somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু ভাল থাকিস।

১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-শেষ করে ফেললি শেষ পর্যন্ত!
-হুম।
-মুক্ত মুক্ত লাগছেনা?
-বুঝতে পারছিনা… কেমন যেন লাগছে…
-তুই নিজেই তো একাডেমিক পড়ালেখা ভাল লাগেনা ভাল লাগেনা জপতে জপতে কান ঝালাপালা করে ফেলছিলি! এখন তো তোর খুশী হওয়ার কথা!
-কেমন যেন নিজেকে বুড়া বুড়া লাগছে।
-হাহাহাহাহ! আর কত ছোট থাকবি?
-কিন্তু আমার যে এখনো বৌঁচি খেলা ভাল লাগে!
-সমস্যা কোথায়? এক গন্ডা বাচ্চাকাচ্চা পয়দা কর। সবার আগে ওদেরকে বৌঁচি খেলা শিখায়ে দিবি। তারপর এমন একটা বাসা নিবি যার ড্রয়িংরুমে অনায়াসে খেলতে পারবি।
-দোস্ত, নিজের বাচ্চা হলে দেখা যাবে ওদেরকে বৌঁচি খেলা শেখানোর বদলে ম্যাথ,জুওলজি হাবিজাবি শিখাচ্ছি। ওরা খেলতে চাইলে উলটা ঝাড়ি মারবো এখন এটা করতে বস, এখন ওটা করতে বস। খেলাটাও তখন ওদের জন্যে হবে ক্যারিয়ারের একটা মাত্রা মাত্র।…… আর ড্রইংরুম? আমাদের নাগরিক জীবনে ড্রইংরুমে কেউ খেলেনা, শোপিস দিয়ে সাজিয়ে রাখে।
-ধুর! তুই কি তেমন হবি নাকি?
-কে বলতে পারে দোস্ত! দেখ, তুই আমি আর মম তো একসময় ভাবতাম আমরা কেউ বদলাবোনা। আমরা সারাজীবন ভবঘুরেই থেকে যাব। এখন মম কেমন দারুন সংসারী হয়ে গেছে……… সেদিন অভিযোগ করছিল নতুন কাপড়টা কিনতে গিয়ে দোকানদার তাকে ঠকায়ে দিছে। অথচ তোর মনে আছে? একসময় আমরা ইচ্ছা করে ঠকতে চাইতাম। যেন আমরা ঠকে গিয়ে জিততে চাইতাম।
-হুম।
-কিন্তু তুই এখনো সেই ভবঘুরেই আছিস!
-তুই নিজে কেমন গৃহস্থ হয়ে গেলি।
-ঠিক। নিজের অজান্তেই কখন বদলে গেলাম… খালি মনে হচ্ছে রঙ্গিন বইটা বন্ধ করে এখন সাদাকালো বই খোলার পালা ………আমার কেন যেন উচ্ছন্নে যেতে ইচ্ছা করছে আবার।
-তুইতো উচ্ছন্নেই গিয়েছিস।
-সেকিরে? একটু আগেইতো গৃহস্থ হয়ে গেছি বলে গালি দিচ্ছিলি!
-গৃহস্থ হওয়াটাই পৃথিবীর সবচে’ বড় উচ্ছন্নে যাওয়া।


আমরা দু’জন উদাস হয়ে আকাশ দেখতে থাকি।

-দোস্ত, আমাদের বিশ্ব দেখাটা হলনা!
-নড়বড়ে প্ল্যান ছিল ওটা।
-কিন্তু আমরাতো ঠিক করছিলাম কাউকে কিছু না বলে একদিন সকালে বের হয়ে যাব। কত প্ল্যান! কতদিন সিটিং দিলাম কীভাবে কোথায় যাব, কোন কোন জায়গায় সস্তায় থাকা যাবে…
-ইমোশন ছিল একটা।
-এখন তোর কাছে মনে হচ্ছে ইমোশন, আমরা কিন্তু তখন সিরিয়াস ছিলাম!…… আসলে হল না কেন জানিস? মায়ার জন্যে। সাজানো গুছানো জীবনের মায়া,আশেপাশের মানুষগুলোর মায়া… এখন কেমন এই মায়ার মাকড়সার জালে আটকা পড়ে ছটফট করছি!...কত বড় বড় স্বপ্ন দেখতাম আমরা!! কিন্তু সাহস করে এলকেমিস্টের মত স্বপ্নে দেখা পথে চলা হলনা।
-মন খারাপ করিসনা। সবাই এলকেমিস্ট হয়ে গেলে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তারচে স্বপ্ন দেখতে থাক………স্বপ্ন দেখাটাইতো জীবন।


আমরা আবার উদাস হয়ে যাই।

-দোস্ত, শেষ পর্যন্ত আমরা মেট্রপলিটনিক রোবট হয়ে গেলাম!
-এটা হয়তো নিয়তি ছিল।
-কিন্তু নিয়তি বদলাবো বলেইতো অত থাপ্পড় খেয়েছিলাম।
-থাপ্পড় খাওয়া খারাপ কিছুনা। হতে পারে আমাদের থাপ্পড় খাওয়াটাও নিয়তি ছিল।
-শুধু থাপ্পড়? লাথথিও কি খেয়েছি কম?! দোস্ত, তখন কিন্তু মন খারাপ করতে জানতাম না! সমাজ থেকে পরিত্যক্ত হয়ে আমরা যেন খুশী হয়ে উঠেছিলাম! একগালে থাপ্পড় খেয়েছি, তাতে কী? আরেক গালতো আছে!... সারাদিন রোদে রোদে হাঁটতাম। কেউ যখন বলত- এত সুন্দর স্কিনটা এভাবে জ্বালিয়ে ফেললে!... খুশী হয়ে যেতাম!...... যেন সবকিছু ধ্বংসতেই ছিল আমাদের আনন্দ!
-আমরা আসলে বোকা ছিলাম।
-হতে পারে। কিন্তু সেই বোকামীর জন্যেই কেমন মন কাঁদে।… চল দোস্ত,আমরা আবার বোকা হয়ে যাই!
-পারবি?


নিরবতা।
আমাদের উদাসীনতা আরো গাঢ় হয়।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ ভোর ৬:৪৩
৪৭টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×