somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো সোমা

১৭ ই মে, ২০১৪ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যালো সোমা, আমি তোমার নামে এক মেয়েকে খুঁজছি,
হয়তো সে-মেয়ে তুমি নও,
হয়তো সে তুমিই
অথবা আমাকে আরও কাঁদাবে বলে বহু আগেই সে-মেয়ে
পৃথিবীর মাটিতে মিশে গেছে

তার সাথে প্রায় এক যুগ আগে অন্তর্জালে আমার দেখা হয়েছিল
লিটল ম্যাগের জন্য লেখা চেয়ে বিজ্ঞপ্তি ছেড়ে দিলে
‘সাদাপাতা’ ভর্তি একগুচ্ছ শুভ্র কবিতা পাঠিয়েছিল সোমা।
তাকে বই পাঠিয়েছিলাম
তার উজ্জ্বল মুখ ও মননের মতো ঝকঝকে ছাপা আর
চমৎকার প্রচ্ছদে বইটি দেখতে অসাধারণ হয়েছিল।
সোমা বই পেয়েছিল, জানিয়েছিল মেইলে
তার বাবা অধ্যাপক, মা একজন এ্যাডভোকেট

সোমা কলকাতার মেয়ে। তার বাবার জন্ম সিলেটে, ময়মনসিংহে মায়ের বাড়ি।
বাংলাদেশের মাটিতেই তার শিকড়- এ কথা জানবার পর
মুহূর্তে সে আমার আত্মীয় হয়ে যায়।

হ্যালো সোমা, আমি কি তোমাকেই খুঁজছি?
যদি সেই সোমা হয়ে থাকো, তাহলে জলদি বলো, এই যে তুমি বেঁচে আছো-
এ কোনো স্বপ্ন নয়। জলদি বলো- তুমি খুব ভালো ছিলে। সুস্থ ছিলে।
এরপর শোনো, তোমাকে এতোদিন হন্যে হয়ে খুঁজেছি।
তুমি বেঁচে আছো- শুধু এটুকু জানতেই আমার মন সারাক্ষণ ছটফট করেছে।

বলো সোমা- তুমি কি বেঁচে নেই?

তুমি কি সত্যিই বেঁচে নেই?
একটা জীবন্ত সম্পর্ক মরে যেতে পারে না,
তোমাকে, বা তোমার ফসিল আমি খুঁজছি।
তাহলে, অন্য যে-সোমাই তুমি হও না কেন,
তুমি ভালো থাকো- ভালো থেকো।

যদি দৈবাৎ সেই সোমা তুমি না হয়ে থাকো, তবে
আমার সোমার জন্য প্রার্থনা কোরো- যেন সোমা বেঁচে থাকে,
যেন সুখে থাকে, সোমা যেন নিরাপদে থাকে।
এরপর কোনোদিন যদি আমার সোমাকে তুমি খুঁজে পাও,
তাকে বোলো, ‘বাংলাদেশের এক অজগ্রাম থেকে
তোমাকে খুঁজছিল তোমার জন্মগ্রন্থিত ভাই,
যে তোমাকে আজও খুঁজছে, হয়তোবা তোমাকে খুঁজতে খুঁজতে
এতোদিনে সীমান্ত ছুঁয়েছে, হয়তোবা এমনও হতে পারে-
সীমান্ত পেরিয়ে এখন সে নিজেই নিখোঁজ হয়েছে।’

১৫ মে ২০১৪


পাদটীকা

আমার গত পোস্টেও এ ছবিটা দেয়া হয়েছিল। ছবির মেয়েটা কে- এ প্রশ্ন ছিল অনেকের। মেয়েটার নাম সোমা। সে কবিতা লেখে, গল্প বা আর্টিকেল লেখে। আবৃত্তি করে, অভিনয় করে। শিল্পের অনন্য কলাগুলো তার মুখস্থ। আমি তার ঠিকানা জানি, পরিচয় জানি। কিন্তু তাকে আমি খুঁজে পাই না।

সে বেঁচে আছে- এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।


উৎসর্গ

আমার গত পোস্টটি যাঁরা পড়েছেন, তাঁদের সবাইকে।




সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৫২
৩৬টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×