২:২৫৬ " দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে সত্যপথ ভুলপথ থেকে স্পষ্টতই আলাদা।"There is no compulsion or coercion in religion. Verily, the Right Path has become distinct from the wrong path.
উপরের আয়াত থেকে এটা স্পষ্ট যে কারো উপরে ধর্মকে চাপিয়ে দিতে আল্লাহ নিষেধ করেছেন এবং কাউকে জোর করে ধর্মান্তরিত ও করা যাবে না। এর মাধ্যমে যার যার ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন। সাথে সাথে সত্য ও মিথ্যার স্পষ্ট পার্থক্যের কথা উল্লেখ করে আমাদের চিন্তার স্বাধীনতা ও দিযেছেন , যাতে আমরা নিজের বুদ্ধি-বিবেচনা মতো সত্য অথবা মিথ্যাকে বেছে নিতে পারি। এর চেয়ে বড় অসাম্প্রদায়িকতা বা সেক্যুলারিজম আর কি হতে পারে।
কিন্তু ইসলামের এই অসাম্প্রদায়িকতা বা সেক্যুলারিজম ইমেজ ধ্বংস করেছে মানব রচিত শরিয়াহ আইন ও হাদীস। এই শরিয়াহ আইন ও হাদীসের সৃষ্টিই হয়েছিল উমাইয়্যা ও আব্বাসিয়া একনায়ক শাসকদের অত্যাচার ও অনাচারকে বৈধতা দেয়ার জন্য।
৫:৪৪ " যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন , তদনুযায়ী ফায়সালা করেনা , তারাই কাফের।" And whosoever does not judge by what Allâh has revealed, such are the Kâfirûn.
আল্লাহ যা অবতীর্ণ করেছেন বলতে , এই কোরান , তাওরাত , ইন্জিল ও অন্যান্য ঐশী গ্রন্থকে বোঝায। হাদীস , মিসনাহ বা অন্যান্য মানবরচিত গ্রন্থকে বোঝায় না। শরিয়াহ আইন ও হাদীসের বৈধতা দেয়ার জন্য তথাকথিত আলেমরা আল্লাহর বাণীকে মাতলুহ , গায়রেমাতলুহ , হাদীসে কুদসী এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কিন্তু এর কোন বর্ণনা কোরানে পাবেন না। এগুলোকে তারা হাদীস দিয়েই প্রমান করেন, অর্থাৎ মিথ্যা দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা।
৫:৪৮: আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষনাবেক্ষনকারী। অতএব , আপনি তাদের পারস্পারিক ব্যপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করুন।তাদের প্রবৃত্তির অনুসরন করবেন না।"And We have sent down to you (O Muhammad ) the Book (this Qur’ân) in truth, confirming the Scripture that came before it and Mohayminan (trustworthy in highness and a witness) over it (old Scriptures). So judge between them by what Allâh has revealed, and follow not their vain desires, diverging away from the truth that has come to you.
আমরা দেখতে পাই নবী মুহম্মদ ও কোরান অনুসারেই ফয়সালা করতেন। এখনকার আলেমরা শরীয়াহ আইন ও হাদীসকে অনুসরন করে নিজেদের প্রবৃত্তিকেই চরিতার্থ করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


