা শীর্ণ শরীরে হাওয়ায় ভর করে দৌড়ে এসে ভিড় করে চিকন চৌহদ্দির সরুপেড়ে কুঁড়েঘরের দাওয়াখানায়। কী আনন্দ ওদের!
একদিন মরা সূর্যের নিষ্প্রভ হাসি দেখে কেঁদেছিলে। গাঁয়ের ছেলেরা ভুলে গিয়েছিল ঘুড়ি উড়ানোর কথা, আর নবীন জোয়ারে ভেসে বেড়ানোর খেলা। অদ্ভুত ইতিহাস ফুঁড়ে এক বিস্ময়বালকের গান তুলে দিলে দেবশিশুদের মুখে। ওরা গেয়ে উঠলো, তুমি আবারও কেঁদেছিলে।
তোমার জন্য প্রতীক্ষায় থাকা হয় না আর; মনে নেই কখন ভুলে গেছি, কীভাবে। প্রতি বৈশাখে ডোয়া লেপি, তকতকে বিছানা পাতি নতুন মেঝেতে; শিন্নি আর ন্যাংটো শিশুদের উল্লাসে আমার আঙিনা হয়ে ওঠে বেহেশতি সরাইখানা। অদৃশ্যে তোমার গান বাজে অপূর্ব মল্লারে। তোমার জন্য প্রতীক্ষায় থেকে কী লাভ?
তোমার জন্য অপেক্ষা - একটা মৃত সরোবর।
৩০ সেপ্টেম্বর ২০০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের...
...বাকিটুকু পড়ুন
নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের...
...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন