প্রাক্তন কম্যুনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়নে ইউনিভার্সিটিতে Atheism বা নিরীশ্বরবাদ পড়া ছিল বাধ্যতামূলক। এক মেধাবি ছাত্রী এসেছে নিরীশ্বরবাদ পরীক্ষা দিতে। এটাই তার শেষ পরীক্ষা। এর আগের সব পরীক্ষায় সে ৫ অর্থাৎ excellent মার্ক পেয়েছে। একারনে সে খুব দুঃশ্চিন্তায় আছে , কোন কারনে যদি নিরীশ্বরবাদ পরীক্ষায় ৫ না পায় , তবে সে পরের বছরের জন্য বৃত্তি পাবে না। এখানে বলা আবশ্যক , সোভিয়েত ইউনিয়নে কোন লিখিত পরীক্ষা হতো না । সব পরীক্ষাই হতো মৌখিক এবং ফলাফল সাথে সাথেই জানা যেত।
পরীক্ষার হলে পরীক্ষক যে প্রশ্নই করে , সে ফটাফট সব উত্তর দেয় এবং প্রমান করে দেয় যে , ইশ্বর নেই। শেষমেষ পরীক্ষক সন্তুষ্ট হয়ে বলে , congratulations , তোমাকে ৫ মার্ক দিলাম এবং তুমি এটা পাওয়ার যোগ্য।
মেয়েটি উঠে দাড়িয়ে হাঁফ ছেড়ে বলে, “স্লাভা বগু” অর্থাৎ ইশ্বরকে ধন্যবাদ। পরীক্ষক হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



