সাহাবা- বহুবচন, সাহাবি- একবচন।
ছোট বেলা থেকেই শুনে আসছি নবীর সহচর সাহাবা সকলেই অসাধারন ভাল মানুষ ও মুমিন লোক ছিলেন। সকল মুসলমান ভাই ও বোনেরা সাহবাদের সম্পর্কে এমন ধারনা পোষন করেন , যেন তারা অন্য গ্রহের মানুষ, কোন ভুল তাদের পক্ষে করা অসম্ভব। তারা সকল ত্রুটি ও কলঙ্কমুক্ত। সাহাবাদের জন্য বর্তমানের মুসলমানরা প্রায় নবীর সমান শ্রদ্ধা ও ভালবাসা অন্তরে পোষন করেন।
এখন দেখা যাক , সাহাবা কারা? সাহাবার সংজ্ঞা কি?
জেনে আশ্চর্য হবেন সাহাবাদের সংজ্ঞার ব্যপারে সকল মুসলমান একমত নন।
১) ইমাম বুখারির মতে - সাহাবি হলেন তিনি, যিনি নবীকে সঙ্গ দিয়েছেন বা তাকে চোখে দেখেছেন। ইবনে হাম্বল (যার নামে হাদীস বই আছে) বুখারির সাথে একমত হয়ে এর ব্যখ্যা দিয়েছেন এইভাবে - সাহাবি সেই ব্যক্তি , যিনি নবীকে ১বছর, ১মাস এমনকি ১ঘন্টার জন্যেও সঙ্গ দিয়েছেন বা চোখে দেখেছেন।
২)আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-খাত্তাবের মতে - যে কোন সাবালক মুসলমান যদি নবীকে ১ঘন্টার জন্যেও চোখে দেখে থাকেন , তবে তিনি সাহাবি।
৩)আল তাবেয়ী সাঈদ ইবনে আল-মুসীবের মতে - শুধুমাত্র তারাই সাহাবি , যারা নবীকে ১ বা ২ বছরের জন্য সঙ্গ দিয়েছে এবং তার সাথে ১ বা অধিক যুদ্ধে অংশ গ্রহণ করেছে। ইমাম গাজ্জালি ও এই মত পোষন করেন।
বুখারির মত অনুসারে সকলকে সাহাবা মেনে নিলে সাহাবাদের সম্পর্কে প্রচলিত মিথ সহজেই ধরা পড়ে। কোরানে এই ধরনের সাহাবাদের সম্পর্কে উল্টাটাই বলা হয়েছে।
সুরা আত্তাওবাহ(৯) আয়াত ১০১
"আর কিছু কিছু তোমার আশপাশের মুনাফেক এবং কিছুলোক মদীনাবাসী কঠোর মুনাফেকিতে অনঢ়......।"
সুরা মুনাফেকুন(৬৩) আয়াত ১
"মুনাফেকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহ্র রছূল।........।"
সুরা আহযাব(৩৩) আয়াত ৬০
"মুনাফেকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদীনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে অবশ্যই তাদের উপর আপনাকে ক্ষমতা দেব। অতঃপর এই শহরে আপনার প্রতিবেশি অল্পই থাকবে।" (লক্ষ করুন , মুনাফেক ও খারাপ লোক বাদ দিলে নবীর ভালো প্রতিবেশির সংখ্যা নগন্য।)
এছাড়াও আরো অনেক আয়াত আছে , যেখানে দেখা যায় বিভিন্ন অযুহাতে নবীর সহচররা তার নির্দেশ উপেক্ষা করে যুদ্ধে অংশগ্রহন না করে বাড়িতে রয়ে গেছে।
নবীর আমলের মানুষেরা এবং সাহাবারা ও যে আমাদের মতোই মানুষ ছিলেন , তা পরবর্তি আয়াতে পরিস্কার বর্ননা করা আছে। তাকে কিছু না বলেই পার্থিব জিনিষের লোভে তারা নবীকে ফেলে রেখে যেতে কুন্ঠিত হয়নি।
সুরা জুম্আহ(৬২) আয়াত ১১
"তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ বা ক্রীড়াকৌতুক দেখে, তখন আপনাকে দাড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। ....."

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


