লা পেরোসে শামুক খুঁজে পাইনি বলে আফসোস করেছিলাম। সেদিন বাসার পাশে হাঁটতে হাঁটতে দেখি সমুদ্র দেখা যায়! দ্রুত হেঁটে কাছে গিয়ে দেখি সমুদ্রের তীরে ঠিক আমাদের কক্সবাজারের ইনানীর মত শামুক আর শামুক... নিশু দৌঁড়াদৌঁড়ি করে কুড়িয়ে আনলো কয়েকটা...
এই ব্রীজটা আমার এ কয়দিনে দেখা জায়গার মধ্যে সবচে প্রিয়। পার্ক ঘুরে গেলেই ব্রীজটাতে উঠা যায়... কিন্তু আমি ঘুরে গিয়ে উঠিনা। বরং রাস্তার পাশের রেলিং-এ বসে বসে দেখি... অনেকটা দূর থেকে সৌন্দর্যের বন্দনা...... কাছে গেলেই যেন ফুরিয়ে যাবে! (খিকজ!)
এর আগে যতবার এসেছি হাঁস দেখিনি। প্রথম দেখলাম হাঁস, তাও একটা দু'টা না। অনেক! সূর্য ডুবে যাচ্ছে, ওদের ঘরে ফিরতে হবে সে চিন্তা নাই, মনের আনন্দে সাঁতার কাঁটছে!
এটা ক্রুজ থেকে তোলা। একই এংগেলে অপেরা হাউজ আর হারবার ব্রীজ। ...... ক্রুজটা মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড এই এংগেলে ছিলো.. এর মধ্যেই ঝটপট দু'টোকেই একসাথে ফ্রেম বন্দী।
সূর্য তখন ডুবে যাচ্ছে প্রায়। এতদিন এমন সব দৃশ্য শুধু ক্যালেন্ডারে দেখেছি। নিজের চোখে দেখে বিশ্বাস হচ্ছিলোনা... সূর্যের বিপরীতে সব বোট ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায়...
আমার তোলা অন্যতম ফেভারিট ছবি। বোটগুলোর পিছনে হারবার ব্রীজ যেনো ক্যানভাস। আর ব্রীজের পিছনে আকাশটা যেনো ব্রীজের ক্যানভাস......
আরো ছবি- http://www.fmahbuba.blogspot.com
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


